Bengali:NT

Slovenian

Revelation

17

1এরপর ঐ সাতটি বাটি যাদের হাতে ছিল, সেই সাতজন স্বর্গদূতদের মধ্যে একজন এসে আমায় বললেন, ‘এস, বহু নদীর ওপরে য়ে মহাবেশ্য়া বসে আছে, আমি তোমাকে তার কি শাস্তি হবে তা দেখাবো৷
1In prišel je eden iz sedmerih angelov, ki imajo sedmere čaše, in je govoril z menoj, rekoč: Sem! pokažem ti sodbo nečistnice vélike, sedeče na mnogih vodah,
2তার সঙ্গে পৃথিবীর রাজারা য়ৌন পাপ করেছে, আর পৃথিবীর লোকরা তার অসত্ য়ৌন ক্রিয়ার মদিরা পান করে মত্ত হয়েছে.’
2s katero so nečistovali kralji zemeljski, in z vinom nečistosti njene so se opijanili zemlje prebivalci.
3তখন তিনি আত্মার পরিচালনায় আমাকে প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন৷ সেখানে আমি একটি নারীকে দেখলাম, সে লাল রঙের এক পশুর ওপর বসে আছে৷ সেই পশুটির সাতটা মাথা ও দশটা শিং, তারা সারা গায়ে ঈশ্বর নিন্দা সূচক নাম লেখা ছিল৷
3In odnese me v puščavo v Duhu; in videl sem ženo, sedečo na zveri škrlatni, polni imen preklinjanja, imajoči sedem glav in rogov deset.
4সেই নারীর পরনে ছিল বেগুনী ও লাল রঙের বসন, সোনা ও বহুমূল্য মণি-মুক্তা খচিত অলঙ্কার তার অঙ্গে, তার হাতে সোনার একটি পানপাত্র ছিল, ঘৃন্য দ্রব্য়ে ও তার য়ৌন পাপ মালিন্য়ে তা পূর্ণ৷
4In žena je bila oblečena v bager in v škrlat in pozlačena z zlatom in dragim kamenjem in biseri; imela je zlat kozarec v roki, poln gnusob in nečistosti kurbarstva svojega;
5তার কপালে রহস্য়পূর্ণ এক নাম লেখা আছে: মহতী বাবিল, পৃথিবীর বেশ্য়াদের এবং পৃথিবীর যাবতীয় ঘৃন্য জিনিসের জননী৷
5in na čelu ji je bilo ime zapisano, skrivnost: Babilon véliki, mati nečistnic in gnusob zemlje!
6আমি দেখলাম, সেই নারী ঈশ্বরের পবিত্র লোকদের রক্তে মাতাল হয়ে আছে৷ এই পবিত্র লোকরাই যীশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছিল৷ সেই নারীকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম৷
6In videl sem to ženo pijano krvi svetnikov in krvi pričevalcev Jezusovih. In videč jo, sem se silno čudil.
7সেই স্বর্গদূত আমায় জিজ্ঞেস করলেন, ‘তুমি অবাক হচ্ছ কেন? আমি ঐ নারী ও তার বাহন পশু সম্পর্কে নিগূঢ়তত্ত্ব জানাচ্ছি৷ ঐ পশুটির সাতটি মাথা এবং দশটি শিং আছে৷
7In angel mi reče: Zakaj se čudiš? Jaz ti povem skrivnost žene in zveri, ki jo nosi, ki ima sedem glav in rogov deset.
8তুমি য়ে পশুকে দেখলে, এক সময় সে বেঁচে ছিল, কিন্তু এখন সে বেঁচে নেই৷ সে পাতাল থেকে উঠে আসবে ও তার ধ্বংস স্থানে যাবে৷ জগত্ পত্তনের সময় থেকে পৃথিবী নিবাসী যত লোকের নাম জীবন পুস্তকে লিখিত নেই, তারা ঐ পশুকে দেখে বিস্মিত হবে, কারণ পশুটি একদিন ছিল, এখন আর নেই, কিন্তু পরে আবার আসবে৷
8Zver, ki si jo videl, je bila in je ni, in priti ima gori iz brezna in iti v pogubo; in prebivalci na zemlji, katerih imena niso zapisana v knjigi življenja od ustanovitve sveta, se bodo čudili, gledajoč zver, da je bila in je ni, a zopet pride.
9‘এটা বোঝার জন্য বিজ্ঞ মনের প্রযোজন৷ ঐ সপ্ত মস্তক হচ্ছে সপ্ত পর্বত, যার ওপর ঐ নারী বসে আছে৷ তারা আবার সপ্ত রাজার প্রতীক৷
9Tukaj razum, ki ima modrost: sedmero glav je sedem gorá, kjer žena sedi na njih;
10তাদের মধ্যে প্রথম পাঁচ জনের পতন হয়েছে৷ একজন আছে আর অন্য জন এখনও আসে নি৷ সে এলে কেবল অল্পকালই থাকবে৷
10in je kraljev sedem: pet jih je padlo in eden je, drugi še ni prišel, in kadar pride, sme malo časa ostati.
11য়ে পশু এক সময়ে জীবিত ছিল, আর এখন নেই, সেই হচ্ছে অষ্টম রাজা৷ এই অষ্টম রাজা সেই সাত রাজার একটি আর সে তার ধ্বংসের দিকে যাচ্ছে৷
11In zver, ki je bila in je ni, je sam tudi osmi in je izmed sedmerih in gre v pogubo.
12‘আর তুমি য়ে দশটি শিং দেখলে তা হল দশটি রাজা, তারা এখনও রাজ্য পায় নি, কিন্তু সেই পশুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মতো কর্তৃত্ত্ব করার ক্ষমতা পাবে৷
12In desetero rogov, ki si jih videl, je deset kraljev, ki še niso prejeli kraljestva, ali prejmo oblast kot kralji za eno uro z zverjo vred.
13এই দশ রাজার উদ্দেশ্য এক, তারা নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ত্ব সেই পশুকে দেবে৷
13Ti imajo eno misel, in moč in oblast svojo izročé zveri.
14তারা মেষশাবকের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু মেষশাবক তাদের পরাজিত করবে কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা৷ তিনি তাঁর মনোনীত এবং বিশ্বস্ত লোকদের সাহায্যে তাদের পরাজিত করবেন৷ এই লোকদের তিনি আহ্বান করেছিলেন৷’
14Ti se bodo vojskovali z Jagnjetom, in Jagnje jih bo zmagalo, ker je gospodov Gospod in kraljev Kralj, in ž njim bodo zmagali poklicani in izvoljeni in zvesti.
15আর স্বর্গদূত আমায় বললেন, ‘দেখ, ঐ গণিকা য়ে জলের ওপর বসে আছে, সেই জল হচ্ছে জাতিগণ, প্রজাগণ, জনগণ ও ভিন্ন ভাষাভাষীর লোকসমুহ৷
15In reče mi: Vode, ki si jih videl, kjer sedi nečistnica, so ljudstva in množice in narodi in jeziki.
16তুমি য়ে দশটা শিং ও পশুকে দেখলে, তারা ঐ গণিকাকে ঘৃণা করবে৷ তারা তার সব কিছু কেড়ে নিয়ে তাকে উলঙ্গ করে তার দেহটাকে খাবে, তারপর তাকে আগুনে পুড়িয়ে দেবে৷
16In deseteri rogovi, ki si jih videl, in zver, ti bodo sovražili nečistnico in jo naredili pusto in nago ter meso njeno pojedli in njo sežgali v ognju.
17এসব ঘটবে কারণ ঈশ্বর তাঁর ইচ্ছা পূরণ করতে তাদের হৃদয়ে এই প্রবৃত্তি দেবেন৷ সেজন্য তারা সকলে একচিত্ত হয়ে য়ে পর্যন্ত ঈশ্বরের বাক্য সফল না হয় সেই পর্যন্ত নিজের নিজের ক্ষমতা সেই পশুকে দেবে, যাতে সে রাজত্ব করতে পারে৷
17Kajti Bog je dal v njih srca, da storé misel njegovo in da store eno misel in dado kraljestvo svoje zveri, dokler se ne izvršé besede Božje.In žena, ki si jo videl, je mesto véliko, ki ima kraljestvo nad kralji zemlje.
18তুমি য়ে নারীকে দেখলে সে ঐ মহানগরীর প্রতীক, য়ে পৃথিবীর রাজাদের ওপরে কর্তৃত্ত্ব করে৷’
18In žena, ki si jo videl, je mesto véliko, ki ima kraljestvo nad kralji zemlje.