1বিশ্বাসে য়ে দুর্বল, এমন কোন ভাইকে তোমাদের মধ্যে গ্রহণ করতে অস্বীকার করো না৷ তার ভিন্ন ধারণা নিয়ে তার সঙ্গে তর্ক করো না৷
1A slabotnega v veri sprejemajte medse, toda ne na presojanje dvomljivih misli.
2এক এক জন বিশ্বাস করে য়ে তার যা ইচ্ছা হয় এমন সব কিছুই সে খেতে পারে; কিন্তু য়ে বিশ্বাসে দুর্বল সে মনে করে য়ে সে কেবল শাকসব্জী খেতে পারে৷
2Eden verjame, da sme vse jesti, kdor pa je slabič, jé le zelenjavo.
3য়ে ব্যক্তি সব খাবারই খায় সে য়েন য়ে কেবল সব্জীই খায়, তাকে হেয় জ্ঞান না করে৷ আর য়ে মানুষ কেবল সব্জী খায়, তারও উচিত সব খাবার খায় এমন লোককে ঘৃণা না করা, কারণ ঈশ্বর তাকেও গ্রহণ করেছেন৷
3Kdor ješ, ne zaničuj tistega, ki ne jé; kdor pa ne ješ, ne sodi tistega, ki jé, kajti Bog ga je sprejel.
4তুমি অন্য়ের ভৃত্যের দোষ ধরবে না৷ সে ঠিক করছে না ভুল করছে তা তার মনিবই ঠিক করবেন; বরং প্রভুর দাস নির্দোষই হবে কারণ প্রভু তাকে ধার্মিক প্রতিপন্ন করতে পারেন৷
4Ti kdo si, da sodiš tujega hlapca? Lastnemu gospodarju stoji ali pade. Saj on vstane, kajti Gospod ga ima moč postaviti.
5কেউ হয়তো মনে করে এই দিনটি ঐ দিনটির থেকে ভাল, আবার কেউ মনে করে সব দিনই সমান ভাল৷ প্রত্যেক ব্যক্তি নিজ নিজ মনে তার বিশ্বাস সম্বন্ধে স্থির নিশ্চয় হোক্৷
5Eden razloča dan od dneva, a drugi sodi, da so vsi dnevi enaki. Vsak bodi v lastnem razumu popolnoma prepričan.
6য়ে কোন দিনকে বিশেষ মর্য়াদা দিয়ে থাকে সে প্রভুর উদ্দেশ্যেই তা করে৷ তেমনি য়ে মানুষ সবরকম খাবারই খায়, সেও প্রভুর উদ্দেশ্যেই তা করে কারণ সে ওই খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়৷ এদিকে য়ে ব্যক্তি কিছু খাদ্য় গ্রহণে বিরত থাকে সেও তো প্রভুর উদ্দেশ্যেই তা করে৷
6Kdor pazi na dan, pazi Gospodu; in kdor jé, jé Gospodu, ker zahvaljuje Boga, in kdor ne jé, ne jé Gospodu, in zahvaljuje Boga.
7হ্যাঁ, আমরা সকলেই প্রভুর জন্য বেঁচে থাকি৷ আমরা কেউ নিজের জন্য বেঁচে থাকি না, কেউ নিজের জন্য মরেও যাই না৷
7Zakaj nihče nas ne živi sebi, in nihče ne umre sebi.
8আমাদের বেঁচে থাকা তো প্রভুরই উদ্দেশ্যে বেঁচে থাকা, আমরা যদি মরি তবে তো প্রভুর জন্যই মরি৷ তাই আমরা বাঁচি বা মরি, য়ে ভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই৷
8Kajti, če živimo, živimo Gospodu, in če mrjemo, mrjemo Gospodu; če torej živimo, če mrjemo, smo Gospodovi.
9এইজন্যই খ্রীষ্ট মৃত্যু বরণ করলেন ও পুনরায় বেঁচে উঠলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন৷
9zato je namreč Kristus umrl in zopet oživel, da gospoduje i mrtvim i živim.
10তাহলে তোমরা কেন খ্রীষ্টেতে তোমার এক ভাইয়ের দোষ ধর? তোমার ভাইয়ের থেকে তুমি ভাল, এমন কথাই বা ভাব কি করে? আমাদের সকলকেই ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে৷ আর ঈশ্বর আমাদের বিচার করবেন৷
10Ti pa, zakaj sodiš brata svojega? ali tudi ti, zakaj zaničuješ brata svojega? Saj se vsi postavimo pred sodni stol Božji.
11হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে: ‘প্রত্যেক ব্যক্তি আমার সাক্ষাতে নতজানু হবে৷ প্রত্যেক ওষ্ঠাধর স্বীকার করবে য়ে আমি ঈশ্বর, প্রভু বলেন, আমার জীবনের দিব্য, এসব হবেই৷’যিশাইয় 45:23
11Kajti pisano je: „Kakor živim jaz, govori Gospod, meni se bo pripognilo vsako koleno, in vsak jezik bo pripoznaval Boga“.
12আমাদের সকলকেই ঈশ্বরের কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে৷
12Tako bo torej vsakdo izmed nas zase odgovor dajal Bogu.
13তাই এস, আমরা অন্য়ের বিচার করা থেকে বিরত হই, বরং আমরা সিদ্ধান্ত নেব য়ে আমরা এমন কিছুকরব না যাতে আমাদের কোন ভাই বা বোন হোঁচট খায় ও প্রলোভনে পড়ে পাপ করে৷
13Nič več torej ne sodimo drug drugega; presojajte pa tem bolj, kako ne bi dajali spotike bratu ali pohujšanja.
14আমি প্রভু যীশুতে নিশ্চিতভাবে বুঝেছি য়ে কোন খাবার আসলে অশুচি নয়, তা খাওয়া অন্যায় নয়৷ তবে কেউ যদি সেই খাবার অশুচি ভাবে, তাহলে তার কাছে তা অশুচি৷
14Vem in prepričan sem v Gospodu Jezusu, da ni nič nečisto samo na sebi; samo če kdo misli, da je kaj nečisto, je za njega nečisto.
15তোমার খাদ্য়ে যদি তোমার ভাই আত্মিকভাবে আহত হয় তাহলে বুঝতে হবে য়ে তুমি আর ভালোবাসার পথে চলছ না৷ তুমি এমন কিছু খেও না যা অন্য়ের কাছে গ্রহণয়োগ্য নয়৷ এতে তার বিশ্বাস আঘাত পেতে পারে, কারণ খ্রীষ্ট সেই ব্যক্তির জন্য প্রাণ দিয়েছিলেন৷
15Kajti če se zavoljo jedi tvoj brat žalosti, ne ravnaš več po ljubezni. Ne pogubljaj s svojo jedjo tistega, ki je zanj umrl Kristus.
16তাহলে তোমার কাছে যা ভাল, তা য়েন অপরের কাছে নিন্দিত না হয়৷
16Ne dajte torej, da se preklinja vaša dobrina.
17ঈশ্বরের রাজ্য খাদ্য় পানীয় নয়, কিন্তু তা ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ৷
17Zakaj kraljestvo Božje ni jed, ne pijača, ampak pravičnost in mir in radost v svetem Duhu.
18য়ে এ বিষয়ে খ্রীষ্টের দাসত্ব করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মানুষের কাছেও পরীক্ষাসিদ্ধ৷
18Kajti kdor v tem služi Kristusu, je prijeten Bogu in cenjen ljudem.
19তাই সেই সব কাজ যা শান্তির পথ প্রশস্ত করে এবং পরস্পরকে শক্তিশালী করে, এস, আমরা তাই করি৷
19Tako se torej poganjajmo za to, kar služi v mir in s čimer pospešimo napredek drug drugemu.
20নিছক খাদ্য়বস্তু নিয়ে ঈশ্বরের কাজ পণ্ড করো না, কারণ সব খাদ্য়ই শুচি ও খাওয়া যায়, কিন্তু কারো কিছু খাওয়া নিয়ে যদি অন্য়ের পতন ঘটে তাহলে তেমন কিছু খাওয়া অবশ্যই অন্যায়৷
20Zavoljo jedi ne razdiraj dela Božjega! Vse je sicer čisto, ali v zlo je človeku, ki uživa s spotiko.
21তোমার ভাই যদি হোঁচট খায় ও পাপে পতিত হয়, তাহলে মাংস আহার বা দ্রাক্ষারস পান না করাই শ্রেয়৷ তেমন কোন কাজও না করা ভাল যার ফলে তোমার কোন ভাই বা বোনের পতন ঘটতে পারে ও সে পাপ করে৷
21Dobro je, ne jesti mesa in ne piti vina, ne storiti ničesar, ob čemer bi se brat tvoj spotikal ali pohujševal ali slabil.
22তোমরা যা ভাল বলে বিশ্বাস কর তা তুমি ও তোমার ঈশ্বরের মধ্যেই রাখ; কারণ কেউ যখন ভাল মনে করে কোন কাজ করে এবং সে যা করছে সেই ব্যাপারে যদি তার বিবেক তাকে দোষী না করে, তবে সেই ব্যক্তি ধন্য৷
22Vero, ki jo ti imaš, sam zase imej pred Bogom. Blagor mu, kdor ne sodi sam sebe v tem, kar ima za dobro.Kdor pa dvomi in vendar jé, je obsojen, ker tega ne dela iz vere; vse pa, kar ni iz vere, je greh.
23কিন্তু কোন কিছু খাবার ব্যাপারে যার অন্তরে দ্বিধা থাকে সে যদি তবুও তা খায় তাহলে সে অবশ্যই দোষী, কারণ সে তো নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করল৷ কেউ যদি বিশ্বাস করতে না পারে য়ে এটা ঠিক তবে সেই কাজ করা পাপ৷
23Kdor pa dvomi in vendar jé, je obsojen, ker tega ne dela iz vere; vse pa, kar ni iz vere, je greh.