Bengali:NT

Slovenian

Revelation

19

1এরপর আমি স্বর্গে এক বিশাল জনতার কলরব শুনলাম৷ সেই লোকরা বলছে: ‘হাল্লিলুইয়া! জয়, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,
1In potem sem slišal kakor močan glas velike množice v nebesih, rekoč: Aleluja! zveličanje in slava in moč Bogu našemu,
2কারণ তাঁর বিচারসকল সত্য ও ন্যায়৷ তিনি সেই মহান গণিকার বিচার নিষ্পন্ন করেছেন, য়ে তার য়ৌন পাপ দ্বারা পৃথিবীকে কলুষিত করত৷ ঈশ্বরের দাসদের রক্তপাতের প্রতিশোধ নিতে ঈশ্বর সেই বেশ্য়াকে শাস্তি দিয়েছেন৷’
2kajti resnične in pravične so sodbe njegove; zakaj sodil je nečistnico véliko, ki je pačila zemljo z nečistostjo svojo, in hlapcev svojih kri je maščeval na roki njeni.
3তারপর স্বর্গের সেই লোকেরা বলে উঠল: ‘হাল্লিলুইয়া! সেই বেশ্য়া ভস্মীভূত হবে এবং যুগ যুগ ধরে তার ধোঁয়া উঠবে৷’
3In drugič so rekli: Aleluja! In dim njen vzhaja na vekov veke.
4এরপর সেই চব্বিশজন প্রাচীন ও চারজন প্রাণী সিংহাসনে যিনি বসেছিলেন, সেই ঈশ্বরের চরণে মাথা নত করে তাঁর উপাসনা করে বললেন: ‘আমেন, হাল্লিলুইয়া!’
4In padli so starejšine štiriindvajseteri in četvere živali in so molili Boga, sedečega na prestolu, rekoč: Amen, Aleluja!
5পরে সিংহাসন থেকে এক বাণী নির্গত হল, কে য়েন বলে উঠল: ‘হে আমার দাসরা, তোমরা যাঁরা তাঁকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান, তোমরা সকলে ঈশ্বরের প্রশংসা কর!’
5In glas je prišel od prestola, govoreč: Hvalite Boga našega, vsi hlapci njegovi, ki se ga bojite, mali in véliki!
6পরে আমি বিরাট জনসমুদ্রের রব, প্রবল জলকল্লোল ও প্রচণ্ড মেঘগর্জনের মতো এই বাণী শুনলাম: ‘হাল্লিলুইয়া! আমাদের প্রভু যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি রাজত্ব শুরু করেছেন৷
6In slišal sem kakor glas množice velike in kakor glas mnogih vodá in kakor glas močnih gromov, govorečih: Aleluja! ker zakraljeval je Gospod, Bog naš, Vsegamogočni.
7এস, আমরা আনন্দ ও উল্লাস করি, আর তাঁর মহিমা করি, কারণ মেষশাবকের বিবাহের দিন এল৷ তাঁর বধূও বিবাহের জন্য নিজেকে প্রস্তুত করেছে৷
7Veselimo se in radujmo in dajajmo slavo njemu; ker prišlo je ženitvovanje Jagnjetovo, in nevesta njegova se je pripravila.
8তাকে পরিধান করতে দেওয়া হল শুচি শুভ্র উজ্জ্বল মসীনার বসন৷’ সেই মসীনার বসন হল ঈশ্বরের পবিত্র লোকদের সত্‌কর্মের প্রতীক৷
8In dano ji je bilo, da se obleče v tenčico, svetlo in čisto; tenčica namreč so pravične dela svetnikov.
9এরপর তিনি আমায় বললেন, ‘তুমি এই কথা লেখ৷ ধন্য তারা, যাঁরা মেষশাবকের বিবাহে নিমন্ত্রিত হয়েছে৷’ তারপর দূত আমায় বললেন, ‘এগুলি ঈশ্বরের সত্য বাক্য৷’
9In mi veli: Piši: Blagor jim, kateri so poklicani k večerji ženitvovanja Jagnjetovega! In mi reče: To so resnične besede Božje.
10আমি তাঁকে উপাসনা করার জন্য তাঁর চরণে মাথা নত করলাম৷ কিন্তু স্বর্গদূত আমায় বললেন, ‘আমার উপাসনা করো না! আমি তোমারই মত এবং তোমার য়ে ভাইরা যীশুর সাক্ষ্য ধরে রয়েছে তাদের মতো এক দাস৷ ঈশ্বরেরই উপাসনা কর, কারণ ভাববাদীর আত্মাই হল যীশুর সাক্ষ্য৷’
10In padel sem pred noge njegove, da ga molim. In mi reče: Glej, da tega ne storiš! hlapec sem s teboj vred in s tvojimi brati, ki imajo pričevanje Jezusovo, Boga móli! Kajti pričevanje Jezusovo je duh prorokovanja.
11এরপর আমি দেখলাম, স্বর্গ উন্মুক্ত, আর সেখানে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে৷ তার ওপর যিনি বসে আছেন, তাঁর নাম ‘বিশ্বস্ত ও সত্যময়’ আর তিনি ন্যায়সিদ্ধ বিচার করেন ও যুদ্ধ করেন৷
11In videl sem nebesa odprta, in glej: bel konj in sedeči na njem imenovan Zvesti in Resnični, in v pravičnosti sodi ter se vojskuje.
12আগুনের শিখার মতো তাঁর চোখ, আর তাঁর মাথায় অনেকগুলি মুকুট আছে; সেই মুকুটগুলির উপর এমন এক নাম লেখা আছে, যার অর্থ তিনি ছাড়া অন্য আর কেউ জানে না৷
12Oči njegove pa so plamen ognjen, in na glavi njegovi mnogi diademi, in zapisano ima ime, ki ga nihče ne zna razen njega samega.
13রক্তে ডোবানো পোশাক তাঁর পরণে; তাঁর নাম ঈশ্বরের বাক্য৷
13In ogrnjen je z oblačilom, omočenim s krvjo, in imenuje se ime njegovo: Beseda Božja.
14স্বর্গের সেনাবাহিনী সাদা ঘোড়ায় চড়ে তাঁর পেছনে পেছনে চলেছিল৷ তাদের পরণে ছিল শুচিশুভ্র মসীনার পোশাক৷
14In vojske, ki so v nebesih, so šle za njim na belih konjih, oblečene v tenčico belo in čisto.
15একটি ধারালো তরবারি তাঁর মুখ থেকে বেরিয়ে আসছিল, যা দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আঘাত করবেন৷ লৌহ যষ্টি হাতে জাতিবৃন্দের ওপর তিনি শাসন পরিচালনা করবেন৷ সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধের কুণ্ডে তিনি সব দ্রাক্ষা মাড়াই করবেন৷
15In iz ust njegovih izhaja oster meč, da ž njim udarja narode; in on jih bo pasel s šibo železno, in on tlači tlačilnico vina srda in jeze Boga, Vsegamogočnega.
16তাঁর পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম: ‘রাজাদের রাজা ও প্রভুদের প্রভু৷’
16In ima na obleki in na bedru svojem ime zapisano: KRALJ KRALJEV IN GOSPODOV GOSPOD.
17পরে আমি দেখলাম, একজন স্বর্গদূত সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন৷ তিনি উঁচু আকাশ পথে য়ে সব পাখি উড়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে খুব জোরে চিত্‌কার করে বললেন: ‘এস, ঈশ্বর য়ে মহাভোজের আযোজন করেছেন, তার জন্য এক জায়গায় জড়ো হও৷
17in videl sem enega angela, stoječega v solncu, in zavpil je z glasom velikim, rekoč vsem ptičem, ki letajo po sredi neba: Pridite in zberite se k veliki večerji Božji,
18এক, রাজাদের, প্রধান সেনাপতিদের ও বীরপুরুষদের মাংস, ঘোড়া ও ঘোড়-সওয়ারদের মাংস, স্বাধীন অথবা ক্রীতদাস, ক্ষুদ্র অথবা মহান সকল মানুষের মাংস খেয়ে যাও৷’
18da jeste meso kraljev in meso vojaških poveljnikov in meso mogočnih in meso konj in sedečih na njih in meso vseh, svobodnih in hlapcev, malih in velikih.
19তখন আমি দেখলাম ঐ ঘোড়ার ওপর যিনি বসেছিলেন, তিনি ও তাঁর সৈন্যদের সঙ্গে সেই পশু ও পৃথিবীর রাজারা তাদের সমস্ত সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য একত্র হল৷
19In videl sem zver in kralje zemlje in njih vojske zbrane, da se vojskujejo s sedečim na konju in z vojsko njegovo.
20কিন্তু সেই পশু ও ভণ্ড ভাববাদীকে ধরা হল৷ এই সেই ভণ্ড ভাববাদী, য়ে পশুর জন্য অলৌকিক কাজ করেছিল৷ এই অলৌকিক কাজের দ্বারা ভণ্ড ভাববাদী তাদের প্রতারণা করেছিল যাদের সেই পশুর চিহ্ন ছিল এবং যাঁরা তার উপাসনা করেছিল৷ ভণ্ড ভাববাদী এবং পশুটিকে জ্বলন্ত গন্ধকের ্ব্রদে ছুঁড়ে ফেলা হল৷
20In zgrabljena je bila zver in ž njo lažiprorok, ki je delal pred njo znamenja, s katerimi je zapeljeval nje, ki so bili sprejeli znamenje zveri in ki so molili podobo njeno; živa sta bila vržena ta dva v jezero ognjeno, z žveplom goreče.In drugi so bili pomorjeni z mečem sedečega na konju, s tistim, ki je izhajal iz ust njegovih; in vsi ptiči so se napasli ž njih mesom.
21যাঁরা বাকী থাকল তারা সকলে সেই সাদা ঘোড়ার সওয়ারীর মুখ থেকে বেরিয়ে আসা ধারালো তলোয়ারের আঘাতে মারা পড়ল; আর সমস্ত পাখি তাদের মাংস খেয়ে তৃপ্ত হল৷
21In drugi so bili pomorjeni z mečem sedečega na konju, s tistim, ki je izhajal iz ust njegovih; in vsi ptiči so se napasli ž njih mesom.