1আমরা এসব বলে কি আবার নিজেদের বিষয়ে প্রশংসা করতে শুরু করেছি? অথবা কোন কোন লোক য়েমন করে থাকে তেমনি তোমাদের কাছে আমাদেরও কি কোন পরিচয় পত্র নিয়ে য়েতে হবে, বা তোমাদের সুপারিশের কি আমাদের কোন প্রযোজন আছে?
1Tinotangazve kuzvipupurira here? Tinotsvaka here, sevamwe tsamba dzekutipupurira kwamuri, kana dzokupupura kunobva kwamuri?
2তোমরাই আমাদের পরিচয় পত্র, যা আমাদের হৃদয়ে লেখা আছে, যা সমস্ত মানুষ জানতে ও পড়তে পারে৷
2Imwi muri tsamba yedu, yakanyorwa mumoyo yedu, inozikamwa nekuverengwa nevanhu vose;
3তোমরা য়ে খ্রীষ্টের লেখা পত্র এবং আমরাই তা পৌঁছে দিয়েছি তা তো দেখতেই পাওয়া যাচ্ছে৷ তা কালি দিয়ে লেখা নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা; পাথরের ফলকে লেখা নয়, মানুষের হৃদয়ের ফলকের ওপরই লেখা৷
3muchiratidza kuti muri tsamba yaKristu inoshumirwa nesu; yakanyorwa kwete neingi, asi neMweya waMwari mupenyu; kwete pamahwandefa emabwe, asi pamahwandefa enyama yemoyo.
4খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের ওপর আমাদের এই রকম দৃঢ় বিশ্বাস হয়েছে৷
4Chivimbo chakadai tinacho kubudikidza naKristu kuna Mwari;
5কিন্তু তার অর্থ এই নয় য়ে আমরা নিজেরা নিজেদের য়োগ্যতায় একাজ করতে পারি, তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন৷
5kwete kuti tinozvikwanisa isu pachedu, kufunga pamusoro pechimwe chinhu pachedu, asi kukwaniswa kwedu kunobva kuna Mwari;
6তিনিই আমাদের নতুন চুক্তির সেবক করেছেন৷ এই নতুন চুক্তি কোন লিখিত বিধি-ব্যবস্থা নয় কিন্তু আত্মিক ব্যবস্থা, কারণ লিখিত য়ে বিধি-ব্যবস্থা তা মৃত্যু নিয়ে আসে কিন্তু আত্মা জীবন দান করে৷
6iye wakatigonesa kuva vashumiri vesungano itsva, kwete yezvakanyorwa asi yeMweya; nekuti chakanyorwa chinouraya, asi Mweya unopa upenyu.
7যদি পাথরের ফলকের ওপর লেখা ব্যবস্থা, যার পরিণতি মৃত্যু, তা দেবার সময় এমন ঔজ্জ্বল্যের সাথে এসেছিল য়ে ইস্রায়েলের লোকেরা ঔজ্জ্বল্যের জন্য মোশির মুখের দিকে সোজা তাকাতে পারছিল না, যদিও সেই উজ্জ্বলতা ম্লান হয়ে যাচ্ছিল,
7Asi kana ushumiri hwekufa, pamashoko akavezwa pamabwe hwakasvikira mukubwinya, zvekuti vana vaIsraeri vakakoniwa kutarisisa chiso chaMozisi nekuda kwekubwinya kwechiso chake kwakange kuchizopedzwa,
8তবে আত্মার কাজ কি অনেক বেশী মহিমামণ্ডিত হবে না?
8ko kushumira kweMweya kungakona nei kubwinya zvikuru?
9য়ে বিধি-ব্যবস্থায় মানুষ দোষী প্রতিপন্ন হচ্ছিল তা যদি মহিমামণ্ডিত হয়ে থাকে, তবে য়ে বিধি-ব্যবস্থা মানুষকে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন করে তার মহিমা আরও কত না বেশী হবে৷
9Nekuti kana kushumira kwekupiwa mhosva kuri kubwinya, kushumira kwekururama kuchakunda zvikuru sei mukubwinya.
10বাস্তবিক তুলনায় নতুন বিধি-ব্যবস্থার মহিমার উজ্জ্বলতার কাছে পুরানো বিধি-ব্যবস্থার মহিমা ম্লান হয়ে যায়৷
10Nekuti kunyange naicho chakabwinyiswa hachina kubwinyiswa nenzira iyi nekuda kwekubwinya uku kwakanyanyisa.
11য়ে বিধি-ব্যবস্থা অল্প দিনের মধ্যে লোপ পেয়ে গেল তার মহিমা যদি এত উজ্জ্বল হয়ে থাকে, তবে য়ে বিধি-ব্যবস্থা চিরস্থাযী তার মহিমা আরও কত না বেশী উজ্জ্বল হবে!
11Nekuti kana icho chinopfuudzwa chaiva nekubwinya, zvikuru sei icho chinogara pakubwinya.
12অতএব আমাদের এই ধরণের প্রত্যাশা থাকাতে আমরা খুব নির্ভীক হতে পারি৷
12Zvatine tariro yakadai, tinoshandisa ushingi ukuru hwekutaura,
13আমরা মোশির মত নই৷ মোশি তো নিজের মুখ ঢেকে রাখতেন যাতে ইস্রায়েলীয়রা সেই উজ্জ্বলতা দেখতে না পায়, কারণ সেই মহিমা কমতে কমতে মিলিয়ে যাচ্ছিল৷
13uye kwete saMozisi waiisa chifukidziro pachiso chake, kuti vana vaIsraeri varege kutarisisa kuguma kwezvinopedzwa.
14তাদের মন কঠোর হয়ে গিয়েছিল, কারণ যখন শাস্ত্র পড়া হয় তখন মনে হয় আজও তাদের সেই আবরণ রয়েই গেছে৷ সেই আবরণ এখনও সরে নি, একমাত্র খ্রীষ্টের মাধ্যমেই সেই আবরণ সরিয়ে দেওয়া সন্ভব৷
14Asi fungwa dzavo dzakapofumadzwa, nekuti kusvikira zuva rino chifukidziro ichochi chichiripo chisina kubviswa pakuverengwa kwetesitamende yekare, chakapedzwa muna Kristu.
15হ্যাঁ, আজও মোশির বিধি-ব্যবস্থার পুস্তক পড়ার সময় তাদের হৃদয়ের ওপরে আবরণ থাকে৷
15Asi kunyange kusvikira zuva rino, kana Mozisi achiverengwa, chifukidziro chiri pamoyo wavo.
16কিন্তু যখনই কেউ প্রভুর দিকে ফেরে তখন সেই আবরণ সরে যায়৷
16Chero rinhi kana achidzokera kuna Ishe, chifukidziro chinobviswa.
17এই প্রভু হলেন আত্মা, আর প্রভুর আত্মা য়েখানে সেখানেই স্বাধীনতা৷
17Zvino Ishe ndiye Mweya uyo; uye pane Mweya waIshe pane rusununguko.
18তাই, যখন আমরা অনাদৃত মুখে আয়নায় দেখা ছবির মত করে প্রভুর মহিমা দেখতে থাকি, তখন তা দেখতে দেখতে আমরা সকলেই তাঁর সেই (মহিমাময়) রূপে রূপান্তরিত হতে থাকি৷ সেই রূপান্তর আমাদের মহিমা থেকে উজ্জ্বলতর মহিমার মধ্যে নিয়ে যায়৷ এই মহিমা আমরা প্রভু, যিনি আজ্ঞা করেন তাঁর কাছ থেকে লাভ করি৷
18Asi isu tose nechiso chakashama tichitarisa sapachionioni kubwinya kwaIshe, tinoshandurirwa kumufananidzo iwoyo kubva pakubwinya kuenda pakubwinya, sezvinobva kuMweya waIshe