1আমার ভাই ও বোনেরা, যখন আমি তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের সত্য প্রচার করেছিলাম, তখন আমি তা অলঙ্কারযুক্ত ও বুদ্ধিদীপ্ত ভাষায় প্রচার করি নি৷
1Tudi jaz, ko sem prišel k vam, bratje, nisem prišel z visokostjo besede ali modrosti oznanjevat vam pričevanja Božjega.
2কারণ আমি স্থির করেছিলাম য়ে কেবল যীশু খ্রীষ্ট এবং ক্রুশের ওপর তাঁর মৃত্যুর কথাই তোমাদের জানাবো৷
2Odločil sem se namreč, da ne bom vedel kaj drugega med vami razen Jezusa Kristusa in tega na križ razpetega.
3আমি তোমাদের কাছে দুর্বলের মতো হয়ে কাঁপতে কাঁপতে গিয়েছিলাম৷
3In bil sem pri vas v slabosti in v strahu in mnogem trepetu.
4তাই আমার শিক্ষা ও আমার প্রচার প্ররোচনামূলক জ্ঞানের কথায় ভরা ছিল না, বরং আমার শিক্ষাগুলিতে আত্মার শক্তির প্রমাণ ছিল,
4In govor moj in propovedovanje moje ni bilo v prepričevalnih besedah človeške modrosti, temuč v dokazovanju Duha in moči,
5যাতে তোমাদের বিশ্বাস য়েন মানুষের জ্ঞানের ওপর নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে৷
5da bi vera vaša ne slonela na modrosti človeški, ampak na moči Božji.
6কিন্তু তবু আমরা পরিপক্কদের কাছে জ্ঞানের কথা বলি, সেই জ্ঞান পার্থিব জ্ঞানের মতো নয়, তা এই যুগের শাসকদের জ্ঞানের মতো নয়, সেই শাসকরা তো শক্তিহীন হয়ে পড়েছে৷
6Vendar pa modrost govorimo med popolnimi, a ne modrosti tega sveta niti poglavarjev tega sveta, kateri ginejo;
7কিন্তু আমরা নিগূঢ়তত্ত্বে ঈশ্বরের জ্ঞানের কথা বলি৷ সেই জ্ঞান গুপ্ত ছিল এবং ঈশ্বর আমাদের মহিমান্বিত করবেন বলে এবিষয় সৃষ্টির পূর্বেই স্থির করে রেখেছিলেন৷
7marveč govorimo modrost Božjo v skrivnosti, tisto skrito modrost, ki jo je naprej odločil Bog pred veki za našo slavo,
8এই যুগের শাসকদের মধ্যে কেউ তো বোঝেনি, যদি বুঝত তবে তারা কখনও মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশে বিদ্ধ করত না৷
8ki je ni nihče izmed poglavarjev tega sveta spoznal; ker ko bi jo bili spoznali, ne bi bili Gospoda slave razpeli na križ; temuč kakor je pisano:
9কিন্তু শাস্ত্রে য়েমন লেখা আছে: ‘ঈশ্বরকে যাঁরা ভালবাসে, তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোন মানুষ তা কখনও চোখে দেখে নি, কানে শোনে নি, এমন কি কল্পনাও করে নি৷’যিশাইয় 64:4
9„Česar oko ni videlo in uho ni slišalo in kar v srce človeku ni prišlo, to je pripravil Bog tem, kateri ga ljubijo“.
10কিন্তু আমাদের কাছে ঈশ্বর তাঁর আত্মার দ্বারা তা প্রকাশ করেছেন৷ কারণ আত্মা সব কিছুর অনুসন্ধান করেন, এমন কি ঈশ্বরের নিগূঢ়তত্ত্বের অনুসন্ধান করেন৷
10Nam pa je to Bog razodel po Duhu svojem; kajti Duh vse preiskuje, tudi globočine Božje.
11বিষয়টি এই রকম: কোন মানুষ অপরে কি চিন্তা করছে তা জানে না৷ কেবল সেই ব্যক্তির আত্মা, য়ে তার অন্তরে থাকে সেই জানে৷ তেমনি ঈশ্বর কি চিন্তা করেন তা কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন৷
11Kajti kdo ve izmed ljudi, kaj je v človeku, razen človekovega duha, ki je v njem? Tako tudi ne ve nihče, kaj je v Bogu, razen le Božji Duh.
12আমরা জগতের আত্মাকে গ্রহণ করি নি কিন্তু ঈশ্বরের কাছ থেকে য়ে আত্মা এসেছেন তাঁকেই আমরা পেয়েছি, য়েন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা জানতে পারি৷
12Mi pa nismo prejeli duha tega sveta, ampak Duha, ki je iz Boga, da vemo, kaj nam je milostno daroval Bog;
13সেই সব বিষয়ে বলতে গিয়ে আমরা মানবিক জ্ঞানের শিক্ষানুরূপ কথায় নয়, কিন্তু পবিত্র আত্মার শিক্ষানুসারে বলেছি, আত্মিক বিষয় বোঝাতে আত্মিক কথাই ব্যবহার করছি৷
13to tudi govorimo, ne v besedah, ki jih uči človeška modrost, temuč v teh, ki jih uči Duh, in duhovne stvari skladamo [Ali: primerjamo, sodimo.] z duhovnimi.
14যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে আত্মা থেকে য়ে বিষয়গুলি আসে তা গ্রহণ করতে পারে না, কারণ তার কাছে সে সব মূর্খতা৷ য়ে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই সে আত্মিক কথা বুঝতে পারে না, কারণ সেই বিষয়গুলি কেবল, আত্মিকভাবেই বিচার করা যায়৷
14Telesni človek pa ne sprejema, kar je Duha Božjega, ker mu je neumnost in ne more tega umeti, ker se mora duhovno razsojati.
15কিন্তু আত্মিক ব্যক্তি সকল বিষয়ে বিচার করতে পারে৷ অন্য কেউ তার সম্বন্ধে বিচার করতে পারে না৷ কারণ শাস্ত্র বলছে:
15Duhovni človek pa razsoja vse; a njega samega ne razsoja nihče.Kajti „kdo je spoznal um Gospodov, da bi ga poučil?“ Mi pa imamo um Kristusov.
16‘কে প্রভুর মন জেনেছে য়ে, তাঁকে নির্দেশ দিতে পারে?’ যিশাইয় 40:13 কিন্তু খ্রীষ্টের মন আমাদের আছে৷
16Kajti „kdo je spoznal um Gospodov, da bi ga poučil?“ Mi pa imamo um Kristusov.