Bengali:NT

Slovenian

1 Timothy

2

1আমার প্রথম অনুরোধ এই য়ে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা কর৷ সকল মানুষের জন্যই ঈশ্বরের সঙ্গে কথা বল৷ তাদের যা কিছু প্রযোজন তা ঈশ্বরের কাছে চাও ও তাঁর কাছে কৃতজ্ঞ হও৷
1Opominjam torej pred vsem, naj se opravljajo prošnje, molitve, klici, zahvale za vse ljudi,
2বিশেষ করে রাজাদের ও আধিকারিক সকলের জন্য প্রার্থনা করা উচিত য়েন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি, য়ে জীবন হবে ঈশ্বরভক্তি ও ঈশ্বরের উপাসনায় পূর্ণ৷
2za kralje in vse prvake, da živimo mirno in tiho življenje v vsej pobožnosti in poštenosti.
3এরকম করা ভাল, এতে আমাদের ত্রাণকর্তা সন্তষ্ট হন৷
3To je dobro in prijetno pred Bogom, Rešiteljem našim,
4তাঁর ইচ্ছা এই য়েন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে৷
4ki hoče, da se rešijo vsi ljudje in pridejo do spoznanja resnice.
5কারণ একমাত্র ঈশ্বর আছেন আর ঈশ্বরের ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে৷ সেই পথ যীশু খ্রীষ্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন৷
5Zakaj eden je Bog, eden tudi srednik med Bogom in ljudmi, človek Kristus Jezus,
6সমস্ত লোকদের পাপমুক্ত করতে যীশু নিজেকে উত্‌সর্গ করেছিলেন৷ যীশুর এই কাজ সঠিক সময়ে প্রমাণ করল য়ে ঈশ্বর চান য়েন সব লোক উদ্ধার পায়৷
6ki je dal samega sebe v odkupnino za vse, v pričevanje ob svojem času;
7এই জন্যই অইহুদীদের কাছে আমাকে সুসমাচার প্রচারক ও প্রেরিতরূপে এবং বিশ্বাসের ও সত্যের শিক্ষক হিসাবে মনোনীত করা হল৷ আমি সত্যি বলছি, মিথ্যা বলছি না৷
7za kar sem bil jaz postavljen kot glasnik in apostol (resnico govorim, ne lažem), učitelj poganov v veri in resnici.
8আমার ইচ্ছা এই য়ে, সমস্ত জায়গায় পুরুষেরা প্রার্থনা করুক৷ যাঁরা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই৷ তারা মনে ক্রোধ না রেখে ও তর্কাতর্কি না করে প্রার্থনা করুক৷
8Hočem torej, da molijo možje v vsakem kraju, dvigajoč svete roke brez jeze in dvoma.
9অনুরূপভাবে আমি চাই নারীরা য়েন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে৷ তারা নিজেদের য়েন শৌখিন খোঁপা করা চুলে বা সোনা মুক্তোর গহনায় বা দামী পোশাকে না সাজায়৷
9Istotako tudi žene v spodobni opravi, naj se dičijo s sramežljivostjo in zmernostjo, ne s kitami ali z zlatom ali z biseri ali z drago obleko,
10কিন্তু সত্ কাজের অলঙ্কারে তাদের সেজে থাকা উচিত৷ য়ে নারী নিজেকে ঈশ্বরভক্ত বলে পরিচয় দেয়, তার এইভাবেই সাজা উচিত৷
10marveč (kakor se spodobi ženskam, ki pripoznavajo bogaboječnost) z dobrimi deli.
11নারীরা সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক৷
11Žena naj se na tihem uči v vsej podložnosti.
12আমি কোন নারীকে শিক্ষা দিতে অথবা কোন পুরুষের ওপরে কর্তৃত্ত্ব করতে দিই না; বরং নারী নীরব থাকুক৷
12Ženi pa učiti ne dovoljujem, ne gospodovati možu, nego naj živi na tihem.
13কারণ প্রথমে আদমকে এবং পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল৷
13Kajti Adam je bil prvi ustvarjen, potem Eva;
14আদমকে দিয়াবল বোকা বানাতে পারে নি; কিন্তু নারীকেই দিয়াবল সম্পূর্ণভাবে বোকা বানিয়ে পাপে ফেলেছিল৷
14in Adam ni bil prevaran, žena pa je prevarana padla v pregreho;rešena pa bo v rojenju otrok, ako ostane v veri in ljubezni in posvečenju z zmernostjo.
15তবু যদি আত্মসংযমের সাথে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা জীবনযাপন করতে থাকে, তবে নারী মাতৃত্বের দাযিত্ব পালন করে উদ্ধার পাবে৷
15rešena pa bo v rojenju otrok, ako ostane v veri in ljubezni in posvečenju z zmernostjo.