Bengali:NT

Slovenian

2 Corinthians

1

1আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত হয়েছি৷ আমি এবং আমাদের বিশ্বাসী ভাই তীমথিয়, করিন্থ শহরের ঈশ্বরের খ্রীষ্ট মণ্ডলী ও সমগ্র আখায়া প্রদেশে ঈশ্বরের সব লোকদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি:
1Pavel, apostol Kristusa Jezusa po volji Božji, in Timotej, brat, cerkvi Božji, ki je v Korintu, z vsemi svetimi, ki bivajo po vsej Ahaji:
2আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের সকলকে অনুগ্রহ ও শান্তি দান করুন৷
2Milost vam in mir od Boga Očeta našega in Gospoda Jezusa Kristusa!
3ধন্য আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের পিতা৷ তিনি করুণাময় পিতা ও সকল সান্ত্বনার ঈশ্বর৷
3Hvaljen bodi Bog in Oče Gospoda našega Jezusa Kristusa, Oče usmiljenosti in Bog vsake tolažbe,
4তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে সান্ত্বনা দেন, য়েন অপরে যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে তখন ঈশ্বরের কাছ থেকে আমরা য়ে সান্ত্বনা লাভ করেছি তাদের সেই সান্ত্বনা দিতে পারি৷
4ki nas tolaži v vsaki stiski, da moremo i mi tolažiti tiste, ki so v kakršnikoli stiski s to tolažbo, s katero nas same tolaži Bog.
5কারণ আমরা যতই খ্রীষ্টের দুঃখ কষ্টের সহভাগী হব, ততই তাঁর মধ্য দিয়ে সান্ত্বনাও পাব৷
5Kajti kakor je obilno trpljenje Kristusovo pri nas, tako je po Kristusu obilna tolažba naša.
6আমরা যদি কষ্ট পাই তবে তা তোমাদের সান্ত্বনার ও পরিত্রাণের জন্য; আর যদি সান্ত্বনা পাই তবে তা তোমাদের সান্ত্বনার উদ্দেশ্যেই পাই৷ এই সান্ত্বনা আমাদের মত তোমাদেরও একই দুঃখ সহ্য করার শক্তি ও ধৈর্য্য য়োগায়৷
6Če smo pa stiskani, je to za vašo tolažbo in rešitev; če pa uživamo tolažbo, je to za vašo tolažbo, ki naj vas podpira v prenašanju istega trpljenja, ki ga tudi mi trpimo.
7তোমাদের বিষয়ে আমরা সুনিশ্চিত, কারণ আমরা জানি তোমরা য়েমন আমাদের দুঃখ কষ্টের সহভাগী, সেই রকম আমাদের সান্ত্বনার সহভাগী৷
7In upanje naše je trdno za vas, ker vemo, da kakor ste deležniki trpljenja, tako ste tudi tolažbe.
8ভাই ও বোনেরা, এশিয়াতে থাকার সময় আমাদের য়ে কষ্ট হয়েছিল তা তোমাদের জানাতে চাইছি৷ সেই দুঃখ কষ্টের চাপ আমাদের সহ্যের অতিরিক্ত হয়ে উঠেছিল৷ আমরা বাঁচার সব আশা ছেড়ে দিয়েছিলাম৷
8Kajti nočemo, da bi ne vedeli, bratje, za stisko našo, ki se nam je dogodila v Aziji, da smo bili hudo preobteženi, nad svojo moč, tako da smo obupali tudi nad življenjem;
9আমরা নিজেদের অন্তরে অনুভব করেছিলাম য়ে আমাদের মৃত্যু অনিবার্য়; কিন্তু এটা এইজন্য ঘটেছিল যাতে আমরা নিজেদের ওপর নির্ভর না করে, ঈশ্বর যিনি মৃতকে জীবিত করে তোলেন তাঁর ওপর সম্পূর্ণরূপে নির্ভর করি৷
9da, sami v sebi smo izrekli smrtno obsodbo, – naj bi ne stavili upanja svojega na sebi, ampak na Bogu, ki obuja mrtve;
10তিনিই আমাদের এত ভয়ঙ্কর মৃত্যু থেকে উদ্ধার করলেন৷ আমরা তাঁর ওপর প্রত্যাশা রাখি য়ে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন;
10ki nas je take smrti otel in otimlje, v katerega upamo, da bo še dalje otimal;
11তোমরা প্রার্থনা করে আমাদের সাহায্য করতে পার৷ তাহলে অনেকের প্রার্থনার উত্তরে ঈশ্বর আমাদের য়ে আশীর্বাদ করবেন, তার দরুন আমাদের জন্য অনেকেই ধন্যবাদ দেবে৷
11če pripomagate tudi vi nam z molitvijo, da bi se za dar, ki nam je dodeljen po molitvah mnogih, mnogi zahvaljevali zaradi nas.
12একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও এই সাক্ষী দিচ্ছে য়ে আমরা ঈশ্বরের দেওয়া আন্তরিকতা ও সরলতায় জগতের মানুষের প্রতি, বিশেষ করে তোমাদের প্রতি আচরণ করে এসেছি৷ সংসারের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা তা করেছি৷
12Kajti hvala naša je ta: pričevanje vesti naše, da smo živeli v svetosti in čistosti Božji, ne v meseni modrosti, temuč v milosti Božji na svetu, posebno pa pri vas.
13হ্যাঁ, তোমরা যা পড়তে বা বুঝতে পারবে না এমন কোন কিছু আমি তোমাদের লিখছি না৷ আশাকরি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে৷
13Kajti nič drugega vam ne pišemo, nego kar berete in kar morate tudi priznati; upam pa, da boste to do konca priznavali,
14য়েমন তোমরা আমাদের সম্বন্ধে কিছুটা বুঝেছ৷ আমাদের প্রভু যীশুর পুনরাবির্ভাবের দিনে তোমরা য়েমন আমাদের গর্বের বিষয় হবে, তেমনি আমরাও তোমাদের গর্বের বিষয় হব৷
14kakor ste tudi priznali nas, vsaj nekoliko, da smo hvala vaša, kakor tudi vi naša v dan Gospoda našega Jezusa.
15আমার মনে এই বিষয়ে এতটা আত্মবিশ্বাস ছিল য়ে আমি প্রথমেই তোমাদের কাছে যাব বলে ঠিক করেছিলাম, যাতে তোমরা দ্বিতীয়বার উপকৃত হও৷
15In s tem zaupanjem sem hotel k vam priti poprej, da bi prejeli dvojno dobroto,
16আমি ঠিক করেছিলাম মাকিদনিয়ায় যাওয়ার পথে তোমাদের ওখানে যাব; আবার মাকিদনিয়া থেকে ফেরার পথেও তোমাদের কাছেই যাব৷ তাহলে তোমরা সকলে প্রযোজনীয় সব জিনিস সমেত আমার যিহূদিয়ায় যাওয়ার সব ব্যবস্থা করে দেবে৷
16in od vas potovati v Macedonijo in zopet iz Macedonije priti k vam in od vas spremljen biti v Judejo.
17এই পরিকল্পনা করার সময় কি আমি মনস্থির করি নি? আমি কি জগতের সেই লোকদের মত যাঁরা একই সঙ্গে ‘হ্যাঁ-হ্যাঁ,’ আবার ‘না-না’ বলে, তেমনি করে কি আমি কিছু ঠিক করি?
17Ko sem torej to hotel, sem li lahkomiselno ravnal? ali kar sklepam, sklepam po mesu, da bi bilo pri meni hkratu ‚da, da‘ in ‚ne, ne‘?
18ঈশ্বর বিশ্বস্ত, একথা য়েমন সত্যি তেমনি এটাও সত্যি য়ে তোমাদের কাছে আমাদের কথা একই সঙ্গে’হ্যাঁ’ এবং ‘না’ দুই হয় না৷
18Ali zvest je Bog, da beseda naša do vas ni bila ‚da‘ in ‚ne‘.
19ঈশ্বরের পুত্র য়ে যীশু খ্রীষ্টের কথা আমি, তীমথিয় এবং শীল তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই যীশু একই সময়ে ‘হ্যাঁ’ এবং ‘না’ নন৷ তিনি সব সময়েই ‘হ্যাঁ’৷
19Kajti Božji Sin Jezus Kristus, ki smo ga med vami oznanili jaz in Silvan in Timotej, ni bil ‚da‘ in ‚ne‘, temuč v njem je bilo ‚da‘.
20ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি তাঁর মধ্য দিয়ে ‘হ্যাঁ’ হয়ে ওঠে৷ সেইজন্য ঈশ্বরের গৌরব করতে আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে ‘আমেন’ বলি৷
20Zakaj kolikorkoli je obljub Božjih, v njem so ‚da‘, zato tudi po njem ‚Amen‘ Bogu na slavo po nas.
21ঈশ্বরই একজন, যিনি তোমাদের ও আমাদের খ্রীষ্টের সঙ্গে যুক্ত করে সুদৃঢ় করে তোলেন৷
21Ta pa, ki nas utrjuje z vami vred v Kristusa in nas je pomazilil, je Bog,
22আমরা য়ে তাঁর নিজস্ব এই কথা নিশ্চিতভাবে বুঝতে তিনি আমাদের ওপর তাঁর ছাপ দিয়েছেন; এবং তাঁর সব প্রতিশ্রুতির জামিন হিসাবে পবিত্র আত্মাকে আমাদের অন্তরে দিয়েছেন৷
22ki nas je tudi zapečatil in dal zastavo Duha v srca naša.
23কিন্তু আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, তোমাদের শাস্তি থেকে রেহাই দেবার জন্যই আমি এখন পর্যন্ত করিন্থে ফিরে যাই নি৷
23A jaz kličem za pričo Boga na svojo dušo, da iz prizanašanja do vas še nisem prišel v Korint.Ne da gospodujemo v veri vaši, temuč sodelavci smo za radost vašo; kajti z vero stojite.
24তোমাদের বিশ্বাসের বিষয়ে আমরা যা বলে দেব তাই-ই তোমাদের মেনে চলতে হবে, এমনটা আমরা চাই না, বরং তোমরা য়েন আনন্দ পাও তাই তোমাদের সহকর্মী হয়ে কাজ করতে চাই, কারণ তোমরা বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছ৷
24Ne da gospodujemo v veri vaši, temuč sodelavci smo za radost vašo; kajti z vero stojite.