1আমি পৌল, খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত৷ আমাদের ত্রাণকর্তা ঈশ্বর ও প্রত্যাশাস্থল খ্রীষ্ট যীশুর অনুমতিক্রমে আমি এই পদে নিযুক্ত৷
1Pauro, muapositori waJesu Kristu nekuraira kwaMwari Muponesi wedu, nekwaIshe Jesu Kristu, tariro yedu,
2আমি তীমথিয়ের কাছে এই চিঠি লিখছি; তুমি আমার প্রকৃত পুত্রের মতো কারণ তুমি বিশ্বাসী৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমার প্রতি অনুগ্রহ, দয়া ও শান্তি প্রদান করুন৷
2kuna Timotio mwana wangu chaiye parutendo: Nyasha, tsitsi, nerugare zvinobva kuna Mwari Baba vedu naJesu Kristu Ishe wedu.
3আমি চাই তুমি ইফিষে থাকো; মাকিদনিয়া যাবার সময় আমি তোমাকে এই অনুরোধ করেছিলাম৷ ইফিষের কিছু লোক ভ্রান্ত শিক্ষা দিচ্ছে৷ তুমি ইফিষে থেকে সেই লোকদের সাবধান করে দাও, য়েন তারা ভ্রান্ত শিক্ষা না দেয়৷
3Sezvandakakukurudzira kuti ugare paEfeso, ndichienda Makedhonia, kuti uraire vamwe kuti varege kudzidzisa dzimwe dzidziso,
4তাদের বলো তারা য়েন ধর্মীয় উপকথা নিয়ে, বংশের অন্তহীন তালিকা নিয়ে সময় না কাটায়৷ ওসবে তর্কের সৃষ্টি হয়, ঈশ্বরের কাজে ওসব সাহায্য করে না৷ ঈশ্বরের কাজ বিশ্বাসের মাধ্যমে হয়৷
4kana kurangarira ngano nenhoroondo dzamazita emadzibaba dzisingaperi, zvinomutsa gakava pane kutsigisa kwaMwari kuri murutendo.
5এই আদেশের আসল উদ্দেশ্য হল সেই ভালবাসা জাগিয়ে তোলা৷ সেই ভালবাসার জন্য প্রযোজন শুচি হৃদয়, সত্ বিবেক ও অকপট বিশ্বাস৷
5Asi chinangwa chemurairo rudo rwunobva pamoyo wakachena nehana yakanaka nerutendo rwusinganyepedzeri;
6কিছু লোক আছে যাঁরা এসব থেকে দূরে সরে গেছে আর তারা এমন সব কথা বলে যা মূল্যহীন৷
6pane izvozvi vamwe vakatsvedza vakatsaukira kukutaura kusina maturo;
7তারা বিধি-ব্যবস্থার শিক্ষক হতেচায়, অথচ তারা য়ে কি বলে তার অর্থ নিজেরাই জানে না৷ এমন কি, য়ে বিষয় আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে তারা নিজেরাই সেই বিষয় সম্বন্ধে বোঝে না৷
7vachishuva kuva vadzidzisi vemurairo, vasingazivi zvavanoreva kana zvavanosimbisa.
8কিন্তু আমরা জানি য়ে, বিধি-ব্যবস্থা উত্তম, যদি কেউ তা ঠিক মতো ব্যবহার করে৷
8Asi tinoziva kuti murairo wakanaka, kana munhu achiushandisa zviri pamurairo,
9আমরা আরো জানি য়ে বিধি-ব্যবস্থা ধার্মিক লোকদের জন্য নয়; কিন্তু যাঁরা ঈশ্বর বিরোধী, বিধি-ব্যবস্থা ভঙ্গকারী, পাপী, অপবিত্র, অধার্মিক, যাঁরা মা-বাবাকে হত্যা করে, যাঁরা খুন করে,
9achiziva izvi, kuti murairo hauna kuitirwa munhu wakarurama, asi vasina murairo nevasingateereri, vasingadi Mwari nevatadzi, vasiri vatsvene, nevasingatendi, nemhondi dzemadzibaba, nemhondi dzana amai, vanoponda vanhu;
10যাঁরা য়ৌন পাপে পাপী, সমকামী, যাঁরা দাস বিক্রির ব্যবসা করে, যাঁরা মিথ্যা বলে, যাঁরা মিথ্যা শপথ করে, দোষারোপ করে ও যাঁরা কোন না কোনভাবে ঈশ্বরের সত্য শিক্ষার বিরোধিতা করে, বিধি-ব্যবস্থা তাদের জন্য দেওয়া হয়েছে৷
10mhombwe, ngochani, nevanopamba vanhu, varevi venhema, vaputsi vemhiko, uye kana chimwe chiriko chinopesana nedzidziso mhenyu;
11সেই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের মহিমাময় সুসমাচারের অংশ যা তিনি আমায় বলতে দিয়েছেন৷
11sezvinoreva evhangeri yekubwinya kwaMwari wakaropafadzwa, yakakumikidzwa kwandiri.
12আমি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্তমনে করে তাঁর সেবা করার কাজে নিযুক্ত করেছেন৷
12Uye ndinomuvonga Kristu Jesu Ishe wedu wakandigonesa, nekuti wakati ndakatendeka, akandiisa paushumiri,
13অতীতে আমি খ্রীষ্টের নামে নিন্দা করতাম, তাঁকে নির্য়াতন করতাম ও তাঁর প্রতি খারাপ ব্যবহার করতাম৷ কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন, কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ঐসব কাজ করেছিলাম এবং কি করছিলাম তা জানতাম না৷
13Ini ndaimbova munyombii nemushushi nemutuki; asi ndakawana tsitsi nekuti ndakaita nekusaziva pakusatenda;
14কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ পরিপূর্ণরূপে আমাকে দেওয়া হল৷ সেই অনুগ্রহের সঙ্গে এল খ্রীষ্ট যীশুতে বিশ্বাস ও ভালবাসা৷
14asi nyasha dzaIshe wedu dzakawedzeresa nerutendo, nerudo rwuri muna Kristu Jesu.
15এখন আমি যা বলছি তা সত্য, তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত৷ খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন৷ তাদের মধ্যে আমিই তো সবচেয়ে বড় পাপী৷
15Ishoko rakatendeka rinofanira kugamuchirwa chose, kuti Kristu Jesu wakavuya munyika kuzoponesa vatadzi, avo vandiri mukuru wavo;
16কিন্তু এই কারণেই আমার প্রতি দয়া করা হয়েছে৷ পাপীদের মধ্যে আমি অগ্রগন্য হলেও খ্রীষ্ট যীশু আমার প্রতি তাঁর পূর্ণ ধৈর্য্য দেখালেন৷ যাঁরা পরে তাঁর ওপর বিশ্বাস করবে ও অনন্ত জীবন পাবে তাদের সামনে আমাকে এক দৃষ্টান্তস্বরূপ রাখলেন৷
16asi nekuda kwaizvozvi ndakawana tsitsi, kuti mandiri ini mukuru Jesu Kristu aratidze moyo murefu wose, uve muenzaniso kuna vanozotenda kwaari, paupenyu hwusingaperi.
17যিনি যুগপর্য়ায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বর; যুগপর্য়ায়ে যুগে যুগে তাঁরই সম্মান ও মহিমা হোক্৷ আমেন৷
17Zvino kuna iye Ishe wekusingaperi, usingafi, usingavonekwi, Mwari woga wakachenjera ngakuve nekukudzwa nekubwinya kusvikira rinhi narinhi. Ameni.
18তীমথিয়, তুমি আমার পুত্রের মত৷ আমি তোমাকে একটি আদেশ দিচ্ছি৷ অতীতে তোমার সম্পর্কে য়ে ভাববাণী ছিল তার সঙ্গে মিল রেখে এই আদেশ দিচ্ছি৷ এসব কথা আমি তোমাকে জানাচ্ছি য়েন তুমি সেই ভাববাণী অনুসারে চলতে পার ও বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে পার৷
18Murairo uyu ndinokumikidza kwauri, Timotio mwana wangu, sezviporofita zvakatanga kuitika pamusoro pako, kuti nazvo urwe kurwa kwakanaka;
19তুমি বিশ্বাস ও সত্ বিবেক রক্ষা করে এই সংগ্রাম চালিয়ে যাও৷ কিছু কিছু লোক তাদের সত্ বিবেক পরিত্যাগ করেছে; আর ফলস্বরূপ তারা তাদের বিশ্বাস ধ্বংস করেছে৷
19wakabata rutendo nehana yakanaka, iyo vamwe vakati vairasa zvichienderana nerutendo vakaputsikirwa nechikepe;
20তাদের মধ্যে হুমিনায় ও আলেকসান্দর রয়েছে, আমি তাদের শয়তানের হাতে তুলে দিয়েছি যাতে তারা উচিত শিক্ষা পায় এবং ঈশ্বর নিন্দা আর কখনও না করে৷
20vamwe vavo ndiHimenio naArekizandro, vandakakumikidza kuna Satani, kuti vadzidze kusanyomba.