1এখন আমরা য়ে বিষয় বলছি, তার প্রধান বক্তব্য হচ্ছে: আমাদের এক মহাযাজক আছেন, যিনি স্বর্গে ঈশ্বরের মহিমাময় সিংহাসনের ডানপাশে বসে আছেন৷
1Poglavitno pa pri tem, o čemer govorimo, je to: takega imamo velikega duhovnika, ki je sedel na desnico prestola veličastva v nebesih
2তিনি সেই মহাপবিত্রস্থানে সেবা করছেন, যা প্রকৃত উপাসনার স্থান এবং য়ে উপাসনাস্থল মানুষের হাতে গড়া নয় বরং ঈশ্বর স্বয়ং তা নির্মাণ করেছেন৷
2in je oskrbnik svetišča in šatora pravega, ki ga je postavil Gospod in ne človek.
3প্রত্যেক মহাযাজককে বলি ও উপহার উত্সর্গ করার জন্যই নিযোগ করা হয়৷ তাই আমাদের এই মহাযাজককেও ঈশ্বরকে কিছু উত্সর্গ করতে হয়৷
3Kajti vsak veliki duhovnik je postavljen, da prinaša dari in žrtve; zato je potreba, da ima tudi ta kaj, kar bi prinašal.
4আমাদের মহাযাজক যদি পৃথিবীতে থাকতেন তবে তিনি কখনও যাজক হতেন না, কারণ পুরানো বিধি-ব্যবস্থা অনুযাযী এখানে যাজকরা ঈশ্বরকে উপহার নিবেদন করার জন্য রয়েছেন৷
4Ako bi bil namreč na zemlji, bi še duhovnik ne bil, ker so tu duhovniki, ki dari prinašajo po postavi.
5যাজকরা য়ে কাজ করেন তা কেবল স্বর্গীয় জিনিসগুলির নকল ছায়ামাত্র৷ মোশি যখন পবিত্র তাঁবু স্থাপন করতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর তাঁকে সতর্ক করে বলেছিলেন, ‘দেখো, পাহাড়ের ওপরে তোমাকে য়েমন শিবির দেখানো হয়েছিল তুমি ঠিক সেইরকমই করো৷’
5Oni služijo podobi in senci stvari nebeških; kakor je bilo Mojzesu ukazano, ko je napravljal šator; kajti: „Glej“, veli, „da narediš vse po zgledu, pokazanem ti na gori“.
6কিন্তু এখন যীশুকে য়ে কাজের জন্য নিযোগ করা হয়েছে তা ঐ যাজকদের থেকে অনেক গুণে মহত্৷ সেই একইভাবে যীশু য়ে নতুন চুক্তি ঈশ্বরের কাছ থেকে এনেছেন তা পুরাতন চুক্তিটির থেকে অনেক শ্রেষ্ঠ৷ এই নতুন চুক্তি শ্রেষ্ঠ বিষয়ের প্রতিশ্রুতির ওপর স্থাপিত হয়েছে৷
6Sedaj pa je Jezus dobil tem odličnejšo službo, kolikor boljša je zaveza, ki je njen srednik, ki je zakonito ustanovljena tudi na boljših obljubah.
7কারণ ঐ প্রথম চুক্তি যদি নিখুঁত হতো, তাহলে তার জায়গায় দ্বিতীয় চুক্তি স্থাপনের প্রযোজন হতো না৷
7Ako bi namreč ona prva zaveza bila brez pogreška, ne bi se iskalo mesto drugi.
8কিন্তু ঈশ্বর লোকদের মধ্যে ত্রুটি লক্ষ্য করে বলেছিলেন: ‘দেখো, এমন সময় আসছে, যখন আমি ইস্রায়েলের লোকেদের ও যিহূদার লোকেদের সঙ্গে এক নতুন চুক্তি করব৷
8Kajti grajajoč jim pravi: „Glej, dnevi pridejo, govori Gospod, in s hišo Izraelovo in s hišo Judovo sklenem novo zavezo;
9সেই চুক্তি অনুসারে নয় যা আমি তাদের পিতৃপুরুষদের সঙ্গে এর আগে করেছিলাম, য়েদিন আমি তাদের হাত ধরে মিশর দেশ থেকে বাইরে বের করে নিয়ে এসেছিলাম৷ আমার সঙ্গে তাদের য়ে চুক্তি হয়েছিল তাতে তাদের বিশ্বাস ছিল না; আর তাই আমি তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, একথা প্রভু বলেন৷
9ne po zavezi, ki sem jo storil ž njih očeti, ko sem jih prijel za roko, da bi jih izpeljal iz zemlje Egiptovske; ker oni niso ostali v zavezi moji, in jaz sem jih vnemar pustil, govori Gospod.
10আমি ইস্রায়েল বংশের সঙ্গে এক নতুন চুক্তি স্থির করব; ভবিষ্যতে আমি এই চুক্তি স্থাপন করব, একথা প্রভু বলেন৷ আমি তাদের মনের মাঝে আমার বিধি-ব্যবস্থা দেবো আর তাদের হৃদয়ে আমার ব্যবস্থা লিখে দেবো৷ আমি তাদের ঈশ্বর হবো ও তারা আমার প্রজা হবে৷
10Kajti to je zaveza, ki jo sklenem s hišo Izraelovo po tistih dneh, govori Gospod: Postave svoje dam v njih misli in v njih srca jih napišem, in bodem jim za Boga, in oni mi bodo za ljudstvo.
11কাউকে আর তাদের সহ নাগরিকদের ও ভাইদের এই বলে শিক্ষা দেবার দরকার হবে না, প্রভুকে জানো, কারণ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমাকে জানবে৷
11In naj ne uče vsak svojega bližnjega in vsak svojega brata, rekoč: Spoznaj Gospoda! zakaj poznali me bodo vsi, od njih malega do njih velikega.
12কারণ আমার বিরুদ্ধে তারা যতো অপরাধ করেছে সে সব আমি ক্ষমা করব, তাদের সকল পাপ আর কখনও স্মরণ করব না৷’ যিরমিয় 31:31-34
12Kajti milosten bodem njih krivicam in njih grehov in pregreškov se ne bom spominjal več“.Ko pravi: „novo zavezo“, je proglasil prvo za staro; kar pa se stara in je zastarelo, se bliža koncu.
13এই চুক্তিকে যখন ঈশ্বর নতুন বলছেন তখন প্রথমের চুক্তিটি পুরানো হয়ে যাচ্ছে৷ যা কিছু পুরানো তা তো জীর্ণ আর তা শিগ্গিরই বিলীন হয়ে যাবে৷
13Ko pravi: „novo zavezo“, je proglasil prvo za staro; kar pa se stara in je zastarelo, se bliža koncu.