Bengali:NT

Slovenian

Revelation

5

1সিংহাসনে যিনি বসেছিলেন তাঁর ডানহাতে আমি একটি পুস্তক দেখলাম যার ভেতরে ও বাইরে উভয়দিকে লেখা ও তা সাতটি মোহর দিয়ে সীলমোহর করে বন্ধ করা ছিল৷
1In videl sem v desnici sedečega na prestolu knjigo popisano znotraj in zadaj, zapečateno s sedmimi pečati.
2আর আমি এক শক্তিমান স্বর্গদূতকে দেখলাম, যিনি চিত্‌কার করে বলছেন, ‘এটি খুলতে পারে ও তার সীলমোহরগুলি ভাঙ্গতে পারে কার এমন য়োগ্যতা আছে?’
2In videl sem mogočnega angela, oznanjujočega z velikim glasom: Kdo je vreden odpreti knjigo in odtrgati pečate njene?
3কিন্তু কি স্বর্গে, কি পৃথিবীতে, কি পৃথিবীর নীচে কেউ পুস্তকটি না পারল খুলতে, না পারল তার ভেতরে কি আছে তা দেখতে৷
3In nihče ni mogel ne v nebesih, ne na zemlji, ne pod zemljo odpreti knjige, ne gledati je.
4সেই পুস্তকটি খোলবার ও তার ভেতরে দেখবার য়োগ্য কাউকে পাওয়া গেল না দেখে আমি অঝোরে কাঁদতে থাকলাম৷
4In jaz sem jokal silno, da ni bil nihče za vrednega spoznan odpreti knjige, ne gledati je.
5তখন সেই প্রাচীনদের মধ্যে একজন আমাকে বললেন, ‘তুমি কেঁদো না! দেখ, যিনি যিহূদা বংশের সিংহ, দাযূদের বংশধর, তিনি বিজযী হয়েছেন, তিনি সাতটি সীলমোহর ভাঙ্গার ও পুস্তকটি খোলার য়োগ্য হয়েছেন৷’
5In eden izmed starejšin mi reče: Ne jokaj; glej, zmagal je lev, ki je iz roda Judovega, korenina Davidova, da odpre knjigo in sedmere pečate njene.
6পরে আমি দেখলাম ঐ সিংহাসনের সামনে চার জন প্রাণীর সঙ্গে এবং প্রাচীনদের সঙ্গে এক মেষশাবক দাঁড়িয়ে আছেন; সেই মেষশাবককে এমন দেখাচ্ছিল য়েন তাকে বধ করা হয়েছে৷ তাঁর সাতটি শৃঙ্গ ও সাতটি চক্ষু, সেই চক্ষুগুলি হল ঈশ্বরের সপ্ত আত্মা যাদের পৃথিবীর সর্বত্র পাঠানো হয়েছে৷
6In videl sem sredi prestola in četverih živali in sredi starejšin Jagnje stoječe, kakor zaklano, ki je imelo sedem rogov in očes sedem, katera so sedmeri Duhovi Božji, poslani na vso zemljo.
7এরপর সেই মেষশাবক এসে যিনি সিংহাসনে বসে আছেন তাঁর হাত থেকে সেই পুস্তকটি নিলেন৷
7In pride in vzame knjigo iz desnice sedečega na prestolu.
8তিনি যখন পুস্তকটি নিলেন, তখন ঐ চারজন প্রাণী ও চব্বিশজন প্রাচীন মেষশাবকের সামনে ভূমিষ্ট হয়ে প্রণাম করলেন৷ তাঁদের প্রত্যেকের কাছে ছিল একটি করে বীণা ও সোনার বাটিতে সুগন্ধি ধূপ, সেই ধূপ হচ্ছে ঈশ্বরের পবিত্র লোকদের প্রার্থনাস্বরূপ৷
8In ko je vzelo knjigo, padejo četvere živali in štiriindvajseteri starejšine pred Jagnjetom, imajoč vsak strune in zlate čaše, polne kadil, ki so molitve svetnikov.
9তাঁরা মেষশাবকের জন্য এক নতুন গীত গাইছিলেন: ‘তুমি ঐ পুস্তকটি নেবার ও তার সীলমোহর ভাঙ্গার য়োগ্য, কারণ তুমি বলি হয়েছিলে; আর তোমার রক্ত দিয়ে সমস্ত উপজাতি, ভাষা, সম্প্রদায় ও জাতির মধ্য থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লোকদের কিনেছ৷
9In pojo pesem novo, govoreč: Vreden si prejeti knjigo in odpreti pečate njene; kajti bilo si zaklano in si jih odkupilo Bogu s krvjo svojo iz vsakega rodu in jezika in ljudstva in naroda,
10তুমি তাদের নিয়ে এক রাজ্য গড়েছ ও আমাদের ঈশ্বরের যাজক করেছ আর তারা সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে৷’
10in si jih storilo našemu Bogu v kraljestvo in za duhovnike, in kraljevali bodo na zemlji.
11পরে আমি তাকালাম, আর সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও প্রাচীনদের চারদিকে অনেক স্বর্গদূতের কন্ঠস্বর শুনতে পেলাম৷ তারা সংখ্যায় লক্ষ লক্ষ, কোটি কোটি৷
11In videl sem in slišal sem glas mnogih angelov okrog prestola in živali in starejšin, in njih število je bilo miriad miriade in tisočev tisoči,
12তারা উদাত্ত কন্ঠে বলতে লাগলেন: ‘সেই মেষশাবক, যিনি হত হয়েছিলেন, তিনিই পরাক্রম, সম্পদ, বিজ্ঞতা, ক্ষমতা, সম্মান, মহিমা ও প্রশংসা পাবার পরম য়োগ্য৷’
12govorečih z velikim glasom: Vredno je Jagnje, ki je bilo zaklano, prejeti moč in bogastvo in modrost in krepkost in čast in slavo in blagoslov.
13পরে আমি স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর নীচে ও সমুদ্রের মধ্যে সমস্ত প্রাণী এবং আর যা কিছু সেইসব জায়গাতে ছিল তাদের এই বাণী শুনলাম: ‘যিনি সিংহাসনে বসে আছেন তাঁর ও মেষশাবকের প্রতি প্রশংসা, সম্মান, মহিমা ও পরাক্রম যুগে যুগে বর্ষিত হোক্৷’
13In vsako stvar, ki je v nebesih in na zemlji in pod zemljo in na morju, in vse, kar je v njih, sem čul govoreče: Sedečemu na prestolu in Jagnjetu blagoslov in čast in slava in moč na vekov veke!In četvere živali so rekle: Amen! In štiriindvajseteri starejšine so padli in so molili.
14সেই চারজন প্রাণী তখন বললেন, ‘আমেন!’ এরপর সেই প্রাচীনরা মাথা নীচু করে প্রণাম ও উপাসনা করলেন৷
14In četvere živali so rekle: Amen! In štiriindvajseteri starejšine so padli in so molili.