1আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাত্ পাপে পড়ে তবে তোমরা যাঁরা আত্মিক ভাবাপন্ন তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে৷ একাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে; কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো, পাছে তোমরাও পরীক্ষায় পড়৷
1Hama, kunyange munhu akabatwa pane kumwe kudarika, imwi veMweya mudzose wakadai nemweya weunyoro; uchizvichenjerera iwe, kuti iwewo urege kuidzwa.
2তোমরা একে অপরের ভার বহন কর, এই রকম করলে বাস্তবে খ্রীষ্টের বিধি-ব্যবস্থাই পালন করবে৷
2Takuriranai mitoro yenyu, saizvozvo zadzisai murairo waKristu.
3কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ভাল না হয়েও নিজেকে অন্যদের থেকে ভাল মনে করে তাহলে সে নিজেকে প্রতারণা করছে৷
3Nekuti kana munhu achizviona sechinhu, asati ari chinhu, unozvinyengera.
4অপর লোকের সঙ্গে নিজের তুলনা না করে প্রত্যেকের উচিত নিজের কাজ যাচাই করে দেখা, তবে সে যা করছে তাই নিয়ে গর্ব করতে পারবে৷
4Zvino munhu umwe neumwe ngaanzvere basa rake amene, ipapo ungazvirumbidza pamusoro pake amene oga, asi kwete pamusoro peumwe.
5কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দাযিত্ব নিতে হবে৷
5Nekuti munhu umwe neumwe uchatakura mutoro wake.
6য়ে ব্যক্তি শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের বার্তার বিষয়ে শিক্ষা লাভ করে, তার উচিত সেই শিক্ষককে তার সমস্ত উত্তম বিষয়ের সহভাগী করে প্রতিদান দেওয়া৷কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দাযিত্ব নিতে হবে৷
6Uye unodzidziswa shoko ngaagovane neunodzidzisa pazvinhu zvose zvakanaka.
7তোমরা নিজেদের বোকা বানিও না৷ ঈশ্বরকে ঠকানো যায় না৷ য়েমন বুনবে, তেমন কাটবে৷
7Musanyengerwa, Mwari haasekwi; nekuti chimwe nechimwe munhu chaanodzvara ndichowo chaanokohwa.
8য়ে নিজ পাপ প্রকৃতির বীজ রোপন করে সে তার থেকে সংগ্রহ করবে৷ কিন্তু য়ে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে৷
8Nekuti unodzvara kunyama yake, uchakohwa kuora kunobva panyama; asi unodzvara kumweya uchakohwa upenyu hwusingaperi, hwunobva kumweya.
9[This verse may not be a part of this translation]
9Asi ngatirege kuneta pakuita zvakanaka; nekuti nenguva yakafanira, tinozokohwa kana tisinganeti.
10সুয়োগ পেলে আমাদের সব লোকের প্রতি ভাল কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসীর গৃহের পরিজনদের প্রতি৷
10Naizvozvo zvatine mukana, ngatiite zvakanaka kune vose, zvikuru kune veimba yerutendo.
11দেখ কত বড় বড় অক্ষরে নিজের হাতে আমি এই চূড়ান্ত কথাগুলি লিখছি৷
11Vonai kuti akakura sei mavara andinonyora kwamuri neruoko rwangu.
12যাঁরা তোমাদের সুন্নত করার চেষ্টায় আছে, তাদের উদ্দেশ্য অন্যদের কাছে নাম কেনার৷ তারা এটা করে যাতে খ্রীষ্টের ক্রুশের জন্য তারা অত্যাচারিত না হয়৷
12Vose vanoda kuonekera panyama, ndivo vanokurovererai kuti mudzingiswe; chete kuti varege kutambudzwa nekuda kwemuchinjikwa waKristu.
13যাঁরা সুন্নত করেছে তারা নিজেরাও বিধি-ব্যবস্থা ঠিক মতো পালন করে না অথচ তারাই তোমাদের সুন্নত করাতে চাইছে; উদ্দেশ্য, তোমাদের সুন্নত করানোর মাধ্যমে বশ করতে পারলে এই কাজ নিয়ে তারা গর্ব করার সুয়োগ পাবে৷
13Nekuti kunyange ivo pachavo vakadzingiswa havachengeti murairo, asi vanoda kuti mudzingiswe, kuti vazvirumbidze panyama yenyu.
14শুধু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমার গর্ব করার মতো কিছুই নেই৷ যীশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারা আমি জগতের কাছে ক্রুশবিদ্ধ আর জগত আমার কাছে ক্রুশবিদ্ধ৷
14Asi kwandiri ngakurege kuva nekuzvirumbidza, kunze kwepamuchinjikwa waIshe wedu Jesu Kristu; kubudikidza naye nyika yakarovererwa pamuchinjikwa kwandiri, neni kunyika.
15কারো সুন্নত করা হল কি হল না সেটা বড় বিষয় নয় কিন্তু এটা জরুরী য়ে এক নতুন সৃষ্টি হোক৷
15Nekuti muna Kristu Jesu kudzingiswa kana kusadzingiswa hakuna maturo, asi chisikwa chitsva.
16ঈশ্বরের লোকেরা যাঁরাই এই নিয়ম মানে তাদের ওপর শান্তি ও দয়া বর্ষিত হোক্৷
16Vose vanofamba nemurairo uyu, rugare ngaruve pamusoro pavo, netsitsi, nepamusoro pevaIsraeri vaMwari.
17চিঠি লেখা শেষ করার আগে আমার অনুরোধ, য়েন কেউ আর আমাকে কষ্ট না দেয়, কারণ ইতিমধ্যেই আমি আমার দেহে খ্রীষ্টের ক্ষত চিহ্ন বহন করছি৷
17Kubvira zvino ngakurege kuva nemunhu unonditambudza; nekuti ndakatakura pamuviri wangu mavanga aIshe Jesu.
18আমার ভাই ও বোনেরা, আমি প্রার্থনা করি য়ে প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার মধ্যে বিরাজ করুক৷ আমেন৷
18Nyasha dzaIshe wedu Jesu Kristu, ngadzive nomweya wenyu, hama. Ameni.