Bengali:NT

Shona

2 Thessalonians

1

1থিষলনীকীয় মণ্ডলীর উদ্দেশ্যে আমি পৌল, সীল ও তীমথিয় এই চিঠি লিখছি৷ তোমরা আমাদের ঈশ্বর পিতা ও প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে যুক্ত৷
1Pauro naSirivhano naTimotio; kukereke yevaTesaronika muna Mwari baba vedu, naIshe Jesu Kristu:
2পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক্৷
2Nyasha kwamuri nerugare runobva kuna Mwari Baba vedu naIshe Jesu Kristu.
3ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি আর আমাদের তাই-ই করা উচিত৷ কারণ তোমাদের বিশ্বাস আশ্চর্যজনকভাবে বৃদ্ধিলাভ করেছে ও পরস্পরের প্রতি তোমাদের য়ে ভালবাসা তা দ্রুত বৃদ্ধিলাভ করছে৷
3Tinosungirwa kuvonga Mwari nguva dzose pamusoro penyu, hama, sezvazvakafanira, nekuti rutendo rwenyu rwunokura zvikurusa, nerudo rweumwe neumwe wenyu kune umwe neumwe rwunowanda;
4বিভিন্ন ঈশ্বরের মণ্ডলীতে তোমাদের বিষয়ে আমরা গর্ব প্রকাশ করি; কিভাবে তোমরা বিশ্বাসে বলিষ্ঠ হয়ে উঠেছ ও বিশ্বাসে স্থির আছ এসব কথা আমরা তাদের বলি৷ তোমরা অনেক নির্য়াতন সয়ে যাচ্ছো ও কষ্ট ভোগ করছ, তবুও তোমরা ধৈর্য্যে ও বিশ্বাসে স্থির আছ৷
4nekudaro isu tomene tinozvirumbidza mamuri mukereke dzaMwari pamusoro pemoyo murefu wenyu, nerutendo mukushushwa kwenyu kose nematambudziko amunotsunga maari.
5এইসব বিষয় ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট প্রমাণ৷ ঈশ্বর চান তোমরা তাঁর রাজ্যের য়োগ্য বলে গন্য হবে; আর সেই জন্যেই তোমরা এত কষ্টভোগ করছ৷
5Ndicho chiratidzo chekutonga kwakarurama kwaMwari, kuti muverengwe semakafanirwa neushe hwaMwari, hwamunotambudzikirawo;
6বাস্তবে ঈশ্বরের দৃষ্টিতে এটাই ন্যায়৷ যাঁরা তোমাদের কষ্ট দেয়, তিনি তাদেরও প্রতিফলস্বরূপ কষ্ট দেবেন৷
6sezvo chiri chinhu chakarurama kuna Mwari kutsiva dambudziko kune vanokutambudzai,
7তোমরা যাঁরা এখন কষ্ট পাচ্ছ, ঈশ্বর আমাদের সঙ্গে তোমাদেরও বিশ্রাম দেবেন৷ যখন যীশু প্রকাশিত হবেন ও পরাক্রমশালী স্বর্গদূতদের সঙ্গে নিয়ে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন এইসব ঘটবে৷
7uye kwamuri munotambudzwa, kuzorora pamwe nesu, pakuzarurwa kwaIshe Jesu, achibva kudenga nevatumwa vesimba rake,
8যাঁরা ঈশ্বরকে জানে না এমন লোকদের শাস্তি দিতে তিনি স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নিসহ নেমে আসবেন৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সুসমাচারের নির্দেশ যাঁরা পালন করে না, তিনি তাদেরও শাস্তি দেবেন৷
8mumurazvo wemoto achitsiva avo vasingazivi Mwari, nevasingateereri evhangeri yaIshe wedu Jesu Kristu;
9তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে৷ তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তাঁর মহাপরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে৷
9ivo vacharangwa nekuparadzwa kusingaperi, vabviswe pamberi paIshe, nepakubwinya kwesimba rake,
10সেইদিন যীশু তাঁর পবিত্র লোকদের দ্বারা মহিমান্বিত হতে আসবেন, আর যাঁরা যীশুতে বিশ্বাস করেছে তারা সবাই যীশুতে চমত্‌কৃত হবে৷ বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরাও সেই বিশ্বাসীবর্গের মধ্যে থাকবে, কারণ আমরা য়ে বাণী তোমাদের বলছি তাতে তোমরা বিশ্বাস করেছ৷
10kana achiuya kuzorumbidzwa muvatsvene vake, nekuyemurwa mune vose vanotenda; (nekuti kupupura kwedu kwamuri kwakatendwa) nezuva iro.
11আর এই জন্যই আমরা তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি, য়েন ঈশ্বর য়ে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন তার য়োগ্য বলে বিবেচিত হও৷ আরো প্রার্থনা করি য়েন তাঁর শক্তি দ্বারা তিনি তোমাদের সদিচ্ছায় পূর্ণ সমস্ত বাসনা পূর্ণ করেন ও তোমাদের বিশ্বাস হতে উত্‌পন্ন প্রত্যেক কাজকে আশীর্বাদ করেন;
11Naizvozvo tinokunyengetereraiwo nguva dzose, kuti Mwari wedu akuverengei semakafanirwa nekudamwa uye azadzise kuda kose kwakanaka kweunaku hwake nebasa rerutendo nesimba;
12য়েন আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নাম তোমাদের মাধ্যমে মহিমান্বিত হয় আর তোমরাও তাতে মহিমান্বিত হও৷ সেই মহিমা আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ থেকে লাভ হয়৷
12kuti zita raIshe wedu Jesu Kristu rirumbidzwe mamuri, nemwi maari, zvichienderana nenyasha dzaMwari wedu nedzaShe Jesu Kristu.