1আমি প্রভুর বলে কারাগারে বন্দী৷ ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন য়েন তোমরা তাঁর লোক হতে পার৷ আমি তোমাদের সেইরকম জীবনযাপন করতে অনুরোধ করি, য়েভাবে ঈশ্বরের লোকদের জীবনযাপন করা উচিত৷
1Prosim vas torej jaz, jetnik v Gospodu, da živite dostojno poklicu, ki ste ž njim bili poklicani,
2তোমরা সর্বদাই নতনম্র থাক, সহিষ্ণু হও, ভালবেসে একে অপরকে গ্রহণ কর৷
2z vso ponižnostjo in krotkostjo, s potrpežljivostjo, prenašajoč se med seboj v ljubezni,
3পবিত্র আত্মা তোমাদের যুক্ত করেছিলেন৷ সেই একতা রক্ষা করার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা কর৷ শান্তি তোমাদের একসঙ্গে ধরে থাকুক৷
3skrbno si prizadevajoč, ohraniti edinost Duha v vezi miru.
4দেহ এক ও আত্মা এক, ঠিক সেইরকমই ঈশ্বর তোমাদের সকলকে এক প্রত্যাশার জন্য আহ্বান করেছেন৷
4Eno je telo in en Duh, kakor ste tudi bili poklicani v enem upanju poklica svojega;
5কেবল একই প্রভু, এক বিশ্বাস ও এক বাপ্তিস্ম রয়েছে;
5en Gospod, ena vera, en krst;
6আর আছেন এক ঈশ্বর যিনি সকলের পিতা৷ যিনি সকলের ওপরে কর্তৃত্ত্ব করেন৷ তিনি সর্বত্র আছেন ও সবকিছুতে আছেন৷
6en Bog in Oče vseh, ki je nad vsemi in po vseh in v vseh nas.
7খ্রীষ্ট আমাদের প্রত্যেককে বিশেষ বিশেষ বরদান দিয়েছেন৷ যাকে যা দিতে ইচ্ছা করেছেন তাকে তা দিয়েছেন৷
7Vsakemu pa izmed nas je dana milost po meri daru Kristusovega.
8তাই শাস্ত্র বলছে: ‘তিনি উর্দ্ধে আকাশে গেলেন, সঙ্গে বন্দীদের নিয়ে গেলেন, আর মানুষের হাতে তুলে দিয়ে গেলেন নানা বরদান৷’ গীতসংহিতা 68:18
8Zato pravi: „Šel je v višavo, ujete pripeljal jetnike, dal je dari ljudem“.
9যখন বলা হয়েছে, ‘তিনি উর্দ্ধে উঠে গেলেন,’ তার অর্থ কি? তার অর্থ এই য়ে প্রথমে তিনি নিম্নে পৃথিবীতে নেমেছিলেন৷
9Tisto pa: Šel je v višavo, kaj je drugega, nego da je tudi šel prej doli v spodnje kraje zemlje?
10সেই জন যিনি নেমে এসেছিলেন (খ্রীষ্ট) তিনি সেই একই ব্যক্তি যিনি আকাশের থেকেও উচ্চে উঠেছিলেন, যাতে সব কিছুই তাঁর দ্বারা পূর্ণ করতে পারেন৷
10On, ki je šel doli, je tisti, ki je šel tudi gori nad vsa nebesa, da bi vse napolnil.
11সেই খ্রীষ্ট লোকদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক ও পালক হবার ক্ষমতা দিলেন৷
11In on je dal nekatere za apostole, nekatere za proroke, nekatere za evangeliste, nekatere za pastirje in učenike,
12ঈশ্বরের লোকদেরকে প্রস্তুত করার জন্য ও সেবার কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে খ্রীষ্ট এইসব বরদান করেছেন৷ খ্রীষ্টের দেহরূপে মণ্ডলীকে গঠন করার জন্য তিনি সেইসব বর দিয়েছেন৷
12v pripravo svetih, za delo službe, za zdelovanje telesa Kristusovega,
13য়ে পর্যন্ত না আমরা ঈশ্বরের পুত্রের বিষয়ে একই বিশ্বাস ও তত্ত্বজ্ঞানে সুষ্ঠভাবে যুক্ত হব, সেই পর্যন্ত এই কাজ চলতে থাকবে৷ আমাদের পরিণত মানুষের মতো হতে হবে৷ আমরা ততদিন বৃদ্ধি পেতে থাকব য়ে পর্যন্ত না খ্রীষ্টের মত হই ও তাঁর মত সম্পূর্ণ সিদ্ধ হই৷
13dokler ne dospemo vsi do edinosti vere in spoznanja Sinu Božjega, do moža doraslega, do mere dovršene rasti polnosti Kristusove,
14তখন আমরা আর শিশুর মত থাকব না৷ জাহাজ য়েমন তরঙ্গের দাপটে এদিক ওদিক চালিত হয়, তেমনি আমরা কোন নতুন শিক্ষা দ্বারা আর স্থানচ্য়ূত হব না; ঠগবাজ লোকের নতুন শিক্ষা দ্বারা আমরা প্রভাবিত হব না৷ এরা তাদের পরিকল্পনা ও চালবাজি দ্বারা মানুষকে ঠকিয়ে ভুল পথে নিয়ে যায়৷
14da ne bodemo več deca in nas ne bo semtertja metala in gonila vsaka sapa nauka, ki prihaja po zvijačnosti ljudi, po prekanjenosti za zvito zapeljevanje;
15আমরা বরং প্রেমের সঙ্গে সত্য কথাই বলব, এইভাবে খ্রীষ্টের মতো সব বিষয়ে আমরা বৃদ্ধিলাভ করব৷ খ্রীষ্ট হলেন মস্তক, আমরা তাঁর দেহ৷
15temuč da rastemo, držeč se resnice v ljubezni, v vsem do njega, ki je glava, Kristus;
16সমস্ত দেহটা খ্রীষ্টের ওপর নির্ভরশীল৷ দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরস্পরের সঙ্গে একত্রে যুক্ত রয়েছে৷ দেহের বিভিন্ন অঙ্গ যখন তাদের করণীয় কাজ করে, তখন সমস্ত দেহ বৃদ্ধিলাভ করে প্রেমে শক্ত ও দৃঢ় হয়৷
16iz katerega vse telo, združeno in zedinjeno po pripomoči slehernega člena, po delovanju v meri vsakega uda rast telesa vrši v napredek svoj, v ljubezni.
17প্রভুর হয়ে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, - যাঁরা বিশ্বাস করে না এমন লোকদের মতো জীবনযাপন করো না৷ এমন লোকের চিন্তাধারা মূল্যহীন৷
17To torej pravim in pričam v Gospodu, da ne živite več tako, kakor žive tudi pogani v ničemurnosti srca svojega,
18তাদের জ্ঞান বুদ্ধি নেই৷ তারা কিছুই জানে না কারণ শুনতে চায় না৷ তাই য়ে জীবন ঈশ্বর তাদের দিতে চান তা থেকে তারা বঞ্চিত থাকে৷
18otemnjeni v razumu, odtujeni življenju Božjemu zaradi nevednosti, ki je v njih, vsled otrplosti njih srca,
19তাদের মনে লজ্জা বলে কোন অনুভূতিই নেই, তারা মন্দ পথে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে৷ বিনা দ্বিধায় তারা সব রকম খারাপ কাজ করে চলে৷
19ki so se, ko so postali brezčutni, vdali razuzdanosti, da strežejo sleherni nečistosti z lakomnostjo.
20কিন্তু খ্রীষ্টের কাছ থেকে তোমরা তো এমন মন্দ শিক্ষা পাও নি৷
20Vi pa se niste tako naučili Kristusa,
21আমি জানি তাঁর অনুগামী হিসাবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, য়ে সত্য খ্রীষ্ট যীশুতে রয়েছে৷
21ako ste ga slišali in ste bili poučeni v njem, kakor je resnica v Jezusu:
22তোমাদের পুরানো প্রবৃত্তিকে ত্যাগ করতে শিক্ষা দেওয়া হয়েছে৷ আগে য়েভাবে মন্দ জীবনযাপন করতে তা ছাড়তে বলা হয়েছে৷ সেই পুরানো সত্ত্বা দিন দিন মন্দ থেকে মন্দতর হয়, কারণ লোকরা তাদের মন্দ চিন্তা দ্বারা প্রবঞ্চিত হয়৷
22da ste slekli z ozirom na prejšnje življenje starega človeka, ki gine po slah prevare,
23কিন্তু তোমাদের শেখানো শিক্ষা অনুসারে তোমরা আপন হৃদয়ে পুনরায় নতুন হয়ে ওঠ,
23a da se obnavljate v duhu uma svojega,
24এবং সেই নতুন সত্ত্বাকে অবশ্যই পরিধান কর৷ সেই নতুন সত্ত্বা ঈশ্বরের মত হবার জন্য সৃষ্টি করা হয়েছে, যা সত্যই ভাল এবং পবিত্র৷
24in ste oblekli novega človeka, ustvarjenega po Bogu v pravičnosti in svetosti resnice.
25তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ কর, কারণ আমরা পরস্পর এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ৷
25Zato, iznebivši se laži, govorite resnico vsak z bližnjim svojim, ker smo udje med seboj.
26রেগে গেলে তার প্রভাবে য়েন পাপ করো না এবং সারাদিন রাগ করে থেকো না৷
26Jezite se, a ne grešite! Solnce naj ne zaide nad jezo vašo,
27তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোন রকম সুয়োগ নিতে দিও না৷
27in ne dajte prostora hudiču.
28য়ে এক সময় চুরি করত সে য়েন আর কখনও চুরি না করে, বরং ভাল কিছু কাজ করতে নিজ হাতে পরিশ্রম করে৷ সে য়েন সবরকম ভাল কাজ করে, তাহলে অভাবী লোকদের সঙ্গে ভাগ করে দেবার জন্যেও তার কিছু থাকবে৷
28Kdor je kradel, ne kradi več, temuč trudi se, delajoč dobro z lastnimi rokami, da ima kaj podeliti potrebnemu.
29অপরের সঙ্গে আলাপ আলোচনা করার সময় কোন খারাপ কথা বলো না৷ লোকেদের প্রযোজনীয় আত্মিক শক্তি দেবার জন্য যা ভাল কেবল তাই-ই বল৷ এমনভাবে কথা বল য়েন তোমার কথায় অপরের উপকার হয়৷
29Nobena gnila beseda ne izidi iz vaših ust, ampak če je katera dobra za napredek, kjer je treba, da dá milost poslušalcem.
30তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষন্ন করো না৷ আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে য়ে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত৷ ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর য়ে তোমাদের যুক্ত করবেন তার প্রমাণস্বরূপ ঈশ্বর সেই আত্মাকে তোমাদের মধ্যে দিয়েছেন৷
30In ne žalite svetega Duha Božjega, ki ste ž njim zapečateni za odrešenja dan.
31সব রকমের তিক্ততা, রোষ, ক্রোধ, চেঁচামেচি, নিন্দা ও সব রকমের বিদ্বেষভাব তোমাদের থেকে দূরে রাখ৷
31Vsaka bridkost in srd in jeza in vpitje in preklinjanje izgini od vas z vso hudobnostjo vred.Bodite pa med seboj blagi, milosrčni, odpuščajte drug drugemu, kakor je tudi Bog v Kristusu vam odpustil.
32পরস্পরের প্রতি স্নেহশীল হও, পরস্পরকে একইভাবে ক্ষমা কর, য়েভাবে ঈশ্বরও খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন৷
32Bodite pa med seboj blagi, milosrčni, odpuščajte drug drugemu, kakor je tudi Bog v Kristusu vam odpustil.