1আমার ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমি য়ে সুসমাচার প্রচার করেছি, এখন আমি সে কথা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি৷ তোমরা এই বার্তা গ্রহণ করেছ ও সবল আছ৷
1Spominjam vas pa, bratje, evangelija, ki sem vam ga oznanil, ki ste ga tudi sprejeli, ki v njem tudi stojite,
2এই বার্তার মাধ্যমে তোমরা উদ্ধার পেয়েছ, অবশ্য তোমরা যদি তা ধরে রাখ এবং তাতে পূর্ণরূপে বিশ্বাস রাখ৷ তা না করলে তোমাদের বিশ্বাস বৃথা হয়ে যাবে৷
2ki se po njem tudi zveličujete, ako hranite besedo, kakor sem vam jo oznanil, če le niste zaman verovali.
3আমি য়ে বার্তা পেয়েছি তা গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি৷ সেগুলি এইরকম: শাস্ত্রের কথা মতো খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরলেন,
3Izročil sem vam namreč najprej to, kar sem tudi prejel:
4এবং তাঁকে কবর দেওয়া হয়েছিল৷ আবার শাস্ত্রের কথা মতো মৃত্যুর তিন দিন পর তাঁকে মৃতদের মধ্যে থেকে জীবিত করা হল৷
4da je Kristus umrl za naše grehe po pismih, in da je bil pokopan in da je bil tretji dan obujen po pismih,
5আর তিনি পিতরকে দেখা দিলেন এবং পরে সেই বারোজন প্রেরিতকে দেখা দিলেন৷
5in da se je prikazal Kefu, potem dvanajsterim.
6এরপর তিনি একসঙ্গে সংখ্যায় পাঁচশোর বেশী বিশ্বাসী ভাইদের দেখা দিলেন৷ তাদের মধ্যে বেশীর ভাগ লোক এখনও জীবিত আছেন, কিছু লোক হয়তো এতদিনে মারা গেছেন৷
6Potem se je prikazal nad petsto bratom naenkrat, katerih večina še sedaj živi, nekaj jih je pa že pozaspalo.
7এরপর তিনি যাকোবকে দেখা দিলেন এবং পরে প্রেরিতদের সকলকে দেখা দিলেন৷
7Potem se je prikazal Jakobu, potem vsem apostolom.
8সব শেষে অসময়ে জন্মেছি য়ে আমি সেই আমাকেও দেখা দিলেন৷
8In izmed vseh najnazadnje, kakor kakemu negodno rojenemu, se je prikazal tudi meni.
9প্রেরিতরা আমার থেকে মহান, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি নির্য়াতন করতাম, প্রেরিত নামে পরিচিত হবার য়োগ্যও আমি নই৷
9Kajti jaz sem najmanjši izmed apostolov, ki nisem vreden imenovan biti apostol, ker sem preganjal cerkev Božjo;
10কিন্তু এখন আমি যা হয়েছি, তা ঈশ্বরের অনুগ্রহের গুনেই হয়েছে৷ আমার প্রতি তাঁর য়ে অনুগ্রহ তা নিষ্ফল হয় নি, বরং আমি তাদের সকলের থেকে অধিক পরিশ্রম করেছি৷ তবে আমি য়ে এই কাজ করেছিলাম তা নয়; কিন্তু আমার মধ্যে ঈশ্বরের য়ে অনুগ্রহ ছিল তাতেই তা সন্ভব হয়েছে৷
10ali po milosti Božji sem, kar sem, in njegova milost, ki mi jo je podelil, ni bila brezuspešna, marveč deloval sem bolj od njih vseh, toda ne jaz, ampak milost Božja, ki je z menoj.
11সুতরাং আমি বা অন্যরা যাঁরাই তোমাদের কাছে প্রচার করে থাকি না কেন, সকলে একই সুসমাচার প্রচার করেছিলাম, যা তোমরা বিশ্বাস করেছ৷
11Bodisi torej jaz ali oni, tako oznanjujemo in tako ste sprejeli vero.
12কিন্তু আমরা যদি প্রচার করে থাকি য়ে খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, তখন তোমাদের মধ্যে কেউ কেউ কি করে বলছে য়ে মৃতদের পুনরুত্থান নেই?
12Če se pa oznanjuje, da je Kristus iz mrtvih vstal, kako pravijo nekateri med vami, da ni vstajenja mrtvih?
13মৃতদের যদি পুনরুত্থান না হয়, তাহলে খ্রীষ্টও তো উত্থাপিত হন নি,
13Če pa ni vstajenja mrtvih, tudi Kristus ni vstal.
14আর খ্রীষ্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে তো আমাদের সেই সুসমাচার ভিত্তিহীন, আর তোমাদের বিশ্বাসও ভিত্তিহীন৷
14A če Kristus ni vstal, prazno je potem naše oznanjevanje, prazna pa tudi vera vaša.
15আবার আমরা য়ে ঈশ্বরের বিষয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছি, সেই দোষে আমরা দোষী সাব্যস্ত হব, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে প্রচার করতে গিয়ে একথা বলেছি য়ে তিনি খ্রীষ্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন৷
15Kažemo se pa tudi lažnive priče Božje, ker smo popričali zoper Boga, da je obudil Kristusa, ki ga pa ni obudil, če mrtvi ne vstajajo.
16মৃতদের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রীষ্টও মৃত্যু থেকে পুনরুত্থিত হন নি;
16Kajti če mrtvi ne vstajajo, tudi Kristus ni vstal.
17আর খ্রীষ্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে তোমাদের বিশ্বাসের কোন মূল্য নেই, তোমরা এখনও তোমাদের পাপের মধ্যেই আছ৷
17A če Kristus ni vstal, ničeva je vera vaša, še ste v grehih svojih.
18হ্যাঁ, আর খ্রীষ্টানুসারী যাঁরা মারা গেছে তারা সকলেই বিনষ্ট হয়েছে৷
18Potemtakem so tudi ti, ki so v Kristusu zaspali, izgubljeni.
19খ্রীষ্টের প্রতি প্রত্যাশা যদি শুধু এই জীবনের জন্যই হয়, তবে অন্য লোকদের চেয়ে আমাদের দশা শোচনীয় হবে৷
19Če upamo v Kristusa samo v tem življenju, smo vredni pomilovanja najbolj izmed vseh ljudi.
20কিন্তু সত্যিই খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, আর য়েসব ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি তাদের মধ্যে প্রথম ফসল৷
20Res pa je Kristus vstal iz mrtvih, prvina tistih, ki so pozaspali.
21কারণ একজন মানুষের মধ্য দিয়ে য়েমন মৃত্যু এসেছে, মৃতদের মধ্য থেকে পুনরুত্থানও তেমনিভাবেই একজন মানুষের দ্বারা এসেছে৷
21Zakaj ker je po človeku prišla smrt, je po človeku prišlo tudi vstajenje mrtvih.
22কারণ আদমে য়েমন সকলের মৃত্যু হয়, ঠিক সেভাবে খ্রীষ্টে সকলেই জীবন লাভ করবে৷
22Kakor namreč v Adamu vsi mrjo, tako bodo tudi v Kristusu vsi oživeli.
23কিন্তু প্রত্যেকে তার পালাক্রমে জীবিত হবে; খ্রীষ্ট, যিনি অগ্রনী, তিনি প্রথমে মৃতদের মধ্য থেকে জীবিত হলেন, আর এরপর যাঁরা খ্রীষ্টের লোক তারা তাঁর পুনরুত্থানের সময়ে জীবিত হয়ে উঠবে৷
23Ali vsak v svojem redu: prvina Kristus; potem ti, kateri so Kristusovi, ob prihodu njegovem;
24এরপর খ্রীষ্ট যখন প্রত্যেক শাসনকর্তার কর্ত্তৃত্ব ও পরাক্রমকে পরাস্ত করে পিতা ঈশ্বরের হাতে রাজ্য সঁপে দেবেন তখন সমাপ্তি আসবে৷
24potem pride konec, kadar on izroči kraljestvo Bogu in Očetu, kadar odpravi vsako poglavarstvo in vsako oblast in moč.
25কারণ যতদিন না ঈশ্বর তাঁর সমস্ত শত্রুকে খ্রীষ্টের পদানত করছেন, ততদিন খ্রীষ্টকে রাজত্ব করতে হবে৷
25Kajti on mora kraljevati dotlej, dokler Bog ne dene vseh sovražnikov pod njegove noge.
26শেষ শত্রু হিসেবে মৃত্যুও ধ্বংস হবে৷
26A najzadnji sovražnik, ki se odpravi, je smrt.
27কারণ, ‘ঈশ্বর সব কিছুই তাঁর অধীনস্থ করে তাঁর পায়ের তলায় রাখবেন৷’ যখন বলা হচ্ছে য়ে, ‘সব কিছু’ তাঁর অধীনস্থ করা হয়েছে, তখন এটি স্পষ্ট য়ে ঈশ্বর নিজেকে বাদ দিয়ে সব কিছু খ্রীষ্টের অধীনস্থ করেছেন৷
27Vse je namreč položil pod njegove noge. Toda ko pravi: „Vse je podloženo“, je očitno, da vse razen tega, ki mu je vse podložil.
28সব কিছু খ্রীষ্টের অধীনস্থ হলে পুত্র ঈশ্বরের অধীনস্থ হবেন৷ য়েন ঈশ্বর, যিনি তাঁকে সব কিছুর ওপর কর্ত্তৃত্ব করতে দিয়েছেন, তিনিই সর্বেসর্বা হন৷
28Kadar se pa vse njemu podloži, tedaj se tudi sam Sin podloži temu, ki mu je vse podložil, da bi Bog bil vse v vsem.
29কিন্তু যাঁরা মৃত লোকদের উদ্দেশ্যে বাপ্তিস্ম গ্রহণ করে তাদের কি হবে? মৃতেরা যদি কখনও পুনরুত্থিত না হয়, তাহলে তাদের জন্য এই লোকেরা কেন বাপ্তাইজ হয়?
29Sicer pa kaj bodo počeli, kateri se krščujejo za mrtve? Če sploh mrtvi ne vstajajo, kaj se še krščujejo zanje?
30আমরাই বা কেন প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হই?
30Zakaj se tudi mi nevarnostim izpostavljamo vsako uro?
31আমি প্রতিদিন মরছি৷ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য আমার য়ে গর্ব আছে তারই দোহাই দিয়ে আমি বলছি, একথা সত্য৷
31Pričam pri hvali zastran vas, bratje, ki jo imam v Kristusu Jezusu, Gospodu našem: vsak dan umiram.
32যদি শুধু মানবিক স্তরে ইফিষের সেই হিংস্র পশুদের সঙ্গে যুদ্ধ করে থাকি তাহলে আমার কি লাভ হয়েছে? কিছুই না৷ মৃতদের যদি পুনরুত্থান নেই তবে, ‘এস ভোজন পান করি কারণ কাল তো আমরা মরবই৷’
32Če sem se po človeško boril z zvermi v Efezu, kakšno imam korist? Če mrtvi ne vstajajo, „jejmo in pijmo, kajti jutri umremo!“
33ভ্রান্ত হযো না, ‘অসত্ সঙ্গ সচ্চরিত্র নষ্ট করে৷’
33Ne dajte se zavesti! Dobre navade pačijo slabi pogovori.
34চেতনায় ফিরে এস, পাপ কাজ বন্ধ কর, কারণ তোমাদের মধ্যে কিছু লোক আছে যাঁরা ঈশ্বর সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ৷ তোমাদের লজ্জা দেবার জন্যই আমি একথা বলছি৷
34Predramite se pravično in ne grešite! kajti spoznanja Božjega nekateri nimajo, na sramoto vam to pravim.
35কিন্তু কেউ কেউ জিজ্ঞাসা করবে, ‘মৃতেরা কি করে পুনরুত্থিত হয়? তাদের কি রকম দেহই বা হবে?’
35Toda poreče kdo: Kako vstajajo mrtvi? in v kakšnem telesu prihajajo?
36কি নির্বোধের মত প্রশ্ন! তোমরা য়ে বীজ বোনো, তা না মরা পর্যন্ত জীবন পায় না৷
36Nespametnež, kar ti seješ, ne oživi, če ni prej umrlo.
37তুমি যা বোনো, য়ে ‘দেহ’ উত্পন্ন হবে তুমি তা বোনো না, তার বীজ মাত্র বোনো, সে গমের বা অন্য কিছুর হোক৷
37In kar seješ, ne seješ telesa, katero ima biti, temuč golo zrno, postavim, pšenično ali katero drugo;
38তারপর ঈশ্বরের ইচ্ছানুসারে তিনি তার জন্য একটা দেহ দেন৷ প্রতিটি বীজের জন্য তাদের নিজের নিজের দেহ দেন৷
38a Bog mu daje telo, kakor hoče, in vsakemu semenu lastno mu telo.
39সকল প্রাণীর মাংস এক রকমের নয়; কিন্তু মানুষদের এক রকমের মাংস, পশুদের আর এক ধরণের মাংস, পক্ষীদের আবার অন্য রকমের মাংস৷
39Ni vse meso enako meso, temuč drugo je meso človečje, drugo meso živinsko, drugo ptičje in drugo ribje.
40সেই রকম স্বর্গীয় দেহগুলি য়েমন আছে, তেমনি পার্থিব দেহগুলিও আছে৷ স্বর্গীয় দেহগুলির এক প্রকার ঔজ্জ্বল্য়, আবার পার্থিব দেহগুলির অন্যরকম৷
40So tudi telesa nebeška in telesa zemeljska, toda druga je slava nebeških, a druga zemeljskih.
41সূর্যের এক প্রকারের ঔজ্জ্বল্য়, চাঁদের আর এক ধরণের, আবার নক্ষত্রদের অন্য ধরণের৷ একটা নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের ঔজ্জ্বল্য় ভিন্ন৷
41Druga je slava solnca in druga slava meseca in druga slava zvezd, kajti zvezda se od zvezde loči v slavi.
42মৃতদের পুনরুত্থানও সেই রকম৷ য়ে দেহ কবর দেওয়া হয় তা ক্ষয়প্রাপ্ত হয়, য়ে দেহ পুনরুত্থিত হয় তা অক্ষয়৷
42Tako tudi je vstajenje mrtvih. Seje se v trohljivosti, vstaja v netrohljivosti;
43য়ে দেহ মাটিতে কবর দেওয়া হয়, তার কোন কদর থাকে না, য়ে দেহ পুনরুত্থিত হয় তা গৌরবজনক৷ য়ে দেহ মাটিতে কবরস্থ হয়, তা দুর্বল, য়ে দেহ পুনরুত্থিত হয় তা শক্তিশালী৷
43seje se v nečasti, vstaja v slavi; seje se v slabosti, vstaja v moči;
44য়ে দেহ মাটিতে কবরস্থ হয় তা জৈবিক দেহ; আর য়ে দেহ পুনরুত্থিত হয় তা আত্মিক দেহ৷ যখন জৈবিক দেহ আছে, তখন আত্মিক দেহও আছে৷
44seje se telo naravno, vstaja telo duhovno. Če je naravno telo, je tudi duhovno telo.
45শাস্ত্রে এই কথাও বলছে: ‘প্রথম মানুষ (আদম) সজীব প্রাণী হল; আর শেষ আদম (খ্রীষ্ট) জীবনদায়ক আত্মা হলেন৷
45Tako je tudi pisano: „Postal je prvi človek Adam duša živa“. Zadnji Adam je postal duh oživljajoč.
46যা আত্মিক তা প্রথম নয় বরং যা জৈবিক তাই প্রথম; যা আত্মিক তা এর পরে আসে৷
46Ali ni prvo duhovno, ampak naravno, potem duhovno.
47প্রথম মানুষ আদম এলেন পৃথিবীর ধূলো থেকে, দ্বিতীয় মানুষ (খ্রীষ্ট) এলেন স্বর্গ থেকে৷
47Prvi človek je iz zemlje, prstén, drugi človek je iz nebes.
48মৃত্তিকার মানুষটি য়েমন ছিল, পৃথিবীর অন্যান্য মানুষও তেমন; আর স্বর্গীয় মানুষরা সেই স্বর্গীয় মানুষ খ্রীষ্টের মত৷
48Kakršen je prsteni, taki so prsteni, in kakršen nebeški, taki so nebeški.
49আমরা য়েমন মৃত্তিকার সেই মানুষদের মতো গড়া, তেমন আবার আমরা সেই স্বর্গীয় মানুষ খ্রীষ্টের মত হব৷
49In kakor smo nosili podobo prstenega, nosili bomo tudi podobo nebeškega.
50আমার ভাই ও বোনেরা, তোমাদের বলছি: আমাদের রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না৷ যা কিছু ক্ষয়শীল তা অক্ষয়তার অধিকারী হতে পারে না৷
50To pa pravim, bratje, da meso in kri ne moreta podedovati Božjega kraljestva, tudi trohljivost ne deduje netrohljivosti.
51শোন, আমি তোমাদের এক নিগূঢ়তত্ত্ব বলি৷ আমরা সকলে মরব এমন নয়, কিন্তু আমাদের সকলেরই রূপান্তর ঘটবে৷
51Glejte, skrivnost vam govorim: Vsi ne zaspimo, a vsi se izpremenimo
52এক মুহূর্তের মধ্যে যখন শেষ তূরী বাজবে তখন চোখের পলকে তা ঘটবে৷ হ্যাঁ, তূরী বাজবে, তাতে মৃতেরা সকলে অক্ষয় হয়ে উঠবে, আর আমরা সকলে রূপান্তরিত হব৷
52v hipu, v trenutku, ob poslednji trobenti; kajti trobenta zatrobi in mrtvi vstanejo netrohljivi, in mi se izpremenimo.
53কারণ এই ক্ষয়শীল দেহকে অক্ষয়তার পোশাক পরতে হবে; আর এই পার্থিব নশ্বর দেহ অবিনশ্বরতায় ভুষিত হবে৷
53To trohljivo mora namreč obleči netrohljivost in to smrtno obleči nesmrtnost.
54এই ক্ষয়শীল দেহ যখন অক্ষয়তার পোশাক পরবে আর এই পার্থিব দেহ যখন অবিনশ্বরতায় ভূষিত হবে তখন শাস্ত্রে য়ে কথা লেখা আছে তা সত্য হবে: ‘মৃত্যু জয়ে কবলিত হল৷’যিশাইয় 25:8
54Kadar pa to trohljivo obleče netrohljivost in to smrtno obleče nesmrtnost, tedaj se zgodi tista beseda, ki je napisana: „Požrta je smrt v zmagi“.
55‘মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়?’হোশেয় 13:14
55Kje je, smrt, tvoja zmaga? Kje je, smrt, tvoje želo?
56মৃত্যুর হুল পাপ আর পাপের শক্তি আসে বিধি-ব্যবস্থা থেকে৷
56Želo smrti pa je greh, a moč greha je postava.
57কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই৷ তিনিই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজযী করেন৷
57Ali hvala Bogu, ki nam daje zmago po Gospodu našem Jezusu Kristusu.Zato, bratje moji ljubljeni, bodite stanovitni, nepremični, obilni vsekdar v delu Gospodovem, vedoč, da vaš trud ni prazen v Gospodu.
58তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, সুস্থির ও সুদৃঢ় হও৷ প্রভুর কাজে নিজেকে সব সময় সম্পূর্ণভাবে সঁপে দাও, কারণ তোমরা জান, প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না৷
58Zato, bratje moji ljubljeni, bodite stanovitni, nepremični, obilni vsekdar v delu Gospodovem, vedoč, da vaš trud ni prazen v Gospodu.