Bengali:NT

Shona

Acts

22

1পৌল বললেন, ‘ভায়েরা ও পিতৃতুল্য ব্যক্তিরা, এখন শুনুন আমি আপনাদের সামনে আত্মপক্ষ সমর্থন করছি!’
1Varume hama, nemadzibaba, inzwai kuzvidavirira kwangu zvino kwamuri.
2ইহুদীরা যখন পৌলকে ইহুদীদের প্রচলিত ইব্রীয় ভাষায় কথা বলতে শুনল, তারা শান্ত হল৷ তখন তিনি বললেন,
2Ivo vakati vachinzwa kuti unotaura nerurimi rwechiHebheru kwavari, vakanyanya kunyarara, iye akati:
3‘আমি একজন ইহুদী, আমি কিলিকিয়ার তার্ষের শহরে জন্মেছি; কিন্তু এই শহরে আমি বড় হয়ে উঠেছি৷ গমলীয়েলের চরণে বসে আমি আমাদের পিতৃপুরুষদের দেওয়া বিধি-ব্যবস্থা শিক্ষালাভ করেছি৷ আজ আপনারা সকলে য়েমন, তেমনি আমিও ঈশ্বরের সেবার জন্য উদ্যোগী ছিলাম৷
3Ini ndiri zvirokwazvo murume muJudha, wakaberekerwa muTaso muKirikia, asi ndakarerwa muguta rino pamakumbo aGamarieri, ndikadzidziswa netsika dzakazara dzemurairo wamadzibaba, ndichishingairira Mwari, sezvamuri mose nhasi;
4খ্রীষ্টের পথে যাঁরা চলত তাদের আমি নির্যাতন করতাম, এমনকি কারো কারো মৃত্যু ঘটিয়েছিলাম৷ স্ত্রী, পুরুষ সকলকেই আমি গ্রেপ্তার করে কারাগারে রাখতাম৷
4ndikatambudza nzira iyi kusvikira parufu, ndichisunga nekukumikidza mutirongo vose varume nevakadzi;
5মহাযাজক ও ইহুদী সমাজপতিরা সকলে এই কথার সত্যতা প্রমাণ দিতে পারেন৷ তাদের কাছ থেকে চিঠি নিয়ে ইহুদী ভাইদের কাছে যাবার জন্য আমি দম্মেশকের পথে রওনা দিয়েছিলাম৷ যীশুর অনুগামী যাঁরা সেখানে ছিল তাদের গ্রেপ্তার করে জেরুশালেমে আনবার জন্য গিয়েছিলাম, য়েন তাদের শাস্তি দেওয়া হয়৷
5nemupristi mukuru sezvaanopupura nezvangu nedare rose remakurukota evatariri; kwavari kwandakagamuchira tsamba kuhama, ndikaenda Dhamasiko kuti ndiuise kuJerusarema avo vaivapo vakasungwa, kuti varangwe.
6‘আর এইরকম ঘটল, আমি চলতে চলতে দম্মেশকের কাছাকাছি এলে, দুপুর বেলা হঠাত্ আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারদিকে ছেয়ে গেল৷
6Zvino zvakaitika kuti ndichifamba, ndoswedera Dhamasiko anenge masikati, pakarepo kwakaonekwa kubva kudenga chiedza chikuru chakandipoteredza.
7আমি মাটিতে পড়ে গেলাম আর এক রব শুনলাম, ‘পৌল, পৌল তুমি কেন আমায় নির্য়াতন করছ?’
7Zvino ndakawira pasi, ndikanzwa inzwi richiti kwandiri: Sauro, Sauro, unondishushirei?
8আমি বললাম, ‘প্রভু, আপনি কে?’ তিনি আমায় বললেন, ‘যাকে তুমি নির্য়াতন করছ, আমি সেই নাসরতীয় যীশু৷’
8Ndikapindura, ndikati: Ndimwi ani Ishe? Akati kwandiri: Ndini Jesu weNazareta waunoshusha.
9যাঁরা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁর রব তারা শুনতে পায় নি৷
9Zvino avo vaiva neni vakaona chiedza, vakatya, asi havana kunzwa inzwi rewakataura neni.
10আমি বললাম, ‘প্রভু আমায় কি করতে হবে?’ প্রভু আমায় বললেন, ‘ওঠ, দম্মেশকে যাও৷ য়ে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে৷’
10Zvino ndikati: Ndichaitei, Ishe? Ishe akati kwandiri: Simuka, uende Dhamasiko; apo uchaudzwa zvinhu zvose zvakatarirwa iwe kuti uite.
11সেই তীব্র আলোর ঝলকে আমি অন্ধ হয়ে গেছিলাম৷ তাই আমার সঙ্গীরা আমার হাত ধরে দম্মেশকে নিয়ে গেল৷
11Zvino zvandakange ndisingagoni kuona nekubwinya kwechiedza icho, ndakatungamirirwa neruoko rwevaiva neni, ndikasvika Dhamasiko.
12‘সেখানে অননিয় নামে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন৷ তিনি মোশির বিধি-ব্যবস্থা পালন করতেন৷ সেখানকার ইহুদীদের মধ্যে তাঁর সুনাম ছিল৷
12Zvino umwe Ananiasi, murume wainamata sezvinoreva murairo, waipupurwa nezvake zvakanaka nevaJudha vose vakange vagerepo,
13তিনি আমার কাছে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, ‘ভাই শৌল, তুমি দৃষ্টিশক্তি লাভ কর৷’ আর সেই মুহূর্তে আমি তাঁকে দেখতে পেলাম৷
13akauya kwandiri akamira padivi pangu, akati kwandiri: Sauro hama, chionazve! Nenguva iyo ndikamuona.
14তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহুপূর্বেই মনোনীত করেছেন, য়েন তুমি তাঁর পরিকল্পনা জানতে পার এবং সেই ধার্মিকজনকে দেখতে পাও ও তাঁর রব শুনতে পাও৷
14Iye akati: Mwari wemadzibaba edu wakakusarudza, kare kuti uzive kuda kwake, nekuona iye wakarurama, nekunzwa inzwi remuromo wake.
15তুমি যা দেখলে ও শুনলে সকল লোকের কাছে সে বিষয়ে সাক্ষ্য দেবে৷
15Nekuti uchava chapupu chake kuvanhu vose chezvawakaona nekunzwa.
16এখন আর দেরী না করে ওঠ, বাপ্তিস্ম নাও আর তোমার পাপ ধুয়ে ফেল৷ উদ্ধার লাভের জন্য যীশুতে বিশ্বাস কর৷’
16Ikozvino uchanonokerei? Simuka ubhabhatidzwe usukwe zvivi zvako, uchidana zita raIshe.
17‘পরে আমি জেরুশালেমে ফিরে এসে যখন মন্দিরের চত্বরে প্রার্থনা করছিলাম, সেই সময় এক দর্শন পেলাম৷
17Zvino zvakaitika kuti ndadzokera kuJerusarema, ndichinyengetera mutembere, ndikaita chiyeverwa chemweya,
18দর্শনে দেখলাম যীশু আমায় বলছেন, ‘শিগ্গির ওঠ! এখুনি জেরুশালেম থেকে চলে যাও! কারণ আমার বিষয়ে তুমি য়ে সাক্ষ্য দিচ্ছ, তারা তা গ্রহণ করবে না৷’
18ndikamuona achiti kwandiri: Kurumidza ubve kuJerusarema ikozvino-zvino, nekuti havagamuchiri kupupura kwako maererano neni.
19আমি বললাম, ‘প্রভু, তারা তো ভাল করেই জানে য়ে যাঁরা তোমায় বিশ্বাস করে, তাদের গ্রেপ্তার করে মারধর করার জন্য আমি সমাজ-গৃহগুলিতে য়েতাম৷
19Zvino ndikati: Ishe, vanoziva kuti ini ndaiisa mutirongo nekurova musinagoge roga-roga avo vaitenda kwamuri;
20যখন তোমার সাক্ষী স্তিফানের রক্তপাত হচ্ছিল, তখন আমি সেখানে দাঁড়িয়ে থেকে তার অনুমোদন করেছিলাম, আর যাঁরা তাকে মারছিল তাদের পোশাক আগলাচ্ছিলাম৷’
20nepakadururwa ropa raSitefano chapupu chenyu, neni ndakange ndimirewo ndichibvumirana nekuurawa kwake, ndakachengeta nguvo dzevaimuponda.
21তখন যীশু আমায় বললেন, ‘এখন যাও! আমি তোমাকে বহুদূরে অইহুদীদের কাছে পাঠাচ্ছি৷”
21Zvino akati kwandiri: Enda, nekuti ndichakutuma kure kuvahedheni.
22পৌল অইহুদীদের কাছে যাওয়ার কথা বললে লোকেরা তা আর শুনতে চাইল না৷ ইহুদীরা সকলে জোরে চিত্‌কার করে উঠল, ‘মার বেটাকে! একে পৃথিবী থেকে সরিয়ে দাও! এ বেঁচে থাকার অয়োগ্য!’
22Vakamuteerera kusvikira pashoko iro; ipapo vakasimudza manzwi avo vachiti: Wakadai ngaabviswe panyika; nekuti hazvina kufanira kuti ararame.
23তারা যখন এভাবে চিত্‌কার করছে ও তাদের পোশাক খুলে ছুঁড়ে ফেলে বাতাসে ধুলো ওড়াচ্ছে,
23Zvino vachidanidzira, vachirasha nguvo, vachikushira guruva kudenga,
24তখন সেই সেনাপতি পৌলকে দুর্গের মধ্যে নিয়ে য়েতে হুকুম দিয়ে বললেন, ‘একে চাবুক মেরে দেখ এ কি বলে, লোকেরা কেন এর বিরুদ্ধে এমনি করে চিত্‌কার করছে!’
24mukuru wechuru akaraira, kuti aiswe kuimba yemauto achiti abvunzurudzwe nekurohwa netyava, kuti azive kuti ingavai ravaidanidzira kudai pamusoro pake.
25সৈনিকরা যখন পৌলকে চাবুক মারার জন্য বাঁধছে তখন য়ে সেনাপতি সেখানে দাঁড়িয়েছিল পৌল তাকে বললেন, ‘একজন রোমান নাগরিকের বিচার না করে তার কোন দোষ না পেলেও তাকে চাবুক মারা কি আইনসম্মত কাজ হবে?’
25Zvino vakati vamusunga nemakashu, Pauro akati kumukuru wezana wakange amirepo: Zviri pamutemo here kwamuri kurova netyava munhu ari muRoma asina kutongwa?
26এই কথা শুনে সেই সেনাপতি তার ওপরওয়ালার কাছে গিয়ে বলল, ‘আপনি জানেন আপনি কি করতে যাচ্ছেন? এ লোকটা তো একজন রোমান৷’
26Zvino mukuru wezana wakati achizvinzwa, akaenda akandoudza mukuru wechuru achiti: Chenjerai zvamunoita, nekuti munhu uyu muRoma.
27তখন সেই সেনাপতি পৌলের কাছে এসে বলল, ‘আমায় বল দেখি, তুমি কি রোমীয়?’ পৌল বললেন, ‘হ্যাঁ৷’
27Zvino mukuru wechuru akauya akati kwaari: Ndiudze, uri muRoma here? Iye akati: Hongu.
28তখন সেই সেনাপতি বলল, ‘এই নাগরিকত্ব লাভ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে৷’ পৌল বললেন, ‘কিন্তু আমি জন্মসূত্রেই রোমীয়৷’
28Mukuru wechuru akapindura akati: Nemutengo mukuru ini ndakawana uRoma uhwu. Pauro akati: Ini ndakaberekwa nahwo.
29যাঁরা তাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত হয়েছিল তারা এই কথা শুনে পিছিয়ে গেল৷ সেনাপতিও ভয় পেয়ে গেল যখন বুঝতে পারল য়ে পৌল একজন রোমান নাগরিক, আর সে তাঁকে বেঁধেছে৷
29Naizvozvo pakarepo vakabva kwaari ivo vaiva vomubvunzurudza, nemukuru wechuru wakatyawo aziva kuti iye muRoma, uye nekuti wakange amusunga.
30পরদিন ইহুদীরা কেন পৌলের ওপর দোষ দিচ্ছে তা জানবার জন্য রোমান সেনাপতি ইহুদীদের প্রধান যাজকদের ও মহাসভার সকল সভ্য়কে জড়ো হতে হুকুম দিল; আর পৌলকে সেখানে তাদের মাঝে মুক্ত অবস্থায় হাজির করল৷
30Zvino chifume, achida kuziva chokwadi chaaipomerwa nevaJudha, akamusunungura pazvisungo, akaraira kuti vapristi vakuru nedare remakurukota ose vaungane, akaburusira Pauro, ndokumugadzika pamberi pavo.