Bengali:NT

Slovenian

Titus

2

1সত্য শিক্ষা অনুসরণের জন্য তুমি অবশ্যই লোকেদের এইসব কাজ করতে বলবে৷
1Ti pa govori, kar se spodobi zdravemu nauku.
2বৃদ্ধদের বল, য়েন তাঁরা আত্মসংযমী, গন্ভীর ও বিজ্ঞ হন৷ তাঁরা য়েন বিশ্বাসে, ভালোবাসায় ধৈর্য়ে দৃঢ় হন৷
2Starci da naj bodo trezni, resnobni, zmerni, zdravi v veri, ljubezni, stanovitnosti;
3সেইভাবে বৃদ্ধদের বল তাঁরা য়েন আচরণে পবিত্র হন৷ তাঁরা য়েন অপরের সম্বন্ধে মিথ্যা অপবাদ রটিয়ে না বেড়ান ও দ্রাক্ষারসপানে আসক্ত না হন৷ কিন্তু তাঁরা য়েন সত্ শিক্ষা দিয়ে বেড়ান৷
3starke enako, da so v vedenju, kakor se svetim spodobi, ne obrekljive, ne mnogopitju vdane, dobrega učiteljice,
4এবং যুবতীদের শিক্ষা দেন য়েন তারা তাদের স্বামীদের ও সন্তানদের ভালবাসে৷
4da napeljavajo k redu mlajše žene, naj ljubijo može in otroke svoje
5তারা য়েন বিচক্ষণ, পরিশুদ্ধ, গৃহকার্য়ে নিষ্ঠাবতী, দয়ামযী ও স্বামীর প্রতি অনুগত হয় তাহলে কেউ ঈশ্বরের বার্তা সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে পারবে না৷
5in naj bodo zmerne, čiste, pridne gospodinje, dobrotljive, pokorne svojim možem, da se ne preklinja Božja beseda.
6সেইভাবে যুবকদের বল য়েন তারা সব কিছুতেই আত্মসংযম বজায় রাখে;
6Mlajše može istotako opominjaj, da naj bodo zmerni;
7আর তুমি নিজে সব বিষয়ে তাদের সামনে সত্ কাজের আদর্শ হও৷ তুমি যখন শিক্ষা দেবে তখন সততা ও গাম্ভীর্য়ের সঙ্গে তা দিও৷
7stavi sebe v vseh rečeh za zgled dobrih del, v uku tvojem naj se kaže čistost, dostojnost,
8যখন কথা বলবে তখন সত্য বলো য়েন যা তুমি বলছ কেউ তার সমালোচনা করতে না পারে৷ এর ফলে তোমার বিপক্ষরা লজ্জায় পড়বে, কারণ তোমার সম্পর্কে সে খারাপ কিছুই বলতে পারবে না৷
8zdrava beseda, ki se ne more zavreči, da se nasprotnik osramoti, ker nima kaj slabega reči o nas.
9দাসদের তুমি এই শিক্ষা দাও; তারা য়েন সবসময় নিজেদের মনিবদের আজ্ঞা পালন করে, তাদের সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে, এবং মনিবদের কথার প্রতিবাদ না করে৷
9Hlapce opominjaj, naj bodo pokorni svojim gospodarjem, v vsem jim pogodu, naj ne ugovarjajo,
10তারা য়েন মনিবদের কিছু চুরি না করে এবং তাদের মনিবদের বিশ্বাসভাজন হয়৷ এইভাবে তাদের সমস্ত, আচরণে প্রকাশ পাবে য়ে আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা উত্তম৷
10ničesar ne izmikajo, ampak kažejo v vsem največjo zvestobo, da tako lepšajo nauk Rešitelja našega Boga v vsem.
11ঐভাবেই আমাদের চলা উচিত কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে৷ সে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করতে পারে, সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে৷
11Kajti prikazala se je milost Božja zveličalna vsem ljudem,
12সেই অনুগ্রহ আমাদের শিক্ষা দেয়, য়েন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন না করি ও জগতের কামনা বাসনা অগ্রাহ্য় করে এই বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত,ন্যায়পরায়ণ এবং ধার্মিকভাবে জীবনযাপন করি৷
12učeč nas, da se odpovejmo brezbožnosti in posvetnim poželenjem ter živimo zmerno in pravično in pobožno v sedanjem svetu,
13আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের মহিমার আবির্ভাবের জন্য যখন অপেক্ষা করছি, তখন য়েন আমরা সবাই এইভাবেই চলি৷ তিনিই আমাদের মহান প্রত্যাশা, যিনি মহিমা নিয়ে আসবেন৷
13čakajoč blaženega upanja in prikazni slave velikega Boga in Zveličarja našega Jezusa Kristusa,
14খ্রীষ্ট আমাদের জন্যে নিজেকে দিলেন, যাতে সমস্ত মন্দ থেকে আমাদের উদ্ধার করতে পারেন, যাতে আমরা সত্ কর্মে আগ্রহী ও পরিশুদ্ধ মানুষ হিসেবে কেবল তাঁর হই৷
14ki je dal samega sebe za nas, da bi nas rešil sleherne nepostavnosti in očistil sebi za lastno ljudstvo, goreče za vsa dobra dela.To govóri in opominjaj in svari z vsem poudarkom. Nihče naj te ne zaničuje!
15এসব কথা বল এবং পূর্ণ কর্তৃত্ত্বের সঙ্গে তাদের উত্‌সাহিত কর ও তিরস্কার কর৷ কেউ য়েন তোমাকে তুচ্ছ করতে না পারে৷
15To govóri in opominjaj in svari z vsem poudarkom. Nihče naj te ne zaničuje!