Bengali:NT

Slovenian

Revelation

14

1এরপর আমি সিযোন পর্বতের ওপর এক মেষশাবককে দাঁড়িয়ে থাকতে দেখলাম৷ তাঁর সঙ্গে দাঁড়িয়ে 1,44,000 জন লোক৷ তাদের প্রত্যেকের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লিখিত৷
1In videl sem, in glej: Jagnje stoječe na gori Sionu in ž njim stoštiriinštirideset tisoči, ki imajo ime njegovo in ime Očeta njegovega zapisano na čelih svojih.
2পরে আমি স্বর্গ থেকে শুনতে পেলাম প্রবল জলকল্লোলের মতো, প্রচণ্ড মেঘগর্জনের মতো এক কন্ঠস্বর; য়ে স্বর আমি শুনলাম তাতে মনে হল য়েন একটা বীণাবাদক দল তাঁদের বীণা বাজাচ্ছেন৷
2In slišal sem glas iz nebes kakor glas mnogih vodá in kakor groma velikega glas; in glas, ki sem ga slišal, je bil kakor citralcev, citrajočih na citre svoje.
3তাঁরা সকলে সিংহাসনের সামনে ও সেই চারজন প্রাণী ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইছিলেন৷ পৃথিবী থেকে যাদের মূল্য দিয়ে কেনা হয়েছিল সেই 1,44,000 জন লোক ছাড়া আর অন্য কেউই সেই গান শিখতে পারল না৷
3In pojo kakor pesem novo pred prestolom in pred četverimi živalmi in starejšinami; in nihče se ni mogel naučiti pesmi razen stoštiriinštiridesetih tisoči, ki so odkupljeni od zemlje.
4এই 1,44,000 জন লোক হলেন তাঁরা যাঁরা স্ত্রীলোকদের সংসর্গে নিজেদের কলুষিত করেন নি, কারণ তাঁরা খাঁটি৷ তাঁরা মেষশাবক য়েখানে যান সেখানেই তাঁকে অনুসরণ করেন৷ পৃথিবীর লোকদের মধ্য থেকে এই 1,44,000 জন লোককে মুক্ত করা হয়েছে৷ ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে তাঁরা মনুষ্যদের মধ্য থেকে অগ্রিমাংশরূপে গৃহীত হয়েছেন৷
4Ti so, kateri se niso oskrunili z ženami; device so namreč. Ti so, ki hodijo za jagnjetom, kamorkoli gre. Ti so bili odkupljeni izmed ljudi, prvina Bogu in Jagnjetu.
5তাঁদের মুখে কোন মিথ্যা কথা পাওয়া যায় নি৷ তাঁরা নির্দোষ৷
5In v njih ustih se ni našla laž, brez madeža so.
6পরে আমি আর একজন স্বর্গদূতকে আকাশপথে উড়ে য়েতে দেখলাম৷ পৃথিবীবাসী লোকদের কাছে, পৃথিবীর সকল জাতি, উপজাতি, সকল ভাষাভাষী লোকের কাছে ঘোষণা করার জন্য এই স্বর্গদূতের কাছে ছিল অনন্তকালীন সুসমাচার৷
6In videl sem drugega angela, letečega po sredi neba, ki je imel večen evangelij, da ga oznani prebivalcem na zemlji in vsakemu narodu in rodu in jeziku in ljudstvu,
7স্বর্গদূত উদাত্ত কন্ঠে এই কথা বললেন, ‘ঈশ্বরকে ভয় করো ও তাঁর প্রশংসা করো, কারণ সময় হয়েছে, যখন ঈশ্বর সমস্ত লোকদের বিচার করবেন৷ যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও সমস্ত জলের উত্‌স সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরেরই উপাসনা করো৷’
7govorečega z glasom velikim: Bojte se Boga in dajte mu slavo, kajti prišla je ura sodbe njegove; in molite njega, ki je naredil nebo in zemljo in morje in studence vodá.
8এরপর প্রথম স্বর্গদূতদের পিছন পিছন দ্বিতীয় স্বর্গদূত উড়ে এসে বললেন, ‘পতন হল! মহানগরী বাবিলের পতন হল! সে সমস্ত জাতিকে ঈশ্বরের ক্রোধের ও তার ব্যভিচারের মদিরা পান করিয়েছে৷’
8In drug je šel za njim, drugi angel, govoreč: Padel je, padel Babilon, mesto véliko, ki je z vinom srda nečistosti svoje napojilo vse narode.
9এরপর ঐ দুজন স্বর্গদূতের পেছনে আর এক স্বর্গদূত এসে চিত্‌কার করে বললেন, ‘যদি কেউ সেই পশু ও তার প্রতিমার আরাধনা করে আর কপালে অথবা হাতে তার ছাপধারণ করে
9In drug pride za njima, tretji angel, govoreč z glasom velikim: Če kdo moli zver in podobo njeno in vzame njeno znamenje na čelo ali na roko svojo,
10তবে সেও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করবে, যা ঈশ্বরের ক্রোধের পাত্রে অমিশ্রিত অবস্থায় ঢালা হচ্ছে৷ পবিত্র স্বর্গদূতদের ও মেষশাবকের সামনে জ্বলন্ত গন্ধকে ও আগুনে পুড়ে তাকে কি নিদারুণ যন্ত্রণাই না পেতে হবে৷
10bo tudi on pil od vina srda Božjega, ki je čisto pripravljeno v čaši jeze njegove, in se bo mučil v ognju in žveplu pred svetimi angeli in pred Jagnjetom.
11তাদের যন্ত্রণার ধোঁয়া যুগপর্য়ায়ে যুগে যুগে উপরে উঠতে থাকবে৷ যাঁরা সেই পশু ও তাঁর মূর্তির আরাধনা করে অথবা য়ে কেউ তার নামের ছাপ ধারণ করে, তারা দিনে কি রাতে কখনও বিশ্রাম পাবে না৷’
11In njih mučenja dim vzhaja na vekov veke, in pokoja nimajo noč in dan, kateri molijo zver in podobo njeno in kdor sprejme znamenje njenega imena.
12এখানেই ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য্যের প্রযোজন, যাঁরা ঈশ্বরের আজ্ঞা পালন করবে ও যীশুর প্রতি বিশ্বাসে স্থির থাকবে৷
12Tukaj je stanovitnost svetnikov, kateri hranijo zapovedi Božje in vero Jezusovo.
13এরপর আমি স্বর্গ থেকে একটা রব শুনলাম, ‘তুমি এই কথা লেখ; এখন থেকে মৃত লোকেরা ধন্য, যাঁরা প্রভুর সঙ্গে যুক্ত থেকে মৃত্যুবরণ করেছে৷’ আত্মা একথা বলছেন, ‘হ্যাঁ, এ সত্য৷ তারা তাদের কঠোর পরিশ্রম থেকে বিশ্রাম লাভ করবে, কারণ তাদের সব সত্‌কর্ম তাদের অনুসরণ করে৷’
13In slišal sem glas z neba, rekoč: Piši: Blagor mrtvim, ki umrjejo v Gospodu od sedaj. Da, pravi Duh, odpočijejo se naj od trudov svojih, zakaj njih dela gredo za njimi.
14পরে আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে একখণ্ড সাদা মেঘ৷ সেই মেঘের ওপর মানবপুত্রের মতো একজন বসে আছেন৷ তাঁর মাথায় সোনার মুকুট ও তার হাতে একটা ধারালো কাস্তে৷
14In videl sem, in glej: bel oblak in na oblaku sedeč eden, podoben sinu človečjemu, imajoč na glavi venec zlat in v roki oster srp.
15এরপর মন্দির থেকে আর একজন স্বর্গদূত বের হয়ে এলেন৷ যিনি মেঘের ওপরে বসে আছেন তাঁকে তিনি বললেন, ‘আপনার কাস্তে লাগান ও শস্য সংগ্রহ করুন, কারণ শস্য সংগ্রহের সময় হয়েছে৷ পৃথিবীর সব শস্য পেকেছে৷’
15In drug angel pride iz svetišča, vpijoč z glasom velikim sedečemu na oblaku: Spusti srp svoj in žanji, kajti prišla je žetve ura, ker prezrela je žetev zemlje.
16তাই যিনি সেই মেঘের ওপর বসেছিলেন তিনি পৃথিবীর ওপর কাস্তে চালালেন আর পৃথিবীর ফসল তোলা হল৷
16In sedeči na oblaku vrže srp svoj na zemljo, in požeta je bila zemlja.
17এরপর স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন৷ এই স্বর্গদূতের হাতে এক ধারালো কাস্তে ছিল,
17In drug angel pride iz svetišča, ki je v nebesih, in tudi on ima oster srp.
18আর যজ্ঞবেদী থেকে অন্য এক স্বর্গদূত উঠে এলেন, য়াঁর আগুনের ওপরে কর্তৃত্ত্ব করার ক্ষমতা ছিল৷ তিনি ঐ ধারালো কাস্তে হাতে য়ে স্বর্গদূত ছিলেন তার উদ্দেশ্যে চিত্‌কার করে এই কথা বললেন, ‘তোমার ধারালো কাস্তে লাগাও, পৃথিবীর সমস্ত আঙ্গুর ক্ষেতের আঙ্গুরের থোকাগুলি কাট, কারণ সমস্ত আঙ্গুর পেকে গেছে৷’
18In drug angel pride od oltarja, imajoč oblast nad ognjem, in zavpije z glasom velikim njemu, ki ima srp ostri, rekoč: Spusti srp svoj ostri in odreži grozdje trte zemeljske, kajti dozorele so jagode njene.
19তখন সেই স্বর্গদূত পৃথিবীর ওপর কাস্তে চালিয়ে পৃথিবীর সমস্ত আঙ্গুর সংগ্রহ করে ঈশ্বরের ক্রোধের মাড়াইকলে ঢেলে দিলেন৷
19In angel vrže srp svoj na zemljo, in rezal je grozdje trte zemeljske in metal v veliko tlačilnico jeze Božje.In tlačila se je tlačilnica zunaj mesta, in tekla je kri iz tlačilnice prav do vajetov konj tisoč šeststo tečajev daleč.
20নগরের বাইরে মাড়াইকলে আঙ্গুরগুলি মাড়াই করা হলে পরে সেই মাড়াইকল থেকে রক্ত নিঃসৃত হল৷ সেই রক্ত উচ্চতায় ঘোড়ার এক বলগা পর্যন্ত এবং দুরত্বে 200 মাইল প্রবাহিত হল৷
20In tlačila se je tlačilnica zunaj mesta, in tekla je kri iz tlačilnice prav do vajetov konj tisoč šeststo tečajev daleč.