Bengali:NT

Shona

Acts

20

1সেই হাঙ্গামা থেমে যাবার পর পৌল যীশুর অনুগামীদের ডেকে পাঠালেন, আর তাদের সকলকে উত্‌সাহ দান করে ও শুভেচ্ছা জানিয়ে মাকিদনিয়ার অঞ্চলগুলিতে যাবার জন্য রওনা দিলেন৷
1Mhirizhonga yakati yamira, Pauro akadanira kwaari vadzidzi, akavambundikira, ndokubuda kuti aende Makedhonia.
2তিনি সেই অঞ্চল দিয়ে মাকিদনিয়ায় য়েতে য়েতে বিভিন্ন জায়গায় খ্রীষ্টানুসারীদের অনেক কথা বলে উত্‌সাহ দিলেন, শেষে গ্রীসে এসে পৌঁছলেন৷
2Zvino wakati agura nemativi iwawo, avakurudzira zvikuru nemashoko mazhinji, akasvika Girisi.
3সেখানে তিনি তিন মাস থাকলেন৷ তিনি যখন সমুদ্রপথে সুরিয়া যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন ইহুদীরা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত করছে এই কথা জানতে পেরে তিনি মাকিদনিয়া হয়ে সুরিয়া যাবেন বলে ঠিক করলেন৷
3Akati agara mwedzi mitatu, zano raitwa nevaJudha pamusoro pake, ava kuda kuenda Siria nechikepe, akazvipira kudzokera nepaMakedhonia.
4কিছু কিছু লোক তাঁর সঙ্গে যাচ্ছিল, এরা হল বিরয়ার পুর্হের ছেলে সোপাত্র, থিষলনীকিয় থেকে আগত আরিষ্টার্খ ও সিকুন্দ, দর্বীর গায় ও তীমথিয় আর এশিয়ার তুখিক ও ত্রফিম৷
4Akaperekedzwa naSopatro weBheriya, neveTesaronika, Arisitako naSekundo, naGayo weDhebhe, naTimotio; uye Tikiko naTrofimo veAsia.
5এরা পৌলের আগেই রওনা হয়ে ত্রোয়াতে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল৷
5Ivo vakatungamira vakatimirira paTroasi.
6খামিরবিহীন রুটির পর্বের পর আমরা ফিলিপী থেকে সমুদ্রপথে রওনা হয়ে পাঁচ দিন পর ত্রোয়াতে তাদের সঙ্গে য়োগ দিলাম৷ সেখানে আমরা সাত দিন থাকলাম৷
6Asi isu takabva Firipi nechikepe mushure memazuva ezvingwa zvisina mbiriso; tikasvika kwavari paTroasi mumazuva mashanu; patakagara mazuva manomwe.
7রবিবার আমরা যখন আবার প্রভুর ভোজ গ্রহণ করতে একত্রিত হলাম তখন পৌল পরের দিন সেখান থেকে চলে যাবেন বলে মধ্যরাত্রি পর্যন্ত তাদের সাথে কথা বলতে থাকলেন৷
7Zvino nemusi wekutanga wevhiki, vadzidzi vaungana kumedura chingwa, Pauro akaparidza kwavari, akagadzirira kuenda chifume; akaredzva mharidzo kusvikira pakati peusiku.
8আমরা ওপরের য়ে ঘরে সমবেত হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ ছিল৷
8Kwakange kune mwenje mizhinji muimba yekumusoro mavakange vakaungana.
9উতুখ নামে এক যুবক সেই ঘরের জানালায় বসেছিল৷ পৌলের দীর্ঘ বক্তৃতার সময় সে গভীরভাবে ঘুমিয়ে গেল৷ তারপর ঘুমের ঘোরে সে তিনতলা থেকে নীচে পড়ে গেল৷ লোকেরা গিয়ে যখন তাকে তুলল, দেখা গেল সে মারা গেছে৷
9Zvino pahwindo pakange pagere rimwe jaya rainzi Yutiko, rikabatwa nehope kwazvo, zvino Pauro wakati achiramba achiparidza, iro rikakundwa nehope, rikawira pasi, kubva panhurikwa yechitatu, rikasimudzwa rafa.
10পৌল নিজেই নীচে নেমে গেলেন৷ তিনি তার দেহের ওপরে নিজেকে রেখে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ‘তোমরা বিচলিত হযো না, কারণ দেখ এর মধ্যে এখনও প্রাণ আছে৷’
10Ipapo Pauro akaburuka akawira pamusoro paro, akarimbundikira akati: Musazvinetsa, nekuti mweya waro uri mariri.
11এরপর পৌল ওপরের ঘরে গিয়ে ়রুটি ভাঙ্গলেন ও কিছু খাওয়া-দাওয়া করে ভোর পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তারপর তিনি তাদের কাছ থেকে রওনা হলেন৷
11Zvino wakati akwirazve kumusoro, akamedura chingwa akadya, akataura nguva refu kusvikira kuchiedza, saizvozvo wakaenda.
12বিশ্বাসীরা সেই যুবককে জীবিত অবস্থায় তার বাড়ি নিয়ে য়েতে পেরে খুবই আশ্বস্ত হল৷
12Vakauya nemukomana ari mupenyu, vakanyaradzwa zvisati zviri zvishoma.
13আমরা সমুদ্রপথে আঃসে রওনা দিয়ে পৌলের আগেই সেখানে পৌঁছালাম৷ ঠিক ছিল য়ে পৌল আঃসে হাঁটা পথে যাবেন আর সেখানে আমরা তাঁকে জাহাজে তুলে দেব৷
13Asi isu takatungamira kuchikepe, tikaenda nechikepe Aso, takananga kukwidza Pauro ipapo, nekuti wakange araira saizvozvo, iye achida kufamba netsoka.
14পরে আঃসে পৌলের সঙ্গে আমাদের দেখা হল, আর তিনি জাহাজে আমাদের কাছে এলেন৷ আমরা সকলে মিতুলীনী শহরে গেলাম৷
14Zvino wakati asangana nesu paAso, tikamukwidza, tikandosvika Mitirene;
15সেখান থেকে পরের দিন জাহাজে করে খীয়ের দ্বীপের কাছে পৌঁছালাম৷ দ্বিতীয় দিনে আমরা সামঃ দ্বীপ পার হয়ে তার পরদিন মিলীতে গেলাম,
15tikabva ipapo nechikepe, fume tikasvika pakatarisana neKiyo; fume tikasvika paSamo; ndokugara paTrogiriamu chifume tikasvika Mireto.
16কারণ পৌল আগেই ঠিক করেছিলেন য়ে তিনি ইফিষে নামবেন না৷ তিনি এশিয়াতে বেশী সময় থাকতে চাইলেন না, কারণ পঞ্চাশত্তমীর আগেই জেরুশালেমে পৌঁছবার জন্য তিনি ব্যগ্র হয়ে উঠেছিলেন৷
16Nekuti Pauro wakange akazvipira kupfuura Efeso nechikepe, nekuti wakange asingadi kupedza nguva paAsia; nekuti waimhanya kuti kana zvichibvira ave paJerusarema nezuva rePendekosita.
17মিলীতে এসে তিনি ইফিষের মণ্ডলীর প্রাচীনদের তাঁর সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন৷
17Zvino ari paMireto akatumira Efeso akadana vakuru vekereke.
18তাঁরা এলে পর তিনি তাঁদের বললেন, ‘তোমরা জান আমি এশিয়াতে থাকাকালীন প্রথম দিন থেকেই তোমাদের সঙ্গে কিভাবে সমস্ত সময় কাটিয়েছি৷
18Zvino vakati vasvika kwaari, akati kwavari: Munoziva kubva pazuva rekutanga randakasvika paAsia, mugariro wandakaita pakati penyu nguva dzose,
19ইহুদীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমাকে বড় সঙ্কটের মধ্য দিয়ে য়েতে হয়েছিল, কিন্তু তোমরা জান য়ে এসত্ত্বেও আমি নম্রভাবে চোখের জলে সর্বদাই প্রভুর সেবা করে গেছি৷
19ndichibatira Ishe nekuzvininipisa kose, nemisodzi mizhinji, nemiedzo yakandiwira nerangano dzakaipa dzevaJudha;
20তোমাদের জন্য যা মঙ্গলজনক, ইতস্তত না করে সর্বদা তোমাদের কাছে বলেছি৷ এমন কি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দিয়েছি ও সুসমাচার প্রচার করেছি৷
20kuti handina sei kuvanza zvingakubatsirai asi ndakakuratidzai nekukudzidzisai pachena dzimba nedzimba;
21ইহুদী কি অইহুদী গ্রীক সকলের কাছেই বলেছি য়েন তারা মন-ফেরায়, ঈশ্বরের দিকে ফেরে ও প্রভু যীশুকে বিশ্বাস করে৷
21ndichipupura kwazvo zvose kuvaJudha nekuvaGiriki, kutendeukira kuna Mwari, nerutendo kuna Ishe wedu Jesu Kristu.
22কিন্তু এখন আমাকে পবিত্র আত্মার নির্দেশ মানতে হবে, তাই আমি জেরুশালেমে যাচ্ছি৷ সেখানে আমার কি হবে তা আমি জানি না৷
22Zvino tarirai, ndinoenda kuJerusarema ndakasungwa mumweya, ndisingazivi zvichandiwira ikoko,
23তবে পবিত্র আত্মার সতর্কবাণীর মধ্য দিয়ে একথা জানি য়ে জেরুশালেমের প্রত্যেকটি শহরে আমার জন্য দুঃখ-কষ্ট ও কারাবরণ অপেক্ষা করছে৷
23asi kuti Mweya Mutsvene unondipupurira kwazvo muguta rimwe nerimwe, kuti zvisungo nenhamo zvakandigarira.
24আমি মনে করি আমার কাছে আমার জীবনের কোন মূল্য নেই৷ আমি মনে করি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রভু যীশুর কাছ থেকে য়ে কাজের ভার পেয়েছি তাতে লক্ষ্য স্থির রেখে য়েন শেষ পর্যন্ত দৌড়াতে পারি; সেই কাজ হল সকলের কাছে ঈশ্বরের অনুগ্রহের বার্তা ও সুসমাচার নিয়ে যাওয়া৷
24Asi handirangariri chinhu pane izvi, uye handiverengi kuti upenyu hwangu hunokosha kwandiri kuti ndipedze rwendo rwangu nemufaro nebasa randakagamuchira kuna Ishe Jesu rekupupura kwazvo evhangeri yenyasha dzaMwari.
25‘এখন আমি যা বলছি মন দিয়ে শোন; তোমাদের মধ্যে যাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়েছি তাদের কেউই আমার মুখ আর দেখতে পাবে না৷
25Zvino tarirai, ndinoziva kuti imwi mose vandakafamba pakati penyu ndichiparidza ushe hwaMwari, hamuchazooni chiso changuzve.
26তাই আজ আমি তোমাদের কাছে একথা জোর দিয়ে বলছি য়ে এসত্ত্বেও তোমাদের মধ্যে যাঁরা উদ্ধার পাবে না, ঈশ্বর তাদের বিষয়ে আমাকে দোষী করবেন না৷
26Naizvozvo ndinokupupurirai nhasi kuti ndakachena paropa revanhu vose;
27আমি এসব কথা বলতে পারি য়ে ঈশ্বর তোমাদের যা কিছু জানাতে চেয়েছিলেন, সে সবই আমি তোমাদের জানিয়েছি৷
27nekuti handina kuvanza kukuparidzirai zano rose raMwari.
28নিজেদের ব্যাপারে সাবধান থেকো আর পবিত্র আত্মা তোমাদেরকে য়ে পালের দেখাশোনার ভার দিয়েছেন, ঈশ্বরের সেই মণ্ডলীর তত্ত্বাবধান কর, কারণ এই মণ্ডলী তিনি তাঁর রক্ত দিয়ে কিনেছেন৷
28Naizvozvo zvichenjererei imwi, neboka rose pamusoro paro Mweya Mutsene pawakakuitai vatariri, kuti mufudze kereke yaMwari, yaakatenga neropa rake.
29আমি জানি, আমি চলে গেলে ভয়ঙ্কর নেকড়ের তোমাদের মধ্যে আসবে, তারা ঈশ্বরের এই পালকে ধ্বংস করতে চাইবে৷
29Nekuti ndinoziva izvi kuti kana ndaenda mapumhi anorura achapinda pakati penyu asingaregi boka.
30এমনকি তোমাদের মধ্য থেকে এমন সব লোক উঠবে যাঁরা খ্রীষ্টানুসারীদের নিজেদের অনুসারী করার জন্য উল্টোপাল্টা কথা বলবে৷ কিছু কিছু খ্রীষ্টানুসারীদের তারা সত্য থেকে সরিয়ে দেবে৷
30Uye pakati penyu pachamuka varume vachataura zvinhu zvinotsausa, kuti vakwezve vadzidzi vavatevere.
31সাবধান ও সতর্ক থেকো! মনে রেখো, তোমাদের সঙ্গে আমি য়ে তিন বছর ছিলাম, সেই সময় তোমাদের জন্য চোখের জল ফেলে রাত দিন সতর্ক করে অনেক চেতনা দিয়েছি৷
31Naizvozvo rindai, murangarire kuti munguva yemakore matatu handina kurega siku nesikati kuyambira umwe neumwe nemisodzi.
32‘এখন আমি তোমাদের ঈশ্বরের হাতে ও তাঁর অনুগ্রহের বার্তাতে তোমাদের সঁপে দিলাম, তা তোমাদের গড়ে তুলতে সমর্থ৷ ঈশ্বর তাঁর সমস্ত পবিত্র লোকদের য়ে আশীর্বাদ দিয়ে থাকেন, এই বার্তা তোমাদের সেই আশীর্বাদ দেবেন৷
32Uye ikozvino hama ndinokukumikidzai kuna Ishe, nekushoko renyasha dzake, iro rinogona kukuvakai, nekukupai nhaka pakati pevakaitwa vatsvene vose.
33আমি যখন তোমাদের মধ্যে ছিলাম, তখন আমি কারোর কাছে অর্থ বা জামা কাপড় চাই নি৷
33Handina kuchiva sirivheri kana ndarama kana nguvo yemunhu.
34তোমরা ভালভাবেই জান য়ে আমার নিজের ও সঙ্গীদের অভাব দূর করতে আমি এই দুহাতে কাজ করেছি৷
34Imwi mumene munoziva kuti maoko awa akabatira kushaiwa kwangu nekwevanhu vandaiva navo.
35আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কঠোর পরিশ্রম করে অভাবীদের সাহায্য করতে হয়৷ প্রভু যীশুর কথা স্মরণ করাও উচিত, কারণ তিনি বলেছেন, ‘গ্রহণ করার থেকে দান করা বেশী পুণ্য়ের৷”
35Pazvinhu zvose ndakakuratidzai, kuti muchibata saizvozvi munofanira kubatsira vasina simba, nekurangarira mashoko aIshe Jesu, kuti iye wakati: Kwakaropafadzwa kupa kupfuura kugamuchira.
36এই কথা বলার পর তিনি তাদের সকলের সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন৷
36Zvino wakati ataura saizvozvi, akafugama, akanyengetera navo vose.
37[This verse may not be a part of this translation]
37Vakachema zvikuru vose; vakawira pamutsipa waPauro vakamutsvoda,
38[This verse may not be a part of this translation]
38vachishungurudzika kwazvo neshoko raakataura, kuti havachazooni chiso chakezve. Ipapo vakamuperekedza kuchikepe.