1এখন ঈশ্বরের লোকদের দেবার জন্য অর্থ সংগ্রহের বিষয় বলছি: গালাতীয়ার মণ্ডলীকে আমি য়েমন বলেছিলাম তোমরাও তেমন করবে;
1A glede sklada za svete storitve tudi vi tako, kakor sem naredil za galacijske cerkve.
2সপ্তাহের প্রথম দিন রবিবার তোমরা তোমাদের উপার্জন থেকে সঙ্গতী অনুসারে যতটা সন্ভব বাঁচিয়ে সেই অর্থ গৃহে বিশেষ কোন স্থানে আলাদা করে জমাবে৷ তাহলে আমি যখন আসব তখন অর্থ সংগ্রহ করার প্রযোজন হবে না৷
2Prvi dan po soboti naj vsak vas pri sebi deva na stran in spravlja po svojih dohodkih, da ne bode zbiranja šele takrat, kadar pridem.
3আমি যখন পৌঁছব, তখন তোমরা যাদের য়োগ্য বলে মনে কর তাদের হাত দিয়ে সেই অর্থ জেরুশালেমে পাঠাবে৷ আমার লেখা চিঠি পরিচয়পত্র হিসাবে তারা নিয়ে যাবে;
3Kadar pa pridem, pošljem z listi tiste, ki jih za dobre za to spoznate, da odneso vaš dar ljubezni v Jeruzalem;
4আর আমার যাওয়া যদি ঠিক বলে মনে হয় তবে তারা আমার সঙ্গেই যাবে৷
4ko bi pa vredno bilo, da tudi jaz grem, pojdejo z menoj.
5আমি মাকিদনিয়া হয়ে যাবার পরিকল্পনা করছি৷ মাকিদনিয়ার মধ্য দিয়ে যাবার পথে তোমাদের ওখানে যাব৷
5Pridem pa k vam, kadar prepotujem Macedonijo; pojdem namreč skozi Macedonijo;
6সন্ভব হলে হয়তো কিছুদিন তোমাদের ওখানে থেকে যাব৷ শীতকালটা হয়তো তোমাদের ওখানেই কাটাব৷ এরপর তোমাদের কাছ থেকে আমি য়েখানে যাব, আমার সেখানে যাবার ব্যবস্থায় তোমরা সাহায্য করতে পারবে৷
6a pri vas se morebiti pomudim ali pa ostanem tudi čez zimo, da me vi spremite, kamor koli pojdem.
7এখন যাত্রাপথে তোমাদের সঙ্গে দেখা করতে চাই না৷ প্রভুর ইচ্ছা হলে তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটাবার ইচ্ছা আছে৷
7Kajti nočem vas le mimogrede videti, marveč upam, da ostanem nekoliko časa pri vas, če Gospod dovoli.
8পঞ্চাশত্তমীর দিন পর্যন্ত আমি ইফিষে থাকব৷
8Ostanem pa v Efezu do Binkošti.
9কারণ এখানে য়ে কাজে ফল পাওয়া যায় সেই রকম কাজের জন্য একটা মস্ত বড় সুয়োগ আমার সামনে এসেছে, যদিও এখানে অনেকে বিরোধিতা করছে৷
9Zakaj vrata so mi odprta velika in široka in nasprotnikov je mnogo.
10তীমথিয় তোমাদের কাছে য়েতে পারেন, তাঁকে আদর যত্ন করো৷ তোমাদের সঙ্গে তিনি য়েন নির্ভয়ে থাকতে পারেন৷ তিনিও আমার মতো প্রভুর কাজ করছেন, কেউ য়েন তাঁকে তাচ্ছিল্য় না করে৷
10Ako pa pride Timotej, glejte, da bode brez strahu pri vas; kajti opravlja Gospodovo delo kakor i jaz:
11তাঁকে তোমরা তাঁর যাত্রা পথে শান্তিতে এগিয়ে দিও, য়েন তিনি আমার কাছে আসতে পারেন৷ ভাইদের সঙ্গে নিয়ে তিনি আমার কাছে আসবেন এই প্রত্যাশায় আছি৷
11nihče naj ga torej ne zaničuje. A odpošljite ga v miru, da pride k meni, ker ga pričakujem z brati.
12এখন আমি তোমাদের ভাই আপল্লোর বিষয়ে বলি: আমি তাঁকে অনেক ভাবে উত্সাহিত করেছি য়েন তিনি অন্যান্য ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান৷ কিন্তু এটা পরিষ্কার য়ে তোমাদের কাছে যাবার ইচ্ছা তাঁর এখন নেই৷ তিনি সুয়োগ পেলেই তোমাদের কাছে যাবেন৷
12Kar se pa tiče Apola brata, dosti sem ga prosil, da bi šel k vam z brati; a nikakor ga ni bila volja iti sedaj, toda pride, kadar utegne.
13তোমরা সতর্ক থেকো, বিশ্বাসে স্থির থেকো, সাহস য়োগাও, বলবান হও৷
13Čujte, stojte v veri, moški se držite, trdni bodite!
14তোমরা যা কিছু কর তা ভালবাসার সঙ্গে কর৷
14Vse vaše naj se godi v ljubezni.
15আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা স্তিফান ও তাঁর পরিবারের বিষয়ে জান৷ আখায়াতে (গ্রীসে) তাঁরাই প্রথম খ্রীষ্টানুসারী হন৷ এখন তাঁরা খ্রীষ্টানুসারীদের সেবায় নিজেদের নিযোগ করেছেন৷ ভাইয়েরা, তোমাদের কাছে আমার অনুরোধ,
15Prosim pa vas, bratje: za Štefanov dom veste, da je prvina v Ahaji in da so se za službo svetim odločili;
16তোমরা এইরকম লোকদের, যাঁরা প্রভুর সেবায় নিযুক্ত আছেন, তাঁদের নেতৃত্ব মেনে নাও৷
16da bodite tudi vi podložni takim in vsakemu, ki pomaga v delu in se trudi.
17আমি খুব খুশী কারণ স্তিফান, ফর্তুনাত আর আখায়া এখানে এসে তোমাদের না থাকার অভাব পূর্ণ করে দিয়েছেন৷
17Veselim se pa prihoda Štefanovega in Fortunatovega in Ahaikovega, ker so mi nadomestili, kar sem na vas pogrešal;
18তাঁরা তোমাদের মতো আমার আত্মাকে তৃপ্ত করেছেন৷ তাই তোমরা এরূপ লোকদের চিনতে ভুল করো না৷
18zakaj poživili so mojega duha in vašega. Spoštujte torej take!
19এশিয়ার সমস্ত মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে৷ আক্কিলা ও প্রিষ্কা আর তাঁদের বাড়িতে যাঁরা উপাসনার জন্য সমবেত হন তাঁরা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
19Pozdravljajo vas cerkve v Aziji. Pozdravljata vas v Gospodu mnogokrat Akvila in Priska s cerkvijo, ki se shaja v njunem domu.
20তোমরা পরস্পর একে অপরকে পবিত্র চুম্বনে শুভেচ্ছা জানিও৷
20Pozdravljajo vas bratje vsi. Pozdravite drug drugega v svetem poljubu!
21আমি পৌল, আমি নিজের হাতে এই শুভেচ্ছা বাণী লিখে পাঠালাম৷
21Pozdrav z mojo, Pavlovo, roko.
22প্রভুকে য়ে ভালবাসে না তার ওপর অভিশাপ নেমে আসুক৷ আমাদের প্রভু আসুন৷
22Če kdo ne ljubi Gospoda, proklet bodi! Maran atha [T. j. Gospod pride.].
23প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক৷
23Milost Gospoda Jezusa z vami!Moja ljubezen z vami vsemi v Kristusu Jezusu! Amen.
24খ্রীষ্ট যীশুতে তোমাদের সকলের জন্য আমার ভালবাসা রইল৷
24Moja ljubezen z vami vsemi v Kristusu Jezusu! Amen.