Bengali:NT

Slovenian

John

1

1আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন৷
1V začetku je bila Beseda, in Beseda je bila pri Bogu, in Bog je bila Beseda.
2সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন৷
2Ta je bila v začetku pri Bogu.
3তাঁর মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোন কিছুরই সৃষ্টি হয় নি৷
3Vse je po njej postalo, in brez nje ni nič postalo, kar je postalo.
4তাঁর মধ্যে জীবন ছিল; আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল৷
4V njej je bilo življenje, in življenje je bilo luč ljudem.
5সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল; আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারে নি৷
5In luč sveti v temi, in tema se je ni polastila.
6একজন লোক এলেন তাঁর নাম য়োহন; ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন৷
6Nastopil je človek, poslan od Boga, ki mu je bilo ime Janez.
7তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষী রূপে এলেন; যাতে তাঁর মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারে৷
7Ta je prišel na pričevanje, da priča za Luč, da bi vsi verovali po njem.
8য়োহন নিজে সেই আলো ছিলেন না; কিন্তু তিনি এসেছিলেন যাতে লোকদের কাছে সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারেন৷
8On ni bil Luč, ali prišel je, da priča za Luč.
9প্রকৃত য়ে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে আসছিলেন৷
9Prava Luč, ki razsvetljuje vsakega človeka, je že prihajala na svet.
10সেই বাক্য জগতে ছিল এবং এই জগত তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল; কিন্তু জগত তাঁকে চিনতে পারে নি৷
10Na svetu je bil, in svet je postal po njem, a svet ga ni spoznal.
11য়ে জগত তাঁর নিজস্ব সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না৷
11V svojo last je prišel, in svojci ga niso sprejeli.
12কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল৷ যাঁরা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন৷
12A katerikoli so ga sprejeli, jim je dal oblast, da postanejo otroci Božji, njim, ki verujejo v ime njegovo,
13ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোন শিশুর মতো জন্ম গ্রহণ করে নি৷ মা-বাবার দৈহিক কামনা-বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম৷
13ki se niso rodili iz krvi, ne iz volje mesa, ne iz volje moža, marveč iz Boga.
14বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন৷ পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর য়ে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি৷ সেবাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন৷
14In Beseda je postala meso in je prebivala med nami (in videli smo slavo njeno, slavo kakor Edinorojenega od Očeta), polna milosti in resnice.
15য়োহন তাঁর সম্পর্কে মানুষকে বললেন, ‘ইনিই তিনি য়াঁর সম্বন্ধে আমি বলেছি৷ ‘যিনি আমার পরে আসছেন, তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন৷”
15Janez pričuje zanj in kliče, govoreč: Ta je bil, ki sem rekel o njem: Ta, ki prihaja za menoj, je bil tu pred menoj; kajti bil je prej nego jaz.
16সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন৷ আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের ওপর অনুগ্রহ পেয়েছি৷
16In od polnosti njegove smo mi vsi prejeli, in to milost za milost.
17কারণ মোশির মাধ্যমে বিধি-ব্যবস্থা দেওযা হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছে৷
17Kajti postava je bila dana po Mojzesu, milost in resnica je postala po Jezusu Kristusu.
18ঈশ্বরকে কেউ কখনও দেখেনি; কিন্তু একমাত্র পুত্র, যিনি পিতার কাছে থাকেন, তিনিই তাঁকে প্রকাশ করেছেন৷
18Boga ni nikoli nihče videl; edinorojeni Sin, ki je v naročju Očetovem, on ga je oznanil.
19জেরুশালেমের ইহুদীরা কয়েকজন যাজক ও লেবীয়কে য়োহনের কাছে পাঠালেন৷ তাঁরা এসে য়োহনকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কে?’
19In to je pričevanje Janezovo, ko so poslali Judje iz Jeruzalema duhovnike in levite, naj ga vprašajo: Kdo si ti?
20য়োহন একথার জবাব খোলাখুলিভাবেই দিলেন; তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না৷ তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, ‘আমি সেই খ্রীষ্ট নই৷’
20In je priznal in ni utajil; in prizna: Jaz nisem Kristus.
21তখন তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তাহলে আপনি কে? আপনি কি এলিয়?’ য়োহন বললেন, ‘না, আমি এলিয় নই৷’ ইহুদীরা জিজ্ঞেস করলেন, ‘তবে আপনি কি সেই ভাববাদী?’ য়োহন এর জবাবে বললেন, ‘না৷’
21In vprašajo ga: Kaj si torej? Elija si ti? In reče: Nisem. Prorok si ti? In odgovori: Ne.
22তখন তাঁরা বললেন, ‘তাহলে আপনি কে? আমাদের বলুন যাতে যাঁরা আমাদের পাঠিয়েছে তাদের জবাব দিতে পারি৷ আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন?’
22Reko mu torej: Kdo si? da odgovor damo tem, ki so nas poslali. Kaj praviš sam o sebi?
23ভাববাদী যিশাইয় যা বলেছিলেন তা উল্লেখ করে য়োহন বললেন, ‘আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিত্‌কার করে বলছেন, ‘তোমার প্রভুর জন্য পথ সোজা কর!” যিশাইয় 40:3
23Reče: Jaz sem „glas vpijočega v puščavi: Poravnajte pot Gospodov“, kakor je povedal Izaija prorok.
24যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কিছু ফরীশী সম্প্রদায়ের লোক ছিল৷
24Poslanci pa so bili izmed farizejev.
25তাঁরা য়োহনকে বললেন, ‘আপনি যদি সেই খ্রীষ্ট নন, এলিয় নন, ভাববাদীও নন, তাহলে আপনি বাপ্তাইজ করছেন কেন?’
25In ga vprašajo in mu reko: Zakaj torej krščuješ, če nisi Kristus, ne Elija, ne prorok?
26এর উত্তরে য়োহন বললেন, ‘আমি জলে বাপ্তাইজ করছি৷ তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন য়াঁকে তোমরা চেন না৷
26Odgovori jim Janez, rekoč: Jaz krščujem z vodo; sredi med vami pa stoji, ki ga vi ne poznate,
27তিনিই সেই লোক যিনি আমার পরে আসছেন৷ আমি তাঁর পায়ের চটির ফিতে খোলবার য়োগ্য নই৷’
27on, ki gre za menoj, ki mu jaz nisem vreden odvezati jermena na obuvalu njegovem.
28যর্দন নদীর অপর পারে বৈথনিযাতে য়েখানে য়োহন লোকেদের বাপ্তাইজ করছিলেন, সেইখানে এইসব ঘটেছিল৷
28To se je zgodilo v Betaniji onkraj Jordana, kjer je Janez krščeval.
29পরের দিন য়োহন যীশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, ‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান!
29Drugi dan ugleda Janez Jezusa, da gre k njemu, ter reče: Glej, Jagnje Božje, ki odjemlje greh sveta!
30ইনিই সেই লোক, য়াঁর বিষয়ে আমি বলেছিলাম, ‘আমার পরে একজন আসছেন, কিন্তু তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন৷’
30Ta je, ki sem rekel o njem: Za menoj prihaja mož, ki je bil tu pred menoj; kajti bil je prej nego jaz.
31এমনকি আমিও তাঁকে চিনতাম না, কিন্তু ইস্রায়েলীয়রা য়েন তাঁকে খ্রীষ্ট বলে চিনতে পারে এইজন্য আমি এসে তাদের জলে বাপ্তাইজ করছি৷’
31In jaz ga nisem poznal; ali da se razodene Izraelu, zato sem prišel krščevat z vodo.
32[This verse may not be a part of this translation]
32In pričuje Janez, rekoč: Videl sem Duha, da prihaja ko golob z neba, in je ostal na njem.
33[This verse may not be a part of this translation]
33In jaz ga nisem poznal; ali ta, ki me je poslal krščevat z vodo, mi je rekel: Na kogar boš videl, da pride Duh in ostane na njem, ta je, ki krščuje s svetim Duhom.
34আমি তা দেখেছি আর তাই আমি লোকেদের বলি, ‘য়ে তিনিই ঈশ্বরের পুত্র৷”
34In jaz sem ga videl in izpričal, da je ta Sin Božji.
35পরদিন য়োহন তাঁর দুজন শিষ্য়ের সঙ্গে আবার সেখানে এলেন৷
35Drugi dan je stal zopet Janez in dva izmed učencev njegovih;
36যীশুকে সেখান দিয়ে য়েতে দেখে তিনি বললেন, ‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক!’
36in pogleda Jezusa, ki gre mimo, in reče: Glej, Jagnje Božje!
37তাঁর সেই দুজন শিষ্য য়োহনের কথা শুনে যীশুর অনুসরণ করতে লাগলেন৷
37In slišala sta ga oba učenca, ko je govoril, ter odideta za Jezusom.
38যীশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে, তাঁদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি চাও?’ তাঁরা যীশুকে বললেন, ‘রব্বি, আপনি কোথায় থাকেন?’ (‘রব্বি’ কথাটির অর্থ ‘গুরু৷’)
38Jezus se pa obrne in ko ju ugleda, da gresta za njim, jima reče: Kaj iščeta? Ona pa mu rečeta: Rabi (kar se pravi, če raztolmačiš: Učenik), kje stanuješ?
39যীশু তাঁদের বললেন, ‘এস দেখবে৷’ তখন তাঁরা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন৷ আর সেই দিনের বাকি সময়টা তাঁরা যীশুর কাছে কাটালেন৷ তখন সময় ছিল প্রায় বিকাল চারটে৷
39Veli jima: Pridita in poglejta! Gresta torej in vidita, kje stanuje, in ostaneta pri njem tisti dan. Bilo je okoli desete ure.
40য়োহনের কথা শুনে য়ে দুজন লোক যীশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন হচ্ছেন শিমোন পিতরের ভাই আন্দরিয়৷
40Eden teh dveh, ki sta to slišala od Janeza in sta šla za njim, je bil Andrej, brat Simona Petra.
41আন্দরিয় সঙ্গে সঙ্গে তাঁর ভাই শিমোনের দেখা পেয়ে তাকে বললেন, ‘আমরা মশীহের দেখা পেয়েছি৷’ ‘মশীহ’ কথাটির অর্থ ‘খ্রীষ্ট৷’
41Ta najde najprej brata svojega Simona in mu reče: Našli smo Mesija (kar se tolmači: Kristus [T. j. Maziljenec.]).
42আন্দরিয়, শিমোন পিতরকে যীশুর কাছে নিয়ে এলেন৷ যীশু তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘তুমি য়োহনের ছেলে শিমোন, তোমাকে কৈফা বলে ডাকা হবে৷’ ‘কৈফা’ কথাটির অর্থ ‘পিতর৷’
42Njega pripelje k Jezusu. Jezus pogleda nanj in reče: Ti si Simon, sin Jonov; ti se boš imenoval Kefa (kar se tolmači: Peter [Kefa.) je po aramejsko, Peter po grško: Skalnik.]).
43পরের দিন যীশু গালীলে যাবেন বলে ঠিক করলেন৷ সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাঁকে বললেন, ‘আমার অনুসরণ কর৷’
43Drugi dan je hotel Jezus oditi v Galilejo; in najde Filipa in mu reče: Pojdi za menoj!
44আন্দরিয় ও পিতর য়ে অঞ্চলে থাকতেন ফিলিপ ছিলেন, সেই বৈত্‌সৈদার লোক৷
44Filip pa je bil iz Betsaide, mesta Andrejevega in Petrovega.
45ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, ‘আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মোশি ও ভাববাদীরা বিধি-ব্যবস্থায় লিখে রেখে গেছেন৷ তিনি নাসরত্ নিবাসী য়োষেফের ছেলে যীশু৷’
45Filip najde Natanaela in mu reče: Našli smo ga, ki je pisal o njem Mojzes v zakonu in proroki, Jezusa iz Nazareta, sina Jožefovega.
46নথনেল তাঁকে বললেন, ‘নাসরত্! নাসরত্ থেকে কি ভাল কিছু আসতে পারে?’ ফিলিপ বললেন, ‘এস দেখে যাও৷’
46Pa mu Natanael reče: More li iz Nazareta priti kaj dobrega? Veli mu Filip: Pridi in poglej!
47যীশু দেখলেন নথনেল তাঁর দিকে আসছেন৷ তখন তিনি তাঁর বিষয়ে বললেন, ‘এই দেখ একজন প্রকৃত ইস্রায়েলীয়, যার মধ্যে কোন ছলনা নেই৷’
47Jezus vidi Natanaela, da gre k njemu, ter reče o njem: Glej, pravi Izraelec, v katerem ni zvijače!
48নথনেল তাঁকে বললেন, ‘আপনি কেমন করে আমাকে চিনলেন?’ এর উত্তরে যীশু বললেন, ‘ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম৷’
48Reče mu Natanael: Odkod me poznaš? Jezus odgovori in mu reče: Preden te je Filip poklical, ko si bil pod smokvo, sem te videl.
49নথনেল বললেন, ‘রব্বি (গুরু), আপনিই ঈশ্বরের পুত্র, আপনিই ইস্রায়েলের রাজা৷’
49Natanael mu odgovori: Rabi, ti si Sin Božji, ti si kralj Izraelov.
50যীশু উত্তরে বললেন, ‘আমি তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছিলাম বলেই কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়েও আরো অনেক মহত্ জিনিস তুমি দেখতে পাবে!’
50Jezus odgovori in mu veli: Ker sem ti dejal, da sem te videl pod smokvo, veruješ? Večje reči boš videl nego to.In mu reče: Resnično, resnično vam pravim: Videli boste nebesa odprta in angele Božje stopati gori in doli do Sina človekovega.
51পরে যীশু তাঁকে আরও বললেন, ‘সত্যি, সত্যিই আমি তোমাদের বলছি৷ তোমরা একদিন দেখবে স্বর্গ খুলে গেছে, আর ‘ঈশ্বরের দূতরা’ মানবপুত্রের ওপর দিয়ে উঠে যাচ্ছেন আর নেমে আসছেন৷’
51In mu reče: Resnično, resnično vam pravim: Videli boste nebesa odprta in angele Božje stopati gori in doli do Sina človekovega.