1আমি পৌল, খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত৷ আমি একজন প্রেরিত কারণ ঈশ্বর তাই চেয়েছিলেন৷ লোকদের কাছে ঈশ্বর আমাকে পাঠালেন যাতে খ্রীষ্ট যীশুতে জীবন লাভের য়ে প্রতিশ্রুতি রয়েছে, সেই কথা আমি তাদের বলি৷
1Pauro muapositori waJesu Kristu nechido chaMwari, zvichienderana nechivimbiso cheupenyu hwuri muna Kristu Jesu,
2তীমথিয়ের কাছে লিখছি৷ তুমি আমার প্রিয় পুত্রের মত৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর কাছ থেকে তোমাদের ওপর অনুগ্রহ, দযা ও শান্তি বর্তুক৷
2kuna Timotio, mwana wangu unodikamwa: Nyasha, tsitsi, nerugare, zvinobva kuna Mwari Baba, naKristu Jesu Ishe wedu.
3দিনে বা রাতে প্রার্থনার সময় আমি তোমাকে স্মরণ করে থাকি৷ প্রার্থনার সময় তোমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷ আমার পিতৃপুরুষরা য়াঁর সেবা করতেন তিনি সেই ঈশ্বর৷ শুদ্ধ বিবেকে আমি সর্বদাই তাঁর সেবা করে আসছি৷
3Ndinovonga Mwari wandinoshumira kubva kumadziteteguru nehana yakachena, kuti ndisingamiri ndakakurangarira paminyengetero yangu siku nesikati,
4তুমি য়ে আমার জন্যে চোখের জল ফেলেছিলে সে কথা আমার মনে আছে৷ আমি তোমাকে দেখতে খুবই আকাঙ্খা করছি যাতে আমার অন্তরটা আনন্দে ভরে ওঠে৷
4ndichishuva zvikuru kukuona, ndichirangarira misodzi yako, kuti ndizadzwe nemufaro;
5তোমার আন্তরিক বিশ্বাসের কথাও আমার মনে আছে৷ ঐ ধর্ম বিশ্বাস প্রথমে ছিল তোমার দিদিমা লোযীর ও তোমার মা উনীকীর৷ আমি জানি য়ে সেই একই বিশ্বাস তোমার অন্তরে অটুট রয়েছে৷
5kana ndichisvika pakurangarira rutendo rwusinganyepedzeri rwuri mauri, rwaimbogara pakutanga muna mbuya vako Roisi namai vako Yunisi, uye ndinovimba kuti kunogarawo mauri.
6সেই জন্য আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি য়ে, তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া বিশ্বাস দান রয়েছে৷ আমি যখন তোমার ওপর হস্তার্পন করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন৷ এখন আমি চাই য়ে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও; য়েমন করে সামান্য অগ্নি শিখা এক প্রলয় অগ্নি সৃষ্টি করে৷
6Nemhaka iyi ndinokuyeudzira kuti ukutidzire chipo chaMwari, chiri mauri nekuiswa kwemaoko angu.
7ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেন নি৷ ঈশ্বর আমাদের পরাক্রম, প্রেম ও আত্মসংযমের আত্মা দিয়েছেন৷
7Nekuti Mwari haana kutipa mweya wekutya asi wesimba, newerudo, newefungwa dzakanaka.
8তাই আমাদের প্রভু যীশুর কথা লোকদের কাছে বলতে লজ্জা পেও না৷ আমার বিষয়েও লজ্জা বোধ করো না৷ আমি তো প্রভুর জন্য কারাগারে আছি৷ কিন্তু সুসমাচারের জন্য তুমি আমার সঙ্গে দুঃখভোগ কর৷ ঐ কাজ করার জন্য শক্তি ঈশ্বরই আমাদের দেন৷
8Naizvozvo usanyadziswa neuchapupu hwaIshe wedu, kana hwangu musungwa wake, asi utambudzike pamwe neni nekuda kweevhangeri zvichienderana nesimba raMwari,
9ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছেন এবং তাঁর পবিত্র প্রজা করেছেন, আমাদের কাজের কারণে নয়, কিন্তু তাঁর নিজ অনুগ্রহ এবং সংকল্প অনুসারে করেছেন৷ সৃষ্টির বহু পূর্বে ঈশ্বর, খ্রীষ্ট যীশুতে সেই অনুগ্রহ আমাদের দেন;
9wakatiponesa, akatidana nekudana kutsvene, kwete zvichienderana nemabasa edu, asi zvichienderana nezano rake, nenyasha dzakapiwa kwatiri muna Kristu Jesu nguva dzisati dzavapo,
10কিন্তু সেই অনুগ্রহ আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশু না আসা পর্যন্ত প্রকাশিত হয় নি৷ যীশু এসে সেই মৃত্যুকে শক্তিহীন করলেন ও তাঁর সুসমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার পথ দেখালেন৷
10asi zvino kunoratidzwa nekuonekwa kwemuponesi wedu Jesu Kristu, wakaparadza rufu, akabudisa pachena upenyu nekusafa kubudikidza neevhangeri,
11সেই সুসমাচার প্রচার করার জন্য আমাকে মনোনীত করা হল; আমাকে প্রেরিতরূপে ও সেই সুসমাচারের শিক্ষকরূপে মনোনীত করা হল৷
11yandakagadzirwa kuva muparidzi, nemuapositori, nemudzidzisi wevahedheni.
12সেই সুসমাচার প্রচার করি বলে আমি কষ্টভোগ করছি; কিন্তু তাতে আমি লজ্জা বোধ করি না৷ য়াঁকে আমি বিশ্বাস করেছি তাঁকে আমি জানি৷ তিনি যা কিছুর ভার আমার ওপর তুলে দিয়েছেন, তা য়ে তিনি সেই মহাদিনটি পর্যন্ত রক্ষা করতে পারেন এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই৷
12Nemhaka yechikonzero ichi neni ndinotambudzika zvinhu izvi, zvakadaro handinyadziswi, nekuti ndinoziva wandakatenda, uye ndinoziva kwazvo kuti unogona kuchengeta chandakamupa kusvikira zuva iroro.
13তুমি য়ে সত্য শিক্ষা আমার কাছে পেয়েছ সেই অনুসারে চল৷ খ্রীষ্ট যীশুতে য়ে ভালবাসা ও বিশ্বাস তুমি পেয়েছ তা দৃঢ়ভাবে ধরে থাক৷ ঐসব শিক্ষা তোমার সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে, সে অনুসারে তোমাকে শিক্ষা দিতে হবে৷
13Batisisa muenzaniso wemashoko mapenyu awakanzwa kwandiri murutendo nerudo rwuri muna Kristu Jesu.
14য়ে মূল্যবান সত্য তোমার হাতে তুলে দেওয়া হয়েছে তা তুমি আমাদের অন্তরে বাসকারী পবিত্র আত্মার সাহায্যে রক্ষা কর৷
14Icho chinhu chakanaka chawakakumikidzwa uchichengete neMweya Mutsvene unogara matiri.
15তুমি তো জান, এশিয়াতে যাঁরা আছে, তারা সকলে আমায় ছেড়েচলে গেছে, তাদের মধ্যে ফুগিল্ল ও র্হম্মগিনিও আছে৷
15Unozviziva izvi, kuti vose vari paAsia vakandifuratira; pakati pavo pana Figero naHemogene.
16প্রভু অনীষিফরের পরিবারকে দয়া করুন, কারণ অনীষিফর বহুবার আমায় সুস্থির হতে সাহায্য করেছিলেন৷ আমি কারাগারে রয়েছি বলে তিনি কোনদিনই লজ্জাবোধ করেন নি,
16Ishe ape tsitsi kuimba yaOnesiforo; nekuti kazhinji wakandivandudza, uye haana kunyadziswa neketani yangu.
17বরং তিনি রোমে এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে আমার সঙ্গে দেখা করেছিলেন৷
17Asi wakati asvika Roma, akanditsvaka zvikuru, akandiwana.
18প্রভু তাঁকে এই বর দিন য়েন সেই দিন তিনি প্রভুর কাছে দয়া পান; আর ইফিষে তিনি কিভাবে আমায় সাহায্য করেছিলেন, তা তুমি ভাল করেই জান৷
18Ishe ngaamuitire kuti awane tsitsi kuna Ishe nezuva iroro; uye muzvinhu zvingani zvaakabatira kwandiri paEfeso iwe unozivisisa.