1তোমাদের মধ্যে কি খ্রীষ্টে উত্সাহ আছে? তোমাদের মধ্যে কি ভালবাসা থেকে উদ্ভুত সান্ত্বনা পাওয়া যায়? তোমাদের মধ্যে কি কোন করুণা ও দয়া আছে?
1Če je torej pri vas kako izpodbujanje v Kristusu, če je kaka tolažba ljubezni, če kaka sodeležnost Duha, če kako usmiljenje in milovanje:
2যদি এগুলি তোমাদের মধ্যে সত্যিই থাকে তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে, আমি চাই তোমরা একই বিশ্বাসে একমনা হও, পরস্পরের প্রতি ভালবাসায় সংযুক্ত থাকো, একই বিষয়ে বিশ্বাসী হয়ে সকলে একই আত্মায় সংযুক্ত থাকো এবং একই লক্ষ্য রেখে জীবনযাপন কর৷
2napolnite mi veselje s tem, da ste složni, da imate eno ljubezen, enodušno ravnate, za eno skrbite;
3তোমাদের মধ্যে য়েন স্বার্থপরতা না থাকে বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো৷
3ničesar ne delajte iz sebičnosti ali praznega slavoljubja, temuč po ponižnosti cenite drug drugega više od sebe.
4প্রত্যেকে কেবল নিজের বিষয়ে নয়, কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সে বিষয়েও লক্ষ্য রাখুক৷
4Ne glejte vsak na svoje, ampak vsak tudi na to, kar je drugega.
5খ্রীষ্ট যীশুর মধ্যে য়ে ভাব ছিল, তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক৷
5To mišljenje bodi v vas, ki je bilo v Kristusu Jezusu:
6যদিও সমস্ত দিক দিয়ে খ্রীষ্ট ছিলেন ঈশ্বরের মতো৷ তিনি ঈশ্বরের সমান ছিলেন; কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মত এমন কিছু বলে মনে করেন নি৷ তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন,
6kateri, ko je bil v podobi Božji, ni štel za rop biti enak Bogu,
7নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন ক্রীতদাসের মতো হলেন৷ তিনি মানুষের মত হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন৷
7temuč samega sebe je izpraznil [Ali: v nič dejal.] in je nase vzel podobo hlapca in postal enak človeku; in po zunanjosti spoznan za človeka,
8তিনি যখন মানব জীবনযাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন৷ সেই বাধ্যতার দরুণ তাঁর মৃত্যু হল, আর ক্রুশের ওপর তাঁকে প্রাণ দিতে হল৷
8se je ponižal in je bil pokoren do smrti, smrti pa na križu.
9খ্রীষ্ট ঈশ্বরের বাধ্য হলেন তাই ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করে সব কিছুর ওপরে উন্নত করলেন এবং সেই ঈশ্বর খ্রীষ্টের নামকে সবথেকে শ্রেষ্ঠ করলেন৷
9Zato ga je tudi Bog visoko povišal in mu podelil ime, ki je nad vsako ime;
10য়েন যাঁরা স্বর্গে আছে, যাঁরা র্ময়্তের লোক আর যাঁরা পাতালের তারা সকলেই সেই যীশু নামের কাছে নতজানু হয়,
10da se naj v imenu Jezusa pripogiblje vsako koleno teh, ki so v nebesih in na zemlji in pod zemljo,
11আর প্রত্যেকে য়েন মুখে স্বীকার করে, ‘য়ে যীশু খ্রীষ্টই প্রভু৷’ এতেই পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন৷
11in vsak jezik pripoznava, da Jezus Kristus je Gospod, v slavo Boga Očeta.
12হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় বাধ্যতা সহকারে চলেছ৷ আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে, এখন আরো বেশী প্রযোজন য়ে তোমরা বাধ্য হও কারণ এখন আমি তোমাদের সবার থেকে দূরে৷ তোমাদের পরিত্রাণ সম্পূর্ণ করার জন্য পরম শ্রদ্ধা ও ঈশ্বরে ভীতির সাথে কাজ করে যাও৷
12Zatorej, ljubljeni moji, kakor ste bili vsekdar poslušni, ne samo v pričujočnosti moji, temuč mnogo bolj sedaj v nepričujočnosti moji, v strahu in trepetu vršite zveličanje svoje;
13হ্যাঁ, ঈশ্বর তোমাদের মধ্যে কাজ করছেন; ঈশ্বরের শক্তির সাহায্যে তোমরা সেইসব কাজ কর, যা ঈশ্বরকে সন্তুষ্ট করে৷
13Bog namreč je, ki dela v vas i voljo i delovanje, po svoji dobri volji.
14তোমরা অভিযোগ ও তর্ক-বিতর্ক না করে সব কাজ কর,
14Vse delajte brez godrnjanja in pomišljanja,
15য়েন নির্দোষ ও খাঁটি লোক হও, এ যুগের কুটিল ও বিপথগামী লোকদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তানরূপে থাক৷ তাদের মাঝে এমনভাবে থাক য়েন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র৷
15da bodete brez pogreška in čisti, otroci Božji brez madeža sredi sključenega in spačenega rodú, med katerimi se svetite kakor nebeške luči na svetu
16তোমরা তাদের কাছে সেই শিক্ষা দাও যা জীবন আনে, তাহলে খ্রীষ্ট যখন ফিরে আসবেন তখন আমার আনন্দ করার মত কিছু থাকবে৷ আমার পরিশ্রম য়ে বৃথা হয় নি এবং আমি য়ে বৃথা দৌড়োই নি এই জন্য আমি আনন্দ করতে পারব৷
16in jim predstavljate besedo življenja; da imam hvalo za dan Kristusov, da nisem zastonj tekal in ne trudil se zastonj.
17ঈশ্বরের সেবার জন্য তোমাদের জীবন বলিরূপে উত্সর্গ করতে তোমাদের বিশ্বাস প্রেরণা য়োগায়৷ হয়তো তোমাদের উত্সর্গের সঙ্গে আমার নিজের রক্তও উত্সর্গ করতে হবে; আর তাই যদি করতে হয় তবে আমি পরম সুখী হব ও তোমাদের জন্য আমি আনন্দে ভরপুর হব৷
17Ali ko bi bil tudi darovan nad daritvijo in službo vere vaše, veselim se in z vami vsemi vred se veselim.
18আমার সঙ্গে তোমাদেরও আনন্দ ও উল্লাস করা উচিত৷
18Enako pa se veselite tudi vi in veselite se z menoj vred!
19আমি আশা করছি, প্রভু যীশুর সাহায্যে শিগ্গির তোমাদের কাছে তীমথিয়কে পাঠাব, য়েন তোমাদের খবরা-খবর জেনে আমি আশ্বস্ত হই৷
19Upam pa v Gospoda Jezusa, da vam skoraj pošljem Timoteja, da bodem tudi jaz mirnega srca, ko zvem, kako je pri vas.
20আমার কাছে তীমথিয় ছাড়া আর কেউ নেই য়ে আমার সঙ্গে একাত্ম ও তোমাদের জন্যে সত্যি সত্যিই চিন্তা করে৷
20Nikogar namreč nimam enakega mišljenja, ki bo pošteno skrbel za vaše zadeve;
21কারণ অন্য সকলেই খ্রীষ্ট যীশুর বিষয় নয়, কিন্তু কেবল নিজেদের বিষয়েই চিন্তা করছে৷
21zakaj vsi iščejo svojega, ne kar je Kristusa Jezusa.
22আর তোমরা তীমথিয়র চরিত্র জান৷ ছেলে য়েমন তার বাবার সঙ্গে কাজ করে, ইনিও তেমনি আমার সঙ্গে সুসমাচার প্রচারের সেবা কাজ করে চলেছেন৷
22Preizkušenost pa poznate njegovo, da je, kakor otrok z očetom, z menoj služil za širjenje evangelija.
23খুব শিগ্গিরই আমি তাঁকে তোমাদের কাছে পাঠাতে চাইছি৷ আমার কি হবে তা জানতে পারলেই আমি তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব;
23Tega torej upam poslati, precej ko izprevidim, kako bo z menoj.
24আর আমি বিশ্বাস করি য়ে প্রভুর কৃপায় আমি নিজেও শিগ্গিরই তোমাদের কাছে যাব৷
24Trdno se pa nadejam v Gospodu, da tudi sam pridem skoraj.
25ইপাফ্রদীত খ্রীষ্টেতে আমার ভাই, খ্রীষ্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক৷ আমার প্রযোজনের সময় তোমরা তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলে৷ আমি এখন ভাবছি য়ে তাঁকে তোমাদের কাছে ফেরত্ পাঠানোর প্রযোজন৷
25Potrebno se mi je pa zdelo poslati k vam Epafrodita, brata in sodelavca in sovojaka mojega, vašega pa poslanca in služabnika potrebe moje;
26আমি তাঁকে পাঠাচ্ছি এই জন্য য়ে তিনি তোমাদের সকলকে দেখতে চান, আর তোমরা তাঁর অসুস্থতার কথা শুনেছ বলে তিনি খুবই চিন্তিত৷
26kajti hrepenel je po vas vseh in se žalostil, ker ste slišali, da je zbolel.
27সত্যিই তিনি খুবই অসুস্থ হয়েছিলেন৷ মরণাপন্ন অবস্থা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাঁর প্রতি করুণা করেছেন, কেবল তাঁর প্রতি নয় কিন্তু আমার ওপরও দয়া করেছেন য়েন দুঃখের উপর আরো দুঃখ আমার না হয়৷
27In res, da je zbolel in je bil blizu smrti; ali Bog se ga je usmilil, a ne samo njega, ampak tudi mene, da ne bi imel žalosti nad žalost.
28তাই এত আগ্রহের সঙ্গে আমি তোমাদের কাছে তাঁকে পাঠাচ্ছি য়েন তোমরা তাঁকে দেখে আবার আনন্দ পাও; আর তোমাদের বিষয়ে আমাকে আর চিন্তা করতে না হয়৷
28Tem hitreje torej sem ga poslal, da ga vidite ter se veselite in da bodem jaz manj žalosten.
29তোমরা তাঁকে প্রভুতে সানন্দে গ্রহণ করো৷ এই ধরণের লোকদের সম্মান করো৷
29Sprejmite ga torej v Gospodu z vsem veseljem, in take imejte v čislih;kajti zaradi dela Kristusovega se je bil približal smrti, vnemar pustivši življenje, da bi nadomestil, s čimer mi vi niste mogli poslužiti.
30তাঁকে সম্মান দেখানো উচিত কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন৷ আমাকে সাহায্য করতে গিয়ে তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলেন; এ এমন সাহায্য ছিল যা তোমরা করতে পারতে না৷
30kajti zaradi dela Kristusovega se je bil približal smrti, vnemar pustivši življenje, da bi nadomestil, s čimer mi vi niste mogli poslužiti.