Bengali:NT

Slovenian

Acts

16

1পৌল, দর্বী ও লুস্ত্রার শহরে গেলেন; সেখানে তীমথিয় নামে একজন খ্রীষ্টানুসারী ছিলেন৷ তীমথিয়র মা ছিলেন ইহুদী খ্রীষ্টীয়ান, তাঁর বাবা ছিলেন গ্রীক৷
1Pride pa v Derbo in Listro. In glej, neki učenec je bil tu, po imenu Timotej, sin žene Judinje, ki je verovala, očeta pa Grka;
2লুস্ত্রা ও ইকনীয়ের সকল ভাইয়েরা তীমথিয়কে শ্রদ্ধা করত ও তাঁর বিষয়ে সুখ্যাতি করত৷
2za njega so dobro pričali bratje, ki so bili v Listri in Ikoniji.
3পৌল চাইলেন সুসমাচার প্রচারের জন্য য়েন তীমথিয় তাঁর সঙ্গে যান৷ তাই তিনি ঐসব জায়গায় ইহুদীদের সন্তুষ্ট করতে তীমথিয়কে সুন্নত করালেন, কারণ তাঁর বাবা য়ে গ্রীক একথা সকলে জানত৷
3Tega je hotel Pavel, da bi šel ž njim; in ga vzame in obreže zavoljo Judov, ki so bili v tistih krajih, kajti vsi so vedeli za očeta njegovega, da je bil Grk.
4পরে পৌল ও তাঁর সঙ্গীরা বিভিন্ন শহরের মধ্য দিয়ে য়েতে য়েতে, সেখানকার বিশ্বাসী ভাইদের কাছে জেরুশালেমের প্রেরিতদের ও প্রাচীনদের নির্ধারিত নির্দেশ জানালেন৷
4Ko so pa hodili po mestih, so izročali bratom naredbe, ki so jih sklenili apostoli in starejšine v Jeruzalemu, naj se po njih ravnajo.
5এইভাবে মণ্ডলীগুলি বিশ্বাসে দৃঢ় হতে থাকল ও প্রতিদিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকল৷
5Tako so se cerkve utrjevale v veri in njih število se je množilo vsak dan.
6পৌল ও তাঁর সঙ্গীরা ফরুগিয়া ও গালাতিয়ায় গেলেন, কারণ এশিয়ায় সুসমাচার প্রচার করার বিষয়ে পবিত্র আত্মা তাঁদের অনুমতি দিলেন না৷
6In šli so skozi Frigijsko in Galacijsko deželo, ko jim je zabranil sveti Duh govoriti besedo Božjo v Aziji;
7তাঁরা মুশিয়ার সীমান্তে এলেন এবং বিথুনিয়ায় য়েতে চেষ্টা করলেন, কিন্তু যীশুর আত্মা তাদের সেখানেও য়েতে দিলেন না৷
7in ko so prišli proti Miziji, so poskušali iti v Bitinijo: ali Duh Jezusov jim ni pustil.
8তাই তাঁরা মুশিয়ার মধ্য দিয়ে ত্রোয়াতে গিয়ে পৌঁছালেন৷
8A ko so prešli mimo Mizije, pridejo doli v Troado.
9সেই রাত্রে পৌল এক দর্শন পেলেন, তিনি দেখলেন একজন মাকিদনিয়ান লোক দাঁড়িয়ে অনুনয় করে বলছে, ‘মাকিদনিয়ায় আসুন! আমাদের সাহায্য করুন৷’
9In prikaže se Pavlu po noči prikazen. Neki mož, Macedonec, je stal, proseč ga in govoreč: Pridi v Macedonijo in pomagaj nam.
10পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে মাকিদনিয়ায় যাওয়ার স্থির করলাম, আমরা বুঝতে পারলাম য়ে সেখানে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের ডাকছেন৷
10Ko je pa to prikazen videl, smo si prizadeli precej, da gremo naprej v Macedonijo, prepričani, da nas je Gospod poklical, da jim oznanimo evangelij.
11আমরা ত্রোয়া ছেড়ে জলপথে সোজা সামথ্রাকীতের দিকে রওনা দিলাম, আর পরদিন নিয়াপলিতে পৌঁছালাম৷
11Ko smo se torej odpeljali iz Troade, smo prišli naravnost v Samotracijo, in drugi dan v Neapol,
12সেখান থেকে আমরা ফিলিপীতে গেলাম৷ ফিলিপী হল মাকিদনিয়ার এ অংশের এক উল্লেখয়োগ্য শহর, এক রোমান উপনিবেশ, আমরা সেখানে কিছুদিন থাকলাম৷
12in odtod v Filipe, ki so prvo mesto te strani Macedonije in rimska naselbina. V tem mestu pa smo bivali nekoliko dni.
13বিশ্রামবারে আমরা শহরের ফটকের বাইরে নদীর ধারে গেলাম, মনে করলাম সেখানে নিশ্চয়ই কোন প্রার্থনার জায়গা আছে৷ আর সেখানে য়ে সব স্ত্রীলোক সমবেত হয়েছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম৷
13A v sobotni dan smo šli ven za vrata k reki, kjer smo menili, da bo kraj molitve, in smo sedli, in govorili ženam, ki so se bile zbrale.
14সেখানে লুদিয়া নামে এক মহিলা ছিলেন, তাঁর বেগুনে রঙের কাপড়ের ব্যবসা ছিল৷ থুয়াতীরা শহর থেকে আগত এই মহিলা সত্য ঈশ্বরের উপাসনা করতেন৷ তিনি আমাদের কথা শুনছিলেন, আর ঈশ্বর তাঁর হৃদয় খুলে দিলে তিনি পৌলের কথা মন দিয়ে শুনে বিশ্বাস করলেন৷
14In neka žena, po imenu Lidija, prodajalka škrlata, iz mesta Tiatir, ki je častila Boga, je nas poslušala; tej je Gospod odprl srce, da je pazila na to, kar je Pavel govoril.
15তিনি ও তাঁর পরিবারের সকলে বাপ্তাইজ হলে পর, তিনি অনুরোধের সুরে আমাদের বললেন, ‘আপনারা যদি আমাকে প্রভুর প্রকৃত বিশ্বাসী মনে করে থাকেন, তবে আমার বাড়িতে এসে থাকুন৷’ আর তাঁর বাড়িতে থাকবার জন্য আমাদের অনেকপীড়াপীড়ি করলেন৷
15Ko pa je bila krščena in njena družina, nas je prosila, rekoč: Če ste sodili, da sem verna Gospodu, pridite v hišo mojo in tu ostanite; in nas je primorala.
16একদিন আমরা যখন প্রার্থনা করার জন্য যাচ্ছিলাম, তখন একজন ক্রীতদাসী আমাদের সামনে এল৷ তার উপর এমন এক বিশেষ মন্দ আত্মা ভর করে ছিল যার প্রভাবে সে মানুষের ভবিষ্যত্ বলে দিতে পারত৷ এই করে সে তার মনিবদেব বেশ রোজগারের রাস্তা করে দিয়েছিল৷
16Zgodi se pa, ko smo šli na molitveni kraj, nas sreča neka deklica, ki je imela vedeževalnega duha in je veliko dobička donašala gospodarjem svojim z vedeževanjem.
17সে আমাদেরও পৌলের পিছু ধরল আর চিত্‌কার করে বলতে লাগল, ‘এই লোকেরা পরাত্‌পর ঈশ্বরের দাস৷ তাঁরা বলছেন কিভাবে তোমরা উদ্ধার পেতে পারো৷’
17Ta je šla za Pavlom in za nami in vpila, govoreč: Ti ljudje so Boga Najvišjega služabniki, ki vam oznanjujejo pot zveličanja.
18এভাবে সে অনেকদিন ধরে বলতে লাগল৷ শেষে পৌল এতে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে সেই আত্মাকে বললেন ‘যীশু খ্রীষ্টের নামে আমি তোকে আদেশ করছি য়ে তুই এর থেকে বেরিয়ে যা৷’ তাতে সেই মন্দ আত্মা সঙ্গে সঙ্গে বের হয়ে গেল৷
18A to je delala mnogo dni. Pavla je pa bolelo, in obrne se in veli temu duhu: Ukazujem ti po imenu Jezusa Kristusa, da odidi iz nje. In izšel je še tisto uro.
19সেই ক্রীতদাসীর মনিবরা তা দেখল, আর সেই ক্রীতদাসীকে কাজে লাগিয়ে তাদের অর্থ উপার্জনের পথ বন্ধ হল বুঝতে পেরে তারা পৌল ও সীলকে ধরে টানতে টানতে বাজারে কর্ত্তৃপক্ষের কাছে নিয়ে গেল৷
19Ko pa vidijo njeni gospodarji, da jim je minilo upanje do dobička, primejo Pavla in Sila in ju vlečejo na trg k poglavarjem mesta;
20তারা নগরের কর্ত্তৃপক্ষের সামনে পৌল ঔ সীলকে নিয়ে এসে বলল, ‘এরা ইহুদী, আর এরা আমাদের শহরে গণ্ডগোলের সৃষ্টি করছে!
20ter ju pripeljejo k uradnikom in reko: Ti ljudje motijo naše mesto, ker so Judje
21এরা এমন সব রীতি নীতি পালনের কথা বলছে যা পালন করা আমাদের পক্ষে নীতিবিরুদ্ধ কাজ, কারণ আমরা রোমান নাগরিক৷ আমরা ঐসব পালন করতে পারি না৷’
21in oznanjujejo šege, ki jih mi ne smemo sprejemati, ne izpolnjevati, ker smo Rimljani.
22তখন সেই জনতা তাঁদের ওপর মারমুখী হয়ে উঠল৷ নগররক্ষকগণ পৌল ও সীলের পোশাক ছিঁড়ে ফেলে তাঁদের বেত মারার জন্য হুকুম দিলেন৷
22In ljudstvo tudi vstane zoper njiju; in uradniki jima raztrgajo oblačila ter ju vele šibati.
23পৌল ও সীলকে জনতা খুব মারধোর করার পর নেতারা তাঁদের কারাগারে পুরে দিল এবং কারারক্ষককে কড়া পাহারা দিতে বলল৷
23In ko so ju zelo pretepli, ju vržejo v ječo, naročivši ječarju, naj ju skrbno varuje.
24কারারক্ষক এই নির্দেশ পেয়ে পৌল ও সীলকে কারাগারের ভেতরের কক্ষে নিয়ে গিয়ে দেওয়ালে বসানো কাঠের বেড়িগুলির মধ্যে তাঁদের পা আটকে দিল৷
24Prejemši tako zapoved, ju on vrže v notranjo ječi in jima dene noge v klado.
25মাঝরাতে পৌল ও সীল ঈশ্বরের স্তবগান ও প্রার্থনা করছিলেন, অন্য বন্দীরা তা শুনছিল৷
25Opolnoči pa sta Pavel in Sila molila in pela hvalnice Bogu, jetniki pa so ju poslušali.
26হঠাত্ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল, বন্দীদের শেকল খসে পড়ল৷
26Kar nastane velik potres, tako da se zgane temelj jetnišnice; in pri tej priči se vsa vrata odpro in vsem jetnikom odpade železje.
27কারারক্ষক জেগে উঠে যখন দেখলেন য়ে কারাগারের সব দরজা খোলা তখন তিনি তাঁর তরবারি কোষ থেকে বের করে আত্মহত্যা করতে চাইলেন, কারণ তিনি ভাবলেন বন্দীরা সব পালিয়েছে৷
27Ko se pa ječar prebudi in vidi vrata ječe odprta, izdere meč in se hoče umoriti, misleč, da so jetniki pobegnili.
28কিন্তু পৌল চিত্‌কার করে বলে উঠলেন, ‘নিজের ক্ষতি করবেন না, আমরা সকলেই এখানে আছি৷’
28Pavel pa zakliče z močnim glasom, rekoč: Ne stori si nič žalega, saj smo vsi tu.
29তখন কারারক্ষক কাউকে আলো আনতে বলে ভেতরে দৌড়ে গেলেন, আর ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও সীলের সামনে উপুড় হয়ে পড়লেন৷
29On pa si veli luč, skoči noter in pade drhteč Pavlu in Silu pred noge,
30পরে তাঁদের বাইরে নিয়ে এসে বললেন, ‘মহাশয়েরা, উদ্ধার পেতে হলে আমায় কি করতে হবে?’
30in izpelje ju ven in reče: Gospoda, kaj mi je treba storiti, da se zveličam?
31তাঁরা বললেন, ‘প্রভু যীশুর ওপর বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার গৃহের সকলেই উদ্ধার লাভ করবেন৷’
31Ona pa rečeta: Veruj v Gospoda Jezusa, in zveličal se boš ti in hiša tvoja.
32এরপর তাঁরা সেই কারারক্ষক ও তাঁর বাড়ির লোকের কাছে প্রভুর বার্তা প্রচার করলেন৷
32In govorita mu besedo Gospodovo in vsem, ki so bili v hiši njegovi.
33বেশ রাত হয়ে গিয়েছিল কিন্তু কারারক্ষক সেই রাতেই পৌল ঔ সীলের সমস্ত ক্ষত ধুয়ে দিলেন এবং সপরিবারে বাপ্তিস্ম গ্রহণ করলেন৷
33In vzame ju s seboj še tisto nočno uro ter jima izmije rane, in pri tej priči je bil krščen on in vsi njegovi.
34এরপর কারারক্ষক পৌল ও সীলকে নিজের গৃহে নিয়ে গিয়ে তাঁদের আহারের ব্যবস্থা করলেন৷ ঈশ্বরে বিশ্বাসী হওয়ায় তিনি ও তাঁর পরিবারের সকলে খুব আনন্দিত হলেন৷
34In pelje ju gori v hišo svojo in jima pripravi večerjo in se raduje, ker je postal z vso hišo svojo veren Bogu.
35পরদিন সকাল হলে শাসকগণ রক্ষীবাহিনীদের দিয়ে কারারক্ষককে বলে পাঠালেন, ‘ঐ লোকদের ছেড়ে দাও!’
35Ko se je pa zdanilo, pošljejo uradniki biriče, naj reko: Izpusti tista moža:
36তখন কারারক্ষক সেকথা পৌলকে জানালেন, ‘নগর অধ্যক্ষেরা আপনাদের ছেড়ে দেবার জন্য বলে পাঠিয়েছেন, তাই এখন আপনারা শান্তিতে এখান থেকে চলে যান৷’
36Ječar pa sporoči te besede Pavlu: Poslali so uradniki, naj vaju izpustim. Sedaj torej odidita in potujta v miru.
37কিন্তু পৌল তাদের বললেন, ‘আমরা রোমান নাগরিক হওয়া সত্ত্বেও তারা আমাদের বিচার না করেই সকলের সামনে বেত মেরেছেন৷ শেষে আমাদের কারাগারে বন্দী করেছিলেন৷ এখন তারা চুপি-চুপি আমাদের ছেড়ে দিতে চাইছেন? এ হতে পারে না! কিন্তু তাদের এখানে আসতে হবে আর এসে আমাদের কারাগারের বাইরে নিয়ে য়েতে হবে৷’
37Ali Pavel jim reče: Šibali so naju, ki sva Rimljana, očitno brez pravde in sodbe ter vrgli v ječo, in sedaj naju hočejo skrivaj izgnati? Ne tako, marveč sami naj pridejo in naju izpeljejo!
38সেই রক্ষীবাহিনীর লোকেরা বিচারকদের জানাল য়ে পৌল ও সীল রোমান নাগরিক, তখন তারা ভয় পেয়ে গেল৷
38Biriči pa sporoče te besede uradnikom. A oni se preplašijo, ko slišijo, da sta Rimljana,
39তাই তারা এসে ক্ষমা চাইল, আর তাঁদের কারাগারের বাইরে নিয়ে গিয়ে সেই শহর ছেড়ে চলে যাবার জন্য অনুরোধ করল৷
39ter pridejo in jima prijazno prigovarjajo; in ju izpeljajo in prosijo, naj zapustita mesto.Ko sta pa izšla iz ječe, stopita k Lidiji; in tu vidita brate ter jih potolažita in gresta naprej.
40পৌল ও সীল কারাগার থেকে বের হয়ে লুদিয়ার বাড়ি গেলেন৷ সেখানে বিশ্বাসীদের সঙ্গে দেখা হলে তাদের সকলকে উত্‌সাহ দিলেন৷ এরপর পৌল ও সীল শহর ছেড়ে চলে গেলেন৷
40Ko sta pa izšla iz ječe, stopita k Lidiji; in tu vidita brate ter jih potolažita in gresta naprej.