1রবিবার দিন সকাল সকাল মরিয়ম মগ্দলিনী সেই সমাধির কাছে গেলেন, য়েখানে যীশুর দেহ রাখা ছিল৷ তখনও অন্ধকার ছিল৷ তিনি দেখলেন য়ে সমাধি গুহার মুখে য়ে বড় পাথরখানি ছিল তা সরিয়ে ফেলা হয়েছে৷
1Zvino newekutanga wevhiki Maria Magidharini wakasvika mangwanani-ngwanani paguva, kuchakasviba, akaona ibwe rabviswa kubva paguva.
2তখন তিনি শিমোন পিতর ও যীশুর সেই শিষ্য যাকে যীশু ভালোবাসতেন তাঁদেব কাছে ছুটে গেলেন৷ মরিয়ম বললেন, ‘তারা প্রভুকে সমাধি থেকে তুলে নিয়ে গেছে৷ আমরা কেউ জানি না, তারা কোথায় তাঁকে রেখেছে!’
2Naizvozvo wakamhanya akauya kuna Simoni Petro nekune umwe mudzidzi Jesu waaida, ndokuti kwavari: Vabvisa Ishe muguva, uye hatizivi pavamuradzika.
3তখন পিতর ও সেই অন্য শিষ্য সেখান থেকে বেরিয়ে সমাধির কাছে গেলেন৷
3Zvino Petro akabuda neumwe mudzidzi, vakasvika kuguva.
4তাঁরা দুজনে এক সঙ্গে দৌড়াতে লাগলেন, কিন্তু সেই অন্য শিষ্য পিতরের থেকে আগে দৌড়ে সেই সমাধির কাছে প্রথমে পৌঁছালেন৷
4Zvino vakamhanya vari vaviri pamwechete; zvino umwe mudzidzi akamhanya kusiya Petro, akatanga kusvika paguva.
5তিনি ঝুঁকে পড়ে দেখলেন, সেখানে সেই মসীনার কাপড়গুলি পড়ে আছে, তবু ভেতরে গেলেন না৷
5Zvino akotama achidongorera, wakaona micheka yerineni yakawaridzwa, asi haana kupinda.
6শিমোন পিতর যিনি তাঁর পেছনে পেছনে আসছিলেন তিনিও এসে পৌঁছালেন আর সমাধি গুহার মধ্যে ঢুকলেন৷ তিনি দেখলেন, মসীনার সেই কাপড়গুলি সেখানে পড়ে আছে৷
6Zvino Simoni Petro akasvika achimutevera, akapinda muguva, akaona micheka yerineni yakawaridzwa,
7আর কবর দেবার য়ে কাপড়টি দিয়ে যীশুর মুখ ও মাথা ঢাকা ছিল, সেটি ঐ মসীনার কাপড়ের সঙ্গে নেই, তা গোটানো অবস্থায় এক পাশে পড়ে আছে৷
7nemucheka wekumeso wakange uri mumusoro make, usina kuwaridzwa nemicheka yerineni, asi wakapetwa uri pane imwe nzvimbo woga.
8এরপর সেই শিষ্য যিনি প্রথমে সমাধির কাছে গিয়েছিলেন তিনিও ভেতরে ঢুকলেন এবং সবকিছু দেখে বিশ্বাস করলেন৷
8Naizvozvo ipapo umwe mudzidzi wakatanga kusvika paguva akapindawo, akaona, akatenda;
9কারণ শাস্ত্রে একথা বলা হয়েছে য়ে মৃতদের মধ্য থেকে তাঁকে অবশ্যই পুনরুত্থিত হতে হবে৷ সেটি তাঁরা তখনও বোঝেন নি৷
9nekuti vakange vachigere kunzwisisisa rugwaro, kuti unofanira kumuka kuvakafa.
10এরপর সেই শিষ্যরা নিজেদের জায়গায় ফিরে গেলেন৷
10Naizvozvo vadzidzi vakabva vakaendazve kwavo.
11মরিয়ম কিন্তু সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন৷ তিনি কাঁদতে কাঁদতে ঝুঁকে পড়ে সমাধির ভেতরটা লক্ষ্য করলেন৷
11Asi Maria wakamira kunze paguva achichema; zvino wakati achichema akakotama akadongorera muguva,
12আর দেখলেন শুভ্র পোশাক পরে দুজন স্বর্গদূত যীশুর দেহ য়েখানে শোযানো ছিল সেখানে বসে আছেন৷ একজন তাঁর মাথার দিকে, আর একজন তাঁর পায়ের দিকে৷
12akaona vatumwa vaviri vane nguvo chena vagere, umwe kumusoro, neumwe kumakumbo, ipapo pakambenge parere mutumbi waJesu.
13তাঁরা মরিয়মকে বললেন, ‘নারী, তুমি কাঁদছ কেন?’ মরিয়ম তাঁদের বললেন, ‘তারা আমার প্রভুকে নিয়ে গেছে, আর আমি জানি না তাঁকে কোথায় রেখেছে৷’
13Ivo ndokuti kwaari: Mukadzi, unochemei? Akati kwavari: Nekuti vakabvisa Ishe wangu, zvino handizivi kwavakamuradzika.
14একথা বলতে বলতে তিনি যীশুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন কিন্তু চিনতে পারলেন না য়ে উনি যীশু৷
14Zvino wakati areva zvinhu izvi akatendeukira kumashure, akaona Jesu amire, asi haana kuziva kuti ndiJesu.
15যীশু তাঁকে বললেন, ‘নারী, তুমি কাঁদছ কেন? তুমি কাকে খুঁজছ?’ মরিয়ম তাঁকে বাগানের মালী মনে করে বললেন, ‘মহাশয়, আপনি যদি তাঁকে নিয়ে গিয়ে থাকেন তবে আমায় বলুন তাঁকে কোথায় রেখেছেন, আমি তাঁকে নিয়ে যাব৷’
15Jesu akati kwaari: Mukadzi, unochemei? Unotsvaka ani? Iye achifunga kuti ndiye murimi wemunda, akati kwaari: Ishe, kana imwi mamubvisa, ndiudzei pamamuradzika, uye ini ndichanomutora.
16যীশু তাঁকে বললেন, ‘মরিয়ম৷’ তিনি ফিরে তাকালেন, আর তাঁকে ইহুদীদের ভাষায় বললেন, ‘রব্বি’ যার অর্থ ‘গুরু’৷
16Jesu akati kwaari: Maria! Iye akatendeuka akati kwaari: Rabhoni! ndiko kuti: Mudzidzisi.
17যীশু তাঁকে বললেন, ‘আমাকে ধরো না, কারণ আমি উর্দ্ধে পিতার কাছে এখনও যাইনি৷ কিন্তু তুমি আমার ভাইদের কাছে যাও, আর তাদের বল, ‘যিনি আমার পিতা ও তোমাদের পিতা আর আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, উর্দ্ধে আমি তাঁর কাছে যাচ্ছি৷”
17Jesu akati kwaari: Usandibata, nekuti ndichigere kukwira kuna Baba vangu; asi enda kuvanin'ina vangu, uti kwavari: Ndinokwira kuna Baba vangu naBaba venyu, naMwari wangu naMwari wenyu.
18তখন মরিয়ম মগ্দলিনী শিষ্যদের কাছে গিয়ে এই খবর জানিয়ে বললেন, ‘আমি প্রভুকে দেখেছি!’ আর জানালেন য়ে প্রভু তাঁকে এই কথা বলেছেন৷
18Maria Magidharini akauya ndokuudza vadzidzi kuti waona Ishe, uye wamuudza zvinhu izvi.
19দিনটা ছিল রবিবার, সেদিন সন্ধ্যায় শিষ্যরা একটি ঘরে জড়ো হলেন৷ ইহুদীদের ভয়ে তাঁরা ঘরের দরজায় চাবি দিয়ে দিলেন৷ এমন সময় যীশু এসে তাঁদের মাঝে দাঁড়ালেন, আর বললেন, ‘তোমাদের শান্তি হোক৷’
19Zvino ava madekwana nezuva iroro rekutanga revhiki, mikova yapfigwa pakange pakaungana vadzidzi nekutya vaJudha, Jesu akauya akamira pakati, akati kwavari: Rugare kwamuri.
20একথা বলার পর তিনি তাঁদেরকে তাঁর হাত ও পাঁজরের পাশটা দেখালেন৷ শিষ্যেরা প্রভুকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হলেন৷
20Zvino wakati ataura izvi akavaratidza zvanza nerutivi rwake. Naizvozvo vadzidzi vakafara vachiona Ishe.
21এরপর যীশু আবার তাঁদের বললেন, ‘তোমাদের শান্তি হোক! পিতা য়েমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি৷’
21Naizvozvo Jesu akatizve kwavari: Rugare kwamuri; Baba sezvavakandituma, neni ndinokutumai.
22এই বলে তিনি তাঁদের ওপর ফুঁ দিলেন, আর বললেন, ‘তোমরা পবিত্র আত্মা গ্রহণ কর৷
22Zvino wakati areva izvi akafuridzira kwavari, ndokuti kwavari: Gamuchirai Mweya Mutsvene.
23যদি তোমরা কোন লোকের পাপ ক্ষমা কর, তবে তাদের পাপ ক্ষমা পাবে, আর যদি কারো পাপ ক্ষমা না কর তার পাপের ক্ষমা হবে না৷’
23Vose vamunokangamwira zvivi, vazvikangamwirwa; vose vamunobata zvavo zvabatwa.
24কিন্তু যীশু যখন সেখানে এসেছিলেন তখন সেই বারোজন শিষ্য়ের একজন থোমা, য়াঁর অপর নাম দিদুমঃ তিনি তাঁদের সঙ্গে ছিলেন না৷
24Asi Tomasi, umwe wevanegumi nevaviri, wainzi Dhidhimo, wakange asipo navo Jesu paakauya.
25অন্য শিষ্যেরা তাঁকে বললেন, ‘আমরা প্রভুকে দেখেছি!’ কিন্তু তিনি তাঁদের বললেন, ‘আমি যদি তাঁর দুহাতে পেরেকের চিহ্ন না দেখি, আর সেই পেরেক বিদ্ধ জায়গায় আমার আঙ্গুল না দিই, আর তাঁর পাঁজরের নীচে আমার হাত না দিই, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করব না৷’
25Naizvozvo vamwe vadzidzi vakati kwaari: Taona Ishe. Asi iye wakati kwavari: Kana ndisingaoni vanga rembambo muzvanza zvake, nekuisa mumwe wangu muvanga rembambo, nekuisa ruoko rwangu murutivi rwake, handingatongotendi.
26এক সপ্তাহ পর তাঁর শিষ্যরা আবার একটি ঘরের মধ্যে ছিলেন, আর সেদিন থোমা তাঁদের সঙ্গে ছিলেন৷ ঘরেব দরজাগুলি তখন চাবি দেওযা ছিল৷ এমন সময়ে যীশু সেখানে এলেন ও তাঁদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, ‘তোমাদের শান্তি হোক৷’
26Zvino mushure memazuva masere vadzidzi vake vakange vari mukatizve, naTomasi anavo. Jesu akauya, mikova yakapfigwa, ndokumira pakati akati: Rugare kwamuri.
27এরপর তিনি থোমাকে বললেন, ‘এখানে তোমার আঙ্গুল দাও, আর আমার হাত দুটি দেখ৷ তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরের নীচে দাও৷ সন্দেহ কোরো না, বিশ্বাস কর৷’
27Ipapo akati kuna Tomasi: Uyisa mumwe wako pano uone zvanza zangu; uuyise ruoko rwako uise murutivi rwangu, usava usina rutendo, asi unotenda.
28এর উত্তরে থোমা তাঁকে বললেন, ‘প্রভু, আমার, ঈশ্বর আমার৷’
28Zvino Tomasi akapindura, akati kwaari: Ishe wangu naMwari wangu!
29যীশু তাঁকে বললেন, ‘তুমি আমায় দেখেছ তাই বিশ্বাস করেছ৷ ধন্য তারা, যাঁরা আমাকে না দেখেও বিশ্বাস করে৷’
29Jesu akati kwaari: Nekuti wandiona, Tomasi, watenda; vakaropafadzwa vasina kuona asi vatenda.
30যীশু তাঁর শিষ্যদের সামনে আরো অনেক অলৌকিক চিহ্নকার্য় করেছিলেন, যা এই বইতে সব লেখা হয় নি৷
30Zvino zvirokwazvo Jesu wakaita zvimwe zviratidzo zvizhinji pamberi pevadzidzi vake, zvisina kunyorwa mubhuku iri.
31কিন্তু এসব লেখা হয়েছে যাতে তোমরা বিশ্বাস করতে পার য়ে যীশুই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র; আর এই বিশ্বাসের দ্বারা তাঁর নামের মধ্য দিয়ে তোমরা সকলে য়েন শাশ্বত জীবন লাভ করতে পার৷
31Asi izvi zvakanyorwa, kuti mutende kuti Jesu ndiKristu, Mwanakomana waMwari, uye kuti muchitenda muve neupenyu muzita rake.