1পবিত্র আত্মা স্পষ্টই বলছেন, শেষের দিকে কিছু লোক বিশ্বাস থেকে সরে পড়বে৷ য়ে মন্দ আত্মা মিথ্যা বলে, তারা সেই মন্দ আত্মাকে আনুগত্য দেখাবে এবং ভূতদের শিক্ষায় মন দেবে৷
1Zvino Mweya unoreva zvakajeka kuti panguva dzekupedzisira vamwe vachatsauka parutendo, vachiteerera mweya inonyengera nedzidziso dzemadhimoni,
2যাঁরা মিথ্যা বলে ও লোকদের প্রতারণা করে, এসব ভ্রান্ত শিক্ষা তাদের কাছ থেকেই আসে৷ তারা ভাল ও মন্দের মধ্যে বিচার করতে পারে না৷
2paunyepedzeri vachireva nhema, vakapiswa pahana dzavo nedare rinopisa,
3এরাই মানুষকে বিবাহ করতে নিষেধ করে ও কোন কোন খাদ্য় খেতে নিষেধ করে৷ কিন্তু সেই খাদ্য় সামগ্রী ঈশ্বর সৃষ্টি করেছেন এবং যাঁরা বিশ্বাসী ও যাঁরা সত্যকে জানে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই খাবার খেতে পারে৷
3vachidzivisa kuwanana, kurega chimwe chikafu Mwari chaakasikwa kuti chigamuchirwe nekuvonga nevanotenda vanoziva chokwadi.
4বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভাল, ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য় নয়৷
4Nekuti chose chisikwa chaMwari chakanaka, uye hakuna chingafanira kurashwa kana chichigamuchirwa nekuvonga;
5কারণ ঈশ্বরের বাক্য অনুসারে ও প্রার্থনা দ্বারা তা শুচিশুদ্ধ হয়৷
5Nekuti chinoitwa chitsvene neshoko raMwari nemunyengetero.
6এইসব কথা ওখানকার ভাই ও বোনেদের মনে করিয়ে দিলে তুমি খ্রীষ্ট যীশুর উত্তম সেবকরূপে গন্য হবে৷ বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষা অনুসরণ করে তুমি য়ে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখাতে পারবে৷
6Kana uchiyevudzira hama zvinhu izvi, uchava mushumiri wakanaka waJesu Kristu, wakafundwa namashoko erutendo needzidziso yakanaka, yaunotevera.
7ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোন সম্পর্ক রেখো না৷ ঈশ্বরের এক ভক্তিমান সেবক হয়ে নিজেকে শিক্ষিত কর৷
7Asi urambe ngano dzakaipa nedzechembere. Uzvirovedze pauMwari.
8শরীর চর্চায় কিছু উপকার হয় বটে; কিন্তু ঈশ্বরের সেবা সব দিক দিয়েই কল্য়াণ করে, কারণ তা বর্তমান ও ভবিষ্যত্ জীবনে লাভের প্রতিশ্রুতি প্রদান করে৷
8Nekuti kurovedza muviri kunobatsira zvishoma, asi uMwari hunobatsira pazvinhu zvose, zvahune chivimbiso cheupenyu hwazvino nehwunouya.
9যা আমি বলি তা সত্য ও সম্পূর্ণ গ্রহণয়োগ্য৷
9Shoko iri rakatendeka, rinofanirwa nekugamuchirwa kose.
10এই জন্য আমরা প্রাণপন পরিশ্রম ও সংগ্রাম করছি, কারণ আমরা সেই জীবন্ত ঈশ্বরের ওপর প্রত্যাশা রেখেছি, যিনি সমস্ত মানুষের ত্রাণকর্তা, বিশেষ করে তাদের যাঁরা তাঁর ওপর বিশ্বাস রাখে৷
10Nekuti naizvozvo isu tose tinoshanda nesimba, nekushorwa, nekuti tinovimba naMwari mupenyu, unova Muponesi wevanhu vose, zvikuru waavo vanotenda.
11তুমি এই সব বিষয় পালনের জন্য আদেশ কর ও শিক্ষা দাও৷
11Raira zvinhu izvi udzidzise:
12তুমি যুবক বলে কেউ য়েন তোমায় তুচ্ছ না করে৷ কিন্তু তোমার কথা, স্বভাব, ভালোবাসা, বিশ্বাস ও পবিত্রতার দ্বারা বিশ্বাসীদের সামনে দৃষ্টান্ত রাখ৷
12Kusava nemunhu unozvidza uduku hwako, asi uve muenzaniso wevanotenda, pashoko pamufambiro, parudo, paMweya, parutendo, nepautsvene.
13লোকদের কাছে শাস্ত্র পাঠ করে যাও, তাদের শক্তিশালী কর ও শিক্ষা দাও৷ আমি যতদিন না আসি তুমি এইসব কাজ করবে৷
13Kusvikira ndasvika, ngwarira pakuverenga, pakuraira nepadzidziso.
14তোমার মধ্যে য়ে আত্মিক বরদান রয়েছে তা ব্যবহার করতে ভুলো না৷ এক সময় মণ্ডলীর প্রাচীনরা তোমার ওপর হস্তার্পণ করেছিলেন, সেই সময় ভাববাদীর দ্বারা সেই দান তোমাতে অর্পিত হয়েছিল৷
14Usashaya hanya nechipo chiri mauri, chawakapiwa nechiporofita, nokuiswa maoko eutariri.
15ঐসব কাজ করে যাও৷ ঐ কাজের উদ্দেশ্যে তোমার জীবন উত্সর্গ কর৷ তাতে সব লোক দেখতে পাবে তোমার কাজ কেমন এগোচ্ছে৷
15Funganya pamusoro pezvinhu izvi, uzvipe nemoyo wose kwazviri, kuti kupfuurira mberi kwako kuonekwe kune vose.
16নিজের জীবন ও তুমি যা শিক্ষা দাও সে সম্বন্ধে সাবধান থেকো৷ তোমার ঐ সব দাযিত্ব তুমি পালন করেই চল; কারণ তা করলে তুমি নিজেকে ও যাঁরা তোমার কথা শোনে, তাদেরও উদ্ধার করতে পারবে৷
16Uzvichenjerere iwe nedzidziso. Urambire pazviri, nekuti mukuita izvi, uchazviponesa iwe nevanokunzwa.