Bengali:NT

Slovenian

Philippians

1

1আমরা খ্রীষ্ট যীশুর দাস পৌল ও তীমথিয়, ফিলিপীতে খ্রীষ্ট যীশুতে যত ঈশ্বরের পবিত্র লোকরা আছেন তাঁদের কাছে এবং পালকবৃন্দ ও পরিচারকদের কাছে আমরা এই পত্র লিখছি৷
1Pavel in Timotej, hlapca Kristusa Jezusa, vsem svetim v Kristusu Jezusu, ki bivajo v Filipih, s škofi in diakoni:
2আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন৷
2Milost vam in mir od Boga Očeta našega in Gospoda Jezusa Kristusa!
3আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিই৷
3Zahvaljujem se Bogu svojemu, kadarkoli se vas spominjam,
4আমি তোমাদের সকলের জন্য সব সময় আনন্দের সঙ্গে প্রার্থনা করে থাকি৷
4vedno v sleherni molitvi za vas vse, ko opravljam molitev z veseljem,
5কারণ সুসমাচার প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে এ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছ৷
5da ste se udeleževali širjenja evangelija od prvega do današnjega dne,
6আমি এবিষয়ে নিশ্চিত য়ে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন৷ সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন; এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন৷
6ker sem prepričan prav o tem, da on, ki je začel v vas dobro delo, ga dokonča do dne Jezusa Kristusa;
7তোমাদের সকলের বিষয়ে আমার এমন চিন্তা করাই উপযুক্ত, কারণ তোমরা সর্বদা আমার অন্তরে আছ৷ তোমাদের কাছে থাকার এই অনুভূতি আমার জাগে কারণ আমি কারাগারে থাকি, বা সুসমাচারের পক্ষে কথা বলে তা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করি, তার দ্বারা তোমরা সকলে আমার সেই অনুগ্রহের ভাগী হও৷
7kakor je tudi meni spodobno, misliti to za vas vse, ker vas imam v srcu svojem kot take, ki ste vsi i v sponah mojih i v zagovarjanju in utrjevanju evangelija sodeležniki milosti z menoj.
8ঈশ্বর জানেন য়ে আমি তোমাদের দেখতে কত আকাঙ্খা করি৷ খ্রীষ্ট যীশুর ভালবাসায় আমি তোমাদের সকলকে ভালবাসি৷
8Kajti priča mi je Bog, kako hrepenim po vas vseh v srčni ljubezni Kristusa Jezusa.
9তোমাদের জন্য আমার প্রার্থনা এই: য়েন তোমাদের ভালবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়; এবং সেই ভালবাসার সঙ্গে জ্ঞান ও বিচার বুদ্ধি লাভ কর৷
9In za to molim, da naj ljubezen vaša še bolj in bolj raste v spoznanju in slehernem razumu,
10তোমরা য়েন ভাল ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পার আর যা ভাল তা বেছে নাও৷ এইভাবে চল য়েন যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক৷
10da presojate, kaj je boljše in kaj ne; da bodete čisti in brez spotikljaja za dan Kristusov,
11খ্রীষ্টের মাধ্যমে তোমরা বিবিধ সত্ গুণাবলীতে পূর্ণ হও, যার দ্বারা ঈশ্বরের প্রশংসা ও মহিমা হয়৷
11napolnjeni s sadom pravičnosti, ki se množi po Jezusu Kristusu, v slavo in hvalo Bogu.
12ভাই ও বোনেরা, আমি তোমাদের একথা জানাতে চাই য়ে, আমার প্রতি যা ঘটেছে, তা বরং সুসমাচার প্রচারে সাহায্য করেছে৷
12Želim pa, da spoznate, bratje, da je pripomoglo še bolj v prospeh evangeliju to, kar me je zadelo,
13এর ফলে সকল রক্ষীবাহিনী ও প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে য়ে আমি খ্রীষ্টে বিশ্বাসী বলে কারাগারে রয়েছি৷
13tako da so spone moje postale očitne, da so za Kristusa, vsej cesarski straži in vsem drugim,
14এছাড়াও প্রভুতে বিশ্বাসী আমার অনেক ভাই ভয় না পেয়ে অপরকে আরো বেশী খ্রীষ্টের বার্তা বলতে সাহসী হয়েছে৷
14in da si večina bratov, v Gospodu dobivši zaupanje po mojih sponah, upa bolj brez strahu govoriti besedo Božjo.
15তাদের মধ্যে কেউ কেউ ঈর্ষা ও বিবাদের মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করে, আবার অন্যরা যথার্থ সত্ ইচ্ছায় তা প্রচার করে৷
15Nekateri sicer oznanjajo Kristusa tudi iz zavisti in prepirljivosti, nekateri pa tudi iz dobre volje.
16শেষের দলটি ভালবেসেই একাজ করছে, কারণ এরা জানে য়ে সুসমাচারের পক্ষ সমর্থন করার জন্যই ঈশ্বর আমাকে এখানে নিযুক্ত করেছেন৷
16Ti, ki to delajo iz ljubezni, vedo, da sem postavljen v zagovarjanje evangelija;
17কিন্তু অন্যরা সত্ উদ্দেশ্য নয়, বরং নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে খ্রীষ্টকে প্রচার করছে৷ এখানে আমার বন্দী অবস্থায় তারা তাদের প্রচার দেখিয়ে আমার মনে দুঃখ দিতে চায়৷
17drugi pa oznanjajo Kristusa iz strankarstva, ne iz čistega namena, ker menijo, da mi povzročijo stisko v sponah mojih.
18কিন্তু তাতে আমার কি এসে যায়? আসল বিষয়টি হল সত্ বা অসত্ উদ্দেশ্য নিয়ে য়ে ভাবেই হোক্ না কেন তারা লোকদের কাছে খ্রীষ্টেরই কথা বলছে৷ আমি চাই য়ে তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলে৷ ঠিক উদ্দেশ্য সামনে রেখেই তাদের একাজ করা উচিত৷ যদিও তারা একটা মিথ্যা ও ভুল উদ্দেশ্য নিয়ে তা করছে তবুও আমি খুশী কারণ তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলছে, আর আমি খুশীই থাকব৷
18Ali kaj na tem? Saj se tako ali tako, bodisi s pretvezo, bodisi v resnici oznanja Kristus, in tega se veselim, da, bom se še veselil.
19তোমরা আমার জন্য প্রার্থনা করছ আর যীশু খ্রীষ্টের আত্মা আমায় সাহায্য করছেন, তাই আমি জানি য়ে এই সঙ্কট আমায় পরিত্রাণ এনে দেবে৷
19Vem namreč, da mi to posluži v rešitev po prošnji vaši in podpori Duha Jezusa Kristusa,
20আমার আশা আকাঙ্খা এই য়ে আমি কোন বিষয়ে হতাশ হব না; কিন্তু সব সময়ের মত এখনও সেই সাহস করি য়ে আমি বেঁচে থাকি বা মরে যাই খ্রীষ্ট আমার দেহে মহিমান্বিত হবেন৷
20po trdnem pričakovanju in upanju mojem, da ne bom v ničemer osramočen, marveč da se bo v vsej srčnosti pričevanja kakor vedno, tudi sedaj poveličeval Kristus v mojem telesu, bodisi z življenjem ali s smrtjo.
21কারণ আমার কাছে আমার জীবন মানেই খ্রীষ্ট; আর মরণ হল লাভ৷
21Zakaj meni je življenje Kristus, in smrt dobiček.
22এই দেহ নিয়ে যদি আমায় বেঁচে থাকতে হয় তবে আমি প্রভুর জন্য একাজ করার সুয়োগ পাব৷ আমি কোন্টা বেছে নেব, জীবন না মরণ? আমি জানি না৷
22Ako pa mi je še živeti v mesu, to mi pomnoži sad dela; in kaj naj izvolim, ne vem.
23আমি এই দোটানায় পড়েছি৷ আমি তো এখনই এ দেহ ত্যাগ করে খ্রীষ্টের সঙ্গে থাকতে চাই, কারণ এই তো শ্রেয়৷
23Pritiska me pa oboje: želja me je, ločiti se in biti s Kristusom, zakaj to je veliko, veliko boljše;
24কিন্তু এই মরদেহে বেঁচে থাকা তোমাদের জন্য খুবই প্রযোজন৷
24toda ostati v mesu je potrebnejše za vas.
25আমি জানি য়ে আমাকে তোমাদের প্রযোজন আছে; তাই আমি জানি য়ে আমি বেঁচে থাকব, তোমাদের সকলের কাছেই থাকব৷ আমি তোমাদের বৃদ্ধি পেতে ও তোমাদের বিশ্বাসে আনন্দ পেতে সাহায্য করব;
25In v tem zaupanju vem, da ostanem in z vami vsemi ostanem za vaš prospeh in veselje v veri,
26এর ফলে যখন আমি আবার তোমাদের কাছে যাব তখন খ্রীষ্ট যীশুতে আমার সম্বন্ধে তোমাদের গর্ব করার আরো কারণ থাকবে৷
26da bode hvala vaša preobila v Kristusu Jezusu zaradi mene, vsled zopetnega prihoda mojega k vam.
27কিন্তু যাইহোক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের য়োগ্যরূপে আচরণ কর৷ আমি এসে তোমাদের দেখি বা তোমাদের থেকে দূরে থাকি, আমি য়েন তোমাদের বিষয়ে শুনতে পাই য়ে, তোমরা এক আত্মার সুসমাচারের মধ্যে য়ে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছ;
27Samo naj bode življenje vaše, kakor se spodobi evangeliju Kristusovemu, da bom vedel, bodisi da pridem in vas vidim, bodisi da v daljavi slišim, kako je pri vas, da stojite trdno v enem duhu, enodušno in skupno se boreč za vero evangelija,
28আর যাঁরা তোমাদের বিরোধিতা করছে তাদের ভয় পাচ্ছ না! এর দ্বারাই প্রমাণ হবে য়ে তাদের বিনাশ হচ্ছে; কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছ, আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে৷
28in da vas nikakor ne morejo zastrašiti nasprotniki; kar je njim očitno znamenje pogube, vam pa zveličanja, in to od Boga;
29তোমরা য়ে খ্রীষ্ট যীশুর ওপর বিশ্বাস স্থাপন করতে পেরেছ, এই সম্মান ও সুয়োগ ঈশ্বর তোমাদের দিয়েছেন৷ শুধু তাই নয়, কিন্তু খ্রীষ্টের জন্য দুঃখভোগ করার সম্মানও তোমাদের দিয়েছেন৷
29ker vam je iz milosti dano za Kristusa, da ne samo verujete vanj, ampak tudi zanj trpite,imajoč isti boj, ki ste ga videli na meni in zdaj slišite o meni.
30আমি যখন তোমাদের ওখানে ছিলাম তখন সুসমাচার বিরোধী লোকদের সঙ্গে আমাকে কি রকম সংগ্রাম করতে হয়েছিল তা তোমরা জান এবং এখনও কঠোর সংগ্রাম চলছে আর তোমরাও সেই একই রকম সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ৷
30imajoč isti boj, ki ste ga videli na meni in zdaj slišite o meni.