Bengali:NT

Slovenian

Ephesians

3

1এই জন্য আমি (পৌল) তোমাদের অর্থাত্ অইহুদীদের জন্য খ্রীষ্ট যীশুর বন্দী৷
1Zategadelj jaz, Pavel, jetnik Kristusa Jezusa za vas pogane –
2তোমরা নিশ্চয়ই জান য়ে, ঈশ্বর তোমাদের সাহায্য করার জন্য তাঁর নিজ অনুগ্রহে এই কাজ আমায় দিয়েছেন৷
2ako ste sicer slišali o oskrbništvu milosti Božje, ki mi je dana za vas,
3ঈশ্বর তাঁর নিগূঢ়তত্ত্ব আমায় জানতে দিয়েছেন৷ তিনি নিজে য়েসব বিষয় আমায় দেখিয়েছেন, সে সকল বিষয়ের কিছু কিছু আমি ইতিমধ্যেই লিখেছি৷
3da se mi je po razodetju naznanila skrivnost (kakor sem prej pisal ob kratkem,
4সেসব পাঠ করলে তোমরা বুঝতে পারবে য়ে আমি ঠিক ভাবেই খ্রীষ্ট সম্বন্ধে জেনেছি৷
4iz česar morete, ko berete, spoznati razumevanje moje skrivnosti Kristusove),
5এর আগে যাঁরা পৃথিবীতে ছিলেন, তাঁদের কাছে এই নিগূঢ়তত্ত্ব জানানো হয় নি৷ কিন্তু এখন সেই নিগূঢ়তত্ত্ব তিনি তাঁর পবিত্র প্রেরিত ও ভাববাদীদের কাছে আত্মার মাধ্যমে ব্যক্ত করেছেন৷
5ki se v drugih rodovih ni naznanila sinovom človeškim, kakor se je zdaj razodela svetim apostolom njegovim in prorokom po Duhu,
6এই হল নিগূঢ়তত্ত্ব - যাঁরা অইহুদী তারা ইহুদীদের সঙ্গে সমানভাবে সব আশীর্বাদ পাবে৷ ইহুদী ও অইহুদী উভয়েই এক সঙ্গে একই দেহের সদস্য৷ খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তারা একসঙ্গে ভোগ করবে৷ অইহুদীরা সুসমাচারের মধ্য দিয়ে এই সব কিছু পাবে৷
6namreč, da so pogani sodediči in soudje telesa in sodeležniki obljube v Kristusu Jezusu po evangeliju,
7ঈশ্বরের বিশেষ অনুগ্রহ দানের ফলে সেই সুসমাচার প্রচার করার জন্য আমি দাস হলাম; ঈশ্বর তাঁর নিজ পরাক্রমে আমাকে সেই অনুগ্রহ দিয়েছেন৷
7katerega služabnik sem postal po daru milosti Božje, podeljene mi po delovanju moči njegove.
8ঈশ্বরের সমস্ত লোকের মধ্যে আমি নিতান্ত নগন্য; কিন্তু ঈশ্বর আমাকে এক বরদান করেছেন য়েন আমি অইহুদীদের কাছে খ্রীষ্টেতে য়ে ধারণাতীত সম্পদ আছে তা সুসমাচারের মাধ্যমে তাদের জানাই৷ সেই সম্পদ এত অগাধ য়ে সম্পূর্ণভাবে তা বুঝতে পারা যায় না৷
8Meni najmanjšemu izmed vseh svetih je dana milost ta, oznanjati poganom nezasledljivo bogastvo Kristusovo
9ঈশ্বরের নিগূঢ় পরিকল্পনার কথা সকলকে জানাবার ভার ঈশ্বর আমায় দিয়েছেন৷
9in razsvetliti vse, kakšno je oskrbovanje skrivnosti, od vekomaj skrite v Bogu, ki je vse ustvaril,
10সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের এই নিগূঢ় পরিকল্পনা তাঁর মধ্যেই গুপ্ত ছিল৷ ঈশ্বর, স্বয়ং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা৷ ঈশ্বর চেয়েছিলেন য়েন স্বর্গীয়স্থানে সমস্ত আধিপত্য ও কর্তৃত্ত্বের কাছে নানাবিধ উপায়ে তাঁর প্রজ্ঞা প্রতিফলিত করেন এবং মণ্ডলীর মাধ্যমেই তারা এসব জানতে পায়৷
10zato da se naznani zdaj poglavarstvom in oblastim v nebesih po cerkvi mnogotera modrost Božja,
11পূর্বকালে ঈশ্বর য়ে সব পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন, এ সবই তার সঙ্গে মিলে যায়৷ তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁর পরিকল্পনা অনুসারে কাজ করেছেন৷
11po sklepu od vekomaj, ki ga je storil v Kristusu Jezusu, Gospodu našem;
12এখন খ্রীষ্টে আমরা ঈশ্বরের সম্মুখে সাহস ও আত্মবিশ্বাসের সাথে আসতে পারি৷ খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমেই এটা করতে পারি৷
12v katerem imamo srčnost in pristop v zaupanju po veri v njega.
13আমি তোমাদের বলি, তোমাদের জন্য আমায় য়ে কষ্টভোগ করতে হয়েছিল তার জন্যে তোমরা হতাশ ও নিরাশ হযো না৷ আমার কষ্ট তোমাদের সম্মানিত করুক৷
13Zato prosim, da ne opešate v stiskah mojih za vas, kar je vaša čast.
14এই কারণে আমি পিতার কাছে নতজানু হই৷
14Zategadelj pripogibljem kolena pred Očetom,
15তাঁর কাছ থেকেই স্বর্গের বা র্ময়্তের প্রত্যেক পরিবার প্রকৃত নাম পায়৷
15po katerem se imenuje sleherna rodovina v nebesih in na zemlji,
16আমি পিতার কাছে প্রার্থনা করি য়েন তাঁর মহান প্রতাপে তিনি তোমাদের সেই শক্তি দেন যার ফলে তোমাদের অন্তরাত্মা বলিষ্ঠ হয়ে ওঠে৷ তাঁর আত্মার দ্বারা তিনি তোমাদের সেই শক্তি দেবেন৷
16da vam dá po bogastvu slave svoje, da se okrepčate v moči po Duhu njegovem v notranjem človeku,
17আমি প্রার্থনা করি য়েন বিশ্বাসের মধ্য দিয়ে খ্রীষ্ট তোমাদের হৃদয়ের মধ্যে বাস করেন৷ য়েন তোমাদের জীবন প্রেমে সুদৃঢ় হয় ও প্রেমরূপ ভিতের উপর গড়ে উঠতে পারে৷
17da se Kristus po veri vseli v srca vaša, ko ste ukoreninjeni in utrjeni v ljubezni,
18আমি প্রার্থনা করি,য়েন তোমরা ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকরা য়েন খ্রীষ্টের প্রেমের মহত্ব বুঝতে সক্ষম হও৷ তোমরা য়েন সেই প্রেমের গভীরতা, উচ্চতা, দৈর্য়্ঘ ও বিস্তার জানতে পার৷
18da morete razumeti z vsemi svetimi, kaj je širjava in dolžina ter globočina in visočina,
19খ্রীষ্টের প্রেম এতো মহান য়ে কোন মানুষের পক্ষে সত্যি করে তা জানা সন্ভব নয়৷ আমি প্রার্থনা করছি য়েন তোমরা সেই প্রেম উপলধ্ধি করতে পার; আর তাতেই তোমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রকৃতিতে পূর্ণ হবে৷
19in spoznati ljubezen Kristusovo, ki presega spoznanje, da se napolnite do vse polnosti Božje.
20ঈশ্বরের য়ে শক্তি আমাদের মধ্যে সক্রিয় রয়েছে, সেই শক্তির দ্বারা ঈশ্বর আমরা যা চাই তা চিন্তা করি তার থেকেও অনেক বেশী কাজ করতে পারেন৷
20Njemu pa, ki more nad vso mero storiti, preobilo več nego kar prosimo ali umemo, po moči, ki deluje v nas,njemu slava v cerkvi in v Kristusu Jezusu na vse rodove na vekov veke! Amen.
21মণ্ডলীতে ও খ্রীষ্ট যীশুতে যুগ পর্য়ায়ে যুগে যুগে তাঁরই মহিমা হোক্৷ আমেন৷
21njemu slava v cerkvi in v Kristusu Jezusu na vse rodove na vekov veke! Amen.