1ঐ প্রথম চুক্তিতে উপাসনা করার নানা বিধিনিয়ম ছিল; আর মানুষের তৈরী এক উপাসনার স্থান ছিল৷
1Zvino zvirokwazvo sungano yekutanga yakanga ine zviga zvekushumira Mwari, nenzvimbo tsvene yenyika.
2উপাসনার স্থানটি ছিল এক তাঁবুর ভেতরে৷ যার প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, য়েখানে ছিল বাতিদান,টেবিল ও ঈশ্বরকে উত্সর্গীকৃত বিশেষ রুটি৷
2Nekuti tende rekutanga rakagadzirwa raiva nechigadziko chemwenje, netafura, nezvingwa zvekuratidza; ndiyo inonzi nzvimbo tsvene.
3দ্বিতীয় পর্দার পেছনে আর একটি অংশ ছিল যাকে মহাপবিত্রস্থান বলা হত৷
3Zvino mberi kwevheiri rechipiri kwakange kune tende rainzi nzvimbo tsvene kune dzose,
4এই অংশে ছিল ধূপ জ্বালাবার জন্য সোনার বেদী ও চুক্তির সেই সিন্দুক, যার চারপাশ ছিল সোনার পাতে মোড়া৷ এর মধ্যে ছিল সোনার এক ঘটিতে মান্না ও হারোণের ছড়ি, য়ে ছড়ি মুকুলিত হয়েছিল; আর পাথরের সেই দুই ফলক যার ওপরনিয়ম চুক্তির শর্ত লেখা ছিল৷
4yakanga ine mudziyo wendarama wezvinonhuhwira, neareka yesungano yakanga yakanamwa nhivi dzose nendarama, imomo makanga mune hari yendarama yakanga ine mana, netsvimbo yaAroni yakadeya kutunga, nemahwendefa esungano;
5সেই সিন্দুকের ওপর ছিল সোনার দুই করূব স্বর্গদূত যা ঈশ্বরের মহিমা প্রকাশ করত৷ তার দয়ার আসনটির ওপর ছায়া ফেলে থাকত৷ বর্তমানে আমরা এর খুঁটিনাটি বর্ণনা দিতে পারি না৷
5pamusoro payo makerubhi okubwinya, akadzikatira chigaro chetsitsi; chatisingagoni kurondedzera tichiita chimwe chimwe ikozvino.
6যখন এইসব জিনিস পূর্বে বর্ণিত ব্যবস্থা অনুসারে প্রস্তুত হল, তখন যাজকরা প্রতিদিন উপাসনা করার জন্য প্রথম কক্ষে প্রবেশ করতেন৷
6Zvinhu izvi zvakati zvagadzirwa saizvozvo, vaparista vaipinda nguva dzose mutende rekutanga, vachiperedzera mabasa ekushumira Mwari;
7কিন্তু মহাযাজক দ্বিতীয় কক্ষে কেবল একা বছরে একবার প্রবেশ করতেন; তিনি আবার রক্ত না নিয়ে প্রবেশ করতেন না৷ সেই রক্ত তিনি নিজের জন্য ও লোকদের দোষ-ত্রুটি ও অনিচ্ছাকৃত পাপের মার্জনার জন্য উত্সর্গ করতেন৷
7asi kune yechipiri mupristi mukuru waipinda ari oga kamwe pagore, kwete asina ropa, raaizvibayirira iye nezvitadzo zvevanhu;
8পবিত্র আত্মা এর দ্বারা আমাদের জানাচ্ছেন য়ে, যতদিন পর্যন্ত প্রথম তাঁবু ছিল, ততদিন মহাপবিত্রস্থানে প্রবেশের পথ খুলে দেওয়া হয় নি৷
8Mweya Mutsvene achiratidza ichi, kuti nzira inoenda kunzvimbo tsvene kune dzose yakanga isati yataridzwa tende rekutanga richimire;
9[This verse may not be a part of this translation]
9wakange uri mufananidzo wenguva iyo yavaibayira nayo zvose zvipo nezvibayiro, zvisingagoni kuperedzera iye unoshumira pahana yake,
10ঐ উপহারগুলি কেবল খাদ্য়, পানীয় ও নানা প্রকার বাহ্যিক শুচি স্নানের গণ্ডীতে বাঁধা ছিল৷ সে সব বিধি-ব্যবস্থাগুলি ছিল কেবল মানুষের দেহ সম্বন্ধীয়৷ সেগুলি ব্যক্তির হৃদয় সম্বন্ধীয় বিষয় ছিল না৷ নতুন আদেশ না আসা পর্যন্ত ঈশ্বর তাঁর লোকদের এইসব নিয়ম অনুসরণ করতে দিয়েছিলেন৷
10nekuti zvinongova zvechikafu, nezvimwiwa, nekushamba kwakasiyana siyana nezviga zvenyama zvavakatemwa kusvikira panguva yekuvandudzwa.
11কিন্তু এখন মহাযাজকরূপে খ্রীষ্ট এসেছেন৷ আমরা এখন য়ে সব উত্তম বিষয় পেয়েছি, তিনি সেসবের মহাযাজক৷ পূর্বে যাজকরা তাঁবুর মতো কোন স্থানে সেবা করতেন, কিন্তু খ্রীষ্ট তেমনি করেন না৷ সেই তাঁবু থেকেও এক উত্তমস্থানে খ্রীষ্ট মহাযাজকরূপে সেবা করতেন৷ সেই স্থান সিদ্ধ, সেই স্থান মানুষের হাতে গড়া নয়, তা এই জগতের নয়৷
11Asi Kristu wakati asvika ari mupristi mukuru wezvinhu zvakanaka zvinozouya, netende rakapfuura pakukura nepakuperedzerwa, risina kuitwa nemaoko, ndiko kuti risati riri rekusikwa kuno,
12খ্রীষ্ট একবার চিরতরে সেই মহাপবিত্রস্থানে প্রবেশ করেছেন৷ তিনি মহাপবিত্রস্থানে প্রবেশের জন্য ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেন নি, কিন্তু তিনি একবার চিরতরে নিজের রক্ত নিয়ে মহাপবিত্রস্থানে প্রবেশ করেছিলেন৷ খ্রীষ্ট সেখানে প্রবেশ করে আমাদের জন্য অনন্ত মুক্তি অর্জন করেছেন৷
12kwete neropa rembudzi kana mhuru, asi neropa rake pachake wakapinda kamwe, panzvimbo tsvene, atiwanira rudzikinuro rwusingaperi.
13ছাগ বা বৃষের রক্ত ও বাছুরের ভস্ম সেই সব অশুচি মানুষের উপর ছিটিয়ে তাদের দেহকে পবিত্র করা হত, যাঁরা উপাসনাস্থলে প্রবেশের জন্য যথেষ্ট শুচি ছিল না৷
13Nekuti kana ropa renzombe nerembudzi nemadota etsiru, kana zvichisaswa pavakasvibiswa, zvichivaita vatsvene kusvika pakunatswa panyama,
14তবে এটা কি ঠিক নয় য়ে খ্রীষ্টের রক্ত আরও কত অধিক কার্য়করী হতে পারে? অনন্তজীবি আত্মার মাধ্যমে খ্রীষ্ট ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বলিদান করলেন পরিপূর্ণ উত্সর্গরূপে৷ তাই খ্রীষ্টের রক্ত আমাদের সমস্ত হৃদয়কে পাপ থেকে শুদ্ধ ও পবিত্র করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে পারি৷
14zvikuru sei ropa raKrsitu, iye kubudikidza neMweya wekusingaperi wakazvipa sechibayiro kuna Mwari, chisina gwapa kuti richanatsa hana dzenyu pamabasa akafa, kuti mushumire Mwari mupenyu.
15তাই খ্রীষ্ট তাঁর লোকদের জন্য ঈশ্বরের কাছে একনতুন চুক্তি উপস্থিত করেছেন৷ খ্রীষ্ট এই নতুন চুক্তি এনেছেন য়েন ঈশ্বরের আহুত লোকেরা তাঁর প্রতিশ্রুত সব আশীর্বাদ পেতে পারে৷ ঈশ্বরের লোকরা সেই আশীর্বাদ অনন্তকাল ভোগ করবে৷ তারা সেসবের অধিকারী হবে কারণ প্রথম চুক্তির সময়ে তারা য়ে পাপ করেছে সেই পাপ থেকে তাদের উদ্ধার করতে খ্রীষ্ট মৃত্যুবরণ করলেন৷
15uye nemhaka iyi ndiye murevereri wesungano itsva, kuti nenzira yerufu kuitira rudzikunuro pakudarika pasi pesungano yekutanga, avo vakadamwa vagopiwa chivimbiso chenhaka isingaperi.
16মানুষ মৃত্যুর পূর্বে একটা নিয়ম পত্র করে যায়; কিন্তু নিয়মকারী যদি জীবিত থাকে তবে সেই নিয়মপত্র বা চুক্তির কোন অর্থই হয় না৷
16Nekuti apo pane rugwaro rwenhaka, panofanira kuvapowo rufu rwaiye wakaiita.
17কারণ নিয়মকারীর মৃত্যু হলে তবেই নিয়ম পত্র বলবত্ হয়৷
17Nekuti testamendi ine simba kune vakafa; nekuti haitongovi nesimba kana wakaiita achiri mupenyu.
18এইজন্য ঐ প্রথম চুক্তি যা ঈশ্বর ও তাঁর লোকদের মধ্যে সম্পন্ন হয়েছিল সেখানেও ঐ কথা প্রয়োজ্য৷ সেই চুক্তি বলবত্ করতে রক্তের প্রযোজন ছিল৷
18Naizvozvo kana yekutanga haina kugadzwa pasina ropa.
19কারণ লোকদের কাছে মোশি বিধি-ব্যবস্থা থেকে সমস্ত আজ্ঞা পাঠ করে পরে তিনি জল ও রক্তবর্ণ মেষলোম আর একগোছা এসোবের ঘাস ব্যবহার করে গোবত্স ও ছাগদের রক্ত সেই পুস্তকটিতে ও লোকদের গায়ে ছিটিয়ে দিয়েছিলেন৷
19Nekuti zviga zvose zvakati zvataurwa kuvanhu vose naMozisi zvichienderana nemurairo, wakatora ropa remhuru nembudzi, nemvura nemakushe matsvuku, nehisopi*, akasasa zvose bhuku romene nevanhu vose,
20মোশি বলেছিলেন, ‘এই সেই রক্ত যা কার্য়কারী করছে সেই চুক্তি যার আজ্ঞাবহ হতে ঈশ্বর তোমাদের বলছেন৷’
20achiti: Iri iropa resungano yamakarairwa naMwari.
21আর সেইভাবে মোশি পবিত্র তাঁবু ও উপাসনা সংক্রান্ত সব জিনিসের ওপর রক্ত ছিটিয়ে দিয়েছিলেন৷
21saizvozvo wakasasa neropa zvose tende nemidziyo yose yekushumira.
22কারণ বিধি-ব্যবস্থা বলে য়ে প্রায় সব কিছুই রক্ত ছিটিয়ে শুচি করা প্রযোজন, আর রক্তপাত ব্যতিরেকে পাপের মোচন হয় না৷
22Zvinhu zvinenge zvose zvinonatswa nemurairo neropa; uye pasina kuteurwa kweropa, hapana kangamwiro.
23এই বিষয়গুলি ছিল আসল স্বর্গীয় বিষয়গুলির দৃষ্টান্ত, সেগুলিকে বলিদানের রক্তে শুচি করার প্রযোজন ছিল৷ কিন্তু যা প্রকৃত স্বর্গীয় বিষয় সেগুলি এর থেকে শ্রেষ্ঠতর বলিদানের দ্বারা শুচি হওয়া প্রযোজন৷
23Naizvozvo zvakafanira kuti mifananidzo yezvinhu zviri kumatenga inatswe nezvizvi; asi zvinhu zvekudenga pachazvo zvinatswe nezvibayiro zvakanaka kupfuura izvi.
24খ্রীষ্ট স্বর্গে মহাপবিত্রস্থানে প্রবেশ করেছেন৷ মানুষের তৈরী কোন মহাপবিত্রস্থানে খ্রীষ্ট প্রবেশ করেন নি৷ পৃথিবীর তাঁবুর মহাপবিত্রস্থানে স্বর্গীয় স্থানের প্রতিচ্ছবি মাত্র; কিন্তু খ্রীষ্ট স্বর্গে প্রবেশ করেছেন, আর এখন আমাদের হয়ে তিনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন৷
24Nekuti Kristu haana kupinda panzvimbo tsvene yakaitwa nemaoko, inofananidza iyo iri chaiyo, asi wakapinda kudenga komene, kuti ikozvino aonekwe pamberi paMwari nekuda kwedu;
25মহাযাজক বছরে একবার বলির য়ে রক্ত নিয়ে মহাপবিত্রস্থানে প্রবেশ করেন তা তার নিজের নয়৷ কিন্তু খ্রীষ্ট স্বর্গে প্রবেশ করেছেন মহাযাজকদের উত্সর্গের মতো বারবার নিজেকে উত্সর্গ করার জন্য নয়৷
25kwetewo kuti azvibayire kazhinji, semupristi mukuru unopinda panzvimbo tsvene gore rimwe nerimwe neropa rezvimwe;
26খ্রীষ্ট যদি তাই করতেন তবে জগত্ সৃষ্টির সময় থেকে তাঁকে বারবার প্রাণ দিতে হত৷ খ্রীষ্ট এসে একবার নিজেকে উত্সর্গ করেছেন৷ সেই একবারই চিরন্তন কাজের সমাপ্তি হয়েছে৷ জগতের অন্তিম কালেই খ্রীষ্ট নিজেকে বলিরূপে উত্সর্গ করে লোকদের পাপনাশ করতে এলেন৷
26dai zvakanga zvakadaro, waifanira kutambura kazhinji kubva pakuvambwa kwenyika; asi zvino wakaonekwa kamwe pakupedzisira kwenguva, kuti abvise chivi nechibayiro chake omene.
27মানুষের জন্য একবার মৃত্যু এবং মৃত্যুর পর তাঁর বিচার হয়৷
27Uye sezvazvakatemerwa vanhu kuti vafe kamwe, shure kwezvizvi kutongwa;
28বহুলোকের পাপের বোঝা তুলে নেবার জন্য খ্রীষ্ট একবার নিজেকে উত্সর্গ করলেন; তিনি দ্বিতীয়বার দর্শন দেবেন, তখন পাপের বোঝা তুলে নেবার জন্য নয়, কিন্তু যাঁরা তাঁর জন্য অপেক্ষা করছে তাদের পরিত্রাণ দিতে তিনি আসবেন৷
28saizvozvo Kristu abayirwa kamwe kuti atakure zvivi zvevazvinji, uchazoonekwa rwechipiri, asina chivi, naivo vanomutarira, guve ruponeso.