1তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদেরভালবাসেন; তাই ঈশ্বরের মতো হও৷
1Bodite torej posnemalci Boga, kakor otroci ljubljeni,
2ভালবাসাপূর্ণ জীবনযাপন কর৷ খ্রীষ্ট আমাদের য়েমন ভালবেসেছেন তেমনি করে অপরকে ভালবাস৷ খ্রীষ্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলিরূপে উত্সর্গ করলেন৷
2in živite v ljubezni, kakor je tudi Kristus ljubil nas in je dal sebe za nas kot daritev in žrtev Bogu v prijetno dišavo.
3তোমাদের মধ্যে য়েন ব্যভিচার না থাকে৷ তোমাদের মধ্যে কোনরকম নৈতিক অশুদ্ধতা ও লোভ য়েন না থাকে৷ কারণ ঈশ্বরের পবিত্র লোকদের মধ্যে এসব থাকা ঠিক নয়৷
3Nesramnost pa in sleherna nečistost ali lakomnost naj se še imenuje ne med vami, kakor se spodobi svetim,
4লজ্জাজনক কোন কথাবার্তা তোমাদের মধ্যে য়েন না হয়৷ বোকার মতো কথা বলো না, নোংরা রসিকতা করো না, এইসব তোমাদের উপযুক্ত নয়৷ তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া৷
4tudi ne nečedno vedenje in nespametne besede ali norčevanje, kar je nespodobno, ampak rajši zahvaljevanje.
5একথা তোমাদের নিশ্চিতরূপে জানা ভাল; যাঁরা য়ৌন পাপে লিপ্ত অথবা অপবিত্র জীবনযাপন করে অথবা লোভী, তারা খ্রীষ্টের ও ঈশ্বরের রাজ্যে কোন স্থান পাবে না, কারণ য়ে লোভী সে তো মূর্ত্তি পূজারী৷
5To namreč veste, da noben nesramnik, ali nečistnik, ali lakomnik, ki je malikovalec, nima dediščine v kraljestvu Kristusovem in Božjem.
6দেখো, কেউ য়েন অসার কথাবার্তা বলে তোমাদের প্রতারিত না করে৷ যাঁরা অবাধ্য তাদের ওপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে৷
6Nihče vas ne varaj s praznimi besedami; kajti zavoljo teh pregreh prihaja jeza Božja na sinove nepokorščine.
7তাই এইসব লোকদের সঙ্গে সম্পর্ক রেখো না৷
7Ne bodite torej njih deležniki.
8আমি তোমাদের এসব কথা বলছি, কারণ এক সময় তোমরা অন্ধকারে জীবনযাপন করতে; কিন্তু এখন প্রভুর অনুসারী হয়ে তোমরা আলোয় এসেছ, তাই তোমরা এখন জ্যোতির সন্তানদের মতো জীবনযাপন করো৷
8Bili ste namreč nekdaj tema, zdaj pa ste svetloba v Gospodu: kakor svetlobe otroci živite
9সবরকমের মঙ্গলভাব, নীতিপরায়ণতা ও সততা জ্যোতির দ্বারা উত্পন্ন হয়৷
9(kajti sad svetlobe je v sleherni dobroti in pravičnosti in resnici),
10প্রভু কিসে সন্তুষ্ট হন তোমাদের তা শেখা উচিত৷
10in presojajte, kaj je Gospodu po volji;
11যাঁরা অন্ধকারে চলে তাদের মন্দ কাজের অংশীদার হযো না৷ ঐসব কাজে কোন সুফল পাওয়া যায় না৷ সত্ কাজে লিপ্ত থাকো; অন্ধকারে যা করা হয় তা য়ে মন্দ তা দেখিয়ে দাও৷
11in ne udeležujte se nerodovitnih del teme, marveč še grajajte jih;
12লোকরা অন্ধকারে গোপনে য়েসব কাজ করে তা উচ্চারণ করাও লজ্জার বিষয়৷
12kar namreč počenjajo skrivaj, grdo je celo samo praviti to.
13ঐসব বিষয় য়ে কত মন্দ যখন তা আমরা দেখিয়ে দিই তখন সেই আলোই সব কিছু প্রকাশ করে৷
13Vse to pa se razodene, ko to graja svetloba; kajti vse razodeto je svetloba.
14যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সে সব আলোর মতো স্পষ্ট হয়ে যায়৷ এই জন্যই বলা হয়েছে: ‘হে নিদ্রিত লোক, জাগো! আর মৃতদের মধ্যে থেকে ওঠ, তাতে খ্রীষ্ট তোমার ওপর আলো বর্ষণ করবেন৷’
14Zato pravi: Zbudi se, ki spiš, in vstani izmed mrtvih, in prisveti ti Kristus.
15তাই তোমরা কিরকম জীবনযাপন করছ, সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখো৷ র্নির্বোধ লোকদের মত চলো না, কিন্তু জ্ঞানবানের মতো চল৷
15Glejte torej, da živite previdno, ne kakor nemodri, ampak kakor modri,
16সময় বড় খারাপ, এইজন্য ভাল কিছু করার সুয়োগ পেলে তার সদ্বব্যবহার করো৷
16in skrbno rabite čas, ker dnevi so hudi.
17তাই নিজেদের জীবন নিয়ে অবোধের মতো চলো না৷ বুঝতে চেষ্টা কর য়ে প্রভু তোমাকে দিয়ে কি কাজ করাতে চান৷
17Zatorej ne bodite nespametni, marveč umejte, kaj je volja Gospodova.
18দ্রাক্ষারস পান করে মাতাল হযো না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে; তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও৷
18In ne upijanjajte se z vinom, v čemer je razuzdanost, temuč napolnjujte se z Duhom,
19গীতসংহিতার স্ত্রোত্র ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ কর৷ গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা কর৷
19govoreč med se boj v psalmih, slavospevih in pesmih duhovnih, pojoč in citrajoč s srcem svojim Gospodu,
20আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব সময় সব কিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে সর্বদা ধন্যবাদ দাও৷
20zahvaljujoč se vedno za vse v imenu Gospoda našega Jezusa Kristusa Bogu in Očetu;
21স্বেচ্ছায় তোমরা একে অপরের কাছে নত থাক৷ খ্রীষ্টের প্রতি তোমাদের শ্রদ্ধার জন্যে তা কর৷
21pokorni bodite drug drugemu v strahu Kristusovem.
22বিবাহিতা নারীরা, তোমরা য়েমন প্রভুর অনুগত তেমনি তোমাদের স্বামীদের অনুগত থাক৷
22Žene, svojim možem bodite pokorne kakor Gospodu;
23কারণ স্বামী তার স্ত্রীর মস্তকস্বরূপ য়েমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীর মস্তক, তিনি তো তাঁর দেহেরও ত্রাণকর্তা৷
23kajti mož je glava ženi, kakor tudi Kristus glava cerkvi; on je tudi rešitelj telesa.
24তাই মণ্ডলী য়েমন খ্রীষ্টের অনুগত, তেমনি স্ত্রীরা, তোমরা সব বিষয়ে স্বামীর অনুগত থেকো৷
24Ali kakor je cerkev pokorna Kristusu, tako bodite tudi žene svojim možem v vsem.
25স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালবাসো, য়েমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উত্সর্গ করেছেন৷
25Možje, ljubite žene svoje, kakor je tudi Kristus ljubil cerkev in je samega sebe dal zanjo,
26মণ্ডলীকে পবিত্র করার জন্য খ্রীষ্ট মৃত্যুভোগ করলেন৷ সুসমাচারের বাক্যরূপ জলে ধুয়ে তাকে পরিষ্কার করলেন, যাতে তিনি তা নিজেকে উপহার দিতে পারেন৷
26da jo posveti, očistivši jo v kopeli vode, z besedo,
27খ্রীষ্ট তাকে পরিষ্কার করলেন যাতে সে নিজেকে একজন জ্যোতির্মযী বধূ হিসাবে পবিত্র ও অনিন্দনীয়ভাবে উপহার দিতে পারে, যাতে তার কোন কলঙ্ক বা কুজন বা কোন অসম্পূর্ণতা না থাকে৷
27da pripravi sam sebi slavno cerkev, ki nima madeža ali gube ali kaj enakega, ampak da bode sveta in brezmadežna.
28স্বামীরা য়েমন নিজেদের দেহকে ভালবাসে তেমনি তারা য়েন তাদের স্ত্রীকে ভালবাসে৷ য়ে কেউ তার স্ত্রীকে ভালবাসে, সে নিজেকেই ভালবাসে৷
28Tako so možje dolžni ljubiti žene kakor telesa svoja. Kdor ljubi ženo svojo, ljubi sebe;
29কারণ কেউ তার নিজের দেহকে ঘৃণা করে না, বরং নিজের দেহকে খাদ্য় ইত্যাদি দিয়ে পুষ্ট করে তোলে এবং ভাল করে তার যত্ন নেয়৷ অনুরূপভাবে খ্রীষ্ট মণ্ডলীকে আহার দেন ও তার যত্ন করেন,
29kajti nihče ni nikoli sovražil svojega mesa, temuč hrani in goji ga kakor tudi Kristus cerkev,
30কারণ আমরা তাঁর দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ৷
30ker udje smo telesa njegovega [iz mesa njegovega in iz kosti njegovih].
31শাস্ত্রে য়েমন বলছে: ‘এইজন্য মানুষ তার বাবা-মাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে ও তারা উভয়ে এক দেহ হবে৷’
31„Zato zapusti človek očeta svojega in mater svojo ter se pridruži ženi svoji, in oba bodeta eno meso“.
32এই নিগূঢ় সত্য মহান; আর আমি বলি এটা খ্রীষ্ট ও তাঁর মণ্ডলীর উদ্দেশ্যে প্রয়োজ্য৷
32Ta skrivnost je velika: jaz pa pravim za Kristusa in za cerkev.Toda tudi vi, vsak posamezni naj ljubi ženo svojo tako kakor sebe; žena pa se boj moža.
33যাইহোক, তোমরা প্রত্যেকে নিজেদেরস্ত্রীকে ভালবাসবে য়েমন তোমরা নিজেদের ভালবাস; আর স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা করা৷
33Toda tudi vi, vsak posamezni naj ljubi ženo svojo tako kakor sebe; žena pa se boj moža.