Bengali:NT

Shona

1 Thessalonians

2

1প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিজেরাই জান, তোমাদের কাছে আমাদের যাওয়া ব্যর্থ হয় নি৷
1Nekuti nemwi hama, munoziva kupinda kwedu kwamuri kuti hakuna kuva pasina.
2তোমরা একথাও জান য়ে, তোমাদের ওখানে যাবার পূর্বে ফিলীপিতে আমাদের দুঃখভোগ করতে হয়েছিল, কারণ সেখানকার লোকরা আমাদের চরম অপমান করেছিল; কিন্তু সেখানে চরম বিরোধিতার মধ্যেও আমাদের ঈশ্বর সাহসে বুক বাঁধতে এবং খ্রীষ্টের সুসমাচার তোমাদের কাছে ঘোষণা করতে সাহায্য করেছিলেন৷
2Asi kunyange takambotambudzika pakutanga nekuitirwa zvinonyadzisa sezvamunoziva paFiripi, takatsunga muna Mwari wedu kutaura kwamuri evhangeri yaMwari nekupikiswa kukuru.
3আমরা আমাদের বার্তা গ্রহণ করতে লোকেদের কাছে য়ে আবেদন রেখেছিলাম, তার মধ্যে কোন ফাঁকি বা ছলনা ছিল না৷ আমরা লোকেদের ঠকাতে চাই নি এবং তার পেছনে কোন রকম অপবিত্র উদ্দেশ্যও আমাদের ছিল না৷
3Nekuti kurudziro yedu haina kubva pakunyengera, kana kubva patsvina, kana pamano mano;
4বরং আমরা সুসমাচার প্রচার করি কারণ ঈশ্বর এই বার্তা প্রচার করার জন্য আমাদের পরীক্ষা করে প্রমাণসিদ্ধ বলে মনে করেছেন৷ তাই আমরা যখন প্রচার করি তখন মানুষকে সন্তষ্ট করতে নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করতেই চেষ্টা করি, যিনি আমাদের কাজের উদ্দেশ্য পরীক্ষা করেন৷
4asi sezvatakatendewa naMwari, kuti tibatiswe evhangeri, saizvozo tinotaura; kwete sekufadza vanhu, asi Mwari unoidza moyo yedu.
5তোমরা ভাল করে জান য়ে আমরা তোমাদের কাছে তোষামোদজনক কোন বাক্য বলি নি; আর লোভকে ঢেকে রাখবার ছলনা য়ে আমরা করেছি তাও নয়; ঈশ্বরই এবিষয়ে সাক্ষী আছেন৷
5Nekuti chero nguva hatina kutongoreva nemashoko ekubata kumeso sezvamunoziva, kana namano-mano ekuchiva; Mwari chapupu;
6আমরা লোকদের কাছ থেকে কোন প্রশংসা পেতে চাই নি৷ তোমাদের বা অন্য কারোর কাছ থেকেও আমরা প্রশংসা পেতে চাই নি৷
6kana kutsvaka rukudzo kuvanhu kana rwenyu, kana rwevamwe, kunyange taigona kukuremedzai sevaapositori vaKristu.
7আমরা খ্রীষ্টের প্রেরিত, তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন কর্ত্তৃত্ব খাটিয়ে তোমাদের কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম; কিন্তু আমরা তোমাদের কাছে বিনযী ছিলাম৷ আমরা তোমাদের কাছে সেবিকার মতো ছিলাম য়ে তার শিশুদের যত্ন নেয়৷
7Asi takanga tiri vanyoro pakati penyu, semureri kana achifumbatira vana vake;
8তোমাদের ওপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল য়ে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উত্‌সর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে৷
8saizvozvo takakushuvai kwazvo, taida zvikuru kuti tigovane nemwi kwete evhangeri yaMwari chete, asi mweya yeduwo, nekuti makanga muri vadikamwi kwatiri.
9প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের নিশ্চয় মনে আছে য়ে আমরা কতো কঠোর পরিশ্রম করেছি৷ আমরা দিনরাত কাজ করে চলেছিলাম য়েন তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময় আমরা অর্থের ব্যাপারে তোমাদের কাছে বোঝাস্বরূপ না হই৷
9Nekuti munorangarira, hama, kushingaira nekurwa kwedu; taibata usiku nemasikati, kuti tisava mutoro kune umwe wenyu, takakuparidzirai evhangeri yaMwari.
10তোমাদের মত বিশ্বাসীদের মধ্যে আমাদের জীবন কত পবিত্র, ন্যায়পরায়ণ ও নির্দোষ ছিল তা তোমরা জান; আর ঈশ্বরও জানেন তা সত্য৷
10Imwi muri zvapupu, naMwari, kuti taifamba neutsvene nekururama tisina chatingapomerwa kwamuri imwi vanotenda.
11তোমরা জান, পিতা য়েমন তাঁর সন্তানদের সঙ্গে ব্যবহার করেন, আমরাও তেমনি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি৷
11Sezvamunoziva kuti umwe neumwe wenyu sababa kuvana vavo, takakukurudzirai sei nekunyaradza nekupupura,
12আমরা তোমাদের উত্‌সাহ যুগিয়েছি, তোমাদের আশ্বাস দিয়েছি এবং ঈশ্বরের জন্য য়োগ্য জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছি, য়ে ঈশ্বর তোমাদেরকে তাঁর রাজ্যে ও মহিমায় প্রবেশ করতে আহ্বান করেছেন৷
12kuti mufambe zvakafanira Mwari, unokudanirai kuushe hwake nekubwinya.
13আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের য়ে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয় বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে৷ সেই বাক্য সত্য-সত্যই ঈশ্বরের বাক্য ছিল এবং ঐ বার্তায় যাঁরা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করছে৷
13Nekuda kwaizvozviwo tinoramba tichivonga Mwari, kuti pamakagamuchira shoko raMwari ramakanzwa kubva kwatiri, hamuna kurigamuchira seshoko revanhu, asi sechokwadi shoko raMwari, rinoshandawo mukati menyu imwi munotenda.
14প্রিয় ভাই ও বোনেরা, যিহূদিয়ায় খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী ঈশ্বরের য়ে সমস্ত মণ্ডলী আছে, তোমাদের অবস্থা তাদেরই মতো৷ যিহূদিয়ার সেই ঈশ্বরের লোকেরা অন্য ইহুদীদের কাছ থেকে য়ে রকম নির্য়াতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকের কাছ থেকে সেই ধরণের নির্য়াতন ভোগ করেছ৷
14Nekuti imwi, hama, makava vateveri vekereke dzaMwari dziri muJudhiya muna Kristu Jesu; nekuti imwiwo makatambudzika nezvinhu zvakadaro kune vekwenyu, sezvavakatambudzwa ivo nevaJudha,
15ইহুদীরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল৷ সেই ইহুদীরা আমাদেরও নির্য়াতন করেছে৷ ঈশ্বর তাদের প্রতি খুশী নন, তারা সবারই বিপক্ষে৷
15Ndivo zvose vakauraya Ishe Jesu nevaporofita vavo vomene, vakatishusha isu, vasingafadzi Mwari, vachipesana nevanhu vose.
16আমরা অইহুদীদের শিক্ষা দিই য়েন তারা উদ্ধার পেতে পারে; কিন্তু তারা আমাদেরঅইহুদীদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে৷ সেই ইহুদীরা পূর্বে য়ে পাপ করেছে, তার ওপর আরও পাপ য়োগ করছে; আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণরূপে এবং চূড়ান্তভাবে তাদের ওপর নেমে এসেছে৷
16vachitidzivisa kuparidzira vahedheni kuti vaponeswe; kuti varambe vachizadzisa zvivi zvavo; asi hasha dzakaburukira pamusoro pavo kusvikira pakuguma.
17ভাই ও বোনেরা, যদিও অল্প কিছুদিন হল আমরা তোমাদের থেকে আলাদা হয়েছি তবুও আমাদের মন তোমাদের দিকে পড়েছিল৷ তোমাদের আর একবার দেখার জন্য আমরা খুব উত্‌সুক ছিলাম৷ তাই তোমাদের কাছে আসার জন্য কঠোরভাবে চেষ্টা করেছি৷
17Zvino isu, hama, zvatakaparadzaniswa nemwi kwechinguvana pazviso, kwete pamoyo, takashingairira zvikuru nechishuwo chikuru kuti tione chiso chenyu.
18তোমাদের কাছে য়েতে আমরা সত্যিই অনেকবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিল৷
18Naizvozvo taida kuuya kwamuri, zvikuru Pauro, kamwe nekudzokorora, asi Satani wakatidzivisa.
19তোমরাই আমাদের প্রত্যাশা, আনন্দ ও গৌরবের মুকুট৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিনে এই হবে আমাদের গর্ব৷
19Nekuti tariro yedu chii, kana mufaro, kana korona yekuzvirumbidza? Hamuzi imwi here pamberi paIshe wedu Jesu Kristu pakuuya kwake?
20সত্য সত্য তোমরাই আমাদের মহিমা ও আনন্দ৷
20Nekuti imwi muri kubwinya nemufaro wedu.