Bengali:NT

Slovenian

Acts

14

1এরপর পৌল ও বার্ণবা ইকনিয়ে গেলেন৷ সেখানে তাঁরা তাঁদের কাজের পদ্ধতি অনুযাযী সেই একইভাবে ইহুদীদের সমাজ-গৃহে প্রবেশ করলেন৷ সেখানকার লোকদের কাছে পৌল ও বার্ণবা এতো সুন্দরভাবে কথা বললেন, য়ে অনেক ইহুদী ও গ্রীক তাঁদের কথায় বিশ্বাস করল৷
1Zgodi se pa v Ikoniji, da sta skupno šla v judovsko shodnico in sta tako govorila, da je vero sprejela velika množica Judov in Grkov.
2কিন্তু কিছু ইহুদীরা বিশ্বাস করল না এবং তারা ভাইদের বিরুদ্ধে অইহুদীদের ক্ষেপিয়ে তুলল৷
2Tisti Judje pa, ki niso verovali, naščujejo in nahujskajo duše poganov zoper brate.
3পৌল ও বার্ণবা ইকনিয়ে অনেক দিন থেকে গেলেন, আর তাঁরা নির্ভীকভাবে প্রভুর কথা বলে য়েতে লাগলেন৷ তাঁরা প্রভুর অনুগ্রহের কথা প্রচার করতেন; আর প্রভুও তাঁদের মাধ্যমে নানা অলৌকিক কাজ করে সেই প্রচারের পক্ষে সাক্ষ্য দিতেন৷
3Ostala sta tam torej dosti časa, srčno govoreč v Gospodu, ki je pričeval za besedo milosti svoje in dajal, da so se znamenja in čudeži godili po njunih rokah.
4সেই শহরের লোকেরা দুদলে ভাগ হয়ে গেল, একদল ইহুদীদের পক্ষে আর অন্য দল প্রেরিতদের পক্ষ নিল৷
4Mestna množica se pa razdeli, in eni so bili za Jude, drugi pa za apostola.
5তখন অইহুদীরা ও ইহুদীরা তাদের সমাজপতিদের সঙ্গে এক হয়ে পৌল ও বার্ণবাকে অপমান করে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা করল৷
5Ko so se pa vzdignili pogani in Judje s poglavarji svojimi, da bi ju sramotili in kamenali,
6শৌল ও বার্ণবা তা জানতে পেরে সেই শহর ছেড়ে গেলেন৷ তাঁরা লুকায়নিয়ার লুস্ত্রা ও দর্বী শহরে ও তার চারপাশের অঞ্চলে চলে গেলেন;
6zvesta za to in pobegneta v likaonski mesti Listro in Derbo in v okolico;
7আর সেখানেও তাঁরা সুসমাচার প্রচারের কাজ চালিয়ে গেলেন৷
7in tu sta oznanjevala evangelij.
8লুস্ত্রায় একজন লোক বসে থাকত, সে তার পা ব্যবহার করতে পারত না৷ সে জন্ম থেকেই খোঁড়া ছিল, কখনও হাঁটা চলা করে নি৷
8In v Listri je sedel neki mož, brez moči v nogah, hrom od materinega telesa, ki ni nikoli hodil.
9সেই লোকটি বসে বসে পৌলের কথা শুনছিল৷ পৌল তার দিকে চেয়ে দেখলেন সুস্থ হবার জন্য লোকটির ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে৷
9Ta posluša Pavla, ko govori; on pa vpre oči vanj in videč, da ima vero, da ozdravi,
10পৌল তখন তাকে ডেকে বললেন, ‘তোমার দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াও!’ আর সে লাফ দিয়ে উঠে হেঁটে বেড়াতে লাগল৷
10reče z močnim glasom: Stopi na noge svoje pokonci! In poskoči in začne hoditi.
11পৌল যা করলেন তা দেখে লোকেরা লুকায়নীয় ভাষায় বলে উঠল, ‘দেবতারা মানুষ রূপ ধারণ করে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন!’
11Ko pa vidi ljudstvo, kar je Pavel storil, povzdignejo glas in kličejo likaonski: Bogova sta v človeški podobi prišla doli k nam.
12তারা বার্ণবাকে বলল, ‘দ্যুপিতর’ আর পৌলকে বলল, ‘মর্কুরিয়,’ কারণ পৌল ছিলেন প্রধান বক্তা৷
12In imenovali so Barnaba Jupitra, a Pavla Merkurja, ker je bil on prvi govornik.
13শহরের ঠিক সামনেই দ্যুপিতের য়ে মন্দির ছিল, তার যাজক কয়েকটা ষাঁড় ও মালা নিয়ে শহরের ফটকে এল ও লোকদের সঙ্গে সেখানে তা বলিদান করে পৌল ও বার্ণবার কাছে উত্‌সর্গ করতে চাইল৷
13In duhovnik Jupitra, ki je imel tempelj pred mestom, pripelje juncev in prinese vencev k vratom ter jima hoče z ljudstvom darovati.
14কিন্তু প্রেরিত বার্ণবা ও পৌল যখন একথা বুঝলেন, তখন তাঁরা নিজেদের পোশাক ছিঁড়ে দৌড়ে বাইরে গিয়ে লোকদের উদ্দেশ্যে চিত্‌কার করে বললেন,
14Ko pa to zaslišita apostola, Pavel in Barnaba, si raztrgata oblačila in skočita med ljudstvo, kričeč
15‘আহা, তোমরা এ করছ কি? আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ! আমরা তোমাদের সুসমাচার শোনাতে এসেছি৷ এইসব অসারতার মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের দিকে ফিরতে হবে৷ ঈশ্বরই আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যে যা কিছু আছে সে সমস্তই সৃষ্টি করেছেন৷
15in govoreč: Možje! kaj to delate? Tudi midva sva človeka, z vami enake narave, in vam oznanjujeva blagovestje, da se od teh ničevih reči obrnete k živemu Bogu, ki je ustvaril nebo in zemljo in morje in vse, kar je v njih;
16তিনিই অতীতে সমস্ত জাতিকে নিজেদের খুশী মতো পথে চলতে দিয়েছেন৷
16ki je v preteklih časih pustil vse narode, da so hodili po svojih potih.
17তথাপি ঈশ্বর য়ে আছেন এর প্রমাণের জন্য তিনি অনেক কিছু করেছিলেন৷ তিনি সকলের মঙ্গল করেছেন৷ আকাশ থেকে বৃষ্টি ও বিভিন্ন ঋতুতে শস্য দিচ্ছেন৷ তিনি তোমাদের খাদ্য় য়োগাচ্ছেন ও তোমাদের অন্তর আনন্দে পূর্ণ করছেন৷’
17Vendar pa sebe ni pustil brez pričevanja s tem, da je delil dobrote, dajal vam z neba dež in rodovitne čase in napolnjeval srca vaša z jedjo in veseljem.
18এইসব কথা পৌল ও বার্ণবা অনেক করে বোঝালেও তাঁদের উদ্দেশ্যে বলিদান করা থেকে কোনভাবেই এই লোকদের রুখতে পারলেন না৷
18In tako govoreč, sta le s težavo ustavila ljudstvo, da jima ni darovalo.
19এই ঘটনার পর ইকনিয় ও আন্তিয়খিয়া থেকে কয়েকজন ইহুদী এসে লোকদের পৌলের বিরুদ্ধে প্ররোচিত করল৷ তারা পৌলের ওপর পাথর ছুঁড়ল, তাঁকে টেনে এনে শহরের বাইরে নিয়ে গেল৷ তারা মনে করল পৌল বুঝি মারাই গেছেন৷
19Pride pa tja nekaj Judov iz Antiohije in Ikonije, ki pregovore ljudstvo, da kamenajo Pavla in ga izvlečejo iz mesta, misleč, da je umrl.
20কিন্তু যীশুর অনুগামীরা এসে তাঁর চারপাশে দাঁড়ালে তিনি উঠে তাদের সঙ্গে শহরে গেলেন৷ পরদিন তিনি বার্ণবার সঙ্গে দর্বীতে চলে গেলেন৷
20Ko pa ga učenci obstopijo, vstane in pride v mesto. In drugi dan odide z Barnabom v Derbo.
21সেই শহরে তাঁরা সুসমাচার প্রচার করলেন, আর বহুলোক যীশুর অনুগামী হোল৷ এরপর তাঁরা লুস্ত্রা হয়ে ইকনিয় ও পরে আন্তিয়খিয়ায় ফিরে এলেন৷
21In ko sta oznanila evangelij temu mestu in sta pridobila dosti učencev, sta se vrnila v Listro in Ikonijo in Antiohijo,
22তাঁরা ঐসব শহরে শিষ্যদের শক্তি জোগালেন৷ সমস্ত নির্য়াতনের মধ্যেও বিশ্বাসে অটল থাকতে তাঁদের সাহস দিয়ে বললেন, ‘অনেক দুঃখভোগের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে৷’
22potrjujoč duše učencev in jih opominjajoč, da naj vztrajajo v veri in da nam je treba po mnogih stiskah priti v kraljestvo Božje.
23তাঁরা প্রত্যেকটি বিশ্বাসী মণ্ডলীর জন্য প্রাচীনদের নিযোগ করলেন৷ এই প্রাচীনেরা, যাঁরা প্রভুর ওপর বিশ্বাস স্থাপন করেছিলেন, প্রার্থনা ও উপবাসের সঙ্গে তাঁদের প্রত্যেককে তাঁরা প্রভুর হাতে সঁপে দিলেন৷
23In postavita [Ali: izvolita.] jim starejšine v vsaki cerkvi in jih v molitvi in s postom priporočita Gospodu, ki so bili vanj sprejeli vero.
24এরপর তাঁরা পিষিদিয়ার মধ্য দিয়ে পাম্ফুলিয়ায় গেলেন৷
24In prehodita Pisidijo in prideta v Pamfilijo,
25তারপর পর্গায় আবার সুসমাচার প্রচার করলেন ও সেখান থেকে অত্তালিয়ায় চলে গেলেন৷
25in ko sta govorila besedo v Pergi, gresta doli v Atalijo;
26সেখান থেকে তাঁরা জাহাজে করে আন্তিয়খিয়ায় গেলেন৷ য়ে কাজ তাঁরা এখন শেষ করলেন, সেই কাজের জন্যই এই শহর থেকে বিশ্বাসীরা পৌল ও বার্ণবাকে প্রভুর কাছে সমর্পণ করেছিলেন৷
26in odtod se odpeljeta po morju v Antiohijo, odkoder sta bila izročena milosti Božji na delo, ki sta ga bila izvršila.
27পৌল বার্ণবা ফিরে এসে মণ্ডলীর বিশ্বাসীদের একত্র করলেন; আর ঈশ্বর তাঁদের সঙ্গে থেকে য়ে সব কাজ করেছিলেন ও অইহুদীদের জন্য বিশ্বাসের য়ে দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন, সে সব কথা তাঁদের জানালেন৷
27Ko pa dojdeta tja in zbereta cerkev, sporočita, koliko reči je Bog ž njima storil in da je odprl poganom vrata vere.In prebila sta tu ne malo časa z učenci.
28পরে তাঁরা অনুগামীদের সঙ্গে সেখানে দীর্ঘ সময় থাকলেন৷
28In prebila sta tu ne malo časa z učenci.