Bengali:NT

Shona

1 Peter

1

1আমি পিতর, প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিত - পন্ত, গালাতীয়া, কাপ্পাদকিয়া, এশিয়া ও বিথুনিয়াতে ঈশ্বরের য়েসব মনোনীত লোকরা নির্বাসনে ছড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি৷
1Petro, muapositori waJesu Kristu, kuvapfuuri vakasanangurwa vakapararira paPonto, Garatia, Kapadhokia, Asia, neBhitinia,
2বহুপূর্বেই পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের মনোনীত করেছেন, যাতে তোমরা তাঁর পবিত্র লোকসমষ্টি হও৷ পবিত্র আত্মা তোমাদের পবিত্র করেছেন, ঈশ্বর চেয়েছিলেন, য়ে তোমরা তাঁর বাধ্য হবে ও প্রভু যীশু খ্রীষ্টের রক্তে শুচি হবে৷ ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি য়েন তোমাদের ওপর প্রচুর পরিমানে বর্ষিত হয়৷
2nekuziva zviri mberi kwaMwari Baba kubudikidza nekuita vatsvene kweMweya, kusvika pakuteerera nekusasa kweropa raJesu Kristu: Nyasha kwamuri nerugare ngazviwanzwe.
3প্রশংসিত হোন ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা৷ ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন৷ খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা এই নতুন জীবন এনেছে এক নতুন প্রত্যাশা৷
3Wakaropafadzwa Mwari naBaba vaIshe wedu, Jesu Kristu, iye zvichienderana nekuwanda kwetsitsi dzake wakatiberekazve patariro mhenyu inovuya nekumuka kwaJesu Kristu kuvakafa,
4আমরা এখন ঈশ্বরের আশীর্বাদ প্রত্যাশা করব যা তিনি সন্তানদের জন্য স্বর্গে সঞ্চিত রেখেছেন, যা কখনও ধ্বংস বা বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হবে না৷
4panhaka isingaori neisina kusvibiswa, uye isingabvuruvari yakachengeterwa imwi kumatenga,
5বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের শক্তি তোমাদের রক্ষা করছে এবং য়ে পর্যন্ত না তোমরা পরিত্রাণ পাও সেই পর্যন্ত নিরাপদে রাখছে৷ সেই পরিত্রাণের আযোজন করা আছে যাতে তা শেষকালে তোমরা পাও৷
5imwi munochengetwa nesimba raMwari kubudikidza nerutendo kuruponeso rwakagadzirirwa kuratidzwa panguva yekupedzisira.
6আপাততঃ বিভিন্ন দুঃখ কষ্ট তোমাদের ব্যথিত করলেও ঐ কথা ভেবে তোমরা আনন্দ কর৷
6Iyo yamunofara mairi zvikuru, kunyange zvino kwechinguvana, kana zvichifanira, muri pakushungurudzwa nemiidzo yakasiyana siyana,
7এসব দুঃখ কষ্ট আসে কেন? এরা আসে যাতে তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়৷ য়ে সোনা ক্ষয় পায় তাকেও আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আর তোমাদের খাঁটি বিশ্বাস তো সেই সোনার চাইতেও মূল্যবান৷ বিশ্বাসের পরীক্ষায় যদি দেখা যায় য়ে তোমাদের বিশ্বাস অটল আছে, তবে যীশু খ্রীষ্টের পুনরাগমনের সময়ে তোমরা কত না প্রশংসা, গৌরব ও সম্মান পাবে৷
7kuti kuidzwa kwerutendo rwenyu kunokosha zvikuru kupfuura kwendarama inoparara, kunyange ichiidzwa nemoto, kuwanikwe mukurumbidzwa, nekukudzwa, nekubwinya pakuonekwa kwaJesu Kristu;
8তাঁকে না দেখেও তোমরা তাঁকে ভালবাস৷ তোমরা তাঁকে না দেখতে পেয়েও বিশ্বাস করছ বলে তোমরা এক অনির্বচনীয় গৌরবময় মহা আনন্দে পরিপূর্ণ হচ্ছ৷
8iye musina kumuona munomuda; maari kunyange zvino musingamuoni asi muchitenda, munofara nemufaro usingatauriki uzere nerumbidzo,
9তোমাদের বিশ্বাসের এক লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য হল তোমাদের আত্মার পরিত্রাণ যা তোমরা লাভ করছ৷
9muchigamuchira chivavarirwa cherutendo rwenyu, ruponeso rwemweya yenyu.
10ঈশ্বরের অনুগ্রহ য়ে তোমরা লাভ করবে সে বিষয়ে ভাববাদীরা ভবিষ্যদ্বাণী করেছেন৷ তাঁরা এই যুক্তির বিষয়েও সযত্নে অনুসন্ধান করেছেন৷
10Ndirwo ruponeso vaporofita rwavakabvunzisisa nekunzvera ivo vakaporofita zvenyasha dzinouya kwamuri;
11খ্রীষ্টের আত্মা ঐসব ভাববাদীদের মধ্যে ছিলেন এবং সেই আত্মা তাঁদের জানিয়েছিলেন খ্রীষ্টের প্রতি কি কি দুঃখভোগ ঘটবে এবং সেই দুঃখভোগের পর কত মহিমা আসবে৷ তাঁরা এও জানতে চেষ্টা করেছিলেন য়ে সেই আত্মা তাঁদের কি নির্দেশ করছেন, কখন সেই সব ঘটবে এবং তা ঘটার সময় জগত্ কেমন থাকবে৷
11vachinzvera kuti inguva ipi kana yakadini Mweya waKristu wakange uri mavari yawakaratidza, paakagara apupura matambudziko aKristu, nekubwinya shure kweizvozvi.
12ঐ ভাববাদীদের জানানো হয়েছিল য়ে ঐ সব সেবা কাজ তাঁদের জন্য নয়, বরং ভাববাদীরা তোমাদেরই সেবা করেছিলেন৷ স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মায় পরিচালিত হয়ে যাঁরা তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, তাঁদের কাছ থেকে তোমরা সেই সব কথা শুনেছ৷ তোমরা য়ে সব বিষয় শুনেছ, সে সব বিষয় এমনকি স্বর্গদূতরাও শুনতে আগ্রহী৷
12Kwavari kwakaratidzwa kuti kwete kwavari asi kwatiri vakashumira zvinhu izvi zvinorondedzerwa ikozvino kwamuri naivo vakaparidza evhangeri kwamuri neMweya Mutsvene wakatumwa pasi kubva kudenga, zvinhu izvo vatumwa zvavanoshuva kudongorera.
13সেবার উপয়োগী করে তোমাদের মনকে প্রস্তুত রেখো, আর আত্মসংযমী হও৷ যীশু খ্রীষ্টের আগমনের সময় য়ে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার ওপর সম্পূর্ণ প্রত্যাশা রাখ৷
13Naizvozvo masunga zviuno zvendangarairo dzenyu, svinurai, mutaririre nemoyo wose kunyasha dzinouyiswa kwamuri pakuratidzwa kwaKristu pakuratidzwa kwaJesu Kristu;
14অতীতে তোমরা এটা বুঝতে না তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে; এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা য়েভাবে চলতে সেভাবে চলো না৷
14sevana vanoteerera, musingazvifananidzi mafambiro enyu nekuchiva kwakare pakusaziva kwenyu,
15কিন্তু য়ে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বর য়েমন পবিত্র তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাক৷
15asi saiye wakakudanai ari mutsvene, nemwiwo ivai vatsvene pamafambiro ose;
16শাস্ত্রে লেখা আছে, ‘আমি পবিত্র বলে তোমরা পবিত্র হও৷’
16Nekuti kwakanyorwa, kuchinzi: Ivai vatsvene, nekuti ini ndiri mutsvene.
17ঈশ্বর কারও মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন; সেই ঈশ্বরকে যখন তোমরা পিতা বলে সম্বোধন কর তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবনযাপন করা৷
17Zvino kana muchimuidza Baba, iye pasina rusarura, unotonga umwe neumwe maererano nebasa rake, rasai nguva yeutorwa hwenyu mukutya;
18তোমরা তো জান য়ে অতীতে তোমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলে, কিন্তু এখন সেই রকম জীবনযাপন করা থেকে তোমরা মুক্তি পেয়েছ৷ ঈশ্বর নশ্বর সোনা বা রূপোর বিনিময়ে তোমাদের মুক্তি ক্রয় করেন নি৷
18muchiziva kuti hamuna kudzikinurwa nezvinoora, sirivheri kana ndarama, pamafambiro enyu asina maturo, wamakagamuchira kumadzibaba enyu;
19কিন্তু নির্দোষ ও নিখুঁত মেষশাবক, খ্রীষ্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করেছেন৷
19asi neropa rinokosha raKristu, seregwayana risina charinopomerwa, uye risina gwapa;
20জগত সৃষ্টির আগেই খ্রীষ্টকে মনোনীত করা হয়েছিল; কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্য তিনি প্রকাশিত হলেন৷
20iye zvorokwazvo wakagara agadzwa nyika isati yavambwa, asi wakaratidzwa pakupedzisira kwenguva nekuda kwenyu,
21খ্রীষ্টের মাধ্যমেই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ৷ ঈশ্বর মৃতদের মধ্য থেকে খ্রীষ্টকে পুনরুত্থিত করে তাঁকে মহিমান্বিত করেছেন৷ সে জন্যই ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা আছে৷
21iye wamunotenda naye muna Mwari wakamumutsa kuvakafa, akamupa rukudzo; kuti rutendo rwenyu netariro zvive muna Mwari.
22সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনেদের জন্য প্রকৃত ভালবাসা রয়েছে৷ সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালবাসো৷
22Zvamakachenesa mweya yenyu mukuteerera chokwadi kubudikidza nemweya nemukuda hama nekusanyengera, dananai zvikuru nemoyo wose;
23কোন নশ্বর বীজ থেকে তোমাদের এই নতুন জন্ম হয় নি৷ এই জীবন সন্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে৷ ঈশ্বরের সেই জীবন্ত ও চিরস্থাযী বাক্য দ্বারাই তোমাদের নতুন জন্ম হয়েছে৷
23makaberekwa kutsva kwete zvichibva pambeu inoora, asi zvichibva kune isingaori, neshoko raMwari rinorarama nekugara nekusingaperi.
24তাই শাস্ত্র বলে: ‘মানুষ মাত্রেই ঘাসের মতো আর ঘাসের ফুলের মতোই তাদের মহিমা৷ ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে;
24Nekuti nyama yose yakaita seuswa, neukuru hwose hwemunhu seruva reuswa. Uswa hwunosvava, neruva rahwo rinodonha;
25কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে৷’যিশাইয় 40:6-8 বাক্য হচ্ছে সেই সুসমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে৷
25Asi shoko raIshe rinogara nekusingaperi. Ndireri shoko rakaparidzirwa kwamuri neevhangeri.