1এই মল্কীষেদক শালেমের রাজা ও পরাত্পর ঈশ্বরেরযাজক ছিলেন৷ অব্রাহাম যখন রাজাদের পরাস্ত করে ঘরে ফিরছিলেন তখন এই মল্কীষেদক অব্রাহামের সঙ্গে সাক্ষাত্ করে তাঁকে আশীর্বাদ করেছিলেন৷
1Ta Melhizedek namreč, kralj v Salemu, duhovnik Boga Najvišjega, ki je bil naproti prišel Abrahamu, vračajočemu se s poboja kraljev, in ga blagoslovil,
2অব্রাহাম যুদ্ধ জয় করে যা কিছু পেয়েছিলেন তার দশ ভাগের একভাগ তাঁকে দিয়েছিলেন৷ মল্কীষেদকের নামের অর্থ হল, ‘ন্যায়ের রাজা,’ এরপর তিনি আবার ‘শালেমের রাজা’ অর্থাত্ ‘শান্তিরাজ৷’
2ki mu je tudi Abraham podelil desetino od vsega, (njegovo ime se najprej tolmači: ‚kralj pravičnosti‘, potem pa tudi kralj Salema, to je: ‚kralj miru‘,
3মল্কীষেদকের মা, বাবা, বা তার পূর্বপুরুষের কোন বংশতালিক পাওয়া যায় না, তার শুরু বা শেষের কোন নথি নেই৷ ঈশ্বরের পুত্রের মতো তিনি হলেন অনন্তকালীন যাজক৷
3brez očeta je, brez matere, brez rodopisa, nima niti začetka dni niti življenja konca, prispodobljen pa je Sinu Božjemu), ostaja duhovnik za vedno.
4তাহলে তোমরা দেখলে, মল্কীষেদক কতো মহান ছিলেন৷ এমন কি আমাদের কুলপিতা অব্রাহাম যুদ্ধ জয় করে লুঠ করা দ্রব্য়ের দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন৷
4Preudarite pa, kako velik je bil ta, ki mu je Abraham očak dal desetino od najboljšega plena.
5লেবির সন্তানদের মধ্যে যাঁরা যাজক হন তাঁরা তাঁদের ভাই ইস্রায়েলের সন্তানদের কাছ থেকে বিধি-ব্যবস্থা অনুসারে এক দশমাংশ গ্রহণ করার অধিকার লাভ করেন, যদিও তাঁরা উভয়েই অব্রাহামের বংশধর৷
5In tisti sinovi Levijevi, ki prejemajo duhovništvo, imajo zapoved, odesetiniti ljudstvo po postavi, to je: brate svoje, dasi so ti tudi izšli iz Abrahamovega ledja;
6মল্কীষেদক লেবির বংশের ছিলেন না, কিন্তু তিনি অব্রাহামের কাছ থেকে দশমাংশ নিয়েছিলেন; আর ঈশ্বর যাকে আশীর্বাদ করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেই অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন৷
6on pa, ki ni iz njih rodu, je odesetinil Abrahama in blagoslovil njega, ki je imel obljube.
7এ বিষয়ে কোন সন্দেহ নেই য়ে ক্ষুদ্রতর ব্যক্তিই সব সময় মহত্তর ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করে৷
7A brez vsakega ugovora blagoslavlja večji manjšega.
8ইহুদী যাজকরা মরণশীল হয়েও এক দশমাংশ পেয়েছিলেন৷ কিন্তু মল্কীষেদক যিনি অব্রাহামের কাছ থেকে এক দশমাংশ পেয়েছিলেনতিনি জীবিত, শাস্ত্র এই কথা বলে৷
8In tukaj jemljejo desetine umrjoči ljudje, tam pa on, o katerem se priča, da živi.
9আবার এও বলা য়েতে পারে য়ে লেবি নিজেও অব্রাহামের মধ্য দিয়ে মল্কীষেদককে দশমাংশ দিয়েছেন৷
9In takorekoč po Abrahamu je bil sem Levi, ki prejema desetine, odesetinjen;
10মল্কীষেদক যখন অব্রাহামের সঙ্গে সাক্ষাত্ করেন তখন লেবি তাঁর পিতৃকুলপতির (অব্রাহামের) দেহে অবস্থান করছিলেন৷
10kajti bil je še v očetovih ledjih, ko mu je prišel Melhizedek naproti.
11যাঁরা যাজকের কাজ করতেন সেই লেবির বংশধরদের কাজের উপর ভিত্তি করে ঈশ্বর ইস্রায়েলীয়দের তাঁর বিধি-ব্যবস্থা দিয়েছিলেন৷ সেই যাজকের মাধ্যমে যখন লোকেরা আত্মিকভাবে সিদ্ধি লাভ করতে পারে নি তখন অন্য এক যাজকের আসার প্রযোজন হল৷ অন্য একজন যাজক যিনি হারোণের মতো নন কিন্তু মল্কীষেদকের মতো৷
11Ako se je torej dosegla popolnost po Levijem duhovništvu (na podlagi tega je namreč ljudstvo prejelo postavo), kaka potreba je bila še, da se postavi drugačen duhovnik „po redu Melhizedekovem“ in se ne imenuje po redu Aronovem?
12যখন যাজকত্ব বদলানো হয় তখন বিধি-ব্যবস্থারও পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে৷
12Kajti če se premeni duhovništvo, nastane neogibno tudi izpremena postave.
13আমরা এসব কথা খ্রীষ্টের বিষয়ে বলছি৷ তিনি তো অন্য বংশভুক্ত৷ সেই বংশের কেউ তো যাজকরূপে যজ্ঞবেদীর পরিচর্য়া কখনও করেন নি৷
13Ta namreč, ki se o njem to pravi, je iz drugega rodu, iz katerega ni nihče služil oltarju.
14কারণ এটা সুস্পষ্ট য়ে আমাদের প্রভু যিহূদা বংশ থেকেই এসেছেন; আর এই বংশের ব্যাপারে মোশি যাজক হওয়ার বিষয়ে কিছুই বলেন নি৷
14Kajti znano je, da se je rodil Gospod naš iz Jude, kateremu rodu ni Mojzes ničesar govoril zastran duhovništva.
15এই বিষয়গুলি আরও সুস্পষ্ট হয়ে যায় যখন আমরা মল্কীষেদকের মতো আর একজন যাজককে মূর্ত্তমান হতে দেখি৷
15In ta premena se še jasneje vidi, če je po podobi Melhizedekovi postavljen drugačen duhovnik,
16তিনি মানুষের রীতি-নীতি এবং বিধি-ব্যবস্থা অনুযাযী যাজক হন নি, কিন্তু তিনি অবিনশ্বর জীবনী শক্তির অধিকারী হয়েই তা হয়েছিলেন৷
16ki ni postal duhovnik po pravilu mesene zapovedi, temuč po moči neminljivega življenja;
17কারণ তাঁর বিষয়ে শাস্ত্রে একথা বলা হয়েছে: ‘মল্কীষেদকের মতো তুমি অনন্তকালীন যাজক৷’
17kajti priča se o njem: „Ti si duhovnik na vekomaj po redu Melhizedekovem“.
18পুরানো বিধান বাতিল করা হল, কারণ তা দুর্বল ও অকেজো হয়ে পড়েছিল৷
18S tem je torej odpravljena prejšnja zapoved, ker je bila slabotna in nekoristna,
19কারণ মোশির বিধি-ব্যবস্থা কিছুই সিদ্ধ করতে পারে নি৷ এখন আমাদের কাছে মহত্তর আশা রয়েছে, যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি৷
19(kajti postava ni storila ničesar popolnega), vpeljano pa je boljše upanje, po katerem se bližamo Bogu.
20আরো উল্লেখয়োগ্য বিষয় এই, য়ে ঈশ্বর যখন যীশুকে মহাযাজক করেন তখন ঈশ্বর শপথ করেছিলেন, অন্যরা যাজক হবার সময় ঈশ্বর কোন শপথ করেন নি,
20In v kolikor to ni brez prisege
21কিন্তু তিনি যীশুকে যাজক করার সময় শপথ করলেন৷ ঈশ্বর বললেন: ‘প্রভু এক শপথ করলেন, আর তিনি এ বিষয়ে তাঁর মন বদলাবেন না, ‘তুমি অনন্তকালীন যাজক৷’’ গীতসংহিতা 110:4
21(oni namreč so postali duhovniki brez prisege, ta pa s prisego po njem, ki je rekel: „Prisegel je Gospod in ne bo se kesal: Ti si duhovnik na vek po redu Melhizedekovem“),
22এই শপথের কারণে যীশু ঈশ্বরের সঙ্গে মানুষের উত্কৃষ্টতর এক চুক্তির জামিনদার হয়েছেন৷
22toliko boljše zaveze porok je postal Jezus.
23অনেকে যাজক হয়েছিলেন, কারণ মৃত্যু কোনও একজন যাজককে অনন্তকালের জন্য থাকতে দেয় নি৷
23In onih je mnogo postalo duhovnikov, ker je smrt branila enemu vedno ostati;
24কিন্তু ইনি (যীশু) চিরজীবি বলে তাঁর এই যাজকত্ব চিরস্থাযী৷
24ta pa, ker ostane na vekomaj, ima duhovništvo nepremenljivo.
25তাই যাঁরা খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তাঁর কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন৷
25Zato more tudi popolnoma rešiti tiste, ki se po njem bližajo Bogu, ker vedno živi, da se poteguje zanje.
26প্রকৃতপক্ষে আমাদের যীশুর মতো এইরকম পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক মহাযাজক প্রযোজন ছিল৷ তিনি পাপীদের থেকে স্বতন্ত্র, আর আকাশ মণ্ডলের উর্দ্ধেও তাঁকে উন্নীত করা হয়েছে৷
26Kajti tak velik duhovnik se nam je tudi spodobil: svet, nedolžen, brezmadežen, ločen od grešnikov in vzvišen nad nebesa;
27তিনি অন্যান্য যাজকদের মতো নন৷ অন্যান্য যাজকদের মতো প্রতিদিন আগে নিজের পাপের জন্য ও পরে লোকদের পাপের জন্য বলি উত্সর্গ করার তাঁর কোন প্রযোজন নেই, কারণ তিনি যখন নিজেকে বলিরূপে একবার উত্সর্গ করেন তখনই তিনি সেই কাজ চিরকালের জন্য সম্পন্ন করেছেন৷
27ki mu ni vsak dan potreba, kakor onim velikim duhovnikom, darovati žrtve najprej za svoje, potem za ljudstva grehe: kajti to je storil enkrat za vselej, ko je samega sebe daroval.Postava namreč postavlja za velike duhovnike ljudi, podvržene slabostim, beseda prisege, storjene šele po postavi, pa Sina, popolnoma dovršenega za vekomaj.
28বিধি-ব্যবস্থানুসারে য়ে সব মহাযাজকনিযোগ করা হয় তারা দুর্বল মানুষ; কিন্তু পরে ঈশ্বরের শপথ বাক্য়ের দ্বারা, য়াঁকে মহাযাজকরূপে নিযোগ করা হয়, তিনি ঈশ্বরের পুত্র, যিনি চির সিদ্ধ৷
28Postava namreč postavlja za velike duhovnike ljudi, podvržene slabostim, beseda prisege, storjene šele po postavi, pa Sina, popolnoma dovršenega za vekomaj.