Bengali:NT

Shona

Acts

28

1এইভাবে সকলে নিরাপদে তীরে পৌঁছে জানতে পারলাম য়ে আমরা মিলিতা দ্বীপে উঠেছি৷
1Zvino vakati vapona, ipapo vakaziva kuti chiwi chinonzi Merita.
2সেখানকার লোকেরা আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করল৷ বৃষ্টি পড়ার দরুন খুব ঠাণ্ডা হওয়ায় তারা আগুন জে্বলে আমাদের সকলকে স্বাগত জানাল৷
2Zvino vatorwa avo vakatiitira unyoro husati huri uduku; nekuti vakabatidza moto, vakatigamuchira tose nekuda kwemvura uye nekuda kwechando.
3পৌল এক বোঝা শুকনো কাঠ য়োগাড় করে এনে আগুনের ওপর ফেলে দিলে আগুনের হল্কায় একটা বিষধর সাপ বেরিয়ে এসে পৌলের হাতে জড়িয়ে ধরল৷
3Zvino Pauro wakati aunganidza svinga rehuni, akaisa pamoto, kwakabuda chiva murudziyira chikanamatira paruoko rwake.
4তখন সেই দ্বীপের লোকেরা তার হাতে সাপটাকে ঝুলতে দেখে বলাবলি করতে লাগল, ‘এ লোকটা নিশ্চয় খুনী, সমুদ্রের ঝড়ের হাত থেকে বাঁচলেও ন্যায় একে বাঁচতে দিল না৷’
4Zvino venyika iyo vakati vachiona chikara chakaremberera paruoko rwake, vakataurirana vachiti: Zvirokwazvo munhu uyu imhondi, iye kunyange apukunyuka gungwa, kururama hakumutenderi kurarama.
5কিন্তু পৌল হাত ঝেড়ে সেই সাপটাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, তাঁর কোন ক্ষতি হল না৷
5Asi iye wakazuzira chikara mumoto, akasakuvara.
6এই ব্যাপার দেখে তারা মনে করল হয় পৌলের শরীর ফুলে উঠবে, নয়তো তিনি হঠাত্ মারা যাবেন৷ অনেকক্ষণ অপেক্ষা করার পরও তাঁর কিছুই ক্ষতি হল না দেখে তারা পৌল সম্বন্ধে তাদের মত বদল করে পরস্পর বলাবলি করতে লাগল, “ইনি নিশ্চয়ই দেবতা৷’
6Ivo vakatarisira kuti uchazvimba, kana kuwira pasi pakarepo akafa, zvino vakati vatarira nguva refu vakasaona achisvikirwa nenjodzi, vakashandura fungwa voti ndimwari.
7সেই জায়গার কাছেই দ্বীপের প্রধান কর্মকর্তা জমিদার পুব্লিয় থাকতেন৷ তিনি তাঁর বাড়িতেআমাদের সাদরে নিয়ে গেলেন৷ তিনি আমাদের প্রতি খুব ভাল ব্যবহার করলেন আর তিন দিন ধরে আমাদের আতিথ্য় করলেন৷
7Zvino pakapoteredza ipapo paiva neminda yemukuru wechiwi wainzi Pubhirio; iye wakatigamuchira, akatigarisa zvakanaka mazuva matatu.
8সেই সময় পুব্লিয়ের বাবা খুব অসুস্থ ছিলেন৷ তিনি জ্বর ও আমাশা রোগে শয়্য়াশাযী ছিলেন৷ পৌল তাঁকে দেখার জন্য ভেতরে গেলেন৷ এরপর তিনি প্রার্থনা করে তাঁর ওপর দুহাত রাখলে তিনি সুস্থ হয়ে গেলেন৷
8Zvino zvakaitika kuti baba vaPubhirio vakange vavete pasi, vakabatwa nefivhiri nekubudisa ropa; Pauro akapinda kwavari, akanyengetera, ndokuisa maoko ake pamusoro pavo, akavaporesa.
9এই ঘটনার পর ঐ দ্বীপে অন্য যত রোগী ছিল তারা পৌলের কাছে এসে রোগ মুক্ত হল৷
9Naizvozvo izvi zvakati zvaitwa, vamwewo vaiva nezvirwere pachiwi vakauya vakaporeswa;
10[This verse may not be a part of this translation]
10Vakatikudzawo nekukudza kukuru; tikati toenda vakaisa muchikepe zvinhu zvaidikamwa.
11[This verse may not be a part of this translation]
11Zvino shure kwemwedzi mitatu, takaenda nechikepe cheArekizandiria, chakange chagara muchando pachiwi, chaiva nechiratidzo chekuti Dhiosikuri*.
12আমরা প্রথমে সুরাকুষে এলাম, সেখানে তিন দিন থাকলাম৷
12Zvino tasvika nepaSirakuse takagara mazuva matatu.
13সেখান থেকে যাত্রা করে আমরা রীগিয়ে পৌঁছলাম৷ পরদিন দক্ষিণা বাতাস বইতে শুরু করলে আমরা জাহাজ ছাড়তে পারলাম, এবং দ্বিতীয় দিনে পূতিয়লীতে পৌঁছলাম৷
13Tabvapo tikatenderera ndokusvika Regiomu; zvino shure kwezuva rimwe mhepo yaibva kuchamhembe ikasimuka, zuva repiri tikasvika Puteori;
14সেখানে আমরা কয়েকজন ভাইয়ের দেখা পেলাম৷ তাঁরা সেখানে সাতদিন থাকার জন্য আমাদের অনুরোধ করলেন৷ এইভাবে আমরা রোমে এসে পৌঁছলাম৷
14patakawana hama, tikakumbirwa kuti tigare nadzo mazuva manomwe; saizvozvo takaenda Roma.
15রোমের ভাইয়েরা আমাদের কথা জানতে পেরে আপ্পিয়ের বাজার ও তিন সরাই পর্যন্ত এগিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করলেন৷ তাঁদের দেখে পৌল ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ও উত্‌সাহ বোধ করতে লাগলেন৷
15Zvino kubva ipapo, hama dzakati dzanzwa nezvedu, dzakauya kuzotichingamidza kudzamara vasvika Apio Foramu nepaDzimba Dzavaeni Nhatu; Pauro wakati adziona akavonga Mwari, akatsunga moyo.
16রোমে পৌল একা থাকার অনুমতি পেলেন; কিন্তু একজন সৈনিককে তাঁর প্রহরায় রাখা হল৷
16Zvino takati tasvika Roma, mukuru wezana akakumikidza vasungwa kumutungamiriri wevarindi, asi Pauro akatenderwa kugara ari oga nemuuto waimurinda.
17তিন দিন পর তিনি ইহুদীদের প্রধান প্রধান লোকদের এক সভায় আহ্বান করলেন৷ তারা সমবেত হলে, তিনি তাদের বললেন, ‘আমার ইহুদী ভাইয়েরা, যদিও আমি আমার নিজের লোকদের বিরুদ্ধে বা আমাদের পিতৃপুরুষদের দেওয়া রীতি-নীতির বিরুদ্ধে কিছুই করি নি, তবু জেরুশালেমের এক বন্দী হিসাবে আমাকে রোমানদের হাতে তুলে দেওয়া হয়েছিল৷
17Zvino zvikaitika kuti shure kwemazuva matatu, Pauro akakokera vakuru vevaJudha pamwe; zvino vakati vaungana akati kwavari: Varume hama, kunyange ndisina kuitira vanhu, kana tsika dzemadzibaba edu chakaipa, ndakabva kuJerusarema ndiri musungwa ndakumikidzwa pamaoko evaRoma;
18তারা আমার বিচার করে, আর মৃত্যুদণ্ডের য়োগ্য কোন দোষ আমার মধ্যে না পেয়ে আমাকে মুক্তি দিতে চেয়েছিল৷
18ivo vakati vandiongorora, vakada kundisunungura, nekuti pakange pasina mhosva yerufu kwandiri.
19কিন্তু স্থানীয় ইহুদীরা তার বিরোধিতা করায় আমি কৈসরের কাছে আপীল করতে বাধ্য হলাম৷ আমি একথা বলছি না য়ে আমার স্বজাতির লোকরা কোন অন্যায় করেছে৷
19Asi vaJudha vakati vapikisana nazvo, ndikarovererwa kuzvipfuudza kuna Kesari; kwete kuti ndaiva nechinhu chekupomera rudzi rwangu.
20এই শৃঙ্খলে বন্দী আছি বলে আমি আপনাদের সঙ্গে সাক্ষাত্ করতে ও আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কারণ আমি ইস্রায়েলের প্রত্যাশাতে বিশ্বাসী৷’
20Naizvozvo nekuda kwezvikonzero izvi, ndakudanai, kuti ndikuonei, nditaure nemwi, nekuti ndakasungwa neketani iyi nekuda kwetariro yaIsraeri.
21ইহুদী নেতারা পৌলকে বললেন, ‘যিহূদিয়া থেকে আমরা আপনার বিষয়ে কোন চিঠি পাই নি৷ ভাইয়েদের মধ্যে থেকেও কেউ এখানে এসে আপনার বিষয়ে খারাপ কোন খবর দেয় নি বা কথাও বলে নি৷
21Zvino vakati kwaari: Hatina kugamuchira tsamba kubva Judhiya pamusoro pako, uye hakuna umwe wehama wakasvika akatipira kana kutaura zvakaipa pamusoro pako.
22কিন্তু আপনার মত কি তা আপনার মুখ থেকেই আমরা শুনতে চাই, কারণ এই দলের বিষয়ে আমরা জানি য়ে লোকেরা সর্বত্র এর বিরুদ্ধে বলে থাকে৷’
22Asi tinoda kunzwa newe zvaunofunga; nekuti kana riri bato iri, tinoziva kuti rinopikiswa kose-kose.
23পরে তাঁরা একটা দিন স্থির করে সেই দিনে অনেকে তাঁর বাসায় এলেন৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বললেন, বোঝালেন ও সাক্ষ্য দিলেন৷ মোশির বিধি-ব্যবস্থা ও ভাববাদীদের গ্রন্থগুলি থেকে তিনি যীশুর বিষয় তাঁদের বোঝাতে চেষ্টা করলেন৷
23Zvino vakati vamutarira zuva, vazhinji vakauya kwaari kuimba yevaenzi, akavadudzira, achivapupurira ushe hwaMwari, akavakumbirisa maererano naJesu, zvose kubva pamurairo waMozisi nevaporofita, kubva mangwanani kusvikira madekwana.
24তাঁর কথায় বেশ কিছু ইহুদী বিশ্বাস করল আবার অনেকে তা বিশ্বাস করল না৷
24Vamwe vakatenda zvinhu zvakataurwa, asi vamwe vakasatenda.
25এইভাবে তাদের মধ্যে মতের মিল না হওয়ায় তারা য়ে যার মত চলে য়েতে শুরু করল৷ তাদের যাবার আগে পৌল তাদের এই কথাটি বলেছিলেন: ‘পবিত্র আত্মা ভাববাদী যিশাইয়র মাধ্যমে আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে ভালই বলেছিলেন৷ য়েমন:
25Zvino zvavakange vasinganzwanani pachavo, vakaenda Pauro ataura shoko rimwe chete rekuti: Mweya Mutsvene wakataura zvakanaka naIsaya muporofita kumadzibaba edu,
26‘এই লোকদের কাছে যাও, আর তাদের বল, তোমরা শুনবে আর শুনবে, কিন্তু তোমরা বুঝবে না৷ তোমরা কেবল তাকিয়ে থাকবে কিন্তু দেখতে পাবে না৷
26achiti: Enda kuvanhu ava uti: Nekunzwa muchanzwa musinganzwisisi, nekuona muchaona musingaonesesi;
27কারণ এই লোকেদের অন্তঃকরণ অসাড় হয়ে গেছে, তাদের কান আছে বটে কিন্তু তারা শুনতে পায় না৷ এই লোকেরা সত্যের প্রতি চোখ বুজে রয়েছে৷ এইসব ঘটেছে য়েন লোকেরা তাদের চোখ দিয়ে দেখতে না পায়, তাদের কান দিয়ে শুনতে না পায় ও হৃদয় দিয়ে উপলধ্ধি না করে৷ এইসব ঘটেছে য়েন তারা আমার কাছে ফিরে না আসে, পাছে আমি তাদের আরোগ্য দান করি৷’ যিশাইয় 6:9-10
27nekuti moyo yevanhu ava yakasindimara, nzeve dzavo dzinonzwa nemutsutsuru, vakavhara meso avo; kuti zvimwe vangaona nemeso avo, nekunzwa nenzeve dzavo, nekunzwisisa nemoyo yavo, vatendeuke, ndigovaponesa
28‘তাই ইহুদী ভাইয়েরা আপনারা জেনে রাখুন, ঈশ্বরের দেওয়া এই পরিত্রাণ অইহুদীদের কাছেও পাঠানো হল, আর তারা তা শুনবে!’
28Naizvozvo ngazvizikamwe kwamuri, kuti ruponeso rwaMwari rwunotumirwa kuvahedheni; ivo vacharunzwawo.
29[This verse may not be a part of this translation]
29Zvino wakati ataura mashoko awa, vaJudha vakaenda, vachiita nharo huru pakati pavo.
30পৌল তাঁর নিজের ভাড়া বাড়িতে পুরো দুই বছর থাকলেন, যতলোক তাঁর সঙ্গে দেখা করতে আসত, তিনি তাদের সকলকে সাদরে গ্রহণ করতেন৷
30Pauro akapedza makore maviri agere muimba yake yairipirwa mari, akagamuchira vose vaipinda kwaari,
31তিনি সম্পূর্ণ সাহসের সাথে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন৷ তিনি প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে শিক্ষা দিতেন এবং কেউ তাঁকে প্রচারে বাধা দিত না৷
31achiparidza ushe hwaMwari, nekudzidzisa zvinhu izvo maererano naIshe Jesu Kristu, asingatongotyi, pasina kudziviswa.