Bengali:NT

Shona

Mark

5

1এরপর যীশু এবং তাঁর শিষ্যরাহ্রদের ওপারেগেরাসেনীদের দেশে এলেন৷
1Vakasvika mhiri kwegungwa, kunyika yevaGadharini.
2তিনি নৌকা থেকে নামার সাথে সাথে একটি লোক কবরস্থান থেকে তাঁর সামনে এল, তাকে অশুচি আত্মায় পেয়েছিল৷
2Zvino wakati abuda muchikepe, pakarepo munhu akamuchingamidza achibva kumarinda ane mweya wetsvina,
3সে কবরস্থানে বাস করত, কেউ তাকে শেকল দিয়েও বেঁধে রাখতে পারত না৷
3uyo wakange ane ugaro kumarinda, uye kwakange kusina munhu wakange achigona kumusunga kunyange nemaketani,
4লোকে বারবার তাকে বেড়ী ও শেকল দিয়ে বাঁধত; কিন্তু সে শেকল ছিঁড়ে ফেলত এবং বেড়ী ভেঙ্গে টুকরো করত, কেউ তাকে বশ করতে পারত না৷
4nekuti kazhinji waisungwa nezvisungo zvemakumbo nemaketani, asi maketani aigurwa nepakati naye, nezvisungo zvemakumbo zvaigurwa kuita zvidimbu; uye kwakange kusina waigona kumupingudza.
5সে রাত দিন সব সময় কবরখানা ও পাহাড়ি জায়গায় থাকত এবং চিত্‌কার করে লোকদের ভয় দেখাত এবং ধারালো পাথর দিয়ে নিজেকে ক্ষত-বিক্ষত করত৷
5Zvino nguva dzose, usiku nemasikati, waiva mumakomo nekumarinda achidanidzira, achizvicheka nemabwe.
6সে দূর থেকে যীশুকে দেখে ছুটে এসে প্রণাম করল৷
6Zvino wakati achiona Jesu ari kure, akamhanya ndokumunamata;
7[This verse may not be a part of this translation]
7akadanidzira nenzwi guru akati: Ndinei nemwi Jesu, Mwanakomana waMwari Wekumusoro-soro? Ndinokupikirai naMwari, murege kundirwadzisa.
8[This verse may not be a part of this translation]
8Nekuti wakati kwaari: Buda mumunhu, mweya wetsvina.
9তিনি তাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার নাম কি?’ সে তাঁকে বলল, ‘আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলো আছি৷’
9Ndokumubvunza akati: Zita rako ndiani? Akapindura achiti: Zita rangu rinonzi Regiyoni, nekuti tiri vazhinji.
10তখন সে যীশুর কাছে মিনতি করতে লাগল, য়েন তিনি তাদের সেই অঞ্চল থেকে তাড়িয়ে না দেন৷
10Vakamukumbirisa zvikuru kuti arege kuvaendesa kunze kwenyika.
11সেখানে পর্বতের পাশে একদল শুযোর চরছিল,
11Zvino kwakange kuripo pedo nemakomo boka guru renguruve dzichifura.
12আর তারা (অশুচি আত্মারা) যীশুকে অনুনয় করে বলল, ‘আমাদের এই শুযোরের পালের মধ্যে ঢুকতে হুকুম দিন৷’
12Nemadhimoni ose akamukumbira zvikuru achiti: Titumirei kunguruve kuti tindopinda madziri.
13তিনি তাদের অনুমতি দিলে সেই অশুচি আত্মারা বের হয়ে শুযোরদের মধ্যে ঢুকে পড়ল৷ তাতে সেই শুযোরের পাল, কমবেশী দুহাজার শুযোর দৌড়ে ঢালু পাড় দিয়ে ্ব্রদে গিয়ে পড়ল এবং ডুবে মরল৷
13Pakarepo Jesu akaatendera. Mweya yetsvina ikabuda ikapinda munguruve; boka rikapitirikira kumawere kuenda kugungwa, dzinenge dzaiva zvuru zviviri, dzikabitirirwa mugungwa.
14তখন যাঁরা শুযোরগুলোকে চরাচ্ছিল তারা পালিয়ে গেল এবং শহরে ও খামার বাড়িগুলিতে গিয়ে খবর দিল৷ তখন কি হয়েছে তা দেখার জন্য লোকরা এল৷
14Avo vaifudza nguruve ndokutiza, vakanoreva muguta neparuwa. Vakabuda kuzoona kuti chii chainge chaitwa.
15তারা যীশুর কাছে এসে দেখল, সেই অশুচি আত্মায় পাওযা লোকটি, যাকে ভূতে পেয়েছিল, সে কাপড় পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে আছে৷ তাতে তারা ভয় পেল,
15Vakasvika kuna Jesu, vakaona uyo wakange ane madhimoni, iye waiva neRegiyoni agere, akapfeka ari munhu kwaye; vakatya.
16আর যাঁরা ঐ অশুচি আত্মায় পাওযা লোকটির ও শুযোরের পালের ঘটনা দেখেছিল তারা সমস্ত ঘটনা যা ঘটেছিল তা বলল৷
16Vaya vakange vazviona, vakavarondedzera kuti zvakaitika sei kune wakange ane madhimoni nepamusoro penguruve.
17তখন তারা যীশুকে অনুনয় করে তাদের অঞ্চল ছেড়ে চলে য়েতে বলল৷
17Vakatanga kumukumbirisa kuti abve mudunhu mavo.
18পরে তিনি নৌকায় উঠছেন, এমন সময় য়ে লোকটিকে ভূতে পেয়েছিল, সে তাঁকে অনুনয় করে বলল, য়েন সে তাঁর সঙ্গে থাকতে পারে৷
18Zvino wakati achipinda muchikepe, iye waiva nemadhimoni akamukumbirisa kuti ave naye.
19কিন্তু যীশু তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, ‘তুমি তোমার পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে ফিরে যাও আর ঈশ্বর তোমার জন্য যা যা করেছেন ও তোমার প্রতি য়ে দযা দেখিয়েছেন তা তাদের বুঝিয়ে বল৷’
19Asi Jesu haana kumutendera, asi wakati kwaari: Enda kumba kwako, kune vekwako, undovaudza kuti zvikuru sei Ishe zvaakuitira, nekukuitira tsitsi.
20তখন সে চলে গেল এবং প্রভু তার জন্য যা যা করেছেন, তা দিকাপলি অঞ্চলে প্রচার করতে লাগল, তাতে সকলে অবাক হয়ে গেল৷
20Akabva ndokuenda akatanga kuparidza muDhekapori kukura kwezvinhu Jesu zvaakamuitira; vose vakashamisika.
21পরে যীশু নৌকায় আবার হ্রদ পার হয়ে অন্য পাড়ে এলে অনেক লোক তাঁর কাছে ভীড় করল৷ তিনি হ্রদের তীরেই ছিলেন৷
21Jesu wakati ayambukazve nechikepe kune rimwe divi, chaunga chikuru chikaunganira kwaari, uye wakange ava pedo negungwa.
22আর সমাজগৃহের নেতাদের মধ্যে যাযীর নামে এক ব্যক্তি এসে তাঁকে দেখে তাঁর পায়ে পড়লেন
22Zvino tarira, kwakasvika umwe wevakuru vesinagoge, wainzi Jairosi; zvino wakati amuona, akawira patsoka dzake.
23এবং অনেক অনুনয় করে তাঁকে বললেন, ‘আমার মেয়ে মর মর, আপনি এসে মেয়েটির ওপর হাত রাখুন যাতে সে সুস্থ হয় ও বাঁচে৷’
23Akamukumbirisa zvikuru achiti: Mukunda wangu muduku wotandadza, uyai muise maoko pamusoro pake kuti aponeswe uye uchararama.
24তখন তিনি তার সঙ্গে গেলেন৷ বহুলোক তাঁর পেছন পেছন চলল, আর তাঁর চারদিকে ঠেলাঠেলি করতে লাগল৷
24Akaenda naye; chaunga chikuru chikamutevera, chikamutsimbirira.
25একটি স্ত্রীলোক বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল৷
25Zvino umwe mukadzi waiva nekubuda ropa makore gumi nemaviri,
26অনেক চিকিত্‌সকের সাহায্য নিয়ে এবং সর্বস্ব ব্যয় করেও এতটুকু ভাল না হয়ে বরং আরো অসুস্থ হয়ে পড়েছিল৷
26wakange atambura zvikuru kuvarapi vazhinji, wakange apedza zvose zvaakange anazvo, asina kutongobatsirika, asi pachinhambo cheizvi ainyanyisa,
27সে যীশুর বিষয় শুনে ভীড়ের মধ্যে তাঁর পিছন দিকে এসে তাঁর পোশাক স্পর্শ করল৷
27wakati anzwa zvaJesu, akauya nepakati pechaunga neshure, akabata nguvo yake.
28সে মনে মনে ভেবেছিল, ‘যদি কেবল তাঁর পোশাক ছুঁতে পারি, তবেই আমি সুস্থ হব৷’
28Nekuti wakati: Kana ndikabata nguvo dzake chete, ndichaponeswa.
29আর সঙ্গে সঙ্গে তাঁর রক্তস্রাব বন্ধ হল এবং সে তার শরীরে অনুভব করল য়ে সেই রোগ থেকে সুস্থ হয়েছে৷
29Zvino pakarepo chitubu cheropa rake chikapwa, akanzwa mumuviri kuti waporeswa pachifo.
30যীশু সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন য়ে তাঁর মধ্য থেকে শক্তি বের হয়েছে৷ তাই ভীড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, ‘কে আমার পোশাক স্পর্শ করেছে?’
30Zvino pakarepo Jesu achiziva mukati make kuti simba rabuda maari, akatendeuka pachaunga akati: Ndiani wabata nguvo dzangu?
31তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, ‘আপনি দেখছেন, লোকরা আপনার ওপরে ঠেলাঠেলি করে পড়ছে, তবু বলছেন, ‘কে আমাকে স্পর্শ করল?”
31Vadzidzi vake vakati kwaari: Munoona chaunga chinokutsimbirirai, zvino moti: Ndiani wandibata?
32কিন্তু য়ে এই কাজ করেছে, তাকে দেখবার জন্য তিনি চারদিকে দেখতে লাগলেন৷
32Zvino wakaringa-ringa kuona uyo wakange aita ichi.
33তখন সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রতি কি করা হয়েছে তা জানাতে তাঁর পায়ে পড়ল এবং সমস্ত সত্যি কথা তাঁকে বলল৷
33Asi mukadzi achitya, nekubvunda, achiziva zvakange zvaitika maari, akauya ndokuwira pamberi pake, ndokumuudza chokwadi chose.
34তখন যীশু তাকে বললেন, ‘তোমার বিশ্বাস তোমাকে ভাল করেছে, শান্তিতে চলে যাও ও তোমার রোগ থেকে সুস্থ থাক৷’
34Ndokuti kwaari: Mukunda, rutendo rwako rwakuponesa, enda norugare, poreswa pachifo chako.
35তিনি এই কথা বলছেন, সেইসময় সমাজগৃহের নেতা যাযীরের বাড়ি থেকে লোক এসে বলল, ‘আপনার মেয়ে মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবার কোন কারণ নেই৷’
35Wakati achataura, kwakasvika vamwe vemukuru wesinagoge vakati: Mukunda wenyu wafa, muchiri kutambudzirei mudzidzisi?
36কিন্তু যীশু তাদের কথায় কান না দিয়ে যাযীরকে বললেন, ‘ভয় করো না, কেবল বিশ্বাস রাখো৷’
36Pakarepo Jesu achinzwa shoko rakataurwa akati kumukuru wesinagoge: Usatya, tenda chete.
37আর তিনি পিতর, যাকোব ও যাকোবের ভাই য়োহনকে ছাড়া আর কাউকে নিজের সঙ্গে য়েতে দিলেন না৷
37Akasatendera munhu kumutevera, kunze kwaPetro naJakobho naJohwani munin'ina waJakobho.
38পরে তারা সমাজগৃহের নেতার বাড়িতে এসে দেখলেন সেখানে গোলমাল হচ্ছে, কেউ কেউ শোকে চিত্‌কার করে কাঁদছে ও বিলাপ করছে৷
38Vakasvika mumba memukuru wesinagoge, akaona mhere-mhere nevaichema nekurira zvikuru.
39তিনি ভিতরে গিয়ে তাদের বললেন, ‘তোমরা গোলমাল করছ ও কাঁদছ কেন? মেয়েটি তো মরে নি, সে ঘুমিয়ে আছে৷’
39Zvino wakati apinda akati kwavari: Munoitirei mhere-mhere muchichema? Mucheche haana kufa, asi uvete.
40এতে তারা তাঁকে উপহাস করল৷ কিন্তু তিনি সকলকে বাইরে বার করে দিয়ে, মেয়েটির বাবা, মা ও নিজের শিষ্যদের নিয়ে য়েখানে মেয়েটি ছিল সেখানে গেলেন৷
40Vakamuseka vachimumhura. Asi iye wakati avabudisa vose panze, akatora baba vemucheche namai nevakange vanaye, akapinda makange muvete mucheche.
41আর মেয়েটির হাত ধরে বললেন, ‘টালিথা কুমী!’ যার অর্থ ‘খুকুমনি, আমি তোমাকে বলছি ওঠ!’
41Akabata ruoko rwemucheche, akati kwaari: "Tarita kumi;" ndokuti kana zvichishandurwa: Musikana muduku, ndinoti kwauri, muka.
42মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে হেঁটে বেড়াতে লাগল৷ তার বয়স তখন বারো বছর ছিল৷ তাই দেখে তারা সকলে খুব আশ্চর্য হয়ে গেল৷
42Pakarepo musikana wakasimuka, akafamba, nekuti waiva wemakore gumi nemaviri; vakashamisika nekushamisika kukuru.
43পরে তিনি তাদের এই দৃঢ় আদেশ দিলেন যাতে কেউ এটা জানতে না পারে; আর মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন৷
43Akavaraira zvikuru kuti kusava nemunhu unoziva izvi; akati apiwe chikafu.