Bengali:NT

Shona

Acts

17

1এরপর তারা আম্ফিপলি ও অপল্লোনিয়ার ভেতর দিয়ে থিসলনীকীতে এলেন৷ এখানে ইহুদীদের একটি সমাজ-গৃহ ছিল৷
1Zvino vakati vagura nemuAmufipori neAporonia, vakasvika paTesaronika paiva nesinagoge revaJudha;
2পৌল তাঁর রীতি অনুযায়ী ইহুদীদের দেখার জন্য একটি সমাজ-গৃহে গেলেন৷ তিনটি বিশ্রামবারে তিনি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন৷
2Zvino setsika yaPauro wakapinda kwavari, masabata matatu akataurirana navo kubva mumagwaro,
3ইহুদীদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন য়ে খ্রীষ্টের দুঃখভোগ করা ও মৃত্যু থেকে পুনরুত্থানের প্রযোজন ছিল৷ পৌল বললেন, ‘এই য়ে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করছি, ইনিই খ্রীষ্ট৷’
3achizarura nekuratidza kuti Kristu waifanira kutambudzika nekumukazve kuvakafa, uye kuti Jesu uyu wandinoparidza kwamuri, ndiye Kristu.
4তাদের মধ্যে কেউ কেউ এতে সম্মতি জানাল এবং পৌল ও সীলের সঙ্গে য়োগ দিল৷ এদের মধ্যে অনেক ঈশ্বরভক্ত গ্রীক ছিল যাঁরা সত্য ঈশ্বরের উপাসনা করত, ও কিছু গন্য-মান্য মহিলাও ছিলেন৷
4Vamwe vavo vakatenda, vakazvibatanidza naPauro naSirasi, nechaunga chikuru chevaGiriki vainamata Mwari, nevakadzi vaikudzwa vasiri vashoma.
5কিন্তু ইহুদীদের মনে ঈর্ষা জাগল৷ তারা কিছু দুষ্ট প্রকৃতির লোককে বাজার থেকে জোগাড় করল; আর এইভাবে একটা দল তৈরী করে শহরে গণ্ডগোল বাধিয়ে দিল৷ তারা লোকসমক্ষে পৌল ও সীলকে দাঁড় করানোর জন্য যাসোনের বাড়িতে চড়াও হয়ে সেখানে তাঁদের খুঁজতে লাগল৷
5Asi vaJudha vakange vasingatendi vakaita godo, vakatora vamwe varume vakaipa, dzaiva simbe, vakaunganidza chikwata, vakaita mhirizhonga paguta rose; vakawira imba yaJasoni, vachida kuvabudisira kuvanhu.
6কিন্তু সেখানে তাঁদের না পেয়ে তারা যাসোন ও অন্য কয়েকজন ভাইকে ধরে টানতে টানতে শহরের শাসনকর্তাদের কাছে নিয়ে গেল৷ তারপর তারা চিত্‌কার করে বলল, ‘এই য়ে লোকেরা সারা জগতে গোলমাল পাকিয়ে বেড়াচ্ছে; এরা এখন এখানে এসেছে!
6Vakati vasingavawani, vakakakatira Jasoni nedzimwe hama kuvatongi veguta, vachidanidzira vachiti: Ava vakapidugura nyika vasvika nepanowo,
7আর যাসোন কিনা তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে৷ এরা সকলে কৈসরের আইনের বিরোধিতা করে, এরা বলে বেড়াচ্ছে য়ে যীশু বলে আর একজন রাজা আছে৷’
7Avo Jasoni vaakagamuchira; ava vose vanoita zvinopesana nezviga zvaKesari vachiti umwe mambo uriko unonzi Jesu.
8এই কথা শুনে সমবেত জনতা ও কর্ত্তৃপক্ষ উদ্বিগ্ন হল৷
8Vakavhiringidza vanhu nevatongi veguta pavakanzwa izvi zvinhu.
9তারা যাসোন ও বাকী আর সকলের জরিমানা নিয়ে তাদের ছেড়ে দিল৷
9Zvino vakati vatora chibatiso kuna Jasoni nekuvamwe, vakavarega.
10সেই রাতেই ভাইয়েরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিল৷ সেখানে পৌঁছে তাঁরা ইহুদীদের সমাজ-গৃহে গেলেন৷
10Pakarepo hama dzikatuma Pauro naSirasi Bheriya usiku; ivo vakati vachisvika vakapinda musinagoge revaJudha.
11থিষলনীকীয় লোকদের থেকে এই লোকেরা আরো উদার মনোভাবাপন্ন ছিল৷ এরা আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনল৷ পৌল সীলের বক্তব্য়ের বিষয় সত্য কিনা তা মিলিয়ে দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করতে লাগল৷
11Ava vakange vakanaka kukunda veTesaronika, vakagamuchira shoko nemwoyo wose, vachinzvera magwaro zuva rimwe nerimwe, kana zvinhu izvozvo zvaiva izvo.
12এর ফলে ইহুদীদের মধ্যে অনেকে বিশ্বাস করল, এদের মধ্যে কয়েকজন সম্ভ্রান্ত গ্রীক মহিলা ও বহু পুরুষও ছিল৷
12Naizvozvo vazhinji vavo vakatenda, nevakadziwo vaikudzwa vevaGiriki, nevarume vasiri vashoma.
13থিষলনীকীয় ইহুদীরা যখন শুনতে পেল য়ে পৌল বিরয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তখন তারা সেখানে এসে লোকদের ক্ষেপিয়ে তুলল৷
13Asi vaJudha veTesaronika vakati vachiziva kuti shoko raMwari rinoparidzwa naPauro paBheriya, vakasvikapowo vakamutsa chaunga.
14তখন সেখানকার ভাইরা তাড়াতাড়ি করে পৌলকে সমুদ্রতীরে পাঠিয়ে দিলেন, কিন্তু সীল ও তীমথিয় বিরয়াতে রয়ে গেলেন৷
14Zvino pakarepo hama dzakatuma Pauro pakarepo seanoenda kugungwa, asi Sirasi naTimotio vakangosarapo.
15পৌলকে সঙ্গে নিয়ে যাঁরা গিয়েছিলেন তাঁরা আথীনী পর্যন্ত গেলেন৷ সীল ও তীমথিয়র উদ্দেশ্যে এক বার্তা নিয়ে ভাইরা বিরয়াতে ফিরে এলেন৷ বার্তাতে বলা ছিল, ‘যত শিগ্গির সন্ভব তোমরা আমার কাছে চলে এস৷’
15Zvino avo vakaperekedza Pauro vakamusvitsa Atene; vakati varairwa kuna Sirasi naTimotio kuti vakurumidze kuuya kwaari, vakaenda.
16তীমথীয় ও সীলের জন্য পৌল যখন আথীনীতে অপেক্ষা করছিলেন, তখন সেই শহরের সব জায়গায় নানা দেব-দেবীর মূর্তি দেখে অন্তর আত্মায় তিনি খুবই ব্যথিত হয়ে উঠলেন৷
16Zvino Pauro achakavagarira paAtene, mweya wake wakatambudzika maari, achiona guta rizere zvifananidzo.
17তাই তিনি সমাজ-গৃহে গিয়ে ইহুদী ও ভক্ত গ্রীকদের সঙ্গে ও হাটে বাজারে লোকদের কাছে প্রতিদিন ধর্মালোচনা করতেন৷
17Naizvozvo wakapikisana musinagoge nevaJudha nevanhu vainamata Mwari, nepamusika zuva rimwe nerimwe nevaaisangana navo.
18ইপিকূরের ও স্তোযিকীর দার্শনিক সম্প্রদায়ের মধ্যে কয়েকজন তাঁর সঙ্গে তর্কবিতর্ক করতে লাগল৷ কেউ কেউ বলল, ‘এই সবজান্তা কি বলতে চায়?’ আবার কেউ কেউ বলল, ‘এ দেখছি বিদেশী দেবতাদের বিষয়ে প্রচার করছে৷’ কারণ পৌল সুসমাচার এবং যীশু ও তাঁর পুনরুত্থানের বিষয় বলছিলেন৷
18Zvino dzimwe nyanzvi dzekufunga dzevaEpikuro nevaStoiko, dzakaita nharo naye. Vamwe vakati: Uyu muropoti unoda kurevei? Vamwezve vakati: Unenge muparidzi wevamwari vekumwe; nekuti wakavaparidzira Jesu nekumuka kwevakafa.
19তারা পৌলকে আরেয়পাগের সভায় নিয়ে গিয়ে বলল, ‘আপনি এই য়ে নতুন বিষয় শিক্ষা দিচ্ছেন, এটা কি? আমরা কি তা জানতে পারি?
19Ipapo vakamubata, vakamuisa paAreopago vachiti: Tingaziva here dzidziso iyi itsva, inotaurwa newe?
20আপনি কিছু অদ্ভুত কথা শোনাচ্ছেন, তাই আমাদের জানতে ইচ্ছা হয়, এসবের অর্থ কি?’
20Nekuti unoreva zvimwe zvinoshamisa panzeve dzedu; naizvozvo tinoda kuziva kuti zvinhu izvi zvii?
21আথীনীয় লোকেরা ও সেখানে বসবাসকারী বিদেশীরা সব সময় কেবল নিত্য-নতুন বিষয় নিয়ে আলোচনা করে সময় কাটাত৷
21Nekuti vose vaAtene nevatorwa vaigarapo, havana kushandisa nguva yavo pane chimwe chinhu asi kunzwa kana kutaura chinhu chitsva.
22তখন পৌল আরেয়পাগের সভার সামনে দাঁড়িয়ে বলতে থাকলেন, ‘হে আথীনীয় লোকেরা, আপনারা দেখছি সমস্ত ব্যাপারেই খুব ধর্মপ্রবণ৷
22Zvino Pauro amira pakati peAreopago wakati: Varume veAtene, pazvinhu zvose ndinoona kuti mune chitendero chikuru.
23কারণ আমি বেড়াতে বেড়াতে আপনারা যাদের উপাসনা করেন সেগুলি লক্ষ্য করতে করতে একটা বেদী দেখলাম, যার গায়ে লেখা আছে, ‘অজানা দেবতার উদ্দেশ্যে!’ তাই য়ে অজানা দেবতার আপনারা উপাসনা করছেন তাঁকেই আমি আপনাদের কাছে উপস্থিত করছি৷
23Nekuti ndati ndichipfuura, ndichicherekedza zvinhu zvamunonamata, ndawana aritari ine chinyorwa ichi: KUNA MWARI USINGAZIKAMWI. Naizvozvo iye wamunonamata musingazivi, ndiye wandinokuparidzirai.
24ঈশ্বর, যিনি এই জগত ও তার মধ্যেকার সমস্ত কিছুর নির্মাণকর্তা, তিনিই স্বর্গ ও পৃথিবীর প্রভু, তিনি মানুষের হাতে তৈরী মন্দিরে বাস করেন না৷
24Mwari wakaita nyika nezvinhu zvose zviri mairi, iye Ishe wedenga nepasi, haagari mutembere dzakaitwa nemaoko,
25মানুষের হাতের সেবা কার্য়ের প্রযোজন তাঁর নেই৷ তাঁর তো কোন কিছুরই অভাব নেই৷ তিনিই সকলকে জীবন, শ্বাস ও যা কিছু প্রযোজন তা দিচ্ছেন৷
25kana kushumirwa nemaoko evanhu, sezvinonzi unoshaiwa chinhu, zvaari iye unopa vose upenyu nekufema nezvinhu zvose;
26শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে সেই একজন মানুষ থেকেই মানবজাতির সৃষ্টি করেছেন, আর গোটা পৃথিবীটা তাদের বসবাসের জন্য দিয়েছেন৷ তিনি নির্ধারণ করে রেখেছেন কোথায় ও কখন তারা থাকবে৷
26uye wakaita neropa rimwe marudzi ose evanhu, kuti agare pazviso zvose zvenyika, ambotara nguva dzakagara dzatemwa, nemiganhu yeugaro hwavo;
27ঈশ্বর চেয়েছিলেন য়েন মানুষ তাঁর অন্বেষণ করে৷ তাঁর খোঁজ করতে করতে তারা য়েন শেষ পর্যন্ত তাঁর নাগাল পায়৷ অথচ তিনি আমাদের কারো কাছ থেকে তো দূরে নন,
27kuti vatsvake Ishe, zvimwe vamutsvangadzire vamuwane, kunyange asiri kure neumwe neumwe wedu.
28‘কারণ তাঁর মধ্যেই আমাদের জীবন, গতি ও সত্ত্বা৷’ আবার আপনাদের কোন কোন কবিও একথা বলেছেন: ‘কারণ আমরা তাঁর সন্তান৷’
28Nekuti maari tinorarama uye tinofamba uye tiripo; sezvo vamwe vanyanduri vekwenyu vakati: Nekuti tiri zvizvarwa zvakewo.
29তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের শিল্পকলা যা কল্পনা অনুসারে সোনা, রূপো বা পাথরের তৈরী কোন মূর্তির সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়৷
29Zvatiri zvizvarwa zvaMwari, hatifaniri kufunga kuti uMwari hwakafanana nendarama kana sirivheri kana ibwe, zvakavezwa neumhizha kana umhare hwevanhu.
30মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে দেখেছেন, কিন্তু এখন সব জায়গায় সকল মানুষকে তিনি এর জন্য মন-ফেরাতে বলছেন৷
30Naizvozvo nguva dzekusaziva Mwari wakarega kurangarira, asi zvino unoraira vanhu ose kose-kose kuti vatendeuke.
31কারণ তিনি একটি দিন স্থির করেছেন, য়ে দিনে তিনি তাঁর নিরূপিত একজনকে দিয়ে সারা জগত সংসারের বিচার করবেন৷ এই বিষয়ে সকলে য়েন বিশ্বাস করতে পারে এমন প্রমাণও তিনি দিয়েছেন: এই প্রমাণস্বরূপ তিনি মৃতদের মধ্য থেকে তাঁকে পুনরত্থিত করেছেন!’
31Nekuti wakatara zuva raachatonga nyika mukururama, nemurume waakagadza; akasimbisa kune vose, pakuti wakamumutsa kuvakafa.
32মৃত্যু থেকে পুনরুত্থানের কথা শুনে তাদের মধ্যে কয়েকজন উপহাস করতে লাগল, কিন্তু অন্য়েরা বলল, ‘আমরা এ বিষয়ে আর একদিন আপনার কাছ থেকে শুনব!’
32Zvino vakati vanzwa zvekumuka kwevakafa, vamwe vakashora, asi vamwe vakati: Tichazokunzwazve pamusoro paizvozvi,
33এরপর পৌল তাদের কাছ থেকে চলে গেলেন৷
33Nekudaro Pauro wakabuda pakati pavo.
34তাদের মধ্যে কয়েকজন বিশ্বাস করল ও পৌলের সঙ্গ নিল৷ এদের মধ্যে আরেয়পাগীয়ের সভ্য় দিয়নুষিয়, দামারী নামে এক মহিলা ও আরো কয়েকজন ছিলেন৷
34Asi vamwe varume vakamunamatira, vakatenda; pakati pavo Dhionisio, muAreopago, nemukadzi wainzi Dhamarisi, nevamwe vanavo.