Bengali:NT

Slovenian

John

2

1তৃতীয় দিনে গালীলের কান্না নগরে একটা বিয়ে হচ্ছিল এবং যীশুর মা সেখানে ছিলেন৷
1In tretji dan je bila ženitnina v Kani Galilejski, in mati Jezusova je bila tam.
2সেই বিয়ে বাড়িতে যীশু ও তাঁর শিষ্যদের নিমন্ত্রণ করা হয়েছিল৷
2Povabili pa so tudi Jezusa in učence njegove na ženitnino.
3যখন সমস্ত দ্রাক্ষারস ফুরিয়ে গেল, তখন যীশুর মা তাঁর কাছে এসে বললেন, ‘এদের আর দ্রাক্ষারস নেই৷’
3In ko zmanjka vina, reče mati Jezusova njemu: Vina nimajo.
4যীশু বললেন, ‘হে নারী, তুমি আমায় কেন বলছ কি করা উচিত? আমার সময় এখনও আসেনি৷’
4In reče ji Jezus: Kaj imaš z menoj, žena? Moja ura še ni prišla.
5তাঁর মা চাকরদের বললেন, ‘ইনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই কর৷’
5Mati njegova reče služabnikom: Karkoli vam poreče, storite.
6ইহুদী ধর্মের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে হাত পা ধোযার জন্য সেই জায়গায় পাথরের ছটা জলের জালা বসানো ছিল৷ এই জালাগুলির প্রতিটিতে আশি থেকে একশ লিটার জল ধরত৷
6Bilo je pa tam šest kamenenih vrčev, postavljenih po šegi očiščevanje judovskega, ki so držali po dve ali tri mere.
7যীশু সেই চাকরদের বললেন, ‘এই জালাগুলিতে জল ভরে আন৷’ তখন তারা জালাগুলি কানায় কানায় ভরে দিল৷
7Veli jim Jezus: Napolnite vrče z vodo. In napolnijo jih do vrha.
8তারপর যীশু তাদের বললেন, ‘এর থেকে কিছুটা নিয়ে ভোজের কর্তার কাছে নিয়ে যাও৷’ তখন তারা তাই করল৷
8In jim veli: Zajmite sedaj, in nesite starejšini. Ter neso.
9জল যা দ্রাক্ষারসে পরিণত হয়েছিল, ভোজের কর্তা তা আস্বাদ করলেন৷ সেই দ্রাক্ষারস কোথা থেকে এল তা তিনি জানতেন না; কিন্তু য়ে চাকরেরা জল এনেছিল তারা তা জানত৷ তারপর তিনি বরকে ডাকলেন৷
9Ko pa okusi starejšina vodo, ki je postala vino (ni pa vedel, odkod je, a služabniki so vedeli, ki so bili zajemali vodo), pokliče starejšina ženina
10তিনি বললেন, ‘সাধারণতঃ প্রথমে লোকে ভাল দ্রাক্ষারস পরিবেশন করে আর অতিথিরা যখন মাতাল হয়ে ওঠে তখন তাদের নিম্নমানের দ্রাক্ষারস পরিবেশন করা হয়, অথচ আমি দেখছি তোমরা ভাল দ্রাক্ষারস এখনও রেখে দিয়েছ৷’
10in mu reče: Vsak človek daje najprej dobro vino, in ko se napijejo, tedaj tisto, ki je slabše: a ti si prihranil dobro vino do sedaj.
11এই প্রথম অলৌকিক চিহ্ন করে গালীলের কান্না নগরে যীশু তাঁর মহিমা প্রকাশ করলেন; আর তাঁর শিষ্যেরা তাঁর ওপর বিশ্বাস করল৷
11Ta začetek čudežev je storil Jezus v Kani Galilejski in je razodel slavo svojo; in verovali so vanj učenci njegovi.
12পরে তিনি তাঁর মা, ভাইদের ও শিষ্যদের সঙ্গে কফরনাহূম শহরে গেলেন৷ সেখানে তাঁরা অল্প কিছু দিন থাকলেন৷ লূক 19:45-46)
12Potem gre doli v Kafarnavm, on in mati njegova in bratje in učenci njegovi, in tu ostanejo ne veliko dni.
13ইহুদীদের নিস্তারপর্ব পালনের সময় এগিয়ে এলে যীশু জেরুশালেমে গেলেন৷
13In bila je blizu Velika noč Judov, in Jezus se napoti v Jeruzalem.
14তিনি দেখলেন মন্দিরের মধ্যে লোকেরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে; আর পোদ্দাররা বসে আছে, এরা লোকের টাকা নিয়ে বদল ও ব্যবসা করত৷
14In najde v templju prodajalce volov in ovac in golobov ter menjalce, sedeče pri svojih mizah.
15তখন তিনি কিছু দড়ি দিয়ে একটা চাবুক তৈরী করে তা দিয়ে গরু, ভেড়া সমেত এই সব লোকদের মন্দির চত্বর থেকে বের করে দিলেন; আর পোদ্দারদের টাকা পয়সা সব ছড়িয়ে টেবিল উল্টিয়ে দিলেন৷
15In splete bič iz vrvic in izžene vse iz templja, tudi ovce in vole; in menjalcem raztrese denar in prevrne mize,
16যাঁরা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, ‘এখান থেকে এসব নিয়ে যাও! আমার পিতার এই গৃহকে বাজারে পরিণত কোরো না!’
16in tem, ki so prodajali golobe, veli: Odnesite to odtod; ne delajte iz hiše Očeta mojega hiše trgovske.
17তাঁর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রে লেখা আছে:’তোমার গৃহের প্রতি আমার উত্‌সাহ আমাকে গ্রাস করবে৷’গীতসংহিতা 69:9
17Spomnijo pa se učenci njegovi, da je pisano: „Gorečnost za hišo tvojo me razjeda“.
18ইহুদীরা তখন এর জবাবে তাঁকে বলল, ‘তোমার য়ে এসব করার অধিকার আছে তার প্রমাণ স্বরূপ কি কোন অলৌকিক চিহ্ন আমাদের দেখাতে পার?
18Judje torej odgovore in mu reko: Kakšno znamenje nam pokažeš, ker delaš to?
19এর উত্তরে যীশু তাদের বললেন, ‘তোমরা এই মন্দির ভেঙ্গে ফেল, আমি তিন দিনের মধ্যে একে আবার গড়ে তুলব৷’
19Jezus odgovori in jim reče: Poderite to svetišče, in v treh dneh ga postavim.
20তখন ইহুদীরা বলল, ‘এই মন্দির নির্মাণ করতে ছেচল্লিশ বছর লেগেছিল; আর তুমি কিনা তিন দিনের মধ্যে এটা গড়ে তুলবে?’
20Pa mu reko Judje: Šestinštirideset let so zidali to svetišče, in ti ga postaviš v treh dneh?
21কিন্তু য়ে মন্দিরের কথা তিনি বলছিলেন তা হচ্ছে তাঁর দেহ৷
21Ali on je govoril o svetišču telesa svojega.
22যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, তখন তাঁর শিষ্যদের মনে পড়ল য়ে তিনি এই কথাই বলেছিলেন, তখন তাঁরা যীশুর বিষয়ে শাস্ত্রের কথা ও যীশুর বাক্য়ে বিশ্বাস করলেন৷
22Ko je bil torej vstal iz mrtvih, so se spomnili učenci njegovi, da jim je to pravil; in verovali so pismu in besedi, ki jo je bil Jezus povedal.
23নিস্তারপর্বের জন্য যীশু যখন জেরুশালেমে ছিলেন, তখন বহুলোক তাঁর ওপর বিশ্বাস করল, কারণ যীশু সেখানে য়েসব অলৌকিক চিহ্নকার্য় করছিলেন তা তারা দেখল৷
23Ko pa je bil v Jeruzalemu o Veliki noči, ob prazniku, jih je mnogo sprejelo vero v ime njegovo, ko so videli znamenja njegova, ki jih je delal.
24কিন্তু যীশু নিজে তাদের ওপর কোন আস্থা রাখেন নি, কারণ তিনি এই সব লোকদের ভালভাবেই জানতেন৷
24On pa, Jezus, se jim ni zaupal, ker jih je vse poznalin ker mu ni bilo treba, da bi kdo pričal o človeku: sam je namreč vedel, kaj je v človeku.
25কোন লোকের কাছ থেকে মানুষের সম্বন্ধে কিছু জানার তাঁর প্রযোজন ছিল না, কারণ মানুষের অন্তরে কি আছে তিনি তা জানতেন৷
25in ker mu ni bilo treba, da bi kdo pričal o človeku: sam je namreč vedel, kaj je v človeku.