1বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে, প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তিহয়েছে৷
1Ker smo torej opravičeni po veri, imamo mir z Bogom po Gospodu našem Jezusu Kristusu,
2খ্রীষ্টের জন্যই আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করেছি এবং দাঁড়িয়ে আছি৷ আমরা আনন্দ করি য়ে এই প্রত্যাশা নিয়ে আমরা একদিন ঈশ্বরের মহিমার অংশীদার হব৷
2po katerem smo tudi dobili v veri pristop v to milost, ki stojimo v njej, in hvalimo se z upanjem slave Božje.
3এমন কি সমস্ত দুঃখ কষ্টের মধ্যে আমরা আনন্দ করি, কারণ আমরা জানি য়ে এইসব দুঃখ কষ্ট আমাদের ধৈর্য্যের পথে এগিয়ে নিয়ে যায়৷
3Pa ne samo to, temuč hvalimo se tudi v stiskah, vedoč, da stiska rodi potrpežljivost,
4ধৈর্য্য আমাদের স্বভাবকে খাঁটি করে তোলে এবং এই খাঁটি স্বভাবের ফলে জীবনে আশার উত্পত্তি হয়৷
4a potrpežljivost izkušenost, izkušenost pa upanje;
5এই প্রত্যাশা কখনই আমাদের নিরাশ করে না, কারণ পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালবাসা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে৷ সেই পবিত্র আত্মাকে আমরা ঈশ্বরের দানরূপে পেয়েছি৷
5a upanje ne osramočuje, ker je ljubezen Božja izlita v srcih naših po svetem Duhu, ki nam je dan.
6আমরা যখন শক্তিহীন ছিলাম তখন খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিলেন, উপযুক্ত সময়ে খ্রীষ্ট আমাদের মত দুষ্ট লোকদের জন্য প্রাণ দিলেন৷
6Kajti Kristus je svoj čas, ko smo mi bili še slabi, umrl za brezbožne;
7কোন সত্ লোকের জন্য কেউ নিজের প্রাণ দেয় না বললেই চলে৷ যিনি অন্য়ের উপকার করেছেন এমন লোকের জন্য হয়তো বা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে৷
7saj težko da umre kdo za pravičnega, dasi se za dobrega morda kdo odloči umreti.
8কিন্তু আমরা যখন পাপী ছিলাম খ্রীষ্ট তখনও আমাদের জন্য প্রাণ দিলেন; আর এইভাবে ঈশ্বর দেখালেন য়ে তিনি আমাদের ভালবাসেন৷
8Dokazuje pa Bog svojo ljubezen do nas s tem, da je Kristus umrl za nas, ko smo bili še grešniki.
9ঈশ্বর খ্রীষ্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন; তবে এই সত্যটি আরও কত সুনিশ্চিত য়ে খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব৷
9Koliko bolj bomo torej, ko smo zdaj opravičeni v krvi njegovi, po njem rešeni jeze božje.
10আমরা যখন তাঁর শত্রু ছিলাম তখন যদি ঈশ্বর তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের মিলন করিয়ে নিলেন, তাহলে মিলনের পরে এটা আরও কত নিশ্চিত য়ে আমরা এখন তাঁর পুত্রের জীবনের মাধ্যমে উদ্ধার পাব৷
10Kajti če smo bili spravljeni z Bogom s smrtjo njegovega Sina, ko smo bili še sovražniki, tem bolj bomo zdaj, ko smo spravljeni, zveličani po življenju njegovem.
11শুধু য়ে উদ্ধার পাব তা নয়, এখন আমরা ঈশ্বরে আনন্দ করি৷ আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে সেই আনন্দ পেয়েছি, য়াঁর মাধ্যমে আমরা এখন ঈশ্বরের মিত্রে পরিণত হয়েছি৷
11Pa ne samo to, marveč hvalimo se tudi z Bogom po Gospodu svojem Jezusu Kristusu, po katerem smo sedaj dobili spravo.
12একজনের মধ্য দিয়ে য়েমন পৃথিবীতে পাপ এসেছিল, তেমনি পাপের সাথে এসেছে মৃত্যু৷ সকল মানুষ পাপ করেছে আর পাপ করার জন্যই সকলের কাছে মৃত্যু এল৷
12Zatorej, kakor je po enem človeku prišel greh na svet in po grehu smrt, in je tako na vse ljudi prišla smrt, zato ker so vsi grešili –;
13মোশির বিধি-ব্যবস্থা আসার আগে জগতে পাপ ছিল, অবশ্য তখন বিধি-ব্যবস্থা ছিল না বলে ঈশ্বর লোকদের পাপ গন্য করতেন না;
13kajti greh je bil že pred postavo na svetu, toda greh se ne računi, dokler ni postave.
14কিন্তু আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করছিল৷ ঈশ্বরের আদেশ অমান্য করার দরুন আদম পাপ করেছিলেন৷ কিন্তু যাঁরা আদমকে দেওয়া ঐসব আদেশ লঙঘন করে পাপ করে নি, মৃত্যু তাদের ওপরেও রাজত্ব করছিল৷ আসলে যিনি আসছিলেন, আদম ছিলেন তাঁর প্রতিরূপ৷
14Vendar pa je kraljevala smrt od Adama do Mojzesa tudi nad temi, ki niso grešili enako kakor Adam v svojem prestopku; Adam pa je podoba tega, ki je imel priti.
15কিন্তু আদমের অপরাধ য়েরকম ঈশ্বরের অনুগ্রহ দান সেই রকমের নয়, কারণ ঐ একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হল, সেইরকমভাবেই একজন ব্যক্তি যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে বহুলোক ঈশ্বরের অনুগ্রহদানে জীবন লাভ করল৷
15Ni pa prav enako z darom milosti kakor s pregreho: zakaj če so po pregrehi enega umrli mnogi, veliko bolj se je za mnoge pomnožila milost Božja in dar po milosti enega človeka, Jezusa Kristusa.
16আর ঈশ্বরের অনুগ্রহদানের মধ্য দিয়ে যা এল তা আদমের একটি পাপের ফল থেকে ভিন্ন, কারণ একটি পাপের জন্য নেমে এসেছিল বিচার ও পরে দণ্ডাজ্ঞা; কিন্তু বহুলোকের পাপের পর এল ঈশ্বরের বিনামূল্যের দান৷
16In z darom ni kakor z obsodbo po enem, ki se je pregrešil: zakaj sodba je prišla iz enega v pogubljenje, dar milosti pa vodi iz mnogih pregreh v opravičenje.
17একজন পাপ করল, আর সেই এক ব্যক্তির অপরাধের জন্য সকলের ওপর মৃত্যু রাজত্ব করল; কিন্তু এখন যাঁরা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করে ও ধার্মিক গন্য হবার অধিকার দান হিসেবে পায়, তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি অর্থাত্ যীশু খ্রীষ্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা নিয়ে রাজত্ব করবে৷
17Kajti če je po pregrehi enega smrt kraljevala po tem enem, veliko bolj bodo tisti, ki prejemajo obilost milosti in dar pravičnosti, v življenju kraljevali po enem, Jezusu Kristusu.
18তাই আদমের একটি পাপ য়েমন সকলের উপরে মৃত্যুদণ্ড নিয়ে এল, সেই একইভাবে খ্রীষ্টের একটি ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর দ্বারা সকলেই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছে আর তার ফলে তারা প্রকৃত জীবনের অধিকারী হয়েছে৷
18Kakor je torej po pregrehi enega prišla obsodba na vse ljudi, tako je tudi po pravičnem delu enega prišlo na vse ljudi opravičenje življenja.
19সুতরাং য়েমন একজনের অবাধ্যতার ফলে সব লোক পাপী বলে গন্য হল, সেইরকমভাবে সেই একজনের বাধ্যতার ফলে অনেকে ধার্মিক প্রতিপন্ন হবে৷
19Kajti kakor so po neposlušnosti enega človeka grešni postali mnogi, tako bodo tudi po poslušnosti enega pravični postali mnogi.
20বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়৷ কিন্তু য়েখানে পাপের বাহুল্য় হল সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরো উপচে পড়ল৷
20A postava je pristopila zraven, da se pomnoži pregreha. Kjer pa se je pomnožil greh, tam se je še veliko bolj pomnožila milost,da bi tako, kakor je greh kraljeval v smrti, kraljevala tudi milost po pravičnosti za večno življenje po Jezusu Kristusu, Gospodu našem.
21এক সময় য়েমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের ওপর রাজত্ব করেছিল, সেইরকম ঈশ্বর লোকদের ওপর তাঁর মহা অনুগ্রহ দান করলেন যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে, আর এরই ফলে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে৷
21da bi tako, kakor je greh kraljeval v smrti, kraljevala tudi milost po pravičnosti za večno življenje po Jezusu Kristusu, Gospodu našem.