1তাই বলছি, খ্রীষ্ট নিজেই যখন তাঁর মরদেহে দুঃখভোগ করলেন, তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদের মনটাকে দৃঢ় কর, কারণ দেহে যার দুঃখভোগ হয়েছে, সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে৷
1Naizvozvo Kristu sezvaakatitamburira panyama, nemwiwo muzvishongedze zvombo nemurangariro wakadaro; nekuti iye wakatambudzika panyama warega chivi;
2নিজেদের শক্তিশালী করে তোলো যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান তা করে কাটাতে পার৷
2kuti panguva yakasara panyama musachiraramira kuchiva kwevanhu, asi chido chaMwari.
3কারণ অতীতে অবিশ্বাসীরা য়েমন চলেছিল তেমনি চলে তোমরা অনেক সময় নষ্ট করেছ৷ তোমরা য়ৌন পাপে ও কামোচ্ছাসে লিপ্ত ছিলে এবং হুল্লোড়পূর্ণ মাতলামিতে ভরা ভোজসভায় য়োগ দিয়ে ও ঘৃন্য মূর্তিপূজা করেই তো দিন কাটিয়েছ৷
3Nekuti yakatiringana nguva yakapfuura yeupenyu kuita chido chevahedheni, patakafamba muutera, kuchiva, nekumwisa waini, mabongozozo, nemitambo yekunwa, nekunamata zvifananidzo zvisakafanira;
4কিন্তু এখন অবিশ্বাসী লোকেরাই দেখে আশ্চর্য হয় য়ে তোমরা আর সেই জংলী বেপরোয়া জীবনযাপনে য়োগ দাও না; আর সেই জন্য তারা তোমাদের গালাগালি ও অপবাদ দেয়৷
4zvavanoshamisika mazviri kuti hamumhanyidzani navo pakuwandisa kwenyonganyonga imwe, vachinyomba;
5কিন্তু তাদের এই রকম আচরণের জন্য তাঁর (খ্রীষ্টের) কাছে কৈফিয়ত্ দিতে হবে, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন৷
5vachazvidavirira kuna iye wakagadzirira kutonga vapenyu nevakafa.
6এই কারণেই এই সুসমাচার সেই সমস্ত বিশ্বাসীদের কাছে প্রচার করা হয়েছিল যাঁরা আজকে মৃত; য়েন দৈহিকভাবে মানুষের মত তাঁদের মৃত্যুর বিধান দেওয়া হলেও ঈশ্বরের মত তাঁরা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন৷
6Nekuti nekuda kwaizvozvi evhangeri yakaparidzirwawo kune vakafa, kuti vatongwe panyama nemutowo wevanhu, asi vararame nomutowo waMwari pamweya.
7সেই সময় ঘনিয়ে আসছে যখন সবকিছুই শেষ হবে, সুতরাং মন স্থির রাখ ও আত্মসংযমী হও৷ এটা তোমাদের প্রার্থনা করতে সাহায্য করবে৷
7Zvino kuguma kwezvinhu zvose kwaswedera; naizvozvo svinurai murinde muminyengetero.
8সব থেকে বড় কথা এই য়ে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালবাস, কারণ ভালবাসা অনেক অনেক পাপ ঢেকে দেয়৷
8Uye pamusoro pezvinhu zvose dananai nerudo rwusingaperi, nekuti rudo ruchafukidzira zvivi zvizhinji.
9কোনরকম অভিযোগ না করে পরস্পরের প্রতি অতিথিপরায়ণ হও৷
9Gamuchiranai nerudo, musinganyunyuti.
10তোমরা ঈশ্বরের কাছ থেকে য়ে য়েমন আত্মিক উপহার পেয়েছ, সেই অনুসারে উপযুক্ত অধ্যক্ষের মত একে অপরকে সাহায্য কর৷
10Umwe neumwe sezvaakagamuchira chipo, shumiranai ichocho sevatariri vakanaka venyasha zhinji dzaMwari.
11যদি কেউ প্রচার করে, তবে সে এমনভাবে তা করুক, য়েন ঈশ্বরের বাক্য বলছে৷ যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক, যাতে সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন৷ গৌরব ও পরাক্রম যুগে যুগে তাঁরই হোক্৷ আমেন৷
11Kana munhu achitaura, ngaataure semashoko aMwari; kana munhu achishumira ngazviitwe nesimba rinopiwa naMwari; kuti Mwari pazvinhu zvose akudzwe kubudikidza naJesu Kristu, kwaari kune kukudzwa nesimba kusvikira rinhi narinhi. Ameni.
12প্রিয় বন্ধুরা, তোমাদের যাচাই করার জন্য য়ে কষ্টের আগুন তোমাদের মধ্যে জ্বলছে, তাতে তোমরা আশ্চর্য হযো না৷ কোন অদ্ভুত কিছু তোমাদের প্রতি ঘটছে বলে মনে করো না৷
12Vadiwa, musashamisika nemuedzo unopisa pakati penyu, unokuidzai sezvinonzi mawirwa nechisingazikamwi;
13বরং তোমরা আনন্দ করো য়ে খ্রীষ্টের দুঃখভোগের ভাগীদার হতে পেরেছ৷ এরপর তাঁর মহিমা যখন প্রকাশ পাবে তখন তোমরা মহা আনন্দ লাভ করবে৷
13asi farai sezvamuri vagovani vematambudziko aKristu, kuti pakuratidzwa kwekubwinya kwake mufarewo nemufaro mukurusa.
14তোমরা খ্রীষ্টানুসারী হয়েছ বলে কেউ যদি তোমাদের অপমান করে, তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের মধ্যে বিরাজ করছে৷
14Kana muchinyombwa nekuda kwezita raKristu, makaropafadzwa; nekuti Mweya wekubwinya newaMwari ugere pamusoro penyu; kwavari unonyombwa asi kwamuri unokudzwa.
15তোমাদের মধ্যে কেউ য়েন খুনী, কি চোর, কি দুষ্কর্মকারী রূপে বা অন্যায়ভাবে অন্য়ের ব্যাপারে হাত দিয়ে দুঃখভোগ না করে৷
15Nekuti kusva neumwe wenyu unotambudzika semhondi, kana mbavha, muiti wezvakaipa, kana unongongwarira zvevamwe;
16কিন্তু যদি কেউ খ্রীষ্টীয়ান বলে দুঃখভোগ করে, তবে সে য়েন লজ্জা না পায়, কিন্তু তার সেই নাম (খ্রীষ্টীয়ান) আছে বলে সে ঈশ্বরের প্রশংসা করুক৷
16asi kana achitambudzika semuKristu, asanyara; asi ngaakudze Mwari nekuda kwezvizvi.
17বিচার আরন্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের লোকদের থেকেই শুরু করা হবে৷ সেই বিচার যদি আমাদের থেকেই শুরু করা হয় তবে যাঁরা ঈশ্বরের সুসমাচার প্রত্যাখ্যান করে তাদের পরিণাম কি হবে?
17Nekuti nguva yasvika yekuti kutonga kutange paimba yaMwari; zvino kana kukatanga kwatiri, kuguma kwevasingateereri evhangeri yaMwari kuchavei?
18শাস্ত্র য়েমন বলে, ‘নীতিপরায়ণদের পরিত্রাণ লাভ যদি এমন কঠিন হয় তবে যাঁরা ঈশ্বরবিহীন ও পাপী তাদের কি হবে?’
18uye kana zvichiremera wakarurama kuti aponeswe, uyo usingadi Mwari, nemutadzi, vachaonekwepi?
19যাঁরা ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখভোগ করছে, তারা সেই বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের (আত্মাকে) সঁপে দিক এবং ভাল কাজ করে যাক্৷
19Naizvozvo naiwo vanotambudzika zvinoenderana nechodo chaMwari, sekuMusiki wakatendeka ngavakumikidze mweya yavo vachiita zvakanaka.