Bengali:NT

Shona

Titus

3

1তুমি লোকদের মনে করিয়ে দিও, য়েন তারা দেশের সরকার ও কর্তৃপক্ষের অনুগত হয়৷ তাদের কথামতো চলে য়ে কোন সত্ কাজ করতে য়েন প্রস্তত থাকে৷
1Uvayeudzire kuzviisa pasi pevatungamiriri nemasimba, kuti vateerere vatongi, vakazvigadzira basa rose akanaka,
2বিশ্বাসীদের বল তারা য়েন কারও বিষয়ে মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে য়েন অমাযিক ও ভদ্র ব্যবহার করে৷
2varege kunyomba munhu, varege kuva vebongozozo, vanyoro, vaitire vanhu vose unyoro hwose.
3কারণ একসময়ে আমরাও নির্বোধ ও অবাধ্য ছিলাম৷ অন্য়ের দ্বারা বিপথে চালিত হয়ে নানা রকমের মন্দ ইচ্ছা ও কুত্‌সিত আনন্দের দাস ছিলাম৷ আমাদের জীবন অশুদ্ধ কামনা ও ঈর্ষায় পূর্ণ ছিল৷ অন্যরা আমাদের ঘৃণা করত আর আমরাও পরস্পরকে ঘৃণা করতাম৷
3Nekuti nesu pacheduwo taimbova matununu, tisingateereri, takatsauswa, tichishumira kuchiva nemafaro zvakasiyana siyana, tichirarama mukushata negodo, tichivenga, tichivengana.
4কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হল,
4Kuzoti unyoro nerudo rwaMwari Muponesi wedu kuvanhu zvaonekwa,
5তখন তিনি তাঁর দয়ার গুণে আমাদের রক্ষা করলেন৷ ঈশ্বরের কাছে য়োগ্য বলে বিবেচিত হওয়ার জন্য, ভাল কাজ করেছিলাম বলে নয়৷ তিনি আমাদের পরিষ্কার করে পরিত্রাণপ্রাপ্ত নতুন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হলাম৷
5kwete zvichibva pamabasa ekururama atakaita, asi zvichienderana netsitsi dzake wakatiponesa kubudikidza nekushambidzwa kwekuberekwa kutsva nokuvandudzwa kweMweya Mutsvene,
6সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের দ্বারা আমাদের ওপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন৷
6waakawodzvorera pamusoro pedu kubudikidza naJesu Kristu muponesi wedu,
7তাঁর অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দিয়েছেন য়েন আমরা অনন্ত জীবন পেতে পারি৷ এটাই তো আমাদের প্রত্যাশা৷
7kuti tichinzi takarurama nenyasha dzake, tiitwe vadyi venhaka zvichienderana netariro yeupenyu hwusingaperi.
8আর এই শিক্ষা সত্য৷ আমি চাই য়ে তুমি নিশ্চিতভাবে জানতে পার য়ে লোকেরা এসব বুঝতে পারছে, তাহলে যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তারা নিজেদের জীবন মঙ্গলকর্মে উত্‌সর্গ করার জন্য উত্‌সুক থাকবে৷ এসবই উত্তম বিষয় এতে সবার সাহায্য হবে৷
8Ishoko rakatendeka uye zvinhu izvi ndinoda kuti murambe muchisimbisa, kuti vakatenda kuna Mwari vachenjerere kuchengetedza mabasa akanaka. Zvinhu izvi zvakanaka uye zvinobatsira kuvanhu;
9[This verse may not be a part of this translation]
9asi nzvenga mibvunzo yeupenzi, nenhoroondo dzamazita amadzinza, nemakakatamwa nemakakava pamusoro pemurairo, nekuti hazvibatsiri uye hazvina maturo.
10য়ে ব্যক্তি তর্কবিতর্ক করতে চায় তাকে প্রথম ও দ্বিতীয়বার সাবধান করার পরও যদি সে না শোনে তখন তাকে এড়িয়ে চলবে;
10Munhu unotsauka shure kwekurairwa kwekutanga nekwechipiri umusiye,
11কারণ তুমি জেনো, এধরণের লোকরা মন্দ পথে ও পাপে পূর্ণ জীবনযাপন করে৷ তার পাপই প্রমাণ করে য়ে সে ভুল পথে যাচ্ছে৷
11uchiziva kuti uyo wakadaro wakatsauka, uye unotadza, achizvipa mhosva amene.
12আমি তোমার কাছে আর্ত্তিমাকে ও তুখিককে পাঠাবো; আমার সঙ্গে নিকপলিতে দেখা করতে আপ্রাণ চেষ্টা করো, কারণ শীতকালটা আমি ওখানেই কাটাবো ঠিক করেছি৷
12Pandichituma Artema kwauri, kana Tikiko, ushingaire kuuya kwandiri kuNikopori; nekuti ndakazvipira kugarapo pachando.
13আইনজীবি সীনা ও আপল্লো ওখান থেকে রওনা হবেন৷ তাঁদের যাত্রাপথে যতদূর পারো সাহায্য করো৷ ভাল করে দেখো তাঁদের যা কিছু প্রযোজন সবই য়েন তাঁরা পান৷
13Shingaira kubatsira Zenasi nyanzvi yemutemo naAporo parwendo rwavo kuti varege kushaiwa chinhu.
14আমাদের লোকরা য়েন সত্‌কর্মে উদ্য়োগী হয়, এইভাবে যার যা প্রযোজন তা মেটাতে তাদের সাহায্য করে৷ যদি তারা এটা করে তবে তাদের জীবন নিষ্ফল হবে না৷
14Nevekweduwo ngavadzidze kuchengetedza mabasa akanaka anodikamwa pakushaiwa, kuti varege kuva vasina zvibereko.
15আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ আমাদের বিশ্বাসের দরুন যাঁরা আমাদের ভালবাসেন তাদের শুভেচ্ছা জানিও৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক্৷
15vose vaneni vanokukwazisa. Kwazisa avo vanotida parutendo. Nyasha ngadzive nemwi mose. Ameni.