Bengali:NT

Slovenian

Revelation

1

1এই হল যীশু খ্রীষ্টের বাক্য৷ য়েসব ঘটনা খুব শীঘ্রই ঘটবে তা তাঁর দাসদের দেখানোর জন্য ঈশ্বর যীশুকে তা দিয়েছিলেন; আর খ্রীষ্ট তাঁর স্বর্গদূতকে পাঠিয়ে তাঁর দাস য়োহনকে তা জানালেন৷
1Razodetje Jezusa Kristusa, ki mu ga je dal Bog, da pokaže hlapcem svojim, kaj se ima skoraj zgoditi; in je poslal angela svojega in po njem to v znamenjih oznanil hlapcu svojemu Janezu,
2য়োহন যা যা দেখেছিলেন সে সব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন৷ এ হল সেই সত্য যা যীশু খ্রীষ্ট তাঁর কাছে বলেছিলেন - যা কেবলমাত্র ঈশ্বরের বার্তা৷
2ki je izpričal besedo Božjo in pričevanje Jezusa Kristusa, karkoli je videl.
3ধন্য সেইজন, য়ে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যাঁরা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে তারাও ধন্য, কারণ সময় সন্নিকট৷
3Blagor mu, kdor bere in njim, ki slišijo besede prorokovanja in hranijo, kar je v njem pisano, kajti čas je blizu.
4এশিয়া প্রদেশের সাতটি খ্রীষ্ট মণ্ডলীর কাছে আমি য়োহন লিখছি৷ ঈশ্বর যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন এবং তাঁর সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা
4Janez sedmerim cerkvam, ki so v Aziji: Milost vam in mir od njega, ki je in ki je bil in ki prihaja, in od sedmerih Duhov, ki so pred prestolom njegovim,
5ও যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের মধ্যে নেমে আসুক৷ বিশ্বস্ত সাক্ষী যীশু, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে প্রথম এবং এই পৃথিবীর রাজাদের শাসনকর্তা, তিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন৷
5in od Jezusa Kristusa, ki je zvesta priča, prvorojenec izmed mrtvih in poglavar kraljev zemlje. Njemu, ki nas ljubi in nas je omil grehov naših v krvi svoji
6যীশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তাঁর পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন৷ যীশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থাযী হোক্৷ আমেন৷
6in nas je storil v kraljestvo in za duhovnike Bogu in Očetu svojemu, njemu slava in moč na vekov veke! Amen.
7দেখ, যীশু মেঘ সহকারে আসছেন৷ আর প্রত্যেকে তাঁকে দেখতে পাবে, এমনকি যাঁরা তাঁকে বর্শা দিয়ে বিদ্ধ করেছিল, তারাও দেখতে পাবে৷ তখন পৃথিবীর সকল লোক তাঁর জন্য কান্নায় ভেঙ্গে পড়বে৷ হ্যাঁ, তাই ঘটবে! আমেন৷
7Glej, prihaja z oblaki; in videlo ga bo vsako oko in tisti, ki so ga prebodli, in žalovali bodo nad njim vsi rodovi zemlje. Gotovo, amen.
8প্রভু ঈশ্বর বলেন, ‘আমিই আল্ফা ও ওমিগা; আমিই সেই সর্বশক্তিমান৷ আমিই সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন৷’
8Jaz sem Alfa in Omega [Alfa je prva, Oméga pa zadnja črka grške abecede.], začetek in konec, govori Gospod, Bog, ki je in ki je bil in ki prihaja, Vsemogočni.
9আমি য়োহন, খ্রীষ্টেতে তোমাদের ভাই৷ আমরা একসাথে যীশুতে রয়েছি: আমরা কষ্ট, রাজ্য, ও ধৈর্য্য সহ্য করায় সহভাগী৷ আমি পাটম্ দ্বীপে ছিলাম কারণ আমি ঈশ্বরের বাক্য এবং যীশুর প্রকাশিত সত্য প্রচার করেছিলাম৷
9Jaz Janez, brat vaš in sodeležnik v stiski in v kraljestvu in stanovitnosti v Jezusu, sem bil na otoku, imenovanem Patmu, zavoljo besede Božje in pričevanja Jezusovega.
10আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হলাম; আর পেছন থেকে এক উচ্চস্বর শুনতে পেলাম৷ মনে হল তূরীধ্বনি হচ্ছে৷
10Bil sem v Duhu ob dnevi Gospodnjem, in sem slišal za seboj velik glas kakor trombe,
11ঘোষিত হল, ‘তুমি যা দেখছ তা একটি পুস্তকে লেখ, আর ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিলফিয়া ও লায়দিকেয়া এই সাতটি মণ্ডলীর কাছে তা পাঠিয়ে দাও৷’
11govoreče: Kar vidiš, zapiši v knjigo in pošlji sedmerim cerkvam: v Efez in v Smirno in v Pergam in v Tiatire in v Sarde in v Filadelfijo in v Laodicejo.
12আমার সঙ্গে কে কথা বলছেন তা দেখার জন্য আমি পেছন ফিরে তাকালাম এবং দেখলাম, সাতটি সুবর্ণ দীপাধার৷
12In obrnil sem se, da bi videl glas, ki je govoril z menoj; in obrnivši se, sem videl sedem svečnikov zlatih
13সেই দীপাধারগুলির মাঝখানে দাঁড়িয়ে, ‘মানবপুত্রের মতন একজন৷’ পরণে তাঁর লম্বা পোশাক, আর বুকে জড়ানো সোনালী কটিবন্ধ৷
13in sredi svečnikov podobnega sinu človečjemu, oblečenega v obleko do tal in opasanega na prsih z zlatim pasom.
14তাঁর মাথা ও চুল ছিল পশমের মত - য়ে পশম তুষারের মত শুভ্র; তাঁর চোখ ছিল আগুনের শিখার মতো৷
14Glava pa njegova in lasje beli kakor bela volna, kakor sneg, in oči njegove kakor plamen ognja,
15তাঁর পা য়েন আগুনে পোড়ানো উজ্জ্বল পিতল, বন্যার জল কল্লোলের মতো তাঁর কন্ঠস্বর৷
15in noge njegove podobne svetlemu bronu, kakor v peči razbeljenemu, in glas njegov kakor glas mnogih voda;
16তাঁর ডান হাতে সাতটি তারা, তাঁর মুখ থেকে নিঃসৃত হচ্ছিল এক তীক্ষ্ন দ্বিধারযুক্ত তরবারি৷ পূর্ণ তেজে জ্বলন্ত সূর্যের মত তাঁর রূপ৷
16in v desni roki je imel sedem zvezd, in iz ust njegovih je izhajal dvorezen, oster meč, in obličje njegovo je bilo, kakor ko solnce sije v moči svoji.
17তাঁকে দেখে আমি মুর্চ্ছিত হয়ে তাঁর চরণে লুটিয়ে পড়লাম৷ তখন তিনি আমার গায়ে তাঁর ডান হাত রেখে বললেন, ‘ভয় করো না! আমি প্রথম ও শেষ৷
17In ko sem ga videl, sem padel pred noge njegove kakor mrtev; in položil je name desnico svojo, rekoč: Ne boj se; jaz sem Prvi in Poslednji
18আমি সেই চির জীবন্ত, আমি মরেছিলাম, আর দেখ আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি৷ মৃত্যু ও পাতালের চাবিগুলি আমি ধরে আছি৷
18in Živi, in bil sem mrtev, in glej, živ sem na vekov veke, in ključe imam od smrti in smrtne države.
19তাই তুমি যা যা দেখলে, যা যা এখন ঘটছে আর এরপর যা ঘটবে তা লিখে নাও৷
19Zapiši torej, kar si videl in kar je in kar se ima zgoditi potem,skrivnost sedmerih zvezd, ki si jih videl v desnici moji, in sedmero svečnikov zlatih. Sedmere zvezde so angeli sedmerih cerkva, in sedmeri svečniki so sedmere cerkve.
20আমার ডানহাতে য়ে সাতটি তারা ও সাতটি সুবর্ণ দীপাধার দেখলে তাদের গুপ্ত অর্থ হচ্ছে এই-সাতটি তারা ঐ সাতটি মণ্ডলীর স্বর্গদূত আর সেই সাতটি দীপাধারের অর্থ সেই সাতটি মণ্ডলী৷
20skrivnost sedmerih zvezd, ki si jih videl v desnici moji, in sedmero svečnikov zlatih. Sedmere zvezde so angeli sedmerih cerkva, in sedmeri svečniki so sedmere cerkve.