1পৌল, যিনি ঈশ্বরের ইচ্ছা অনুযাযী খ্রীষ্ট যীশুর প্রেরিতরূপে আহুত তাঁর কাছ থেকে ও আমাদের ভাই সোস্থিনির কাছ থেকে এই পত্র৷
1Pavel, poklican apostol Jezusa Kristusa po volji Božji, in Sosten, brat,
2করিন্থের ঈশ্বরের মণ্ডলী ও যাঁরা খ্রীষ্ট যীশুতে পবিত্র বলে গন্য হয়েছে, তাদের উদ্দেশ্যে এই পত্র৷ তোমরা ঈশ্বরের পবিত্র লোক হবার জন্য আহুত হয়েছ৷ সব জায়গায় য়ে সব লোকেরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে তাদের সঙ্গে তোমরাও আহুত৷ তিনি তাদেরও এবং আমাদের ও প্রভু৷
2cerkvi Božji, ki je v Korintu, posvečenim v Kristusu Jezusu, poklicanim svetim, z vsemi, ki kličejo ime Gospoda našega Jezusa Kristusa na vsakem mestu, svojem in našem:
3আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি য়েন তোমাদের প্রতি বর্তায়৷
3Milost vam in mir od Boga Očeta našega in Gospoda Jezusa Kristusa.
4খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বর য়ে অনুগ্রহ তোমাদের দিয়েছেন, তার জন্য আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি৷
4Zahvaljujem Boga svojega vsekdar za vas, za milost Božjo, dano vam v Kristusu Jezusu,
5খ্রীষ্ট যীশুর আশীর্বাদে তোমরা সব কিছুতে, সমস্ত রকম বলবার ক্ষমতায় ও জ্ঞানে উপচে পড়ছ৷
5da ste v vsem obogateli v njem, v vsaki besedi in v vsakem spoznanju,
6এইভাবে খ্রীষ্ট সম্পর্কে সত্য তোমাদের মধ্যে প্রমাণিত হয়েছে৷
6kakor se je pričevanje Kristusovo utrdilo med vami,
7এর ফলে ঈশ্বরের কাছ থেকে পাওয়া বরদানের কোন অভাব তোমাদের নেই৷ তোমরা প্রভু যীশু খ্রীষ্টের অপেক্ষায় আছ;
7tako da ne primanjkuje nobenega daru milosti vam, ki pričakujete razodetja Gospoda našega Jezusa Kristusa;
8তিনি তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখবেন, য়েন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ফিরে আসার দিন পর্যন্ত তোমরা নির্দোষ থাক৷
8ki vas tudi utrdi do konca, da bodete brez graje v dan Gospoda našega Jezusa Kristusa.
9ঈশ্বর বিশ্বস্ত; তিনিই সেইজন য়াঁর দ্বারা তোমরা তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সহভাগীতা লাভের জন্য আহুত হয়েছ৷
9Zvest je Bog, po katerem ste poklicani v deleštvo Sinu njegovega, Jezusa Kristusa, Gospoda našega.
10কিন্তু আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদের পরস্পরের মধ্যে য়েন মতৈক্য থাকে, দলাদলি না থাকে৷ তোমরা সকলে য়েন এক মন-প্রাণ হও ও সকলের উদ্দেশ্য একই হয়৷
10Prosim vas pa, bratje, v imenu Gospoda našega Jezusa Kristusa, da vsi eno govorite in ne bodi razdorov med vami, temuč bodite popolnoma složni v enem umu in eni misli.
11আমার ভাই ও বোনেরা, আমি ক্লোযীর বাড়ির লোকদের কাছে শুনেছি য়ে তোমাদের মধ্যে নানা বাক্-বিতণ্ডা লেগেই আছে৷
11Povedali so mi namreč za vas, bratje moji, Hlojini domači, da so prepiri med vami.
12আমি যা বলতে চাই তা হল এই: তোমাদের মধ্যে কেউ কেউ বলে, ‘আমি আপল্লোর,’ আর কেউ কেউ বলে, ‘আমি খ্রীষ্টের অনুগামী৷’
12Menim pa to, da vsak vas govori: Jaz sem Pavlov, jaz pa Apolov, jaz pa Kefov, a jaz Kristusov.
13খ্রীষ্টকে কি ভাগ করা যায়? পৌল কি তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন? তোমরা কি পৌলের নামে বাপ্তিস্ম নিয়েছিলে?
13Je li Kristus razdeljen? je li bil Pavel na križ razpet za vas, ali ste bili v ime Pavlovo krščeni?
14আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই য়ে, আমি ক্রীষ্প ও গাযঃ ছাড়া তোমাদের আর কাউকে বাপ্তিস্ম দিই নি৷
14Hvalim Boga, da nisem nikogar vas krstil razen Krispa in Gaja,
15যাতে কেউ বলতে না পারে য়ে তোমরা আমার নামে বাপ্তিস্ম নিয়েছ৷
15da kdo ne poreče, da ste bili krščeni v moje ime.
16তবে হ্যাঁ, আমি স্তিফানের পরিবারকেও বাপ্তিস্ম দিয়েছি৷ এছাড়া আর কাউকে বাপ্তিস্ম দিয়েছি বলে আমার জানা নেই৷
16Krstil sem pa tudi Štefanovo družino; sicer ne vem, če sem še koga krstil.
17কারণ খ্রীষ্ট আমাকে বাপ্তিস্ম দেবার জন্য নয় কিন্তু সুসমাচার প্রচারের জন্য পাঠিয়েছেন৷ তিনি আমাকে সেই সুসমাচার জাগতিক জ্ঞানের ভাষায় প্রচার করতে পাঠান নি, যাতে খ্রীষ্টের ক্রুশের পরাক্রম বিফল না হয়৷
17Zakaj Kristus me ni poslal krščevat, temuč oznanjevat evangelij, ne v modrosti besede, da se ne uniči moč križa Kristusovega.
18যাঁরা ধ্বংসের পথে চলেছে তাদের কাছে ক্রুশের এই শিক্ষা মুর্খতা; কিন্তু আমরা যাঁরা উদ্ধার লাভ করছি আমাদের কাছে এ ঈশ্বরের পরাক্রমস্বরূপ৷
18Kajti beseda o križu je tistim, ki gredo v pogubo, neumnost, nam pa, ki se zveličujemo, je moč Božja.
19কারণ শাস্ত্রে লেখা আছে: ‘আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব আর বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব৷’ যিশাইয় 29:14
19Kajti pisano je: „Pogubim modrost modrih in razumnost razumnih zavržem“.
20জ্ঞানী লোক কোথায়? শিক্ষিত লোকই বা কোথায়? এ যুগের দার্শনিকই বা কোথায়? ঈশ্বর কি জগতের এই সব জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নি?
20Kje je modrijan? Kje pismouk? Kje preiskovalec tega sveta? Ni li Bog v neumnost preobrnil modrosti tega sveta?
21তাই ঈশ্বর তাঁর প্রজ্ঞায় যখন বুঝলেন য়ে জগত তার নিজের জ্ঞান অনুসারে ঈশ্বরকে পেল না, তখন ঈশ্বর স্থির করলেন য়ে প্রচারিত বার্তার মূর্খতায় যাঁরা বিশ্বাস করে তাদের তিনি উদ্ধার করবেন৷
21Ker namreč svet v modrosti Božji ni spoznal Boga po svoji modrosti, je sklenil Bog po neumnosti oznanjevanja zveličati te, kateri verujejo.
22কারণ ইহুদীরা অলৌকিক চিহ্ন চায়, আর গ্রীকরা প্রজ্ঞার অন্বেষণ করে৷
22Kajti i Judje zahtevajo znamenj, i Grki iščejo modrosti.
23কিন্তু আমরা সেই খ্রীষ্ট, যিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন, তাঁর সম্বন্ধে প্রচার করি৷ ইহুদীদের কাছে তা প্রবল বাধাস্বরূপ আর অইহুদীদের কাছে তা মূর্খতাস্বরূপ৷
23Mi pa oznanjujemo Kristusa na križ razpetega, Judom resda pohujšanje, poganom pa neumnost,
24কিন্তু ইহুদী ও অইহুদী, ঈশ্বর যাদের আহ্বান করেছেন তাদের সকলের কাছে খ্রীষ্টই ঈশ্বরের পরাক্রম ও প্রজ্ঞাস্বরূপ৷
24ali tistim, ki so poklicani, i Judom i Grkom, Kristusa, Božjo moč in Božjo modrost.
25কারণ ঈশ্বরের য়ে মূর্খতা তা মানুষের জ্ঞানের থেকে অনেক বেশী জ্ঞানসম্পন্ন; আর ঈশ্বরের য়ে দুর্বলতা তা মানুষের শক্তি থেকে অনেক শক্তিশালী৷
25Ker ‚neumnost‘ Božja je modrejša od ljudi in ‚slabost‘ Božja močnejša od ljudi.
26আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন৷ একটু ভেবে দেখো তো! জগতের বিচারে তোমরা অনেকে য়ে জ্ঞানী ছিলে তা নয়, ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ছিলে তাও নয় বা অনেকে য়ে অভিজাত বংশে জন্মেছিলে তা নয়;
26Kajti glejte poklic svoj, bratje, da ni poklicanih mnogo modrih po mesu, ne mnogo mogočnih, ne mnogo imenitnih;
27কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়৷ ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যাতে ঐগুলি বলবানদের লজ্জা দেয়৷
27marveč kar je neumnega na tem svetu, to si je Bog izbral, da osramoti modre, in kar je slabotnega na tem svetu, to si je Bog izbral, da osramoti, kar je mogočnega;
28জগতের কাছে যা তুচ্ছ ও ঘৃণিত, যার কোন মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন৷
28in kar je neimenitno na tem svetu in zaničevano, si je izbral Bog in to, česar ni, da uniči to, kar je:
29ঈশ্বর এই কাজ করলেন যাতে কেউ তাঁর সামনে গর্ব করতে না পারে৷
29da se ne hvali nobeno meso pred obličjem Božjim.
30ঈশ্বরই তোমাদের খ্রীষ্ট যীশুর সাথে যুক্ত করেছেন৷ খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনিই আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও যুক্তি৷
30Iz njega pa ste vi v Kristusu Jezusu, ki nam je postal modrost od Boga, pa tudi pravičnost in posvečenje in odrešenje,da, kakor je pisano, „kdor se hvali, v Gospodu naj se hvali“.
31শাস্ত্রে য়েমন লেখা আছে, ‘য়ে কেউ গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক৷’
31da, kakor je pisano, „kdor se hvali, v Gospodu naj se hvali“.