1তখন আমি মন্দির থেকে এক উদাত্ত কন্ঠস্বর শুনতে পেলাম, তা ঐ সাতজন স্বর্গদূতকে বলছে, ‘যাও, ঈশ্বরের রোষের সেই সাতটি বাটি পৃথিবীতে ঢেলে দাও৷’
1In slišal sem glas velik iz svetišča, govoreč sedmerim angelom: pojdite in izlijte sedmere čaše jeze Božje na zemljo.
2তখন প্রথম স্বর্গদূত গিয়ে পৃথিবীর ওপরে তাঁর বাটিটি ঢেলে দিলেন, তাতে যাঁরা সেই পশুর ছাপ ধারণ করেছিল, যাঁরা তাঁর মূর্তির উপাসনা করেছিল তাদের গায়ে এক কুত্সিত বেদনাদায়ক ঘা দেখা দিল৷
2In odide prvi ter izlije čašo svojo na zemljo; in pride uljé hudo in strupeno na ljudi, ki so imeli znamenje zveri in ki so molili podobo njeno.
3এরপর দ্বিতীয় স্বর্গদূত তাঁর বাটিটি সমুদ্রের উপর ঢেলে দিলেন৷ তাতে সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হয়ে গেল, আর তাতে সমুদ্রের মধ্যে যত জীবন্ত প্রাণী ছিল সবই মারা পড়ল৷
3In drugi angel izlije čašo svojo v morje; in postane kri kakor kri mrliča, in umrje vsaka duša živa, kar jih je v morju.
4এরপর তৃতীয় স্বর্গদূত তাঁর বাটিটি পৃথিবীর নদনদী ও জলের উত্সে ঢেলে দিলেন, তাতে সব জল রক্ত হয়ে গেল৷
4In tretji angel izlije čašo svojo v reke in studence vodá, in naredi se kri.
5তখন আমি জল সমুদ্রের স্বর্গদূতকে বলতে শুনলাম: ‘তুমি আছ ও ছিলে, তুমিই পবিত্র, তুমি ন্যায়পরায়ণ কারণ তুমি এইসব বিষয়ের বিচার করেছ৷
5In slišal sem angela vodá govorečega: Pravičen si, Gospod, ki si in ki si bil, Sveti, da si tako sodil:
6ওরা পবিত্র লোকদের ও ভাববাদীদের রক্তপাত করেছে; আর তার প্রতিফলস্বরূপ আজ তুমিও এই সব লোককে রক্তপান করতে দিয়েছ, এটাই এদের প্রাপ্য়৷’
6ker kri svetnikov in prerokov so prelivali, in krvi si jim dal piti; vredni so tega.
7তখন আমি যজ্ঞবেদীকে বলতে শুনলাম, ‘হ্যাঁ, প্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়সঙ্গত৷’
7In slišal sem oltar reči: Da, Gospod, Bog, Vsegamogočni, resnične in pravične so sodbe tvoje.
8পরে চতুর্থ স্বর্গদূত সূর্যের ওপরে তাঁর বাটিটি ঢেলে দিলেন৷ তাতে লোকদের আগুনে পোড়াবার ক্ষমতা সূর্য়কে দেওয়া হল৷
8In četrti angel izlije čašo svojo na solnce; in dalo se mu je sežgati ljudi v ognju.
9তখন সেই প্রচণ্ড তাপে মানুষদের পোড়ানো হল৷ ঈশ্বরকে তারা অভিশাপ দিতে লাগল৷ এই সমস্ত আঘাতের উপর ঈশ্বরের কর্তৃত্ত্ব ছিল; কিন্তু তারা তবু তাদের মন ফিরালো না আর ঈশ্বরের মহিমা কীর্তন করল না৷
9In žgali so se ljudje v silni vročini in preklinjali ime Boga, ki ima oblast do teh šib, in niso se izpokorili, da bi mu slavo dajali.
10এরপর পঞ্চম স্বর্গদূত তাঁর বাটিটি সেই পশুর সিংহাসনের ওপর ঢেলে দিলেন৷ ফলে তার রাজ্যের সব জায়গায় ঘোর অন্ধকার হয়ে গেল, আর লোকেরা যন্ত্রণায় নিজেদের জিভ কামড়াতে লাগল৷
10In peti izlije čašo svojo na prestol zveri; in kraljestvo njeno je otemnelo, in grizli so si jezike od muke
11বেদনা ও ক্ষতের জন্য তারা স্বর্গের ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল, কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করল না৷
11in preklinjali Boga nebeškega od muk in od uljés svojih, in niso se izpokorili od svojih del.
12এরপর ষষ্ঠ দূত তার বাটিটি নিয়ে মহানদী ইউফ্রেটিসের ওপর ঢেলে দিলেন৷ তাতে নদীর জল শুকিয়ে গেল ও প্রাচ্য়ের রাজাদের জন্য আসার পথ প্রস্তুত হল৷
12In šesti izlije čašo svojo na reko veliko, Evfrat; in posuši se voda njena, da se pripravi pot kraljem, ki pridejo od solnčnega vzhoda.
13এরপর আমি দেখলাম সেই সাপের মুখ থেকে, পশুর মুখ থেকে ও ভণ্ড ভাববাদীর মুখ থেকে ব্যাঙের মতো দেখতে একটি একটি করে তিনটি অশুচি আত্মা বেরিয়ে এল৷
13In videl sem izhajati iz ust zmajevih in iz ust zveri in iz ust lažiproroka tri nečiste duhove, enake žabam;
14সেই অশুচি আত্মারা ভূতের আত্মা, যাঁরা নানা অলৌকিক কাজ করে৷ তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগত্ ঘুরে রাজাদের একত্রিত করল৷
14so namreč duhovi hudičev, ki delajo znamenja; ti izhajajo na kralje vesoljnega sveta, da jih zbero na vojsko tistega velikega dne Boga, Vsegamogočnega.
15‘শোন! চোর য়েমন আসে আমি তেমনি আসব৷ ধন্য সেই ব্যক্তি য়ে জেগে থাকে, আর নিজের পোশাক নিজের কাছে রাখে, যাতে তাকে উলঙ্গ হয়ে না বেড়াতে হয় এবং লজ্জায় না পড়তে হয়৷’
15(Glej, pridem kakor tat; blagor mu, kdor čuje in hrani oblačila svoja, da ne hodi nag in ne gledajo sramote njegove).
16পরে ঐ অশুচি আত্মারা ইব্রীয় ভাষায় যাকে হরমাগিদোন বলে সেই স্থানে নিয়ে এসে রাজাদের একত্রিত করল৷
16In zbrali so jih na kraj, imenovan po hebrejsko: Harmagedon [T. j. (domnevno): Gora Megido].
17এরপর সপ্তম স্বর্গদূত আকাশের ওপর তাঁর বাটিটি ঢেলে দিলেন৷ তখন স্বর্গের মন্দিরের সেই সিংহাসন থেকে শোনা গেল এক পরম উদাত্ত কন্ঠস্বর, ‘সমাপ্ত হল!’
17In sedmi izlije čašo svojo v zrak; in prišel je glas velik iz svetišča, od prestola, rekoč: Zgodilo se je!
18তাতে বিদ্য়ুত্ ঝলক, মেঘগর্জন, বজ্রপাত এবং ভয়ঙ্কর এক ভূমিকম্প হল৷ পৃথিবীতে মানুষের উত্পত্তিকাল থেকে এমন ভূমিকম্প আর কখনও হয় নি৷
18In nastanejo bliski in glasovi in gromi, in nastane potres velik, kakršnega ni bilo, odkar so bili ljudje na zemlji, tolik potres, tako grozen!
19সেই মহানগরী তাতে ভেঙ্গে টুকরো হয়ে গেল, আর ধূলিসাত্ হয়ে গেল বিধর্মীদের সব শহর৷ ঈশ্বর মহান বাবিলকে শাস্তি দিতে ভুলে যান নি৷ তিনি তাঁর প্রচণ্ড ক্রোধে পূর্ণ সেই পানপাত্র মহানগরীকে দিলেন৷
19In mesto veliko se raztrga na tri dele, in mesta narodov padejo; in Babilon veliki je prišel v spomin pred Bogom, da se mu da čaša vina srda in jeze njegove.
20এর ফলে সমস্ত দ্বীপ অদৃশ্য হয়ে গেল, আর পর্বতমালা সমভূমি হয়ে গেল৷
20In vsi otoki so bežali in gorá ni bilo najti.In toča velika, kakor talent težka, pada z neba na ljudi; in ljudje so preklinjali Boga zaradi šibe toče, ker silno težka je šiba njena.
21আকাশ থেকে মানুষের ওপরে বিরাট বিরাট শিলা পড়তে লাগল, এক একটি শিলা ছিল এক এক মন ভারী; আর এই শিলা বৃষ্টির জন্য লোকরা ঈশ্বরের নিন্দা করতে লাগল, কারণ সেই আঘাত ছিল নিদারুণ ভয়ঙ্কর এক আঘাত৷
21In toča velika, kakor talent težka, pada z neba na ljudi; in ljudje so preklinjali Boga zaradi šibe toče, ker silno težka je šiba njena.