1ভাই ও বোনেরা আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উত্সর্গ কর, তা তাঁর কাছে পবিত্র প্রীতিজনক হোক৷ ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আত্মিক উপায়৷
1Naizvozvo ndinokukumbirisai hama, netsitsi dzaMwari, kuti mukumikidze miviri yenyu, chive chibayiro chipenyu, chitsvene, chinogamuchirika kuna Mwari, ndiko kunamata kwenyu kunonzwisisika.
2এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন কর; য়েন বুঝতে পার ঈশ্বর কি চান, কোনটা ভাল,কোনটা তাঁকে খুশী করে ও কোনটা সিদ্ধ৷
2Uye musazvifananidzwa nenyika ino; asi mushandurwe nekuvandudzwa kwefungwa dzenyu, kuti muidze muzive kuda kwaMwari kwakanaka, kunogamuchirika kwakazara.
3ঈশ্বর আমাকে একটি বিশেষ বর দান করেছেন, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে আমার কিছু বলার আছে৷ নিজের সম্বন্ধে য়েমন ধারণা থাকা উচিত তার থেকে উঁচু ধারণা পোষণ কোরো না; কিন্তু ঈশ্বর যাকে য়ে পরিমাণ বিশ্বাস দিয়েছেন তোমরা সেইমতো নিজেদের সম্বন্ধে ধারণা পোষণ কর৷
3Nekuti nenyasha dzakapiwa kwandiri, ndinoti kune umwe neumwe uri pakati penyu, arege kuzvifunga kuti mukuru kupfuura paanofanira kufunga napo; asi afunge nekururama, umwe neumwe nechiyero cherutendo sezvaakagoverwa naMwari.
4আমাদের সকলের দেহ আছে আর সেই দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি একই কাজ করে না৷
4Nekuti sezvatine mitezo mizhinji pamuviri mumwe, asi mitezo yose haina basa rakafanana;
5ঠিক তেমনই আমরা অনেকে মিলে খ্রীষ্টেতে দেহ গঠন করি৷ আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, একে অপরের সঙ্গে সংযুক্ত৷
5saizvozvo isu tiri vazhinji tiri muviri umwe muna Kristu, uye tiri mitezo umwe kune umwe.
6আর ঈশ্বরের অনুগ্রহ অনুসারেই আমরা ভিন্ন ভিন্ন বরদান পেয়েছি৷ কেউ যদি ভাববাণী বলার বরদান পেয়ে থাকে তবে সে তার বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলুক৷
6Uye tine zvipo zvakasiyana maererano nenyasha dzinopiwa kwatiri; kana kuri kuporofita, ngatiporofite nechiyero cherutendo rwedu;
7যার সেবা করবার বরদান আছে সে তা সেবা কর্মেই প্রযোগ করুক৷ য়ে শিক্ষক, সে শিক্ষার দ্বারা লোকদের উত্সাহ দিক৷
7kana kuri kushumira, ngatishande pakushumira; kana unodzidzisa, pakudzidzisa;
8য়ে উপদেষ্টা, সে উপদেশ দানের কাজ করুক৷ যার অপরকে সাহায্যদানের ক্ষমতা আছে, সে উদারভাবেই সাহায্য করুক৷ কর্ত্তৃত্ব যার হাতে সে সযত্নেই কর্ত্তৃত্ব করুক৷ য়ে দযা করে, সে আনন্দের সঙ্গেই তা করুক৷
8kana unokurudzira, pakukurudzira; unopa, ngaape nemoyo wose; unotonga ngaatonge nekushingaira; unoitira tsitsi, nemufaro.
9তোমার ভালবাসা অকৃত্রিম হোক্৷ যা মন্দ তা ঘৃণা কর আর যা ভাল তাতে আসক্ত থাক৷
9Rudo ngaruve rwechokwadi. Semai zvakaipa; muchinamatira zvakanaka.
10ভাই বোনের মধ্যে য়ে পবিত্র ভালোবাসা থাকে সেই ভালোবাসায় তোমরা পরস্পরকে ভালবাস৷ অপর ভাই বোনেদের নিজের থেকেও বেশী সম্মানের য়োগ্য বলে মনে কর৷
10Dananai nemoyo muchena nerudo rwehama; pakukudzana muchikundana.
11প্রভুর কাজে শিথিল হযো না৷ আত্মায় উদ্দীপ্ত হয়েই তোমরা প্রভুর সেবা কর৷
11Musava neusimbe pakushingaira; mupise pamweya; muchishumira Ishe;
12আনন্দ কর, কারণ তোমাদের প্রত্যাশা আছে৷ তোমরা দুঃখকষ্টে সহিষ্ণু হও; নিরন্তর প্রার্থনা কর৷
12muchifara mutariro; muchitsungirira padambudziko; muchirambira mukunyengetera;
13তোমাদের যা আছে তা অভাবী ঈশ্বরের লোকদের সঙ্গে ভাগ করে নাও৷ তোমাদের গৃহে অতিথিদের স্বাগত জানাও৷
13goverai vatsvene pakushaiwa kwavo; muchishingirira kugamuchira vaeni.
14তোমাদের যাঁরা নির্য়াতন করে তাদের জন্য প্রার্থনা করো, য়েন ঈশ্বর তাদের আশীর্বাদ করেন৷ তাদের মঙ্গল কামনা কর, অভিশাপ দিও না৷
14Ropafadzai vanokushushai; ropafadzai, musapa rushambwa.
15তোমরা অপরের সুখে সুখী হও, যাঁরা দুঃখে কাঁদছে তাদের সঙ্গে কাঁদো৷
15Farai nevanofara; uye chemai nevanochema.
16তোমরা পরস্পর একপ্রাণ হয়ে শান্তিতে থাক, অহঙ্কারী হযো না৷ যাঁরা দীনহীন মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রেখে চল৷ নিজেকে জ্ঞানী মনে করে গর্ব করো না৷
16Ivai nemoyo umwe, umwe kune umwe. Musafunganya zvinhu zvakakwirira, asi mufambidzane navanozvininipisa; musazviidza vakachenjera.
17কেউ অপরাধ করলে অপকার করে প্রতিশোধ নিও না৷ সকলের চোখে যা ভাল তোমরা তা করতেই চেষ্টা কর৷
17Musatsiva munhu chakaipa nechakaipa. Tsvakai zvakarurama pamberi pevanhu vose.
18যতদূর পার সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করে যাও৷
18Kana zvichigona, sezviri mamuri, garai nerugare nevanhu vose.
19আমার বন্ধুরা, কেউ তোমাদের বিরুদ্ধে অন্যায় করলে তাকে শাস্তি দিতে য়েও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও৷ শাস্ত্রে প্রভু বলছেন, ‘প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রতিদান যা দেবার আমিই দেব৷’
19Vadikamwi, musazvitsivira asi ipai hasha nzvimbo; nekuti kwakanyorwa, kuchinzi: kutsiva ndekwangu, ini ndicharipira, ndizvo zvinoreva Ishe.
20কিন্তু তোমরা এই কাজ কর, ‘তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাকে খেতে দাও, তোমাদের শত্রু তৃষ্ণার্ত হলে তাকে জল পান করাও৷ এই রকম করলে তোমরা তাকে লজ্জায় ফেলে দেবে৷’ আর তা হবে তার মাথায় একরাশি জ্বলন্ত কয়লা রাখার মতো৷
20Asi kana muvengi wako ane nzara, mupe chikafu; kana ane nyota, mupe chinwiwa; nekuti mukuita izvozvo, uchadurikidza mazimbe emoto pamusoro wake.
21মন্দের কাছে পরাস্ত হযো না, বরং উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো৷
21Usakundwa nechakaipa, asi kunda chakaipa nechakanaka.