1আমি যাকোব, ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের দাস, নানা দেশে ছড়িয়ে থাকা ঈশ্বরের বারো গোষ্ঠীর লোকদের শুভেচ্ছা জানাচ্ছি৷
1Jakobho, muranda waMwari newaIshe Jesu Kristu, kumarudzi gumi nemaviri akapararira: Kwaziwai!
2আমার ভাই ও বোনেরা, তোমরা যখন নানারকম প্রলোভনের মধ্যে পড়, তখন তা মহা আনন্দের বিষয় বলে মনে কর৷
2Hama dzangu, zvitorei zvose semufaro kana muchiwira mumiidzo yakasiyana siyana;
3একথা জেনো, এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে ও তোমাদের ধৈর্য্যগুণ বাড়িয়ে দেয়৷
3muchiziva kuti kuidzwa kwerutendo rwenyu kunobereka kutsungirira.
4সেই ধৈর্য্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও৷ এর ফলে তোমরা নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোন বিষয়ে তোমাদের কোন অভাব থাকবে না৷
4Asi kutsungirira ngakuve nebasa rakapedzeredzwa, kuti muve vakaperedzera nekukwana musingashaiwi chinhu.
5তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয়, তবে সে তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক৷ ঈশ্বর দয়াবান; তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন৷ অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন৷
5Uye kana umwe wenyu achishaiwa uchenjeri ngaakumbire kuna Mwari, unopavhurira vose asingagunun'uni; uchapiwa hake.
6কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে কোনরকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে, কারণ য়ে সন্দেহ করে, সে ঝোড়ো হাওয়ায় আলোড়িত উত্তাল সমুদ্র তরঙ্গের মতো৷
6Asi ngaakumbire murutendo, asingakahadziki chinhu; nekuti munhu unokahadzika wakaita sefungu regungwa rinosundwa nemhepo richidzungaidzwa.
7[This verse may not be a part of this translation]
7Nekuti munhu uyu ngaarege kufunga kuti uchazogamuchira chinhu kubva kuna Ishe;
8[This verse may not be a part of this translation]
8munhu une moyo miviri, usina kwake panzira dzake dzose.
9য়ে বিশ্বাসী ভাই গরীব, সে গর্ব অনুভব করুক, কারণ ঈশ্বর তাকে আত্মিকভাবে উন্নত করেছেন৷
9Asi hama yakaderera ngaifare pakukudzwa kwake;
10য়ে বিশ্বাসী ভাই ধনী, সে গর্ব বোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন য়ে সে আত্মিকভাবে দরিদ্র৷ ধনী ব্যক্তি একদিন বুনো ফুলের মতো ঝরে যাবে৷
10nemufumi pakuderedzwa kwake, nekuti seruva reuswa uchapfuura.
11সূর্য় ওঠার পর তার তাপ ক্রমশঃ বেড়েই যায়, তাপে তৃণ ঝলসে যায় ও ফুল ঝরে যায়৷ ফুল সুন্দর হলেও তার রূপের বাহার বিলীন হয়ে যায়, তেমনি ঘটে ধনী ব্যক্তির জীবনে৷ তার কাজের পরিকল্পনাকালেই সে হঠাত্ মৃত্যুমুখে পড়ে৷
11Nekuti zuva rinobuda pamwe nekupisa kunopfutidza ndokuwomesa uswa; ruva rahwo rinowira pasi, nokunaka kwechimiro chahwo kwakaparara; saizvozvowo mufumi uchabvuruvara panzira dzake.
12পরীক্ষার সময়ে য়ে ধৈর্য্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন৷ ঈশ্বরকে যাঁরা ভালবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন৷
12Wakaropafadzwa munhu unotsungirira pamuidzo; nekuti kana anzverwa, uchagamuchira korona yeupenyu Ishe yaakavimbisa avo vanomuda.
13কেউ যখন প্রলুদ্ধ হয় তখন য়েন সে না বলে, ‘ঈশ্বর আমাকে প্রলুদ্ধ করেছেন৷’ মন্দ ঈশ্বরকে প্রলোভিত করতে পারে না এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না৷
13Kusava nemunhu unoti achiidzwa ati: Ndinoidzwa naMwari; nekuti Mwari haangaidzi nezvakaipa, naiye amene haangaidzi munhu.
14প্রত্যেক মানুষ তার নিজের মন্দ অভিলাষের দ্বারা প্রলোভিত হয়৷ তার মন্দ ইচ্ছা তাকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে৷
14Asi munhu umwe neumwe unoidzwa kana achikwehwa nekukwezwa nekuchiva kwake.
15এই মন্দ ইচ্ছা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়৷
15Zvino kuchiva kana kwakurirwa kunozvara chivi; nechivi kana chaperedzerwa, chinobereka rufu.
16আমার প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে তোমরা প্রতারিত হযো না৷
16Musanyengerwa, hama dzangu dzinodikamwa.
17সমস্ত ভাল ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছিলেন তিনি সর্বদা একই আছেন; তাঁর কোনও পরিবর্তন হয় না৷
17chipo chose chakanaka nechipo chose chakaperedzerwa chinobva kumusoro, chichiburuka kubva kuna Baba vezviedza, uyo usina kupinduka kana mumvuri wekushanduka.
18ঈশ্বর তাঁর নিজের ইচ্ছায় সত্যের বাক্য়ের মধ্য দিয়ে আমাদের জীবন দিয়েছেন৷ তিনি চান য়েন তাঁর সমস্ত সৃষ্টির মধ্যে আমরা অগ্রগন্য হই৷
18Nekuda kwekuda kwake wakatibereka neshoko rechokwadi, kuti isu tiite sechibereko chekutanga chezvisikwa zvake.
19আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শ্রবণে সত্বর কিন্তু কথনে ধীর হও৷ চট করে রেগে য়েও না৷
19Naizvozvo, hama dzangu dzinodiwa, munhu umwe neumwe ngaave unokurumidza kunzwa, unononoka kutaura, unononoka kutsamwa;
20ক্রোধ কখনই ঈশ্বরের প্রত্যাশা অনুযাযী সত্ জীবন যাপনের সহায়ক হতে পারে না৷
20Nekuti kutsamwa kwemunhu hakuiti kururama kwaMwari.
21তাই তোমাদের জীবন থেকে সব রকমের অপবিত্রতা ও যা কিছু মন্দ যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও; আর নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ কর যা তিনি তোমাদের হৃদয়ে বপন করেছেন৷
21Saka bvisai zvinyangadzo zvose nekuwanda kweunhubu, mugamuchire nemoyo munyoro shoko rakabatanidzwa pamuri, rinogona kuponesa mweya yenyu.
22ঈশ্বরের বাক্য অনুসারে কাজ কর, শুনে কিছু না করে বসে থাকলে চলবে না৷ শুধুমাত্র ঈশ্বরের বাক্য়ের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না৷
22Asi ivai vaiti veshoko, uye kwete vanzwi voga, muchizvinyengera.
23যদি কেউ শুধুমাত্র ঈশ্বরের বাক্য়ের শ্রোতাই হয় আর সেই মতো কাজ না করে, তবে সে এমন একজন লোকের মতো য়ে আয়নার দিকে তাকায়,
23Nekuti kana ani nani ari munzwi weshoko, asiri muiti waro wakafanana nomunhu unoona chiso chake chechisikigo muchionioni.
24নিজেকে দেখে এবং চলে যাবার সঙ্গে সঙ্গে সে নিজে কেমন দেখতে তা ভুলে যায়৷
24Nekuti unozviona, ndokuenda, ndokukangamwa pakarepo kuti wanga akadini.
25কিন্তু সেই ব্যক্তি প্রকৃত সুখী য়ে ঈশ্বরের বিধি-ব্যবস্থা, যা মানুষের কাছে মুক্তি নিয়ে আসে তা ভালভাবে অধ্যয়ন করতে থাকে ও তা পালন করে এবং যা শ্রবন করে তা ভুলে যায় না, এই বাধ্যতা তাকে সুখী করে তোলে৷
25Asi uyo unocherekedza murairo wakaperedzerwa wekusunungurwa, akaramba achidaro asati ari munzwi unokangamwa, asi muiti webasa, munhu uyu ucharopafadzwa pakuita kwake.
26যদি কোন ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে, অথচ নিজের মুখ না সামলায় তবে, সে নিজেকে ঠকায়, তার ‘ধার্মিকতা’ মূল্যহীন৷
26Kana munhu pakati penyu achiti unotenda, asingadzori rurimi rwake, asi achinyengera moyo wake, rutendo rwemunhu uyu harwuna maturo.
27য়ে ধার্মিকতা ঈশ্বর বিশুদ্ধ ও খাঁটি হিসেবে অনুমোদন করেন তা হল অনাথ ও বিধবাদের দুঃখ কষ্টে দেখাশোনা করা এবং নিজেকে পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখা৷
27Rutendo rwakarurama, rwusina kusvibiswa pamberi paMwari naBaba ndirworwu, kufambira nherera nechirikadzi pakutambudzika kwavo, kuti azvichengete asina gwapa kubva kunyika.