Bengali:NT

Slovenian

1 Timothy

3

1একথা সত্য: যদি কেউ মণ্ডলীর তত্ত্বাবধায়কের কাজে আগ্রহী হন, তবে তিনি এক উত্তম কাজ আশা করেন৷
1Resnica je beseda: Če kdo išče škofovske službe, želi lepega dela.
2তত্ত্বাবধায়ককে অতি অবশ্যই সমালোচনার উর্দ্ধে থাকতে হবে৷ তিনি এক স্ত্রীর স্বামী হবেন৷ তাঁকে হতে হবে আত্মসংযমী, ভদ্র, সম্মানীয়, অতিথিসেবক এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ৷
2Škof torej treba, da je brez oponosa, ene žene mož, trezen, zmeren, spodoben, gostoljuben, dober učitelj;
3প্রচুর দ্রাক্ষারস পান করা তাঁর উচিত হবে না৷ তিনি উগ্রপ্রকৃতির মানুষও হবেন না৷ তিনি হবেন ভদ্র ও শান্তিপ্রিয়৷ স্বর্গের প্রতি তাঁর লোভ থাকবে না৷
3ne pijanec, ne pretepač, ampak krotak, ne prepirljiv, ne denarja lakomen;
4তাঁকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠভাবে চালাতে পারেন, নিজের ছেলেমেয়েদের সুশাসনে রাখতে পারেন যাতে তিনি তাদের ভক্তি শ্রদ্ধা পান৷
4svoji hiši dober gospodar, otroke strahujoč, da so pokorni, z vso resnobo
5কেউ যদি নিজের সংসার চালনা করতে না জানে, তবে সে কেমন করে ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করবে?
5(če pa kdo svoji hiši ne zna gospodariti, kako bo skrbel za cerkev Božjo?)
6কোন নবদীক্ষিত শিষ্য য়েন মণ্ডলীর তত্ত্বাবধায়ক না হয়৷ এতো শিগ্গির তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে ভেবে সে হয়তো অহঙ্কারী হয়ে উঠবে৷ তখন দিয়াবলের মতো তার পর্বের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে;
6ne novinec, da napihnjen ne pade v obsodbo hudičevo.
7আর বাইরের লোকদের কাছেও তার সুনাম থাকা দরকার, যাতে সে কোনভাবে অপদস্থ না হয় এবং শয়তানের ফাঁদে না পড়ে৷
7Treba pa tudi, da ima dobro pričevanje od teh, ki so zunaj, da ne pade v očitanje in past hudičevo.
8সেইরকম পরিচারকদের সকলের শ্রদ্ধা পাবার য়োগ্য মানুষ হতে হবে৷ তারা য়েন এক কথার মানুষ হয়, মাত্রা ছাড়িয়ে দ্রাক্ষারস পান না করে, অপরকে ঠকিয়ে ধনী হবার চেষ্টা না করে৷
8Diakoni [T. j. pomočniki, strežniki.] istotako treba, da so resnobni, ne dvojezični, ne mnogemu vinu vdani, ne grdega dobička željni;
9তারা য়েন নির্মল বিবেক হয় এবং খ্রীষ্টীয় ধর্ম বিশ্বাসের প্রকাশিত গভীর সত্যগুলি নিয়ে আঁকড়ে থাকে৷
9ki hranijo skrivnost vere v čisti vesti.
10প্রথমে তাদের যাচাই করা হোক৷ যদি তাদের মধ্যে নিন্দনীয় কিছু না থাকে, তাহলেই তারা পরিচারকরূপে সেবা করতে পারবে৷
10A tudi ti naj se najprej preizkusijo; potem naj služijo kot diakoni, ako so brez graje.
11সেইভাবে মণ্ডলীতে মহিলাদেরও সকলের শ্রদ্ধেয়া হতে হবে৷ তাঁরা য়েন অপরের নামে কুত্‌সা না রটায়, য়েন মিতাচারী ও সব ব্যাপারে নির্ভরয়োগ্য হন৷
11Žene istotako, da so resnobne, ne obrekljive, trezne, zveste v vsem.
12মণ্ডলীর পরিচারকদের য়েন একটি মাত্র স্ত্রী থাকে, তারা য়েন ভালভাবে তাদের সন্তানদের পালন করতে ও সংসার পরিচালনা করতে পারে৷
12Diakoni naj bodo ene žene možje, otrokom in svojim hišam dobri gospodarji.
13কারণ য়ে পরিচারকরা ভালভাবে কাজ করে, তারা সুনাম অর্জন করে এবং খ্রীষ্ট যীশুতে তাদের বিশ্বাসে সাহসী হয়ে ওঠে৷
13Kateri so namreč dobro opravljali diakonsko službo, si pridobé lepo stopnjo in veliko srčnost v veri, ki je v Kristusu Jezusu.
14যদিও আমি আশা করছি শিগ্গির তোমার কাছে যাব তবু তোমাকে এসব লিখলাম৷
14To ti pišem, upajoč, da skoro pridem k tebi;
15কারণ যদি আমার দেরী হয়, তাহলে য়েন তুমি জানতে পার য়ে ঈশ্বরের পরিবারের মধ্যে কেমন আচার আচরণ করতে হয়, যা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী - এই মণ্ডলী হল সত্যের স্তন্ভ ও দৃঢ় ভিত৷
15ako se pa zamudim, da veš, kako se je treba vesti v hiši Božji, ki je cerkev Boga živega, stolp in podstavek resnice.In kakor vsi priznavamo, velika [Ali: In brez vsega ugovora velika.] je skrivnost pobožnosti: on, ki je bil razodet v mesu, je bil opravičen v duhu, prikazal se je angelom, je bil oznanjevan poganom, verovalo se mu je na svetu, gori je bil vzet v slavi.
16একথা কেউই অস্বীকার করতে পারে না য়ে আমাদের ধর্মের নিগূঢ় সত্য অতি মহান: খ্রীষ্ট মনুষ্য দেহে প্রকাশিত হলেন, পবিত্র আত্মার শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন, স্বর্গদূতরা তাঁর দর্শন পেলেন৷ সর্বজাতির মধ্যে তাঁর সুসমাচার প্রচারিত হল, জগতের মানুষ তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠল, পরে স্বমহিমায় তিনি স্বর্গে উন্নীত হলেন৷
16In kakor vsi priznavamo, velika [Ali: In brez vsega ugovora velika.] je skrivnost pobožnosti: on, ki je bil razodet v mesu, je bil opravičen v duhu, prikazal se je angelom, je bil oznanjevan poganom, verovalo se mu je na svetu, gori je bil vzet v slavi.