1এরপর যীশু তাঁর অনুগামীদের বললেন, ‘কোন একজন ধনী ব্যক্তির একজন দেওযান ছিল; আর এই দেওযান তার মনিবের সম্পদ নষ্ট করছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠল৷
1Zvino wakataurawo kuvadzidzi vake achiti: Kwakange kune umwe munhu mufumi, waiva nemutariri; iye wakapomerwa kwaari seunoparadza nhumbi dzake.
2তখন সেই ধনী ব্যক্তি ঐ দেওযানকে ডেকে বললেন, ‘তোমার বিষয়ে আমি এ কি শুনছি? তোমার কাজের হিসাব আমায় দাও, কারণ তুমি আর আমার দেওযান থাকতে পারবে না৷’
2Zvino wakamudana akati kwaari: Chii ichi chandinonzwa nezvako? Rondedzera nezveutariri hwako; nekuti hauchazogoni kuva mutariri.
3তখন সেই দেওযান মনে মনে বলল, ‘এখন আমি কি করব? আমার মনিব তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন৷ আমি য়ে মজুরের কাজ করে খাব তার ক্ষমতাও আমার নেই, আর ভিক্ষা করতেও আমার লজ্জা লাগে৷
3Zvino mutariri wakati mukati make: Ndichaitei, sezvo ishe wangu wonditorera utariri? Handigoni kuchera, kupemha ndinonyara.
4আমার দেওযানী পদ গেলেও লোকে যাতে তাদের বাড়িতে আমায় থাকতে দেয় সে জন্য আমায় কি করতে হবে তা আমি জানি৷’
4Ndaziva zvandichaita, kuti kana ndabudiswa pautariri, vandigamuchire mudzimba dzavo.
5তখন তার মনিবের কাছে যাঁরা ধারে জিনিস নিয়েছিল তাদের প্রত্যেককে সে ডেকে তাদের প্রথম জনকে বলল, ‘আমার মনিবের কাছে তুমি কত ধার?’
5Zvino wakadanira kwaari umwe neumwe wakange ane chikwereti kuna ishe wake, akati kune wekutanga: Une chikwereti chakadini kuna ishe wangu?
6সে বলল, ‘একশো মন অলিভ তেল৷’ তখন সেই দেওযান তাকে বলল, ‘এই নাও তোমার হিসাবের কাগজটা, তাড়াতাড়ি করে লেখ, পঞ্চাশ মন৷’
6Iye ndokuti: Zviyero zana zvemafuta. Ndokuti kwaari: Tora rugwaro rwako, ugare pasi nekukurumidza unyore makumi mashanu.
7এরপর আর একজন লোককে সে বলল, ‘আর তুমি, তুমি কত ধার?’ সে বলল, ‘একশো মন গম৷’ সেই দেওযান তাকে বলল, ‘তোমার রসিদটা দেখি, এটাতে আশি মন লেখ৷’
7Ndokuti kune umwe: Newe, une chikwereti chakadini? Iye ndokuti: Zviyero zana zvezviyo. Akati kwaari: Tora rugwaro rwako, unyore makumi masere.
8সেই মনিব তাঁর অসত্ দেওযানের প্রশংসা করলেন, কারণ সে বুদ্ধিমানের মত কাজ করেছিল৷ এ জগতের লোকেরা নিজেদের মত লোকেদের সঙ্গে আচার আচরণে জ্যোতির সন্তানদের থেকে বেশী বিচক্ষণ৷
8Zvino Ishe wakarumbidza mutariri usakarurama, nekuti wakange aita nekuchenjera; nekuti vana venyika ino vakachenjera pazera ravo kukunda vana vechiedza.
9‘আমি তোমাদের বলছি, তোমাদের জাগতিক সম্পদ দিয়ে নিজেদের জন্য বন্ধু লাভ কর, য়েন যখন তা শেষ হয়ে যাবে, তখন তারা তোমাদের অনন্ত আবাসে স্বাগত জানায়৷
9Neni ndinoti kwamuri: Muzviitire shamwari nafuma wekusakarurama, kuti kana musingachagoni, vakugamuchirei mudzimba dzekusingaperi.
10য়ে সামান্য বিষয়ে বিশ্বস্ত হতে পারে, বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে৷ য়ে ছোটখাটো বিষয়ে অবিশ্বস্ত, সে বড় বড় বিষয়েও অবিশ্বস্ত হবে৷
10Wakatendeka pachidukusa wakatendekawo pachikuru, neusakarurama pachidukusa haana kururamawo pachikuru.
11তাই জাগতিক সম্পদ সম্বন্ধে তুমি যদি বিশ্বস্ত না হও, তবে প্রকৃত সত্য সম্পদের বিষয়ে কে তোমাকে বিশ্বাস করবে৷
11Naizvozvo kana musina kutendeka pana fuma usakarurama, ndiani uchakubatisai chinhu chechokwadi?
12অপরের জিনিসের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তবে তোমাদের যা নিজস্ব সম্পদ তাই বা কে তোমাদের দেবে?
12Uye kana musina kutendeka pane cheumwe, ndiani uchakupai chenyu?
13‘কোন দাস দুজন কর্তার দাসত্ব করতে পারে না, হয় সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালবাসবে, অথবা একজনের অনুগত হয়ে অন্য জনকে তুচ্ছ করবে৷ তোমরা ঈশ্বর ও ধন-সম্পদ উভয়েরই দাসত্ব করতে পার না৷’
13Hakuna muranda unogona kubatira vana tenzi vaviri; nekuti zvimwe uchavenga umwe, ndokuda umwe; kana kuti uchanamatira kune umwe agozvidza umwe. Hamugoni kubatira Mwari nafuma.
14অর্থলোভী ফরীশীরা যীশুর এই সব কথা শুনে যীশুকে ব্যঙ্গ করতে লাগল৷
14Zvino nevaFarisi vakange vari vadi vemari, vakanzwa zvinhu izvi zvose, vakamunyomba.
15তখন যীশু তাদের বললেন, ‘তোমরা সেই রকম লোক, যাঁরা লোকচক্ষে নিজেদের খুব ধার্মিক বলে জাহির করে থাকে, কিন্তু তোমাদের অন্তরে কি আছে ঈশ্বর তা জানেন৷ মানুষের চোখে যা মহান, ঈশ্বরের দৃষ্টিতে তা ঘৃন্য৷
15Zvino wakati kwavari: Imwi ndimwi vanozviruramisa pamberi pevanhu, asi Mwari unoziva moyo yenyu; nekuti icho chinokwiridzirwa pakati pevanhu, chinyangadzo pamberi paMwari.
16‘য়োহন বাপ্তাইজকের সময় পর্যন্ত বিধি-ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার প্রচলন ছিল৷ তারপর থেকে ঈশ্বরের রাজ্যের বিষয় সুসমাচার প্রচার করা শুরু হয়েছে৷ আর সেই রাজ্যে প্রবেশ করার জন্য সবাই প্রবলভাবে চেষ্টা করছে৷
16Murairo nevaporofita zvaivapo kusvikira kuna Johwani; kubva ipapo evhangeri neushe hwaMwari zvinoparidzwa, uye umwe neumwe unosenerera mahwuri.
17তবে বিধি-ব্যবস্থার এক বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আকাশ ও পৃথিবীর লোপ পাওযা সহজ৷
17Asi zvakareruka kuti denga nenyika zvipfuure, pakuti chidodzi chimwe chemurairo chiwe.
18‘য়ে কেউ নিজের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে অন্য কোন স্ত্রীলোককে বিয়ে করে, সে ব্যভিচার করে; আর য়ে সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে সেও, ব্যভিচার করে৷’
18Ani nani unoramba mukadzi wake akawana umwe unoita upombwe; uye ani nani unowana wakarambwa kumurume unoita upombwe.
19‘এক সময় একজন ধনী ব্যক্তি ছিল, সে বেগুনী রঙের কাপড় ও বহুমূল্য পোশাক পরত; আর প্রতিদিন বিলাসে দিন কাটাতো৷
19Kwakange kune umwe munhu mufumi, waipfeka zvine ruvara rwehute nemicheka yerineni yakapfava, nekufara paumbozha mazuva ose.
20তারই দরজার সামনে লাসার নামে একজন ভিখারী পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল৷
20Zvino kwakange kune umwe mupemhi wainzi Razaro, wakange akaiswa pasuwo rake azere maronda,
21সেই ধনী ব্যক্তির টেবিল থেকে টুকরো-টাকরা য়ে খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাবার আশায় থাকত, এমনকি কুকুরেরা এসে তার ঘা চেটে দিত৷
21uye waishuva kugutswa nezvimedu zvaiwa patafura yemufumi; kunyange imbwa dzaiuya dzichinanzwa maronda ake.
22একদিন সেই গরীব ভিখারী মারা গেল, আর স্বর্গদূতেরা এসে তাকে নিয়ে গেল এবং সে অব্রাহামের কোলে স্থান পেল৷ সেই ধনী ব্যক্তি ও একদিন মারা গেল, আর তাকে সমাধি দেওযা হল৷
22Zvino zvakaitika kuti mupemhi wakafa, akatakurirwa nevatumwa kuchifuva chaAbhurahamu; mufumi akafawo, akavigwa.
23সেই ধনী ব্যক্তি পাতালে নরকে খুব যন্ত্রণার মধ্যে কাটাতে থাকল৷ এই অবস্থায় সে মুখ তুলে তাকাতে বহুদূরে অব্রাহামকে দেখতে পেল; আর অব্রাহামের কোলে সেই লাসারকে দেখতে পেল৷
23Zvino ari muhadhesi* wakasimudza meso ake, ari pamarwadzo, ndokuona Abhurahamu ari kure, naRazaro ari pachifuva chake.
24সেই ধনী ব্যক্তি তখন চিত্কার করে বলে উঠল, ‘হে পিতা, অব্রাহাম, আমার প্রতি দযা করুন, লাসারকে এখানে পাঠিয়ে দিন, য়েন সে এখানে এসে ওর আঙ্গুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ জুড়িয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি!’
24Iye ndokudanidzira akati: Baba Abhurahamu, ndinzwirei tsitsi, mutume Razaro, kuti anyike muromo wemumwe wake mumvura, atonhodze rurimi rwangu; nekuti ndinorwadziswa mumurazvo uyu.
25কিন্তু অব্রাহাম বললেন, ‘হে আমার বত্স, মনে করে দেখ, জীবনে সুখের সব কিছুই তুমি ভোগ করেছ আর সেই সময় লাসার অনেক কষ্ট পেয়েছে৷ কিন্তুু এখন এখানে সে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ৷
25Asi Abhurahamu wakati: Mwana, rangarira kuti iwe muupenyu hwako wakagamuchira zvakanaka zvako, saizvozvo naRazaro zvakaipa; asi zvino iye unonyaradzwa, uye iwe unorwadziwa.
26এছাড়া তোমাদের ও আমাদের মাঝে এক মহাশূন্য স্থান আছে, যাতে ইচ্ছা থাকলেও কেউ এখানে থেকে পার হয়ে তোমাদের কাছে য়েতে না পারে, আর ওখান থেকে পার হয়ে কেউ আমাদের কাছে আসতে না পারে৷’
26Uye pamusoro peizvi zvose, pakati pedu nemwi pane mukaha mukuru wakaiswa, kuti vanoda kuyambuka kubva kuno vachiuya kwamuri vakonewe, neveko varege kuyambukira kwatiri.
27সেই ধনী ব্যক্তি তখন বলল, ‘তাহলে পিতা দযা করে লাসারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন!
27Iye ndokuti: Naizvozvo ndinokukumbirisai, baba, kuti mumutumire kuimba yababa vangu,
28য়েন আমার য়ে পাঁচ ভাই সেখানে আছে, তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা এই যন্ত্রণার জায়গায় না আসে৷’
28nekuti ndine vanakomana vamai vangu vashanu, kuti anyatsovapupurira, zvimwe ivowo vangauya panzvimbo ino yemarwadzo.
29কিন্তু অব্রাহাম বললেন, ‘মোশি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তাঁদের কথা তারা শুনুক৷’
29Abhurahamu akati kwaari: Mozisi nevaporofita vanavo; ngavanzwe ivo.
30তখন ধনী লোকটি বলল, ‘না, না, পিতা অব্রাহাম মৃতদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায়, তবে তারা অনুতাপ করবে৷’
30Iye ndokuti: Kwete, Baba Abhurahamu; asi kana umwe akaenda kwavari kubva kuvakafa, vachatendeuka.
31অব্রাহাম তাকে বললেন, ‘তারা যদি মোশি ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্য থেকে উঠে গিয়েও যদি কেউ তাদের সঙ্গে কথা বলে তবু তারা তা শুনবে না৷’
31Asi wakati kwaari: Kana vasingateereri Mozisi nevaporofita, havangatendiswi, kana umwe akamuka kuvakafa.