1পৃথিবীর শুরু থেকেই যা বর্তমান তেমন একটি বিষয় এখন তোমাদের কাছে বলছি: আমরা তা শুনেছি, তা স্বচক্ষে দেখেছি, তা মনোয়োগ সহকারে নিরীক্ষণ করেছি; আর নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেছি৷ আমরা সেই বাক্য়ের বিষয় বলছি যা জীবনদাযী৷
1Izvo zvakanga zviripo kubva pakutanga, izvo zvatakanzwa, izvo zvatakaona nemeso edu, izvo zvatakatarira, uye namaoko edu akazvibata, zveShoko roupenyu,
2সেই জীবন আমাদের কাছে প্রকাশিত হয়েছিল, আমরা তা দেখেছি; আর তার বিষয়ে সাক্ষ্য দিতে পারি৷ এখন তোমাদের কাছে সেই জীবনের কথা বলছি; এ হল অনন্ত জীবন যা পিতা ঈশ্বরের কাছে ছিল৷ ঈশ্বর আমাদের কাছে সেই জীবন তুলে ধরলেন৷
2uye upenyu hwakaratidzwa, tikahwuona, tinopupura nokukuparidzirai upenyu hwusingaperi uhwo hwakanga hwuna Baba, hwukaratidzwa kwatiri;
3আমরা যা দেখেছি ও শুনেছি সে বিষয়েই এখন তোমাদের কাছে বলছি; কারণ আমাদের ইচ্ছা তোমরাও আমাদের সহভাগী হও৷ আমাদের এই সহভাগীতা ঈশ্বর পিতা ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে৷
3Izvo zvatakaona nekunzwa, tinokuparidziraiwo izvozvo, kuti nemwiwo mudyidzane nesu; uye zvirokwazvo kudyidzana kwedu tinako naBaba, uye noMwanakomana wake Jesu Kristu.
4আমাদের আনন্দ য়েন পরিপূর্ণ হয়ে ওঠে সেই জন্য আমরা তোমাদের এসব লিখছি৷
4Uye zvinhu izvi tinonyora kwamuri, kuti mufaro wenyu uzadziswe.
5এই সেই বার্তা যা আমরা খ্রীষ্টের কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি- ঈশ্বর জ্যোতি; ঈশ্বরের মধ্যে কোন অন্ধকার নেই৷
5Iri ndiro shoko ratakanzwa kwaari, ratinoparidza kwamuri, kuti Mwari chiedza, uye maari hamuna rima zvachose.
6তাই আমরা যদি বলি য়ে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগীতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি, তাহলে মিথ্যা বলছি ও সত্যের অনুসারী হচ্ছি না৷
6Kana tichiti tine kudyidzana naye asi tichifamba murima, tinoreva nhema, uye hatiiti chokwadi;
7ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরা যদি সেই রকম জ্যোতিতে বাস করি, তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগীতা আছে৷ ঈশ্বরের পুত্র যীশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ করে৷
7asi kana tichifamba muchiedza, saiye ari muchiedza, tine kudyidzana umwe neumwe; neropa raJesu Kristu Mwanakomana wake rinotinatsa pachivi chose.
8আমরা যদি বলি য়ে আমাদের কোন পাপ নেই, তাহলে আমরা নিজেদেরই ঠকাই এবং তাঁর সত্য আমাদের মধ্যে নেই৷
8Kana tichiti hatina chivi, tinozvinyengera, nechokwadi hachisi matiri.
9আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন৷
9Kana tichibvuma zvivi zvedu, iye wakatendeka uye wakarurama kuti atikangamwire zvivi, nokutinatsa pakusarurama kose.
10আর যদি বলি, আমরা পাপ করিনি, তবে আমরা ঈশ্বরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং তাঁর বার্তা আমাদের অন্তরে নেই৷
10Kana tichiti hatina kutadza, tinomuita murevi wenhema, neshoko rake harisi matiri.