1এরপর আমি দেখলাম, পৃথিবীর চার কোনে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন৷ তাঁরা পৃথিবীর চারটি বাযুপ্রবাহকে আটকে রেখেছেন, য়েন পৃথিবীর বা সমুদ্রের বা গাছের ওপর দিয়ে বাতাস না বয়৷
1In potem sem videl štiri angele, stoječe na četverih voglih zemlje, držeče četvere vetrove zemlje, da ne veje veter po zemlji, ne po morju, ne čez nobeno drevo.
2এরপর আমি আর এক স্বর্গদূতকে পূর্বদিক থেকে উঠে আসতে দেখলাম৷ তাঁর হাতে ছিল জীবন্ত ঈশ্বরের সীলমোহর৷ ঈশ্বর য়ে চারজন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রে আঘাত করবার ক্ষমতা দিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে তিনি চিত্কার করে বললেন,
2In videl sem drugega angela, stopajočega gori od solnčnega vzhoda, ki je imel pečat Boga živega; in je zaklical z glasom velikim četverim angelom, ki jim je bilo dano kaziti zemljo in morje,
3‘দাঁড়াও, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসদের কপালে মোহর দ্বারা চিহ্ন না দিই, সে পর্যন্ত তোমরা পৃথিবী, সমুদ্র বা গাছের কোন ক্ষতি করো না৷’
3rekoč: Ne kazite zemlje, ne morja, ne dreves, dokler ne zapečatimo hlapcev Boga našega na njih čelih.
4এরপর আমি শুনলাম কত লোকের কপালে চিহ্ন দেওয়া হল৷ মোট একলক্ষ চুয়াল্লিশ হাজার লোক৷ তারা ছিল সমস্ত ইস্রায়েল গোষ্ঠীর ও জাতির৷
4In slišal sem število zapečatenih: stoinštiriinštirideset tisoš zapečatenih iz vseh rodov sinov Izraelovih.
5যিহূদা গোষ্ঠীর 12,000 রূবেণ গোষ্ঠীর 12,000 গাদ গোষ্ঠীর 12,000
5Iz rodu Judovega dvanajst tisoč zapečatenih, iz rodu Rubenovega dvanajst tisoč zapečatenih, iz rodu Gadovega dvanajst tisoč,
6আশের গোষ্ঠীর 12,000 নপ্তালি গোষ্ঠীর 12,000 মনঃশি গোষ্ঠীর 12,000
6iz rodu Aserjevega dvanajst tisoč, iz rodu Neftalimovega dvanajst tisoč, iz rodu Manasejevega dvanajst tisoč,
7শিমিযোন গোষ্ঠীর 12,000 লেবি গোষ্ঠীর 12,000 ইষাখর গোষ্ঠীর 12,000
7iz rodu Simeonovega dvanajst tisoč, iz rodu Levijevega dvanajst tisoč, iz rodu Isaharjevega dvanajst tisoč,
8সবূলূন গোষ্ঠীর 12,000 য়োষেফ গোষ্ঠীর 12,000 বিন্যামীন গোষ্ঠীর 12,000
8iz rodu Zabulonovega dvanajst tisoč, iz rodu Jožefovega dvanajst tisoč, iz rodu Benjaminovega dvanajst tisoč zapečatenih.
9এরপর আমি দেখলাম প্রত্যেক জাতির, প্রত্যেক বংশের এবং প্রত্যেক গোষ্ঠীর ও ভাষার অগণিত লোক সেই সিংহাসন ও মেষশাবকের সামনে এসে তারা দাঁড়িয়েছে৷ তাদের পরণে শুভ্র পোশাক এবং হাতে খেজুর পাতা৷
9Potem sem videl, in glej: velika množica, ki je nihče ni mogel sešteti, iz vsakega naroda in iz vseh rodov in ljudstev in jezikov, stoječe pred prestolom in pred Jagnjetom, oblečene z belimi oblačili in palme v njih rokah,
10তারা সকলে চিত্কার করে বলছে, ‘যিনি সিংহাসনে বসে আছেন, এই জয় সেই ঈশ্বরের ও মেষশাবকের দান৷’
10in kličejo z glasom velikim, rekoč: Zveličanje Bogu našemu, sedečemu na prestolu, in Jagnjetu!
11সমস্ত স্বর্গদূত সিংহাসনের প্রাচীনদের ও চারজন প্রাণীর চারদিক ঘিরে দাঁড়িয়ে ছিলেন৷ তাঁরা সিংহাসনের সামনে মাথা নীচু করে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করতে থাকলেন৷
11In vsi angeli so stali okrog prestola in starejšin in četverih živali in so padli pred prestolom na obličje in so molili Boga,
12তাঁরা বললেন, ‘আমেন! প্রশংসা, মহিমা, প্রজ্ঞা, ধন্যবাদ, সম্মান, পরাক্রম ও ক্ষমতা যুগপর্য়ায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক্৷ আমেন!’
12rekoč: Amen! Blagoslov in slava in modrost in zahvala in čast in moč in krepkost Bogu našemu na vekov veke! Amen!
13এরপর সেই প্রাচীনদের মধ্যে একজন আমায় জিজ্ঞেস করলেন, ‘শুভ্র পোশাক পর! এই লোকরা কে, আর এরা সব কোথা থেকে এসেছে?’
13In izpregovori eden izmed starejšin, rekoč mi: Kdo so ti, oblečeni z belimi oblačili, in odkod so prišli?
14আমি তাঁকে বললাম, ‘মহাশয়, আপনি জানেন৷’ তিনি আমায় বললেন, ‘এরা সেই লোক যাঁরা মহানির্য়াতন সহ্য করে এসেছে; আর মেষশাবকের রক্তে নিজের পোশাক ধুয়ে শুচীশুভ্র করেছে৷
14In mu rečem: Gospod moj, ti veš. In mi reče: To so tisti, ki prihajajo iz stiske velike in so oprali oblačila svoja in jih pobelili v krvi Jagnjetovi.
15এই কারণেই এরা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে; আর দিন রাত তাঁর মন্দিরে তাঁর উপাসনা করে চলেছে৷ যিনি সিংহাসনে বসে আছেন, তিনি এদের রক্ষা করবেন৷
15Zato so pred prestolom Božjim in mu služijo noč in dan v svetišču njegovem, in sedeči na prestolu razpne svoj šator nad njimi.
16এরা আর কখনও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হবে না, এদের গায়ে রোদ বা তার প্রখর তাপও লাগবে না৷
16Lačni ne bodo več, ne žejni več, tudi solnce jih ne zadene, ne vročina nobena;kajti Jagnje, ki je sredi prestola, jih bo paslo in jih vodilo k studencem voda življenja; in Bog obriše vsako solzo ž njih oči.
17কারণ সিংহাসনের ঠিক সামনে য়ে মেষশাবক আছেন তিনি এদের মেষপালক হবেন, তাদের জীবন জলের প্রস্রবণের কাছে নিয়ে যাবেন আর ঈশ্বর এদের সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন৷’
17kajti Jagnje, ki je sredi prestola, jih bo paslo in jih vodilo k studencem voda življenja; in Bog obriše vsako solzo ž njih oči.