Bengali:NT

Slovenian

Acts

15

1যিহূদা থেকে কয়েকজন লোক এসে শিক্ষা দিতে লাগল৷ তারা অইহুদী ভাইদের শিক্ষা দিয়ে বলল, ‘মোশির বিধান অনুসারে সুন্নত সংস্কার না করলে তোমরা উদ্ধার পাবে না৷’
1In pridejo nekateri iz Judeje in uče brate: Če se ne obrežete po šegi Mojzesovi, se ne morete zveličati.
2পৌল ও বার্ণবা এই শিক্ষার বিরোধিতা করলেন৷ সেই লোকদের সঙ্গে পৌল ও বার্ণবার তর্ক হল৷ ঠিক হল এই তর্কের মীমাংসার জন্য পৌল, বার্ণবা ও আরও কয়েকজনকে জেরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে পাঠানো হবে৷
2Ko je torej nastal razpor in sta se Pavel in Barnaba nemalo prepirala ž njimi, sklenejo, da naj gredo Pavel in Barnaba in nekateri drugi izmed njih gori k apostolom in starejšinam v Jeruzalem zaradi tega vprašanja.
3তখন মণ্ডলী তাঁদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন৷ এই বিশ্বাসীরা যাত্রা পথে ফৈনীকিয়া ও শমরিয়া হয়ে গেলেন ও অইহুদীরা য়ে খ্রীষ্ট বিশ্বাসী হয়েছে তা জানালেন, এতে বিশ্বাসীদের মধ্যে খুবই আনন্দ হল৷
3Ko jih je torej cerkev spremila, so šli skozi Fenicijo in Samarijo, pripovedujoč izpreobrnjenje poganov, in so s tem napravljali veliko radost vsem bratom.
4পৌল, বার্ণবা ও অন্যান্যরা জেরুশালেমে পৌঁছালেন৷ বিশ্বাসী মণ্ডলীর প্রেরিতেরা ও প্রাচীনেরা তাঁদের স্বাগত জানালেন৷ ঈশ্বর তাদের সঙ্গে যা করেছেন, পৌল ও বার্ণবা সে সব কথা জানালেন৷
4Ko so pa dospeli v Jeruzalem, so jih ljubeznivo sprejeli cerkev in apostoli in starejšine, in sporočili so, koliko reči je Bog ž njimi storil.
5কিন্তু ফরীশীদের মধ্যে যাঁরা বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে বলতে লাগল, ‘অইহুদীদের মধ্যে যাঁরা বিশ্বাসী হয়েছে, তাদের সুন্নত করা ও মোশির দেওয়া বিধি-ব্যবস্থা পালনে বাধ্য করা হবে৷’
5Ali vstane jih nekaj od ločine farizejev, ki so bili vero sprejeli, in reko: Obrezovati se morajo, in naročiti se mora, naj izpolnjujejo postavo Mojzesovo.
6এরপর প্রেরিতেরা ও প্রাচীনেরা এই প্রশ্নের বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হলেন৷
6In apostoli in starejšine se zbero, da presodijo to reč.
7দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, ‘ভাইয়েরা আপনারা জানেন, পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন, য়েন অইহুদীদের কাছে আমি সুসমাচার প্রচার করি৷ তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল৷
7Ko so se pa že mnogo prepirali, vstane Peter in jim reče: Možje in bratje! Vi veste, da je od prvih dni Bog med vami izbral, da bi po mojih ustih slišali pogani besedo evangelija in sprejeli vero.
8ঈশ্বর, যিনি আমাদের অন্তর সকল জানেন তিনি অইহুদীদের তাঁর রাজ্যে গ্রহণ করলেন এবং এর সাক্ষ্যস্বরূপ তাদের পবিত্র আত্মা দিলেন, য়েমন আমাদের দিয়েছিলেন৷
8In Bog, ki pozna srca, je izpričal zanje, davši jim svetega Duha, kakor tudi nam,
9তাদের ও আমাদের মধ্যে ঈশ্বর কোন প্রভেদ রাখেন নি, বরং বিশ্বাস করলে পর ঈশ্বর তাদের অন্তরও শুদ্ধ করলেন৷
9in nobenega razločka ni postavil med nami in njimi, ko je po veri očistil njih srca.
10এখন এই অইহুদী ভাইদের কাঁধে কেন আপনারা ভারী য়োয়াল চাপিয়ে দিতে চাইছেন? ঈশ্বরকে কি আপনারা ক্রুদ্ধ করতে চান? আমরা ও আমাদের পিতৃপুরুষদের এমন শক্তি ছিল না য়ে সেই ভারী য়োয়াল বহন করি৷
10Sedaj torej, kaj izkušate Boga, da nakladate učencem jarem na vrat, ki ga ne očetje naši, ne mi nismo mogli prenašati?
11কিন্তু আমরা বিশ্বাস করি য়ে এই অইহুদী বিশ্বাসীরা আমাদের মত প্রভু যীশুর অনুগ্রহেই উদ্ধার লাভ করবে!’
11Temuč verujemo, da se po milosti Gospoda Jezusa Kristusa zveličamo prav tako, kakor tudi oni.
12তখন সমস্ত লোক নীরব হয়ে গেল; আর বার্ণবা ও পৌলের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর কি কি অলৌকিক কাজ করেছেন, তাদের কাছ থেকে সে সব ঘটনার কথা শুনল৷
12Vsa množica pa umolkne; in poslušajo Barnaba in Pavla, ki pripovedujeta, kolika znamenja in čudeže je Bog storil po njiju med pogani.
13তাদের কথা বলা শেষ হলে যাকোব বলতে শুরু করলেন, ‘ভায়েরা, আমার কথা শুনুন৷
13Ko sta pa umolknila, izpregovori Jakob in reče: Možje in bratje, čujte me!
14অইহুদীদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা আপনারা ভাই শিমোনের মুখে শুনেছেন৷ এই প্রথম যখন ঈশ্বর অইহুদীদের গ্রহণ করলেন ও তাদেরকে তাঁর প্রজা করে নিলেন৷
14Simon je povedal, kako je Bog najprvo obiskal pogane, da bi izmed njih prejel ljudstvo imenu svojemu.
15ভাববাদীদের কথাও এর সাথে মেলে য়েমন শাস্ত্রে লেখা আছে:
15In s tem se ujemajo besede prorokov, kakor je pisano:
16‘এরপর আমি ফিরে আসব, আর দাযূদের য়ে ঘর ভেঙ্গে গেছে, তা পুনরায় গাঁথব৷ আমি তার ধ্বংস স্থান আবার গেঁথে তুলব, তা নতুন করে স্থাপন করব৷
16„Potem se vrnem in zopet zgradim dom Davidov, ki je padel: in razvaline njegove zopet sezidam in ga postavim,
17য়েন মানবজাতির বাকি অংশ প্রভুর অন্বেষণ করে, আর সমস্ত অইহুদীদের যাদেরকে আমার নামে আহ্বান করা হয়েছে, তারাও সকলে প্রভুর অন্বেষণ করে৷ ঈশ্বর একথা বলেন এবং তিনিই এসব করেছেন৷
17da ljudje, ki ostanejo, poiščejo Gospoda in vsi pogani, ki se je nad njimi klicalo ime moje:
18ঈশ্বর বহুপূর্বেই এই বিষয়গুলি জানিয়েছেন৷ আমোষ 9:11-12
18pravi Gospod, ki to, od vekomaj znano, izvršuje“.
19‘তাই আমার বিচার এই য়ে অইহুদীদের মধ্য থেকে যাঁরা ঈশ্বরের দিকে ফিরেছে আমরা তাদের কষ্ট দেব না৷
19Zato sodim jaz, naj se ne nadlegujejo ti, ki se izmed poganov izpreobrnejo k Bogu;
20এর পরিবর্তে আমরা তাদের পত্র লিখে এই কথা জানাবো৷ তারা য়েন প্রতিমা সংক্রান্ত কোন অশুচি খাদ্য না খায়, য়ৌন পাপ কার্য় থেকে বিরত থাকে, গলা টিপে মারা কোন প্রাণীর মাংস না খায় বা রক্ত আস্বাদন না করে৷
20ali naj se jim piše, da naj se zdržujejo ognušenja z maliki in nečistosti in zadavljenega in krvi.
21তাদের এবিষয়ে নিবৃত্ত হওয়া প্রযোজন, কারণ সেই আদিকাল থেকেই প্রতিটি শহরে ইহুদীদের সমাজ-গৃহে এখনও মোশির এমন লোক আছে, যাঁরা তাঁকে অর্থাত্ তাঁর বিধি-ব্যবস্থার কথা প্রচার করে৷ তাছাড়া প্রতি বিশ্রামবারে ইহুদীদের সমাজ-গৃহে মোশির বিধি-ব্যবস্থা পাঠ করা হয়৷’
21Kajti Mojzes jih ima od starodavnih časov dosti po vseh mestih, ki ga oznanjujejo, ko se vsako soboto njegova postava čita po shodnicah.
22তখন প্রেরিতেরা ও প্রাচীনেরা মণ্ডলীর বিশ্বাসীবর্গের সঙ্গে একয়োগে তাঁদের মধ্য থেকে কয়েকজনকে মনোনীত করে পৌল ও বার্ণবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাবার বিষয়ে ঠিক করলেন৷ তাঁরা যিহূদা, বার্ণবা ও সীলকে মনোনীত করলেন, এরা ভাইদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন৷
22Tedaj so apostoli in starejšine z vso cerkvijo sklenili izvoliti može izmed sebe in poslati v Antiohijo s Pavlom in Barnabom: Juda, s priimkom Barsaba, in Sila, ki sta bila voditelja med brati.
23তাদের সঙ্গে তারা এইরকম এক পত্র লিখে পাঠালেন: আন্তিয়খিয়ায়, সুরিয়া ও কিলিকিয়ার অইহুদী সমবিশ্বাসী ভাইদের কাছে প্রেরিতদের ও মণ্ডলীর প্রাচীনদের শুভেচ্ছা৷ প্রিয় ভাইয়েরা,
23In poslali so po njih to pismo: apostoli in starejšine in bratje pozdravljajo brate izmed poganov, ki so po Antiohiji in Siriji in Ciliciji.
24আমরা শুনতে পেয়েছি য়ে আমাদের নির্দেশ ছাড়াই এমন কয়েকজন লোক এখান থেকে গিয়ে নানা কথা বলে তোমাদের মন অস্থির করে তুলেছে ও তোমাদের নানা সমস্যার মধ্যে ফেলেছে!
24Slišali smo, da so nekateri izmed nas izšli in so vas zbegali s svojim govorjenjem in zmotili duše vaše, katerim nismo ničesar naročili;
25আমরা সকলে একমত হয়েছি য়ে কয়েকজন মনোনীত করে আমাদের প্রিয় ভাই বার্ণবা ও পৌলের সঙ্গে তোমাদের কাছে পাঠান৷
25zato smo sklenili, ene misli zbrani, izvoliti može in poslati k vam z ljubljenima našima Barnabom in Pavlom,
26এই লোকেরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে নিজেদের জীবন উত্‌সর্গ করেছেন৷
26človekoma, ki sta žrtvovala življenje svoje za ime Gospoda našega Jezusa Kristusa.
27তাই এদের সঙ্গে আমরা যিহূদা ও শীলকে পাঠাচ্ছি, এঁরা তোমাদের একই কথা বলবেন৷
27Poslali smo torej Juda in Sila, ki bosta tudi sama ustno isto povedala.
28কারণ পবিত্র আত্মার কাছে এবং আমাদের কাছেও এটাই ভাল মনে হল য়ে এই প্রযোজনীয় বিষয়গুলি ছাড়া অতিরিক্ত কোন কিছুই তোমাদের ওপর ভারস্বরূপ চাপিয়ে দেব না৷
28Vzvidelo se je namreč svetemu Duhu in nam, nobenega bremena vam več ne nakladati, razen teh potrebnih reči:
29তোমরা প্রতিমার সামনে উত্‌সর্গ করা কোন খাদ্য়বস্তু খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোন প্রাণীর মাংস খাবে না, আর য়ৌন পাপ কর্ম থেকে দূরে থাকবে৷ তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখ তাহলে তোমাদের মঙ্গল হবে৷ তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল৷
29da se zdržujte malikom darovanega in krvi in zadavljenega in nečistosti. Če se boste tega varovali, boste prav delali. Zdravi!
30তাই পৌল, বার্ণবা, যিহূদা ও সীল জেরুশালেম থেকে রওনা হয়ে আন্তিয়খিয়ায় এলেন৷ তাঁরা লোকদের সমবেত করে সেই চিঠিটি দিলেন৷
30Poslanci so torej, ko so jih bili odpravili, prišli v Antiohijo; pa zbero množico in izroče pismo.
31চিঠিটি পড়ার পর তারা সবাই সেই উত্‌সাহোদ্দীপক চিঠির জন্য আনন্দ করতে থাকলেন৷
31Ko so ga pa prebrali, so se razveselili te tolažbe.
32যিহূদা ও সীল উভয়ে ভাববাদী হওয়াতে ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে তাদের উত্‌সাহ দিলেন ও শক্তি জোগালেন৷
32A Juda in Sila, ki sta bila tudi proroka, sta tolažila in utrjevala brate z mnogimi besedami.
33যিহূদা ও সীল কিছুদিন সেখানে থাকার পর যাঁরা তাদের পাঠিয়েছিলেন, তাদের কাছে অর্থাত্ জেরুশালেমে ফিরে যাবার জন্য ভাইদের কাছ থেকে শান্তিতে বিদায় পেলেন৷
33In ko sta nekaj časa tu prebila, so ju odpustili bratje v miru k tem, ki so ju bili poslali. [
34[This verse may not be a part of this translation]
34Sklenil je pa Sila tam ostati.]
35কিন্তু পৌল ও বার্ণবা আন্তিয়খিয়াতে কিছু সময় কাটালেন৷ তারা অন্যান্য আরো অনেকের সঙ্গে প্রভুর বার্তা শিক্ষা দিতেন ও সুসমাচার প্রচার করতেন৷
35A Pavel in Barnaba sta se pomudila v Antiohiji in sta učila in oznanjevala besedo Gospodovo še z mnogimi drugimi.
36কিছু সময় পর পৌল বার্ণবাকে বললেন, ‘চল আমরা ফিরে যাই, প্রতিটি শহরে য়েখানে আমরা প্রভুর বার্তা প্রচার করেছিলাম, সেইসব জায়গায় গিয়ে দেখি ভাইরা কেমন আছে৷’
36Čez nekoliko dni pa reče Pavel Barnabu: Vrniva se in obiščiva brate po vseh mestih, ki sva v njih oznanila besedo Gospodovo, da vidiva, kako se jim godi.
37বার্ণবা চাইলেন য়েন য়োহন অর্থাত্ মার্কও তাঁদের সঙ্গে যান৷
37Barnaba je pa hotel, da bi vzela s seboj tudi Janeza, ki se je imenoval Marko.
38কিন্তু পৌল ভাবলেন, একবার য়ে পাম্ফুলিয়াতে তাঁদের ছেড়ে চলে গিয়েছিল, তাকে সঙ্গে না নেওয়াই ভাল৷
38Pavlu pa se je bolje zdelo, da tega, ki se je ločil od njiju v Pamfiliji in ni šel ž njima na delo, ne bi jemala s seboj.
39এর ফলে তাঁদেব মধ্যে মতবিরোধ দেখা দিল, শেষ পর্যন্ত তাঁরা পরস্পর আলাদা হয়ে গেলেন৷ বার্ণবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রের দিকে রওনা দিলেন৷
39In nastane razpor, tako da se ločita drug od drugega, in Barnaba vzame Marka in se odpelje po morju na Ciper.
40পৌল সীলকে সঙ্গে নিলেন৷ ভাইরা আন্তিয়খিয়াকে প্রভুর সেবার ভার পৌলকে দিলেন৷
40A Pavel si izbere Sila in odpotuje, priporočen milosti Božji od bratov.In hodil je po Siriji in Ciliciji in je utrjeval cerkve.
41পৌল ও সীল সুরিয়া ও কিলিকিয়ার মধ্য দিয়ে য়েতে য়েতে বিভিন্ন মণ্ডলীকে আরও সুদৃঢ় করলেন৷
41In hodil je po Siriji in Ciliciji in je utrjeval cerkve.